প্রচ্ছদ    রংপুর   সম্পত্তির জেরে বাবার জানাজা আটকে...

সম্পত্তির জেরে বাবার জানাজা আটকে দিলেন মেয়ে, ৫ ঘণ্টা উঠানে পড়ে ছিল লাশ

১২ অক্টোবর ২০২৬ ০৩:১৯ পিএম
বজ্রশক্তি ডেস্ক

গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধার সাদুল্লাপুরে বাবার সম্পত্তির ভাগ না পাওয়ার অভিযোগে তার জানাজা আটকে দেওয়ার অভিযোগ উঠেছে মেয়ে হালিমা বেওয়ার বিরুদ্ধে। আজ সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায় জানাজা হওয়ার কথা থাকলেও সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দুপুর ৩টা পর্যন্ত পাঁচ ঘণ্টা বাড়ির উঠানে পড়ে ছিল বৃদ্ধ নাজির উদ্দিনের মরদেহ।

ঘটনাটি ঘটেছে সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বোয়ালীদহ গ্রামে। আজ সোমবার বিকেল ৩টার দিকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ধাপেরহাট ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য মোছা. রওশন আক্তার।

স্থানীয় সূত্রে জানা গেছে, নাজির উদ্দিন পেশায় একজন কৃষক ছিলেন। তার এক ছেলে ইদ্রিস আলী (৪৮) ও এক মেয়ে হালিমা বেওয়া (৫০)। বার্ধক্যজনিত কারণে গতকাল রবিবার (১১ অক্টোবর) বিকেল ৩টার দিকে তার মৃত্যু হয়।

আরও পড়ুন

ফেনীতে মফস্বল সাংবাদিক ইউনিয়নের জেলা কমিটির সাধারণ সভা

ফেনীতে মফস্বল সাংবাদিক ইউনিয়নের জেলা কমিটির সাধারণ সভা

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, নাজির উদ্দিন জীবদ্দশায় তার সম্পত্তি ছেলের নামে রেজিস্ট্রি করে দেন। পরে আজ সোমবার সকাল ১০টায় জানাজার সময় নির্ধারণ করা হলে আত্মীয়স্বজন ও প্রতিবেশীরা বাড়িতে উপস্থিত হন। কিন্তু সম্পত্তির ভাগ নিয়ে বিরোধের কারণে জানাজা নিয়ে জটিলতা তৈরি হয়।

মেয়ে হালিমা বেওয়া বলেন, “আমার বাবা জীবিত থাকাকালে কৌশলে জমি লিখে নেওয়া হয়েছে এবং আমাকে সম্পত্তির ন্যায্য ভাগ থেকে বঞ্চিত করা হয়েছে। নিজের ভাগের এক বিঘা জমি বুঝে না পাওয়া পর্যন্ত বাবার জানাজা হতে দেব না।”

অন্যদিকে নাজির উদ্দিনের ছেলে ইদ্রিস আলী বলেন, “আমার বাবা স্বেচ্ছায় আমাকে জমি রেজিস্ট্রি করে দিয়েছেন। এই সম্পত্তিতে আমার বোনের কোনো ভাগ নেই।”

এদিকে জানাজায় অংশ নিতে আসা আত্মীয়স্বজন ও স্থানীয় লোকজন বিরোধ মীমাংসার জন্য সমঝোতার চেষ্টা করলেও তাদের সেই চেষ্টা সফল হয়নি। ফলে নির্ধারিত সময়ে জানাজা অনুষ্ঠিত হয়নি এবং আজ সোমবার বিকেল ৩টা পর্যন্ত বাড়ির উঠানেই পড়ে ছিল নাজির উদ্দিনের মরদেহ।

ধাপেরহাট ইউনিয়ন পরিষদের সংরক্ষিত নারী সদস্য মোছা. রওশন আক্তার বলেন, “নাজির উদ্দিন বেশ কিছুদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। গতকাল রবিবার বিকেল ৩টার দিকে তার মৃত্যু হয়। আজ সোমবার সকাল ১০টায় জানাজা হওয়ার কথা থাকলেও মেয়ের সম্পত্তির ভাগ না পাওয়ার অভিযোগের কারণে তা আটকে যায়।”

এ বিষয়ে ধাপেরহাট তদন্তকেন্দ্রের ইনচার্জ (আইসি) পরিদর্শক এস্তেখার হাসান বলেন, এ ঘটনায় মৌখিক অভিযোগ নিয়ে এক ব্যক্তি তদন্তকেন্দ্রে এসেছিলেন। তার কাছে লিখিত অভিযোগ চাওয়া হয়েছিল। তবে পরে তিনি আর তদন্তকেন্দ্রে আসেননি।

সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে একজন বৃদ্ধের মৃত্যুর পর তার জানাজা দীর্ঘ সময় আটকে থাকার ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

ফেনীতে মফস্বল সাংবাদিক ইউনিয়নের জেলা কমিটির সাধারণ সভা

ফেনীতে মফস্বল সাংবাদিক ইউনিয়নের জেলা কমিটির সাধারণ সভা
ফেনী প্রতিনিধি: বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের (বিএমইউজে) ফেনী জেলা কমিটির মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সন্ধ্যায় ফেনী শহরের একটি রেস্তোরাঁয় এই সভার…
 ১২ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

মহাপরিচালকের পদক্ষেপে ডেসকো আনসার গার্ডের দীর্ঘদিনের সমস্যার সমাধান

মহাপরিচালকের পদক্ষেপে ডেসকো আনসার গার্ডের দীর্ঘদিনের সমস্যার সমাধান
সদস্যদের কল্যাণ, কর্মপরিবেশের উন্নয়ন ও দায়িত্ব পালনে স্বাচ্ছন্দ্য নিশ্চিত করতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশনায় নানা কার্যকর উদ্যোগ বাস্তবায়িত হচ্ছে। এরই ধারাবাহিকতায়…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

কাউনিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স

কাউনিয়ায় ফ্যামিলি কার্ড কার্যক্রম নিয়ে প্রেস কনফারেন্স
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি: ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ে অবহিত করতে সচিবালয় থেকে সরাসরি সারাদেশে একযোগে প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। এর অংশ হিসেবে রংপুরের…
 ১২ অক্টোবর ২০২৬    রংপুর

গাজীপুরে কেয়া কসমেটিকসের নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, ৯৫ হাজার টাকা জরিমানা

গাজীপুরে কেয়া কসমেটিকসের নকল পণ্য তৈরির কারখানায় অভিযান, ৯৫ হাজার টাকা জরিমানা
গাজীপুর সংবাদদাতা:কেয়া কসমেটিকসসহ বিভিন্ন সুপরিচিত ব্র্যান্ডের নাম ব্যবহার করে নকল সাবান ও ডিটারজেন্ট পাউডার তৈরি, প্যাকেটজাত এবং বাজারজাত করার অভিযোগে গাজীপুরের একটি প্রতিষ্ঠানকে ৯৫ হাজার…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

সম্পত্তির বিরোধে বাবার দাফন আটকে দিলেন মেয়ে!

সম্পত্তির বিরোধে বাবার দাফন আটকে দিলেন মেয়ে!
বাবার জীবদ্দশায় ছেলের নামে জমি লিখে দেওয়াকে কেন্দ্র করে জানাজা ও দাফনে আপত্তি জানান মেয়ে। এ নিয়ে কয়েক ঘণ্টা ধরে চলে পারিবারিক বিরোধ ও সমঝোতার…
 ১২ অক্টোবর ২০২৬    রংপুর

এমন কোনো প্রতীক নেই, যেটায় ভোট দিলে জান্নাতে যাবে!

এমন কোনো প্রতীক নেই, যেটায় ভোট দিলে জান্নাতে যাবে!
‘পৃথিবীতে এমন কোনো প্রতীক নেই, যে প্রতীকে ভোট দিলে জান্নাতে যাওয়া যায়’—এমন মন্তব্য করেছেন বাগেরহাটের রামপাল উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভন। সোমবার…
 ১২ অক্টোবর ২০২৬    খুলনা

ফেসবুকে প্রেম, বিয়ে করতে ভারত থেকে জয়পুরহাটে যুবক!

