প্রচ্ছদ    রংপুর   দাশিয়ারছড়ায় অর্ধকোটি টাকার আইসিটি সেন্টার...

দাশিয়ারছড়ায় অর্ধকোটি টাকার আইসিটি সেন্টার ৬ বছর ধরে তালাবদ্ধ: ক্ষুব্ধ শিক্ষার্থীরা

৫ অক্টোবর ২০২৬ ১২:৩৬ পিএম
বজ্রশক্তি ডেস্ক

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার বিলুপ্ত ছিটমহল দাশিয়ারছড়ায় অর্ধকোটি টাকা ব্যয়ে নির্মিত আইসিটি সেন্টারটি উদ্বোধনের ছয় বছর পেরিয়ে গেলেও এখনও তালাবদ্ধ অবস্থায় পড়ে রয়েছে। রক্ষণাবেক্ষণের অভাব এবং দীর্ঘদিনের অবহেলায় পড়ে থাকা এই সেন্টারটির কারণে স্থানীয় তরুণ শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি শেখার স্বপ্ন এখন হতাশায় পরিণত হয়েছে। এটি চালু না হওয়ায় স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তুষ্টির সৃষ্টি হয়েছে। প্রায় ৫৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত এই প্রতিষ্ঠানের কম্পিউটারসহ অন্যান্য মূল্যবান সম্পদ কাজে না আসায় অবহেলিত এই জনপদের স্বপ্ন দেখানো প্রকল্পটি এখন মুখ থুবড়ে পড়েছে।

সরেজমিনে জানা গেছে, ২০২১ সালে দাশিয়ারছড়ায় নির্মিত আইসিটি সেন্টারের ভবনটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছিল। তবে উদ্বোধনের পর থেকে স্থানীয় তরুণদের কোনো কাজে আসেনি এই কেন্দ্রটি। দীর্ঘদিন অব্যবহৃত অবস্থায় পড়ে থাকায় ভবনটির চারপাশে আগাছা জন্মেছে এবং দেয়ালে ও ছাদে ক্ষতচিহ্ন তৈরি হয়েছে।

বিলুপ্ত ছিটমহলের বাসিন্দারা অভিযোগ করে বলেন, ছিটমহল বিলুপ্ত হওয়ার পর এখানে অনেক উন্নয়নমূলক কাজ হলেও এই আইসিটি সেন্টারটি উদ্বোধনের পর থেকে তালাবদ্ধই রয়েছে। এখানকার শিক্ষিত তরুণ-তরুণীরা এর কোনো সুফল পায়নি। দীর্ঘদিন বন্ধ থাকায় ভবনের দরজা-জানালা, আসবাবপত্র ও বৈদ্যেতিক সরঞ্জাম নষ্ট হতে চলেছে। বর্তমানে ভবনটির প্রবেশপথে গবাদিপশু বেঁধে রাখা হচ্ছে এবং গোবর ও আবর্জনার স্তূপে সেখানে দুর্গন্ধময় পরিবেশের সৃষ্টি হয়েছে। এ ছাড়া ভবনের সিঁড়িতে ও বারান্দায় মাদকসেবীদের নিয়মিত আড্ডা বসে বলে অভিযোগ রয়েছে। জানালার ভাঙা কাচ দিয়ে ভেতরে মাকড়সার জাল ও ধুলার স্তূপের মধ্যে কম্পিউটারগুলো এলোমেলোভাবে পড়ে থাকতে দেখা গেছে।

আরও পড়ুন

মায়ের শখ পূরণে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব!

মায়ের শখ পূরণে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব!

স্থানীয়রা জানান, উদ্বোধনের সময় নানা প্রতিশ্রুতি দেওয়া হলেও কেন্দ্রটি সচল করার কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ইন্টারনেট সংযোগের অভাব, প্রয়োজনীয় জনবল না থাকা এবং প্রশাসনিক সমন্বয়ের অভাবে এটি পুরোপুরি বন্ধ রয়েছে।

দাশিয়ারছড়া কলেজের আইসিটি বিষয়ের প্রভাষক জয়ন্ত চন্দ্র সরকার বলেন, “ছিটমহলের শিক্ষার্থী ও তরুণদের কম্পিউটার শিক্ষা, ইন্টারনেট সুবিধা এবং ডিজিটাল সেবা দেওয়ার উদ্দেশ্যে এই সেন্টারটি গড়ে তোলা হয়েছিল। কিন্তু বাস্তবে তারা কোনো সুবিধাই পাননি। এটি সরকারি অব্যবস্থাপনা ও দায়িত্বহীনতার বড় উদাহরণ।”

