প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   সামাজিক অপরাধ দূরীকরণে ধর্ম -শারমিন...

সামাজিক অপরাধ দূরীকরণে ধর্ম -শারমিন সুলতানা চৈতী

১১ অক্টোবর ২০২৬ ০১:১৬ পিএম
বজ্রশক্তি ডেস্ক

 

প্রকৃত ধর্মের শিক্ষা এমন এক শক্তি যা পুরো সমাজকে পরিবর্তন করতে পারে। আল্লাহর পক্ষ থেকে যে দীন এসেছে তার মূল উদ্দেশ্যই হচ্ছে মানুষের কল্যাণ সাধন। মানুষের অকল্যাণ হয় এমন কোনকিছুই ধর্মের অন্তর্ভুক্ত নয়। বর্তমানে ধর্মের প্রকৃত শিক্ষা সমাজে বর্তমান না থাকার কারণে আমরা দেখতে পাই কিভাবে অন্যায়, অত্যাচার, অবিচার সমাজে ধাঁই ধাঁই করে বাড়ছে। শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবী আজ অন্যায়, অবিচার অশান্তিতে পরিপূর্ণ। অথচ মানুষ পুঙ্খানুপুঙ্খভাবে তাদের ধর্মীয় আনুষ্ঠানিকতাগুলো পালন করছেন। ধর্ম পালন আজ আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে। প্রকৃতপক্ষে মানুষ যদি তাদের ধর্মের শিক্ষাগুলোকে নিজেদের মধ্যে ধারণ করত তবে সমাজে তার প্রতিফলন দেখা যেত, সমাজ হত অনাবিল শান্তিময়। বর্তমানে আমরা মানুষের ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক জীবনের দিকে একটু লক্ষ্য করলেই দেখতে পাই অন্তর্কোন্দল, হানাহানি, বিভেদ, বিচ্ছেদ সর্বোপরি আত্মিক শূন্যতা। স্বামী স্ত্রীকে অবহেলা করছে, স্ত্রীও স্বামীকে মানছে না, পিতা-পুত্রকে খুন করছে পুত্র পিতাকে। বাবা মেয়েকে ধর্ষণ করছে, নিজ সন্তানের হাতে খুন হচ্ছে বাবা-মা। এ অবস্থার পরিবর্তনের জন্য আইনকে কঠিন থেকে কঠিনতর করা হচ্ছে। কিন্তু বাস্তবে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে আপন নিজ পরিবারের কাছেও একজন নারী আজ অনিরাপদ। মানুষ যখন নিজের পরিবারের সদস্যদের দ্বারা আক্রান্ত হতে শুরু করে, তখন সেই সমাজকে শুধু আইন দিয়ে পরিবর্তন করা যায় না, প্রয়োজন হয়ে পড়ে মানুষের আত্মিক পরিবর্তনের। প্রকৃত ধর্মবিশ্বাসী কোন মানব সমাজের চিত্র এমন হতে পারে না। আজ কেন মানুষের সমাজে এত অসন্তুষ্টি, এত বিশৃঙ্খলা, এতো বিভক্তি? এর একটি মাত্র কারণ, তা হচ্ছে মানুষ তার ধর্ম পালন করছে না। সবার প্রথম জানা প্রয়োজন ধর্ম কী?

ধর্ম হচ্ছে কোন পদার্থ বা প্রাণীর প্রকৃতিগত বৈশিষ্ট্য। যেমন আগুনের ধর্ম পোড়ানো, পানির ধর্ম ভেজানো। ঠিক একইভাবে মানুষের ধর্ম হলো মানুষের অভ্যন্তরস্থ মানবীয় গুণাবলী। সৃষ্টির প্রতি সহানুভূতি, দয়া, মায়া, ভালবাসা, মনুষ্যত্ব, মানবতা, সৌহার্দ্র্য, বিবেক, সহমর্মিতা, শৃঙ্খলা ইত্যাদি মানবীয় গুণাবলী হলো মানুষের ধর্ম। যতক্ষণ একজন মানুষ অন্যের ব্যথায় ব্যথিত হয়, অন্যের দুঃখে দুঃখী হয়, অন্যের আনন্দে আনন্দিত হয়, অপরকে সহযোগিতা করে আত্ম পীড়িতের পাশে দাঁড়ায় ততক্ষণ সে ব্যক্তি ধার্মিক হিসেবে পরিগণিত হবার যোগ্য কেননা তার ভেতরে মনুষ্যত্বের বৈশিষ্ট্যগুলো আছে। প্রকারান্তরে কেউ যদি নামাজ, রোজা, হজ্ব,পূজা আর্চনা উপাসনা ইত্যাদি নিয়ে দিনরাত ব্যাপৃত থাকে কিন্তু তার ভেতরে মানবতার গুণাবলী না থাকে তাহলে সে প্রকৃত ধার্মিক নয়।