ফেসবুকে প্রেম, বিয়ে করতে ভারত থেকে জয়পুরহাটে যুবক!
ফেসবুকে গড়ে ওঠা প্রেমের টানে ভারতের পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের জয়পুরহাটের কালাই উপজেলায় এসেছেন এক যুবক। সঙ্গে নিয়ে এসেছেন নিজের ভাইকেও। ভারতীয় দুই যুবকের আগমনের খবর…
 ১২ অক্টোবর ২০২৬    খুলনা

পারিবারিক জেরে অন্তঃসত্তা স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ

পারিবারিক জেরে অন্তঃসত্তা স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:​গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে এক অন্তঃসত্ত্বা নারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

গলাচিপায় জিম্মি করে জবানবন্দি নেওয়ার অভিযোগে মাদ্রাসা সুপারের সংবাদ সম্মেলন

গলাচিপায় জিম্মি করে জবানবন্দি নেওয়ার অভিযোগে মাদ্রাসা সুপারের সংবাদ সম্মেলন
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালীর গলাচিপায় প্রাণনাশের হুমকি দিয়ে জোরপূর্বক ভিডিও বক্তব্য ধারণ এবং ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ তুলেছেন মধ্য-পানপট্টি ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মুহা. মাকছুদুর…
 ১২ অক্টোবর ২০২৬    বরিশাল

সাভারে অস্ত্র ও খেলনা পিস্তলসহ ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

সাভারে অস্ত্র ও খেলনা পিস্তলসহ ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার
সাভার (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে তিনটি ধারালো ছোরা এবং একটি খেলনা পিস্তলসহ ডাকাত ও ছিনতাইকারী দলের চার সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

চাঁদপুরে জেলেদের চাল পাচারকালে ৫ টন চাল উদ্ধার: ৩ সদস্যের তদন্ত কমিটি

চাঁদপুরে জেলেদের চাল পাচারকালে ৫ টন চাল উদ্ধার: ৩ সদস্যের তদন্ত কমিটি
চাঁদপুরে নিবন্ধিত জেলেদের জন্য সরকারের বরাদ্দ করা চাল বিতরণ না করে ব্যবসায়ীর কাছে বিক্রি করে পাচারের সময় পাঁচ টন চাল জব্দ করেছে স্থানীয় প্রশাসন। চাল…
 ১২ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটিতে এসএম জমির উদ্দিনের সদস্যপদ বহালের নির্দেশ

চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটিতে এসএম জমির উদ্দিনের সদস্যপদ বহালের নির্দেশ
‘দি চিটাগাং কো-অপারেটিভ হাউজিং সোসাইটি লিমিটেড’-এর সভাপতি ও তার কতিপয় অনুসারীর সিদ্ধান্তে বাদ দেওয়া নির্বাচিত কার্যনির্বাহী পরিষদ সদস্য এস এম জমির উদ্দিনের সদস্যপদ বহাল রাখার…
 ১২ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

সংগীতশিল্পী ও অভিনেতা রুশনাফ ওয়াদুদ আর নেই!

সংগীতশিল্পী ও অভিনেতা রুশনাফ ওয়াদুদ আর নেই!
সংগীতশিল্পী ও অভিনেতা রুশনাফ ওয়াদুদ মারা গেছেন। সোমবার (১২ অক্টোবর) দুপুরে রাজধানীর বনানীতে নিজ বাসায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ৩৮ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। তাঁর…
 ১২ অক্টোবর ২০২৬    বিনোদন

সম্পত্তির জেরে বাবার জানাজা আটকে দিলেন মেয়ে, ৫ ঘণ্টা উঠানে পড়ে ছিল লাশ

সম্পত্তির জেরে বাবার জানাজা আটকে দিলেন মেয়ে, ৫ ঘণ্টা উঠানে পড়ে ছিল লাশ
গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার সাদুল্লাপুরে বাবার সম্পত্তির ভাগ না পাওয়ার অভিযোগে তার জানাজা আটকে দেওয়ার অভিযোগ উঠেছে মেয়ে হালিমা বেওয়ার বিরুদ্ধে। আজ সোমবার (১২ অক্টোবর) সকাল ১০টায়…
 ১২ অক্টোবর ২০২৬    রংপুর

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু, সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
শাহ আলম, কুড়িগ্রাম:‘ফ্যামিলি কার্ড কার্যক্রম, স্বাবলম্বী পরিবার গড়ার প্রতিশ্রুতি’ স্লোগানকে সামনে রেখে সারাদেশের মতো কুড়িগ্রামেও ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।…
 ১২ অক্টোবর ২০২৬    রংপুর