প্রচ্ছদ    রাজশাহী   তুলসীগঙ্গা হারিয়েছে স্রোত, হারিয়েছে মাছ...

তুলসীগঙ্গা হারিয়েছে স্রোত, হারিয়েছে মাছ নদীটি এখন যেন ডোবা

৪ অক্টোবর ২০২৬ ০৬:৩৯ এএম
বজ্রশক্তি ডেস্ক

আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি:
একসময় জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার কাঁচাবাজার ঘেঁষে এঁকেবেঁকে বয়ে যেত তুলসীগঙ্গা নদী। ছিল তীব্র স্রোত, ছিল ঢেউ। নদীর পানিতে বিচরণ করত দেশি প্রজাতির নানা মাছ। নদীকে ঘিরেই গড়ে উঠেছিল স্থানীয় জেলেদের জীবন-জীবিকা।

একসময় তুলসীগঙ্গায় জাল ফেললেই মিলত শোল, বোয়াল, টেংরা, কৈ, শিং, মাগুর, পুঁটি, মলা, খলিশা, চাঁদা, বেলে, চিংড়ি ও গুচি বাইনসহ নানা প্রজাতির মাছ। এসব মাছ শুধু আক্কেলপুরের স্থানীয় বাজারেই নয়, আশপাশের বিভিন্ন হাট-বাজারেও বিক্রি হতো। মাছ ধরাকে কেন্দ্র করে নদীপাড়ের বহু পরিবারের সংসার চলত।

কিন্তু সময়ের সঙ্গে বদলে গেছে সেই চিত্র। একসময়ের স্রোতস্বিনী তুলসীগঙ্গা এখন অনেকটাই স্থবির। কোথাও অল্প পানি, কোথাও কাদা, আবার কোথাও জমেছে ময়লা-আবর্জনা। নেই আগের মতো স্রোত, নেই ঢেউয়ের সেই চেনা ছন্দ। মাছের প্রাচুর্যও যেন এখন অতীতের গল্প।

আরও পড়ুন

বাবা নেই, মায়ের স্বপ্ন পূরণে ১৩ মাসে হাফেজ হলেন নাঈম!

বাবা নেই, মায়ের স্বপ্ন পূরণে ১৩ মাসে হাফেজ হলেন নাঈম!

স্থানীয়দের ভাষ্য, নদীতে পানি কমে যাওয়া, নাব্যতা সংকট, পলি জমে তলদেশ ভরাট হয়ে যাওয়া এবং বিভিন্ন স্থানে ময়লা-আবর্জনা ফেলার কারণে নদীর স্বাভাবিক পরিবেশ বদলে গেছে। কোথাও কোথাও পানিপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ায় মাছের বিচরণ ও প্রজননের পরিবেশও সংকুচিত হয়েছে।

স্থানীয় জেলে লজিন হোসেন বলেন, “আগে প্রতিদিন গড়ে ২৫ থেকে ৩০ কেজি মাছ পাওয়া যেত। কোনো দিন ৫ হাজার টাকা, আবার কোনো দিন ১ হাজার ৫০০ থেকে ২ হাজার টাকা পর্যন্ত আয় হতো। এখন ২০০ থেকে ৫০০ টাকার মাছ পেতেই হিমশিম খেতে হয়।”

প্রবীণ বাসিন্দা লারান হাওলাদার বলেন, “আগে নদীতে তীব্র স্রোত ছিল। দিনে-রাতে শত শত মাছ ধরার নৌকা নদীতে জমা হতো। এখন সেই দৃশ্য আর দেখা যায় না।”

স্থানীয় বাসিন্দা আলতাব হোসেন বলেন, “আগে নদী ছিল এলাকার মানুষের জীবনের সঙ্গে জড়িত। এখন নদীর অবস্থা দেখে মনে হয়, ধীরে ধীরে এর প্রাণটাই হারিয়ে যাচ্ছে।”

মাছ ব্যবসায়ী জহুরুল ইসলাম বলেন, “আগে একজন জেলে ৩০ থেকে ৪০ কেজি মাছ নিয়ে বাজারে আসতেন। এখন পুরো বাজারে নদী থেকে ৫ থেকে ১০ কেজি মাছ আসাটাই ভাগ্যের ব্যাপার। বাজারের চাহিদা মেটাতে বিভিন্ন জায়গা থেকে মাছ সংগ্রহ করতে হয়।”

জেলেদের জীবন-জীবিকায়ও পড়েছে এর সরাসরি প্রভাব। নদীতে মাছ কমে যাওয়ায় অনেক জেলে আগের পেশা ছেড়ে কৃষিকাজ, দিনমজুরি কিংবা অন্য পেশায় যুক্ত হয়েছেন। যারা এখনও মাছ ধরার সঙ্গে যুক্ত রয়েছেন, তাদের অনেকেই আগের মতো আয় করতে পারছেন না।

