কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তবর্তী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি পিস্তল, এক রাউন্ড গুলি, ১০০ পিস ইয়াবা ট্যাবলেট এবং চার বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ১৩, রংপুর।
আজ শুক্রবার (৯ অক্টোবর) ভোররাত আড়াইটার দিকে ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তী অনন্তপুর মাস্টারপাড়া গ্রামে এই অভিযান চালানো হয়।
এসআরবি ১৩ এর রংপুর সদর কোম্পানি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত রাতে ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে অনন্তপুর মাস্টারপাড়া গ্রামের মোস্তাফিজুর রহমানের বাড়ির পশ্চিম পাশে একটি বাঁশঝাড়ের ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় এই দেশীয় তৈরি পিস্তল, এক রাউন্ড গুলি, ১০০ পিস ইয়াবা এবং চার বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়।
মায়ের শখ পূরণে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব!

এসআরবি ১৩, রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী বলেন, “সীমান্ত এলাকায় পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় পিস্তল, গুলি ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে।”

