আরও পড়ুন

পুলিশকে রাতে একা চলাচলে নিষেধ, কোথায় গিয়ে দাঁড়িয়েছে নিরাপত্তা? – কথক দা

পুলিশকে রাতে একা চলাচলে নিষেধ, কোথায় গিয়ে দাঁড়িয়েছে নিরাপত্তা? – কথক দা

আল্লাহ কোর’আনে বলেছেন- আমি মানুষকে আমার এবাদত ছাড়া আর কিছুই করার জন্য সৃষ্টি করিনি (সুরা যারিয়াত- ৫৬)। এবাদত শব্দটির সঠিক অর্থ জানলেই আমরা বুঝতে পারব মানুষের কাজ কী। বর্তমানে এবাদত শব্দটিকে শুধু কিছু আনুষ্ঠানিকতা যেমন নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি উপাসনা প্রার্থনার মধ্যেই সীমাবদ্ধ করা হয়েছে। এবাদতের ওই অর্থে মেনে নিলে মানুষের সমাজে মানুষ আর যা কিছুই করছে সব কিছুই এবাদত বহির্ভূত হয়ে যায়! তবে উপাসনা ছাড়া অন্য আর কোন কাজ মানুষের কর্তব্যের মধ্যে পড়বে না। কারণ আল্লাহ কোর’আনে নিজেই বলেছেন তিনি মানুষকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার এবাদত এর জন্য। তাহলে মানুষ অন্য সব কিছু করছে এবাদত এর সংজ্ঞার বাহিরে। তবে পৃথিবীতে একটাও মানুষ পাওয়া যাবে না যিনি এবাদত এর সংজ্ঞাতে ছিলেন বা আছেন । তাহলে কি মানুষের বেঁচে থাকার জন্য প্রাকৃতিক যত কাজ আছে সবকিছু এবাদত বহির্ভূত? অথচ আল্লাহর দেয়া জীবন ব্যবস্থার আরেক নাম দিনুল ফিতরাত অর্থাৎ প্রাকৃতিক দীন।

সহজভাবে এবাদতকে এভাবে সংজ্ঞায়িত করতে পারি- আল্লাহ যাকে যে কাজের জন্য সৃষ্টি করেছেন সে কাজ সঠিকভাবে করাই তার এবাদত। আগুন, পানি, বাতাস, বিদ্যুৎ, মাটি, দূর-দূরান্তের নক্ষত্র, গ্রহ এগুলোর কোনটাই মসজিদে, মন্দিরে, চার্চে, প্যাগোডা যেয়ে এবাদত করে না কিন্তু তারা নিরবচ্ছিন্নভাবে এক মুহূর্তেরও বিরতি ছাড়া আল্লাহর এবাদত করে যাচ্ছে। সূর্য তাপ, আলো বিকীরণ করছে সে স্রষ্টার এবাদত করছে, চাঁদ সূর্য থেকে আলো নিয়ে তার প্রতিফলিত করে স্নিগ্ধ আলো বিলাচ্ছে সে উপাসনা করছে। বাতাস মেঘপুঞ্জ পৃথিবীর এখান থেকে ওখানে নিয়ে যেয়ে আবহাওয়া সৃষ্টি করছে এভাবে সে আল্লাহর এবাদত করছে। আল্লাহ বলেছেন তিনি যে এই বিশাল সৃষ্টি করেছেন সেই সৃষ্টির ছোট-বড় প্রতি অণু-পরমাণু তারই এবাদত করে (সুরা নাহল- ৪৮-৪৯)। এর অর্থ এই যে আল্লাহ তাঁর সৃষ্ট চাঁদ, সূর্য, আগুন, পানি, বাতাস, বিদ্যুৎ ইত্যাদি প্রত্যেক সৃষ্টি জিনিসকে যেটাকে যে কাজের জন্য সৃষ্টি করেছেন সে নিয়ম বেঁধে দিয়েছেন ঠিক সে মোতাবেক কাজ করা সেই জিনিসের জন্য এবাদত। মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন এবং তাকেও তিনি সৃষ্টি করেছেন এবাদত করার জন্য। কিন্তু অন্যান্য সব সৃষ্টির সঙ্গে তার একটা মৌলিক তফাৎ আছে। সেটা হলো তার মধ্যে আল্লাহর আত্মা থাকার কারণে তার নিজস্ব ইচ্ছা শক্তি আছে, অন্য কোনো সৃষ্টির যা নেই।

আল্লাহ কোর’আনে মানুষকে তার প্রতিনিধি- ঠরপবমবৎবহঃ সম্বোধন করেছেন। তিনি কোর’আনে বলেন -স্মরণ কর যখন তোমার রব মালায়েকদের ডেকে বললেন নিশ্চয়ই আমি পৃথিবীতে আমার খলিফা সৃষ্টি করব (সুরা বাকারা ৩০)। এখানে আল্লাহ আরবি খলিফা শব্দটি ব্যবহার করেছেন যার অর্থ প্রতিনিধি। মানে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন তাঁর খলিফা মানে প্রতিনিধি হিসেবে। প্রতিনিধির কী কাজ তা আমরা সবাই জানি। অতএব খুব সহজে বোঝা যাচ্ছে আল্লাহ যে কাজ করেন সেই কাজের প্রতিনিধিত্ব করাই একজন মানুষের কাজ। সমগ্র সৃষ্টিকে আল্লাহ যেভাবে সুশৃংখল, শান্তিপূর্ণ রেখেছেন ঠিক সেভাবেই শুধুমাত্র পৃথিবীকে শান্তিপূর্ণ, সুশৃংখল রাখার জন্য প্রতিনিধি হিসেবে আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন। তাই মানুষের এবাদত হচ্ছে আল্লাহর হুকুম দিয়ে তাঁর আদেশ ও নিষেধ পৃথিবীতে প্রতিষ্ঠার মাধ্যমে মানব জীবনে ন্যায়, সুবিচার, শৃঙ্খলা, শান্তি বজায় রাখা। এটাই মানুষের মূল এবাদত। শান্তি প্রতিষ্ঠার মূল লক্ষ্যকে সামনে রেখে যা কিছু করা হবে তার সবকিছুই এবাদত এর অন্তর্ভুক্ত এই বিশাল বিরাট দায়িত্বটি পালন করার জন্য যে শারীরিক-মানসিক আধ্যাত্মিক শক্তির প্রয়োজন তা অর্জন করার জন্যই আল্লাহ বিভিন্ন রকম আমলের হুকুম দিয়েছেন। নামাজ, রোজা, হজ, যাকাত এই সকল কিছু এবাদতের সেই লক্ষ্য অর্জনের প্রক্রিয়া বা মাধ্যম। এগুলো মূল এবাদতের অংশ। এই প্রত্যেকটি আমলের মধ্যে রয়েছে ঐক্যের শিক্ষা, শৃঙ্খলা শিক্ষা, আনুগত্যের শিক্ষা। মানুষ আল্লাহর মূল এবাদত খেলাফত অর্থাৎ তাঁর প্রতিনিধিত্ব করতে চাইলে সকল অন্যায় থেকে দূরে সরে এসে একটি সুশৃংখল ঐক্যবদ্ধ আনুগত্যশীল জাতি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে। নামাজ, রোজা, হজ, যাকাতের মত আমলগুলো সেই বিশাল চরিত্র অর্জনের প্রক্রিয়া।

আল্লাহ কোর’আনে বলেন- মানবজাতির মধ্যে থেকে তোমাদের উত্থান ঘটানো হয়েছে সৎকাজের আদেশ ও অসৎকাজে নিষেধ করার জন্য (সুরা আল-ইমরান -১১০)। অথচ আল্লাহর এই হুকুমের প্রকৃত শিক্ষা মানুষের মধ্যে না থাকার কারণে তারা ন্যায় প্রতিষ্ঠাকে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলাকে এবাদতই মনে করছেন না।

 

মানুষ যখন ধর্মের প্রকৃত সংজ্ঞা জানবে, এবাদতের মূল লক্ষ্য জানবেন তখন তারা আমলগুলো বুঝে বুঝে করবে এবং মানুষের চরিত্রে সেই আমলের শিক্ষাগুলো প্রতিফলিত হবে। আল্লাহর প্রতিনিধিত্ব করার লক্ষ্য সামনে থাকলে কেউ আর অন্যায়ে লিপ্ত হবে না। কালেভদ্রে কোন অন্যায় সংঘটিত হলেও আল্লাহর স্মরণ, প্রকৃত ধর্মের শিক্ষা, এবাদতের মূল অর্থ স্মরণ আবার অন্যায় থেকে বিরত রাখবে।

চৌদ্দশ বছর আগে রসুলাল্লাহ এই শিক্ষা আরবে বাস্তবায়ন করেছিলেন বলেই সে জাতি হয়েছিল ঐক্যবদ্ধ, সুশৃংখল, ভ্রাতৃত্বপূর্ণ। সকল মানুষ তাদের প্রকৃত ‘এবাদত’ কী তা স্মরণে রেখেছিল বলে সেই সমাজের মানুষগুলো তখন দরজা খুলে ঘুমাতে পারত, দান গ্রহণ করার মত কোন মানুষ সে সমাজে খুঁজে পাওয়া যেত না, একজন যুবতী নারী স্বর্ণালংকার পরিহিত অবস্থায় মাইলের পর মাইল যেতে পারত কোন নিরাপত্তাহীনতার প্রশ্নই ছিল না, কোনো জিনিস হারিয়ে গেলে একই স্থানে সে জিনিস পাওয়া যেত। শুধু প্রকৃত ধর্মের শিক্ষা এমন একটা সমাজ উপহার দিতে পেরেছিল। এটা প্রমাণিত যে প্রকৃত ধর্মের চর্চা একটি সমাজকে পরিবর্তন করবেই। এর মাধ্যমে মানুষ মানব জীবনের সার্থকতা খুঁজে পাবে। মানুষ হবে আত্মিকভাবে এবং চারিত্রিকভাবে পরিশুদ্ধ। আর এই প্রকৃত এবাদতই পারে মানুষের ইহকালীন ও পরকালীন জীবনে মুক্তি দিতে।

সুতরাং ধর্ম-এবাদত ইত্যাদি সম্পর্কে মানুষের দৃষ্টিভঙ্গি আকিদা যতদিন পর্যন্ত পরিবর্তন না হবে ততদিন মানুষের ধর্মবিশ্বাস সঠিক পথে প্রবাহিত হবে না। ধর্ম মানুষের কল্যাণে আসবে না। ধর্মবিশ্বাস জাতির বোঝা ও অকল্যাণের উপাদান হয়েই থাকবে। এ বিষয়গুলো যদি মানুষকে শিক্ষা দেয়া যায় তাহলে তাদের মানসিক অবস্থার শুভ পরিবর্তন হবে এবং সামাজিক অপরাধ অনেকাংশেই বন্ধ হবে।

[যোগাযোগ: ০১৬৭০১৭৪৬৫১, ০১৭১১৫৭১৫৮১, ০১৬৭০১৭৪৬৪৩]

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

সংস্কারের নামে মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা নষ্ট করা যাবে না: বিএমএ

সংস্কারের নামে মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা নষ্ট করা যাবে না: বিএমএ
সংস্কারের নামে মাদ্রাসা শিক্ষার নিজস্ব স্বকীয়তা নষ্ট করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ মাদ্রাসা অ্যাসোসিয়েশনের (বিএমএ) নেতারা। আজ রবিবার (১১ অক্টোবর) সকাল ১০টায় জাতীয়…
 ১১ অক্টোবর ২০২৬    জাতীয়

‘লড়াই চলবে, মোদি সরকারের পতন শিগগিরই’: ককরোচ জনতা পার্টি

‘লড়াই চলবে, মোদি সরকারের পতন শিগগিরই’: ককরোচ জনতা পার্টি
ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে ককরোচ জনতা পার্টি (সিজেপি)। দলটির নেতারা বলেছেন, তাদের লড়াই থামবে না; বরং…
 ১১ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

বাঙলা কলেজে একাডেমিক কাজে পরিবহন না পেয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা

বাঙলা কলেজে একাডেমিক কাজে পরিবহন না পেয়ে ক্ষুব্ধ শিক্ষার্থীরা
রিপোর্ট: আশিকুর রহমান রকিব, ক্যাম্পাস প্রতিনিধিঃ সরকারি বাঙলা কলেজে তিনটি বাস থাকা সত্ত্বেও সিলেবাসভুক্ত বাধ্যতামূলক মাঠকর্ম পরিচালনায় পরিবহন-সুবিধা না পাওয়ার অভিযোগ করেছেন ভূগোল ও পরিবেশ…
 ১১ অক্টোবর ২০২৬    ঢাকা

পুলিশকে রাতে একা চলাচলে নিষেধ, কোথায় গিয়ে দাঁড়িয়েছে নিরাপত্তা? – কথক দা

পুলিশকে রাতে একা চলাচলে নিষেধ, কোথায় গিয়ে দাঁড়িয়েছে নিরাপত্তা? – কথক দা
একটি রাষ্ট্রের আইনশৃঙ্খলা বাহিনী; যারা সাধারণ মানুষের রক্ষাকবচ, তারা নিজেরাই যখন সমাজে নিরাপদ নয় তখন সেই রাষ্ট্রের সার্বিক নিরাপত্তা অবস্থা কেমন তা সহজেই অনুমান করা…
 ১১ অক্টোবর ২০২৬    বিশেষ নিবন্ধ

রসুল (সা.) ছিলেন সত্যের মূর্তপ্রতীক, নায়েবে নবী দাবিদারদের চরিত্রের এ কি দশা! -ওবায়দুল হক বাদল

রসুল (সা.) ছিলেন সত্যের মূর্তপ্রতীক, নায়েবে নবী দাবিদারদের চরিত্রের এ কি দশা! -ওবায়দুল হক বাদল
আমাদের শেষ নবী, আখেরি নবী রহমাতাল্লিল আলামিন হুজুরে পাক আহমদে মোস্তফা (সা.) ছিলেন সত্যের মূর্তপ্রতীক। তাঁর জীবদ্দশায় একটি মিথ্যা শব্দ উচ্চারণের নজির নেই। নিজের ব্যক্তিস্বার্থ…
 ১১ অক্টোবর ২০২৬    বিশেষ নিবন্ধ

সামাজিক অপরাধ দূরীকরণে ধর্ম -শারমিন সুলতানা চৈতী

সামাজিক অপরাধ দূরীকরণে ধর্ম  -শারমিন সুলতানা চৈতী
  প্রকৃত ধর্মের শিক্ষা এমন এক শক্তি যা পুরো সমাজকে পরিবর্তন করতে পারে। আল্লাহর পক্ষ থেকে যে দীন এসেছে তার মূল উদ্দেশ্যই হচ্ছে মানুষের কল্যাণ…
 ১১ অক্টোবর ২০২৬    বিশেষ নিবন্ধ

রাষ্ট্রীয় খরচে দেশে আনা হবে রিয়াদে নিহত দুই বাংলাদেশির মরদেহ, ৪ জন আইসিইউতে

রাষ্ট্রীয় খরচে দেশে আনা হবে রিয়াদে নিহত দুই বাংলাদেশির মরদেহ, ৪ জন আইসিইউতে
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলায় নিহত দুই বাংলাদেশির মরদেহ রাষ্ট্রীয় খরচে দেশে ফিরিয়ে আনা হবে। এ ঘটনায় আহত আরও চার বাংলাদেশি…
 ১১ অক্টোবর ২০২৬    জাতীয়

গরুর মাংসের দাম ২৫০ টাকা করার দাবি, সরকারকে লিগ্যাল নোটিশ!

গরুর মাংসের দাম ২৫০ টাকা করার দাবি, সরকারকে লিগ্যাল নোটিশ!
দেশে গরুর মাংসের দাম প্রতি কেজি ২৫০ টাকায় নামিয়ে আনার দাবি জানিয়ে সরকারকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। এ লক্ষ্য অর্জনে জীবিত গরু ও প্যাকেটজাত হালাল…
 ১১ অক্টোবর ২০২৬    জাতীয়

হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’: আজহারী

হে কাবার মালিক! মক্কা-মদিনাকে হেফাজত করো’: আজহারী
সৌদি আরবের পবিত্র ভূমিতে হামলা এবং ওমরাহযাত্রীদের নিরাপত্তা বিঘ্নিত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা মিজানুর রহমান আজহারী। পবিত্র নগরী মক্কা…
 ১১ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

ভয় পাইছে, ভয় পাইছে-সাক্ষীকে উদ্দেশ করে পলক!

ভয় পাইছে, ভয় পাইছে-সাক্ষীকে উদ্দেশ করে পলক!
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের মামলার শুনানি চলাকালে সাক্ষীকে উদ্দেশ করে ‘ভয় পাইছে, ভয় পাইছে’ মন্তব্য করেছেন সাবেক মন্ত্রী জুনাইদ আহমেদ পলক। এ সময় তাকে…
 ১১ অক্টোবর ২০২৬    জাতীয়

প্রধানমন্ত্রী হিসেবে মোদি ‘ভারতের জন্য লজ্জার’: মুক্তি পেয়েই অভিজিৎ দীপকে

প্রধানমন্ত্রী হিসেবে মোদি ‘ভারতের জন্য লজ্জার’: মুক্তি পেয়েই অভিজিৎ দীপকে
আটক থেকে মুক্তি পেয়েই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া ভাষায় আক্রমণ করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। প্রধানমন্ত্রী হিসেবে মোদি ভারতের জন্য ‘লজ্জার’…
 ১১ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

শপথের পর এক টাকাও দুর্নীতি করিনি: আমির হামজা

শপথের পর এক টাকাও দুর্নীতি করিনি: আমির হামজা
সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর গত সাড়ে ছয় মাসে সরকারি অর্থ আত্মসাৎ বা দুর্নীতি করেননি বলে দাবি করেছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য আমির…
 ১১ অক্টোবর ২০২৬    নির্বাচিত

দিল্লিতে বিক্ষোভ, চেন্নাইয়ে মোদির রোড শো ও মেট্রো উদ্বোধন!

দিল্লিতে বিক্ষোভ, চেন্নাইয়ে মোদির রোড শো ও মেট্রো উদ্বোধন!
ভারতের রাজধানী দিল্লিতে বিক্ষোভ ও ধরপাকড়ের মধ্যেই চেন্নাই সফরে গিয়ে রোড শো করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রোববার (১১ অক্টোবর) চেন্নাইয়ে পৌঁছে ১৩ হাজার কোটি টাকারও…
 ১১ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

ডিগ্রিধারী তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী

ডিগ্রিধারী তরুণদের কর্মসংস্থানে গুরুত্ব দিচ্ছে সরকার: শিক্ষামন্ত্রী
উচ্চতর ডিগ্রিধারী তরুণদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং গবেষণার উপযুক্ত পরিবেশ তৈরিতে গুরুত্ব দিচ্ছে সরকার বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। এ লক্ষ্যে…
 ১১ অক্টোবর ২০২৬    জাতীয়

‘অনুসরণ করো তাদের যারা বিনিময় প্রত্যাশা করে না’ -রাকীব আল হাসান

‘অনুসরণ করো তাদের  যারা বিনিময় প্রত্যাশা করে না’ -রাকীব আল হাসান
পবিত্র কোর’আনের একটি আয়াতে আল্লাহ বলেন, “অনুসরণ করো তাদের যারা তোমাদের কাছে বিনিময় প্রত্যাশা করে না এবং হেদায়াতে আছে।” [সুরা ইয়াসিন: ২১] কোর’আনের এই আয়াতটিকে আমাদের…
 ১১ অক্টোবর ২০২৬    বিশেষ নিবন্ধ