প্রচ্ছদ    সারাদেশ   হাসাউড়ার আনারসকে জিআই পণ্যের স্বীকৃতি...

হাসাউড়ার আনারসকে জিআই পণ্যের স্বীকৃতি দিতে জেলা প্রশাসনের উদ্যোগ

৫ অক্টোবর ২০২৬ ১২:২২ পিএম
বজ্রশক্তি ডেস্ক

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের হাসাউড়া গ্রামের ঐতিহ্যবাহী আনারসের চাষ সম্প্রসারণ এবং দেশের স্বতন্ত্র কৃষিপণ্য হিসেবে সেটিকে ভৌগোলিক নির্দেশক (জিআই) পণ্যের স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে কৃষক, উদ্যোক্তা ও কৃষি বিভাগের কর্মকর্তাদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার (৫ অক্টোবর) সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, হাসাউড়ার আনারসের জাত ও বৈশিষ্ট্য দেশের অন্যান্য এলাকার আনারসের তুলনায় একেবারেই আলাদা। এই আনারসকে জিআই পণ্যের স্বীকৃতি দেওয়ার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে জোর তৎপরতা চালানো হচ্ছে।

আরও পড়ুন

বাবা নেই, মায়ের স্বপ্ন পূরণে ১৩ মাসে হাফেজ হলেন নাঈম!

বাবা নেই, মায়ের স্বপ্ন পূরণে ১৩ মাসে হাফেজ হলেন নাঈম!

তিনি বলেন, “আমি সুনামগঞ্জে যোগদানের পর স্থানীয় এক গণমাধ্যমকর্মীর মাধ্যমে হাসাউড়ার সুমিষ্ট আনারস সম্পর্কে অনেক কথা শুনি। তার আহ্বানে সাড়া দিয়ে হাসাউড়া গ্রামে গিয়ে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আনারসচাষি ও স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেছি। তখন থেকেই এই ব্যতিক্রমী আনারস নিয়ে বড় কিছু করার চিন্তা করছি। এখন হাসাউড়ার আনারসের জিআই স্বীকৃতির জন্য আমরা কাজ করছি।”

জেলা প্রশাসক বলেন, হাসাউড়ার অনেক পরিবার সরাসরি আনারস চাষের ওপর নির্ভরশীল। এই আনারসের উৎপাদন অনেকাংশে বৃষ্টিপাতের ওপর নির্ভর করে। বৃষ্টির পরিমাণ বেশি হলে ফলনও বৃদ্ধি পায়।

তিনি আরও বলেন, হাসাউড়ার আনারস নিয়ে একটি সমন্বিত প্রকল্প তৈরির জন্য সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) নির্দেশ দেওয়া হয়েছে। কৃষকদের সঙ্গে আলোচনা করে তাদের সমস্যা ও সম্ভাবনা চিহ্নিত করে এই প্রকল্প তৈরি করা হবে। শুধু হাসাউড়া নয়, জেলার অন্যান্য উপজেলার টিলা ও উঁচু জমিতেও এই জাতের আনারসের চাষ সম্প্রসারণে কৃষকদের উৎসাহিত করা হবে।

সুনামগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুহুল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভাটি সঞ্চালনা করেন উপসহকারী কৃষি কর্মকর্তা আল আমিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক এবং অতিরিক্ত জেলা প্রশাসক মতিউর রহমান খান। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহাদাত হোসেন।

সভায় আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) আদিত্য পাল, উপসহকারী কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলমসহ কৃষি বিভাগের অন্যান্য কর্মকর্তা, আনারসচাষি ও উদ্যোক্তারা।

কৃষকদের পক্ষ থেকে বক্তব্য দেন আরব আলী এবং চান মিয়া সর্দার। এ ছাড়া নারী উদ্যোক্তা তৃষ্ণা আক্তার রুশনাও সভায় বক্তব্য দেন। সভার সারসংক্ষেপ তুলে ধরেন হাসাউড়া গ্রামের বাসিন্দা ও বৈশাখী টেলিভিশনের জেলা প্রতিনিধি কর্ণবাবু দাস।

মতবিনিময় সভায় কৃষকেরা আনারস পরিবহন ও বাজারজাতকরণের ক্ষেত্রে নানা সমস্যার কথা তুলে ধরেন। তাদের অভিযোগ, হাসাউড়া থেকে সুনামগঞ্জ শহরে আনারস নিয়ে আসার পথে বিভিন্ন স্থানে চাঁদা দিতে হয়। এতে পরিবহন ব্যয় অনেক বেড়ে যায় এবং বাজারে পৌঁছানোর আগেই আনারসের দাম বৃদ্ধি পায়। ফলে অনেক কৃষক বাধ্য হয়ে বাগান থেকেই কম দামে আনারস বিক্রি করে দেন।