একই কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মাহমুদ হাসান বলেন, “আইসিটি সেন্টারটি চালু থাকলে আমরা সহজে কম্পিউটার প্রশিক্ষণ, চাকরির আবেদন ও অন্যান্য ডিজিটাল সেবা পেতে পারতাম। বছরের পর বছর ধরে ভবনটি বন্ধ থাকায় আমরা চরমভাবে বঞ্চিত হচ্ছি। এটি দ্রুত সচল করা হলে আমরা সবাই উপকৃত হবো।”

ছিটমহল বিনিময় আন্দোলনের নেতা আলতাফ হোসেন বলেন, “আমাদের এলাকার শিক্ষিত তরুণদের কম্পিউটার শিখতে উপজেলা সদরে অথবা জেলা শহর কুড়িগ্রামে যেতে হয়। আমাদের এই কেন্দ্রটি চালু হলে এলাকার দরিদ্র ও সাধারণ ঘরের শিক্ষার্থীদের অনেক বড় উপকার হতো।”

এ বিষয়ে উপজেলা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কার্যালয়ের আইসিটি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, “দাশিয়ারছড়া আইসিটি সেন্টারটিতে কিছু অবকাঠামোগত সমস্যা রয়েছে। ভবনের ছাদ চুইয়ে পানি পড়ে এবং সেখানে কোনো জনবল নেই। এ ছাড়া কিছু কম্পিউটারের কারিগরি সমস্যা তৈরি হয়েছে। এসব সমস্যা চিহ্নিত করে দ্রুত সমাধানের জন্য ইতোমধ্যে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন দপ্তরে প্রয়োজনীয় চিঠি পাঠানো হয়েছে।”

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মায়ের শখ পূরণে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব!

মায়ের শখ পূরণে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব!
মায়ের দীর্ঘদিনের শখ পূরণ করতে প্রচলিত রীতির বাইরে গিয়ে হাতির পিঠে চড়ে কনের বাড়িতে গেলেন গাইবান্ধার সাদুল্লাপুরের বর সাকিব মিয়া (২৫)। শুক্রবার (৯ অক্টোবর) উপজেলার…
 ৯ অক্টোবর ২০২৬    রংপুর

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তনও জরুরি: ববি হাজ্জাজ

মাদক নির্মূলে আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক পরিবর্তনও জরুরি: ববি হাজ্জাজ
মাদক নির্মূলে শুধু আইন প্রয়োগ ও অভিযান পরিচালনা যথেষ্ট নয়; এর পাশাপাশি প্রয়োজন কার্যকর সরকারি নীতি, নৈতিক শিক্ষার চর্চা, কর্মসংস্থান সৃষ্টি এবং মাদকাসক্ত ব্যক্তিদের চিকিৎসা…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫!

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের পিকআপ খাদে, দুই আসামিসহ আহত ৫!
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে দুই আসামিকে নিয়ে আদালতে যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়েছে পুলিশের একটি পিকআপ ভ্যান। এতে তিন পুলিশ সদস্য ও দুই আসামিসহ পাঁচজন আহত…
 ৯ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

দেশের প্রথম সাইকেল ট্র্যাক চালু চট্টগ্রামে!

দেশের প্রথম সাইকেল ট্র্যাক চালু চট্টগ্রামে!
নাগরিকদের নিরাপদ যাতায়াত, সুস্বাস্থ্য নিশ্চিত করা এবং পরিবেশবান্ধব পরিবহনব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে চট্টগ্রাম নগরীতে চালু হয়েছে দেশের প্রথম সাইকেল ট্র্যাক। শুক্রবার (৯ অক্টোবর) বেলা ১১টার…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

ডিসেম্বরে শক্তিশালী ‘সুপার এল নিনো’র শঙ্কা, বিশ্বজুড়ে চরম আবহাওয়ার আশঙ্কা!

ডিসেম্বরে শক্তিশালী ‘সুপার এল নিনো’র শঙ্কা, বিশ্বজুড়ে চরম আবহাওয়ার আশঙ্কা!
চলতি বছরের ডিসেম্বরে সর্বোচ্চ শক্তিতে পৌঁছাতে পারে শক্তিশালী ‘এল নিনো’। এর প্রভাব ২০২৭ সালের ফেব্রুয়ারি পর্যন্ত স্থায়ী হওয়ার সম্ভাবনা প্রায় ১০০ শতাংশ বলে জানিয়েছে জাতিসংঘের…
 ৯ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

দুর্গাপূজায় ১৬৮ মণ্ডপে প্রায় ২০ লাখ টাকা অনুদান ডিএসসিসির!

দুর্গাপূজায় ১৬৮ মণ্ডপে প্রায় ২০ লাখ টাকা অনুদান ডিএসসিসির!
আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে উদযাপনে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম। পূজামণ্ডপের…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির!

মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতার আহ্বান রাষ্ট্রপতির!
মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতা ও সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে তাদের যথাযথ চিকিৎসা ও মানসিক স্বাস্থ্যসেবা…
 ৯ অক্টোবর ২০২৬    জাতীয়

ধেয়ে আসছে শক্তিশালী হ্যারিকেন সাইমন, ৭ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা!

ধেয়ে আসছে শক্তিশালী হ্যারিকেন সাইমন, ৭ ফুট জলোচ্ছ্বাসের শঙ্কা!
মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলের দিকে ধেয়ে আসছে ক্রান্তীয় ঝড় ‘সাইমন’। শক্তি বাড়িয়ে ঝড়টি ভয়ংকর হ্যারিকেনে রূপ নিতে পারে বলে সতর্ক করেছেন আবহাওয়াবিদরা। এর প্রভাবে উপকূলীয়…
 ৯ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

সৌদির বিমানবন্দর ও উড়োজাহাজে হামলা, নিহত ৩!

সৌদির বিমানবন্দর ও উড়োজাহাজে হামলা, নিহত ৩!
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর ও দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থা সৌদি এয়ারলাইনসের একটি উড়োজাহাজে হামলার ঘটনায় তিনজন নিহত হয়েছেন। বৃহস্পতিবারের এসব হামলায়…
 ৯ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

চোখে চোখে রেখেও মেয়েকে বাঁচাতে পারলেন না মা, তাজমিনের মৃত্যুতে শোক!

চোখে চোখে রেখেও মেয়েকে বাঁচাতে পারলেন না মা, তাজমিনের মৃত্যুতে শোক!
মেয়ের বন্ধুত্ব নিয়ে আগে থেকেই উদ্বিগ্ন ছিলেন মা। বান্ধবী ভালো নয়—এমন আশঙ্কায় প্রায় ছয় মাস মেয়েকে স্কুলে যেতে দেননি। মেয়েকে চোখে চোখে রাখতেন, নিয়মিত খোঁজখবর…
 ৯ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

দেবের নতুন যাত্রায় প্রসেনজিতের খোলা চিঠি, জানালেন ভালোবাসা ও শুভেচ্ছা!

দেবের নতুন যাত্রায় প্রসেনজিতের খোলা চিঠি, জানালেন ভালোবাসা ও শুভেচ্ছা!
টালিউড তারকা দেবের জীবনে এবার নতুন অধ্যায়। অভিনয়ের পাশাপাশি প্রথমবার পরিচালকের আসনে বসতে চলেছেন তিনি। আর এই নতুন যাত্রায় দেবকে শুভেচ্ছা জানিয়ে খোলা চিঠি লিখেছেন…
 ৯ অক্টোবর ২০২৬    বিনোদন

পঞ্চগড়ে আনসার-ভিডিপির কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও প্রীতি ফুটবল ম্যাচ

পঞ্চগড়ে আনসার-ভিডিপির কলেজভিত্তিক মৌলিক প্রশিক্ষণের সমাপনী ও প্রীতি ফুটবল ম্যাচ
পঞ্চগড় প্রতিনিধি:শিক্ষার্থীদের দেশ গঠন, সামাজিক উন্নয়ন এবং ইতিবাচক পরিবর্তনের ধারায় সম্পৃক্ত করার লক্ষ্যে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর কলেজভিত্তিক ভিডিপি মৌলিক প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে।…
 ৯ অক্টোবর ২০২৬    রংপুর

ফুলবাড়ী সীমান্তে পিস্তল ও গুলিসহ মাদক উদ্ধার

ফুলবাড়ী সীমান্তে পিস্তল ও গুলিসহ মাদক উদ্ধার
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তবর্তী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি পিস্তল, এক রাউন্ড গুলি, ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং চার বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করেছে…
 ৯ অক্টোবর ২০২৬    রংপুর

আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতি মামলায় কুখ্যাত ডাকাত এরশাদ গ্রেফতার

আশুলিয়ায় ডাকাতির প্রস্তুতি মামলায় কুখ্যাত ডাকাত এরশাদ গ্রেফতার
আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত ডাকাত দলের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। আজ শুক্রবার (৯ অক্টোবর) ভোররাত…
 ৯ অক্টোবর ২০২৬    ঢাকা

সাভারে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

সাভারে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেফতার
সাভার (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ১৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। গতকাল বৃহস্পতিবার (৮…
 ৯ অক্টোবর ২০২৬    ঢাকা