স্থানীয় জেলে জনি হোসেন বলেন, “উপজেলা মৎস্য অফিসে মিটিং হলে আমাদের বিভিন্ন আশ্বাস দিয়ে ডাকা হয়। উপজেলায় শত শত জেলের জেলে কার্ড আছে। কিন্তু আমরা তেমন কোনো সহায়তা পাই না।”

শুধু মাছ ও জেলেদের জীবন-জীবিকাই নয়, তুলসীগঙ্গার সঙ্গে জড়িয়ে থাকা স্থানীয় মানুষের স্মৃতিও যেন হারিয়ে যাচ্ছে। একসময় যে নদীতে ছিল স্রোত, নৌকা চলাচল ও মাছের বিচরণ, সেই নদীর অনেক অংশ এখন অগভীর হয়ে পড়েছে। কোথাও কোথাও দেখে মনে হয়, এটি যেন নদী নয়—একটি মরা খাল কিংবা ডোবা।

স্থানীয় বাসিন্দাদের দাবি, তুলসীগঙ্গার নাব্যতা ফিরিয়ে আনতে প্রয়োজনীয় স্থানে পুনঃখনন করতে হবে। একই সঙ্গে নদীতে ময়লা-আবর্জনা ফেলা বন্ধ, দখল ও ভরাট ঠেকানো, পানিপ্রবাহ স্বাভাবিক রাখা এবং মাছের প্রজননক্ষেত্র সংরক্ষণে কার্যকর উদ্যোগ প্রয়োজন। পাশাপাশি ক্ষতিকর ও অবৈধ জাল ব্যবহার বন্ধে নিয়মিত নজরদারিরও দাবি জানিয়েছেন তারা।

জেলেদের অভিযোগ, শুধু জেলে কার্ড দেওয়াই যথেষ্ট নয়; নদীনির্ভর এসব পরিবারের জন্য সরকারি সহায়তা, বিকল্প কর্মসংস্থান এবং মাছের প্রজনন ও সংরক্ষণে কার্যকর উদ্যোগ প্রয়োজন। নদীটি পুনরুদ্ধার করা গেলে একদিকে যেমন ফিরতে পারে দেশি মাছের প্রাচুর্য, অন্যদিকে আবারও স্বাবলম্বী হতে পারেন নদীনির্ভর জেলেরা।

স্থানীয়দের প্রত্যাশা, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পরিকল্পিতভাবে তুলসীগঙ্গা পুনরুদ্ধারে উদ্যোগ নিলে নদীটি ফিরে পেতে পারে তার হারানো প্রাণ। ফিরতে পারে স্রোত, ফিরতে পারে মাছ, আর ঘুরে দাঁড়াতে পারে নদীর ওপর নির্ভরশীল বহু পরিবার।

তুলসীগঙ্গার বুকজুড়ে এখন যেন একটাই প্রশ্ন- ফিরবে কি সেই স্রোত, ফিরবে কি হারিয়ে যাওয়া দেশি মাছ আর নদীর প্রাণ।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

বাবা নেই, মায়ের স্বপ্ন পূরণে ১৩ মাসে হাফেজ হলেন নাঈম!

বাবা নেই, মায়ের স্বপ্ন পূরণে ১৩ মাসে হাফেজ হলেন নাঈম!
মাত্র ১৩ মাসে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে ১০ বছর বয়সী শিশু মুহাম্মদ নাঈম আহমদ। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায়…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

সরকার বিধবা কার্ড চালু করলে এমপির বউ সবার আগে নেবে!

সরকার বিধবা কার্ড চালু করলে এমপির বউ সবার আগে নেবে!
সরকার বিধবা কার্ড চালু করলে সংসদ সদস্যের স্ত্রীই সবার আগে সেই কার্ড নেবেন বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)…
 ১২ অক্টোবর ২০২৬    নির্বাচিত

নভেম্বরেই চালু হতে পারে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর!

নভেম্বরেই চালু হতে পারে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর!
আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ জন্য প্রধানমন্ত্রীর সময় পাওয়ার অপেক্ষায় রয়েছে সরকার। উদ্বোধনের তারিখ নির্ধারণের পর…
 ১২ অক্টোবর ২০২৬    জাতীয়

প্রধানমন্ত্রীর নির্দেশে শিক্ষক দুখু মিয়ার পাশে জেলা প্রশাসন!

প্রধানমন্ত্রীর নির্দেশে শিক্ষক দুখু মিয়ার পাশে জেলা প্রশাসন!
জন্ম থেকেই দুই হাত নেই, তবু থেমে নেই শিক্ষক আলতাফ হোসেন দুখু মিয়ার জীবনসংগ্রাম। পা দিয়ে ব্ল্যাকবোর্ডে লিখে শিশুদের পাঠদান করে চলেছেন তিনি। এবার তাঁর…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

জিএম কাদেরের উত্তরার বাসভবনে হা’মলার অভিযোগ!

জিএম কাদেরের উত্তরার বাসভবনে হা’মলার অভিযোগ!
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের উত্তরার বাসায় হামলা হয়েছে বলে জানিয়েছেন তাঁর বার্তা সম্পাদক শৌর্য দীপ্ত সূর্য। সোমবার (১২ অক্টোবর) তিনি এ তথ্য…
 ১২ অক্টোবর ২০২৬    নির্বাচিত

স্ত্রীর মৃত্যুর তিন ঘণ্টা পর প্রাণ গেল স্বামীর!

স্ত্রীর মৃত্যুর তিন ঘণ্টা পর প্রাণ গেল স্বামীর!
ঘরে পড়ে ছিল স্ত্রীর নিথর দেহ। শোক বুকে নিয়েই ফজরের আজান দিতে ও নামাজ আদায় করতে মসজিদে যান স্বামী রোমান মোল্যা (৬০)। তবে নামাজ শেষে…
 ১২ অক্টোবর ২০২৬    খুলনা

তালাবদ্ধ ঘর থেকে দুর্গন্ধ কক্ষে মিলল বৃদ্ধার মরদেহ!

তালাবদ্ধ ঘর থেকে দুর্গন্ধ কক্ষে মিলল বৃদ্ধার মরদেহ!
রাজশাহী নগরের কেদুর মোড় এলাকার নিজ বাড়ি থেকে বেলী রাণী (৭০) নামে এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।…
 ১২ অক্টোবর ২০২৬    রাজশাহী

ছয় বছর পর পাগলা মসজিদের স্বর্ণ-রুপা ও বিদেশি মুদ্রা গণনা শুরু!

ছয় বছর পর পাগলা মসজিদের স্বর্ণ-রুপা ও বিদেশি মুদ্রা গণনা শুরু!
দীর্ঘ ছয় বছর পর কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা হওয়া স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রার ওজন নির্ধারণ ও গণনার কার্যক্রম শুরু হয়েছে। জেলা প্রশাসনের…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

আপত্তিকর ভিডিও ভাইরাল ইসলামী আন্দোলন নেতার পদ স্থগিত!

আপত্তিকর ভিডিও ভাইরাল ইসলামী আন্দোলন নেতার পদ স্থগিত!
ভোলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের এক নেতার ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় দলটির ভোলা দক্ষিণ জেলা শাখার সেক্রেটারি মাওলানা…
 ১২ অক্টোবর ২০২৬    বরিশাল

পলকের নির্দেশে জুলাইয়ে বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট বন্ধ হয়!

পলকের নির্দেশে জুলাইয়ে বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট বন্ধ হয়!
জুলাই গণ-অভ্যুত্থানের সময় দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় ও চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট সেবা বন্ধের নির্দেশ তৎকালীন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ…
 ১২ অক্টোবর ২০২৬    জাতীয়

স্বর্ণের খনিতে বিমান হামলা, সুদানে প্রাণ গেল ৭২ জনের!

স্বর্ণের খনিতে বিমান হামলা, সুদানে প্রাণ গেল ৭২ জনের!
সুদানের নীল নদ রাজ্যে স্বর্ণ অনুসন্ধানকারীদের একটি শিবিরে বিমান হামলায় অন্তত ৭২ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। গত শনিবার ভোরে চালানো এ হামলায় আহত হয়েছেন…
 ১২ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

চট্টগ্রামে বসতঘর থেকে মদসহ স্বামী-স্ত্রী আটক!

চট্টগ্রামে বসতঘর থেকে মদসহ স্বামী-স্ত্রী আটক!
চট্টগ্রামের বাঁশখালীতে ৫০ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার দক্ষিণ জলদী এলাকার শ্রীরাম মহাজন পাড়ার ৮…
 ১২ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

নারী ও তৃতীয় লিঙ্গের জন্য দিল্লিতে চালু হচ্ছে গোলাপি ই-অটো

নারী ও তৃতীয় লিঙ্গের জন্য দিল্লিতে চালু হচ্ছে গোলাপি ই-অটো
নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করা, তৃতীয় লিঙ্গের মানুষের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং নারীদের যাতায়াত আরও নিরাপদ করতে ১ হাজার ৩০০টি গোলাপি রঙের বৈদ্যুতিক অটোরিকশা (ই-অটো) বরাদ্দের…
 ১২ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

সি’জারে পেটে গজ থাকায় মৃ’ত্যু ৫৫ হাজারে আপসের নথি প্রকাশ!

সি’জারে পেটে গজ থাকায় মৃ’ত্যু ৫৫ হাজারে আপসের নথি প্রকাশ!
ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের সময় পেটে গজ রেখে সেলাই দেওয়ার অভিযোগের পাঁচ মাস পর চিকিৎসাধীন অবস্থায় বিথি আক্তারের মৃত্যু হয়েছে। মৃত্যুর আগে…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

সৌদির বিমানবন্দর ঘিরে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ!

সৌদির বিমানবন্দর ঘিরে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ!
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাণঘাতী হামলার মধ্যে এবার দেশটির পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেও ক্ষেপণাস্ত্র পড়ার ঘটনা ঘটেছে।…
 ১২ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক