কুমিল্লার দেবিদ্বারে আলহাজ জোবেদা খাতুন মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স প্রথম বর্ষ ও একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে কলেজের অডিটোরিয়ামে নবীন শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা, একাদশ শ্রেণিতে জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক ইসমাইল হোসেন এবং জীববিজ্ঞান বিভাগের প্রভাষক জ্যোতি রানী সূত্রধরের যৌথ সঞ্চালনায় ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি রেজওয়ানুল আহসান মুন্সীর সভাপতিত্বে এই নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অশোক বিক্রম চাকমা। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন পাঠান ভুলু এবং কলেজ পরিচালনা পর্ষদের সদস্য সাহাজ উদ্দিন সাজু চেয়ারম্যান।
এ সময় আরও বক্তব্য দেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজরুল ইসলাম ভূঁইয়া, সমাজকর্ম বিভাগের প্রধান রহিম বক্স চিশতি, একাদশ শ্রেণির শিক্ষার্থী মারিয়া আক্তার ও আয়েশা সিদ্দিকা, দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী নুসরাত জাহান ঋতু এবং অনার্সের শিক্ষার্থী ইসরাত জাহান ঊর্মি প্রমুখ।

