কৃষকেরা আরও জানান, ধান ও সবজি চাষিরা নিয়মিত কৃষিঋণের সুবিধা পেলেও আনারসচাষিরা সহজে ঋণ পান না। আনারস বাগানের জমির কাগজপত্র দেখিয়ে ব্যাংকঋণ পাওয়ার ক্ষেত্রেও নানা জটিলতা পোহাতে হয়। তাই সহজ শর্তে কৃষিঋণের ব্যবস্থা করা, ফলন বৃদ্ধির জন্য শুষ্ক মৌসুমে বাগানে পানি সরবরাহ নিশ্চিত করা এবং আনারসের বাজারজাতকরণে সরকারি সহায়তার দাবি জানান তারা।

কৃষকদের দাবির পরিপ্রেক্ষিতে সভায় বক্তারা জানান, আগামী আনারস মৌসুম শুরু হওয়ার আগেই সংশ্লিষ্ট পৌরসভাকে বিষয়টি জানানো হবে, যাতে হাসাউড়ার আনারস বিক্রেতারা ন্যূনতম খাজনার বিনিময়ে নির্ধারিত স্থানে আনারস বিক্রির সুযোগ পান। এ ছাড়া বাগানে পানি সরবরাহের বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে এবং কৃষকদের সমস্যা ও দাবিগুলো প্রস্তাবিত প্রকল্পে অন্তর্ভুক্ত করা হবে।

স্থানীয় কৃষকদের আশা, সরকারি উদ্যোগে হাসাউড়ার আনারস দ্রুত জিআই পণ্যের স্বীকৃতি পেলে এ অঞ্চলে ঐতিহ্যবাহী আনারস চাষের পরিধি আরও বাড়বে। এতে কৃষকদের উৎপাদন ও বাজারজাতকরণে নতুন সুযোগ সৃষ্টি হবে এবং দেশের বাজারে হাসাউড়ার আনারসের স্বতন্ত্র পরিচিতি আরও শক্তিশালী হবে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

বাবা নেই, মায়ের স্বপ্ন পূরণে ১৩ মাসে হাফেজ হলেন নাঈম!

বাবা নেই, মায়ের স্বপ্ন পূরণে ১৩ মাসে হাফেজ হলেন নাঈম!
মাত্র ১৩ মাসে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে ১০ বছর বয়সী শিশু মুহাম্মদ নাঈম আহমদ। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায়…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

সরকার বিধবা কার্ড চালু করলে এমপির বউ সবার আগে নেবে!

সরকার বিধবা কার্ড চালু করলে এমপির বউ সবার আগে নেবে!
সরকার বিধবা কার্ড চালু করলে সংসদ সদস্যের স্ত্রীই সবার আগে সেই কার্ড নেবেন বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)…
 ১২ অক্টোবর ২০২৬    নির্বাচিত

নভেম্বরেই চালু হতে পারে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর!

নভেম্বরেই চালু হতে পারে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর!
আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ জন্য প্রধানমন্ত্রীর সময় পাওয়ার অপেক্ষায় রয়েছে সরকার। উদ্বোধনের তারিখ নির্ধারণের পর…
 ১২ অক্টোবর ২০২৬    জাতীয়

প্রধানমন্ত্রীর নির্দেশে শিক্ষক দুখু মিয়ার পাশে জেলা প্রশাসন!

প্রধানমন্ত্রীর নির্দেশে শিক্ষক দুখু মিয়ার পাশে জেলা প্রশাসন!
জন্ম থেকেই দুই হাত নেই, তবু থেমে নেই শিক্ষক আলতাফ হোসেন দুখু মিয়ার জীবনসংগ্রাম। পা দিয়ে ব্ল্যাকবোর্ডে লিখে শিশুদের পাঠদান করে চলেছেন তিনি। এবার তাঁর…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

জিএম কাদেরের উত্তরার বাসভবনে হা’মলার অভিযোগ!

জিএম কাদেরের উত্তরার বাসভবনে হা’মলার অভিযোগ!
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের উত্তরার বাসায় হামলা হয়েছে বলে জানিয়েছেন তাঁর বার্তা সম্পাদক শৌর্য দীপ্ত সূর্য। সোমবার (১২ অক্টোবর) তিনি এ তথ্য…
 ১২ অক্টোবর ২০২৬    নির্বাচিত

স্ত্রীর মৃত্যুর তিন ঘণ্টা পর প্রাণ গেল স্বামীর!

স্ত্রীর মৃত্যুর তিন ঘণ্টা পর প্রাণ গেল স্বামীর!
ঘরে পড়ে ছিল স্ত্রীর নিথর দেহ। শোক বুকে নিয়েই ফজরের আজান দিতে ও নামাজ আদায় করতে মসজিদে যান স্বামী রোমান মোল্যা (৬০)। তবে নামাজ শেষে…
 ১২ অক্টোবর ২০২৬    খুলনা

তালাবদ্ধ ঘর থেকে দুর্গন্ধ কক্ষে মিলল বৃদ্ধার মরদেহ!

তালাবদ্ধ ঘর থেকে দুর্গন্ধ কক্ষে মিলল বৃদ্ধার মরদেহ!
রাজশাহী নগরের কেদুর মোড় এলাকার নিজ বাড়ি থেকে বেলী রাণী (৭০) নামে এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।…
 ১২ অক্টোবর ২০২৬    রাজশাহী

ছয় বছর পর পাগলা মসজিদের স্বর্ণ-রুপা ও বিদেশি মুদ্রা গণনা শুরু!

ছয় বছর পর পাগলা মসজিদের স্বর্ণ-রুপা ও বিদেশি মুদ্রা গণনা শুরু!
দীর্ঘ ছয় বছর পর কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা হওয়া স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রার ওজন নির্ধারণ ও গণনার কার্যক্রম শুরু হয়েছে। জেলা প্রশাসনের…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

আপত্তিকর ভিডিও ভাইরাল ইসলামী আন্দোলন নেতার পদ স্থগিত!

আপত্তিকর ভিডিও ভাইরাল ইসলামী আন্দোলন নেতার পদ স্থগিত!
ভোলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের এক নেতার ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় দলটির ভোলা দক্ষিণ জেলা শাখার সেক্রেটারি মাওলানা…
 ১২ অক্টোবর ২০২৬    বরিশাল

পলকের নির্দেশে জুলাইয়ে বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট বন্ধ হয়!

পলকের নির্দেশে জুলাইয়ে বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট বন্ধ হয়!
জুলাই গণ-অভ্যুত্থানের সময় দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় ও চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট সেবা বন্ধের নির্দেশ তৎকালীন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ…
 ১২ অক্টোবর ২০২৬    জাতীয়

স্বর্ণের খনিতে বিমান হামলা, সুদানে প্রাণ গেল ৭২ জনের!

স্বর্ণের খনিতে বিমান হামলা, সুদানে প্রাণ গেল ৭২ জনের!
সুদানের নীল নদ রাজ্যে স্বর্ণ অনুসন্ধানকারীদের একটি শিবিরে বিমান হামলায় অন্তত ৭২ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। গত শনিবার ভোরে চালানো এ হামলায় আহত হয়েছেন…
 ১২ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

চট্টগ্রামে বসতঘর থেকে মদসহ স্বামী-স্ত্রী আটক!

চট্টগ্রামে বসতঘর থেকে মদসহ স্বামী-স্ত্রী আটক!
চট্টগ্রামের বাঁশখালীতে ৫০ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার দক্ষিণ জলদী এলাকার শ্রীরাম মহাজন পাড়ার ৮…
 ১২ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

নারী ও তৃতীয় লিঙ্গের জন্য দিল্লিতে চালু হচ্ছে গোলাপি ই-অটো

নারী ও তৃতীয় লিঙ্গের জন্য দিল্লিতে চালু হচ্ছে গোলাপি ই-অটো
নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করা, তৃতীয় লিঙ্গের মানুষের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং নারীদের যাতায়াত আরও নিরাপদ করতে ১ হাজার ৩০০টি গোলাপি রঙের বৈদ্যুতিক অটোরিকশা (ই-অটো) বরাদ্দের…
 ১২ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

সি’জারে পেটে গজ থাকায় মৃ’ত্যু ৫৫ হাজারে আপসের নথি প্রকাশ!

সি’জারে পেটে গজ থাকায় মৃ’ত্যু ৫৫ হাজারে আপসের নথি প্রকাশ!
ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের সময় পেটে গজ রেখে সেলাই দেওয়ার অভিযোগের পাঁচ মাস পর চিকিৎসাধীন অবস্থায় বিথি আক্তারের মৃত্যু হয়েছে। মৃত্যুর আগে…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

সৌদির বিমানবন্দর ঘিরে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ!

সৌদির বিমানবন্দর ঘিরে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ!
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাণঘাতী হামলার মধ্যে এবার দেশটির পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেও ক্ষেপণাস্ত্র পড়ার ঘটনা ঘটেছে।…
 ১২ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক