প্রচ্ছদ    বরিশাল   গলাচিপায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে নদীতে...

গলাচিপায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে নদীতে ইলিশ শিকারের মহোৎসব!

২০ অক্টোবর ২০২৬ ০২:৩০ পিএম
বজ্রশক্তি ডেস্ক

রাতের অন্ধকারে নদীতে জাল ফেলা হচ্ছে। আবার দিনের আলোতেও কোথাও নৌকা নিয়ে চলছে ইলিশ শিকার, কোথাও নির্দিষ্ট ক্রেতার ফোন পেয়ে ব্যাগে ভরে পৌঁছে দেওয়া হচ্ছে নিষিদ্ধ সময়ে ধরা মাছ। অপরিচিত কেউ ইলিশ কিনতে চাইলে আগে জানতে চাওয়া হচ্ছে নাম-পরিচয়। কোথাও সরাসরি মাছ না দিয়ে নির্ধারিত স্থানে টাকা রেখে যাওয়ার কথাও বলা হচ্ছে। অথচ মা ইলিশ রক্ষায় নদী ও সাগরে মাছ ধরার ওপর চলছে সরকারি নিষেধাজ্ঞা।

পটুয়াখালীর গলাচিপায় এমন চিত্রই উঠে এসেছে বিভিন্ন এলাকায় সরেজমিন ঘুরে পাওয়া তথ্য ও স্থানীয়দের অভিযোগে। নিষেধাজ্ঞা, প্রশাসনের অভিযান কিংবা শাস্তির ভয়, কোনোটিই যেন পুরোপুরি থামাতে পারছে না ইলিশ শিকার ও গোপন বেচাকেনা। অভিযোগ রয়েছে, স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তি ও দালালচক্রের সহযোগিতায় নির্দিষ্ট ক্রেতাদের কাছে এই অবৈধ কারবার চলছে।

একদিকে মা ইলিশ রক্ষায় প্রশাসনের অভিযান, অন্যদিকে নদীতে জাল ফেলে ইলিশ ধরার তৎপরতা -এই দুই বিপরীত চিত্রে প্রশ্ন উঠছে, তাহলে নিষেধাজ্ঞার সুফল কতটা মিলছে? আর যাদের রক্ষা করতে এই নিষেধাজ্ঞা, সেই ইলিশ ও জীবিকার ওপর নির্ভরশীল জেলেদের ভবিষ্যৎই বা কতটা নিরাপদ থাকছে? গলাচিপার প্রত্যন্ত চরাঞ্চল ও নদীতীরবর্তী বিভিন্ন এলাকায় ইলিশ ধরা এবং বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রের দাবি, উপজেলার অন্তত ১০ থেকে ১৫টি স্থানে দালাল ও নির্ধারিত ক্রেতাদের মাধ্যমে নিষেধাজ্ঞার মধ্যে অবৈধভাবে ধরা ইলিশ কেনাবেচা চলছে। গত তিন দিন ধরে বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে এমন তথ্য পাওয়া গেছে।

আরও পড়ুন

আওয়ামী লীগকে ‘পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল’ বললেন স্পিকার!

আওয়ামী লীগকে ‘পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল’ বললেন স্পিকার!

স্থানীয়দের ভাষ্য, ফোনে যোগাযোগ করলেই ইলিশ পাওয়ার ব্যবস্থা রয়েছে। তবে অপরিচিত ক্রেতার কাছে সহজে মাছ বিক্রি করা হয় না। আগে পরিচয় নিশ্চিত করা হয়, এরপর ঠিক হয় মাছ সরবরাহের স্থান ও পদ্ধতি। নির্দিষ্ট ব্যক্তির মাধ্যমে অর্ডার দিলে ব্যাগে করে মাছ পৌঁছে দেওয়ার ব্যবস্থাও রয়েছে বলে অভিযোগ।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, এসব কারবারের সঙ্গে জড়িত চক্রের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলার সাহস পান না অনেকে। তাদের দাবি, মাছ ধরতে যাওয়ার সময় কিংবা মাছ নিয়ে ফেরার পথে ক্যামেরাসহ মোবাইল ফোন ব্যবহারেও নিষেধাজ্ঞা থাকে, যাতে ভিডিও কিংবা তাৎক্ষণিক যোগাযোগ করে তথ্য ফাঁস হওয়ার আশঙ্কা না থাকে।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, চরকাজল ইউনিয়নের লঞ্চঘাট, চরশিবা লঞ্চঘাট ও বড় শিবা; চরবিশ্বাস ইউনিয়নের চরআগস্তি, জিমতলা, নোমোর স্লুইসগেট, আমড়াগাছিয়া, চরবাংলা খেয়াঘাট ও চরবাংলা; রতনদী তালতলী ইউনিয়নের বন্যাতলী ও পাতাবুনিয়া স্লুইসগেট; সদর ইউনিয়নের চরকারফারমা; পানপট্টি লঞ্চঘাট, বটতলা বাজার, বোয়ালিয়া স্লুইসগেট, পক্ষিয়া স্লুইসগেট, লোন্দা স্লুইসগেট এবং গলাচিপা-পাটুয়া খেয়াঘাটসহ বিভিন্ন স্থানে ইলিশ ধরা ও বিক্রির অভিযোগ রয়েছে।

এ ছাড়া গলাচিপা পৌর এলাকার কাছের রামনাবাদ নদী, চিকনিকান্দির দয়াময়ী মন্দিরসংলগ্ন তেঁতুলিয়া নদীর পয়েন্ট, বন্যাতলীর তেঁতুলিয়া নদীর পয়েন্ট এবং পানপট্টি লঞ্চঘাটসংলগ্ন ও বটতলা বাজার এলাকায় আগুনমুখার মোহনায় রাতের আঁধারে জাল ফেলার অভিযোগ করেছেন স্থানীয়রা।

তাদের দাবি, প্রশাসনের টহল ট্রলার দেখলে কোনো কোনো নৌকা দ্রুত সরে যায়। কেউ কেউ বন বিভাগের সংরক্ষিত বনে আশ্রয় নিয়ে আত্মগোপন করে বলেও অভিযোগ রয়েছে। স্থানীয়রা জানান, দুপুরের পর নদীর পাড়ে গেলে দেখা মেলে ছোট ছোট নৌকায় তিন থেকে চারজন মিলে ইলিশ শিকার করছেন। নদীর পাড়ে বিভিন্ন স্থানে জেলেদের লোক বসে থাকে এবং প্রশাসনের অভিযানের বোট আসতে দেখা মাত্র খবর পৌঁছে দেয় জেলেদের কাছে। তাৎক্ষণিক উচ্চ ক্ষমতাসম্পন্ন ইঞ্জিনচালিত এসব নৌকা তীরে ফিরে ধানখেত কিংবা বনের ভেতর লুকিয়ে পড়ে। এসব ঘটনার বিভিন্ন ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

মা ইলিশ রক্ষায় অভিযান চালাতে গিয়ে প্রশাসনকে বাধার মুখে পড়তে হচ্ছে বলেও তথ্য রয়েছে। বিশেষ করে চরবিশ্বাস ইউনিয়নের নোমোর স্লুইস এলাকায় অভিযান চলাকালে সংঘবদ্ধ একটি চক্র প্রশাসনের ট্রলারের দিকে তেড়ে আসে, ইটপাটকেল ছোড়ে এবং চিৎকার-চেঁচামেচি করে পরিস্থিতি উত্তপ্ত করার চেষ্টা করে বলে জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা।

অভিযোগ রয়েছে, একদিকে প্রশাসনের অভিযান চলছে, অন্যদিকে আশপাশের নদীতে জাল ফেলে মাছ ধরার তৎপরতাও থেমে থাকছে না। এতে নিষেধাজ্ঞা বাস্তবায়নে মাঠপর্যায়ের কর্মকর্তাদের বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে।

গলাচিপা উপজেলা মৎস্য অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, নিষেধাজ্ঞার প্রথম ১২ দিনে ৩৮টি অভিযান ও ৪টি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময়ে মৎস্য বিভাগ ২৮৫ কেজি (সংবাদ অনুযায়ী তথ্য অপরিবর্তিত রেখে) ইলিশ এবং এক লাখ ৭২৫ মিটার জাল জব্দ করেছে, যার বাজারমূল্য ২৬ হাজার ৯৪০ টাকা। এ ছাড়া ১২টি মামলায় ছয়জন জেলেকে সাজা ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গলাচিপা উপজেলা মৎস্য কর্মকর্তা ভিক্টর বাইন বলেন, “মৎস্য অফিস ও সরকার ঘোষিত বিভিন্ন বিভাগের সমন্বয়ে যৌথ অভিযান অব্যাহত রয়েছে। প্রতিদিনই একাধিক অভিযান পরিচালনা করা হচ্ছে। গলাচিপার অনেক এলাকা দুর্গম ও প্রত্যন্ত হওয়ায় সব জায়গায় দ্রুত পৌঁছানো সম্ভব হয় না। তবে এসব এলাকাতেও অভিযান চালানো হচ্ছে।”

চরবিশ্বাসের নোমোর স্লুইস এলাকায় অভিযোগ, সময় বাধার বিষয়ে তিনি বলেন, “ওই এলাকাটি দুর্গম। সেখানে অভিযান চলাকালে সংঘবদ্ধ একটি চক্র আমাদের ওপর হামলার চেষ্টা করে এবং ডাকচিৎকার করে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়।”

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

আওয়ামী লীগকে ‘পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল’ বললেন স্পিকার!

আওয়ামী লীগকে ‘পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল’ বললেন স্পিকার!
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে ‘পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় চোরের দল’ বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম। তাঁর অভিযোগ,…
 ২০ অক্টোবর ২০২৬    বরিশাল

পিসিটিতে ঘণ্টায় ৭২ মুভ, নতুন রেকর্ড আরএসজিটি বাংলাদেশের!

পিসিটিতে ঘণ্টায় ৭২ মুভ, নতুন রেকর্ড আরএসজিটি বাংলাদেশের!
পতেঙ্গা কনটেইনার টার্মিনালে (পিসিটি) জাহাজ পরিচালনায় নতুন উৎপাদনশীলতার রেকর্ড গড়েছে আরএসজিটি বাংলাদেশ। সিএমএ সিজিএমের জাহাজ এমভি আমুরো পরিচালনার সময় ঘণ্টায় সর্বোচ্চ ৭২ মুভ ও ১২২…
 ২০ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

মোদিকে ‘ভারতের সবচেয়ে বড় কাপুরুষ’ বললেন অভিজিৎ দীপকে!

মোদিকে ‘ভারতের সবচেয়ে বড় কাপুরুষ’ বললেন অভিজিৎ দীপকে!
পুলিশি হেফাজত থেকে মুক্তি পাওয়ার একদিন পরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকে। সোমবার (১৯ অক্টোবর)…
 ২০ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

ডিসেম্বরে প্রথম ইউএনও সম্মেলন, ডিসি সম্মেলন জানুয়ারিতে!

ডিসেম্বরে প্রথম ইউএনও সম্মেলন, ডিসি সম্মেলন জানুয়ারিতে!
প্রথমবারের মতো উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নিয়ে সম্মেলন আয়োজন করতে যাচ্ছে সরকার। আগামী ডিসেম্বর মাসে এ সম্মেলন আয়োজনের পরিকল্পনা রয়েছে। অন্যদিকে, আগামী বছরের ৩১ জানুয়ারি…
 ২০ অক্টোবর ২০২৬    জাতীয়

কৃষক কার্ডে জানা যাবে আগামীকাল বৃষ্টি হবে কি না: প্রধানমন্ত্রী

কৃষক কার্ডে জানা যাবে আগামীকাল বৃষ্টি হবে কি না: প্রধানমন্ত্রী
দেশের ৪০ লাখ কৃষকের কাছে কৃষক কার্ড পৌঁছে দেওয়ার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, এই কার্ডের মাধ্যমে মোবাইল ফোনে কৃষকেরা জানতে পারবেন, পরদিন…
 ২০ অক্টোবর ২০২৬    জাতীয়

গলাচিপায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে নদীতে ইলিশ শিকারের মহোৎসব!

গলাচিপায় নিষেধাজ্ঞা উপেক্ষা করে নদীতে ইলিশ শিকারের মহোৎসব!
রাতের অন্ধকারে নদীতে জাল ফেলা হচ্ছে। আবার দিনের আলোতেও কোথাও নৌকা নিয়ে চলছে ইলিশ শিকার, কোথাও নির্দিষ্ট ক্রেতার ফোন পেয়ে ব্যাগে ভরে পৌঁছে দেওয়া হচ্ছে…
 ২০ অক্টোবর ২০২৬    বরিশাল

উলিপুরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, ৭ ঘণ্টার মধ্যে ঘাতক গ্রেফতার

উলিপুরে বৃদ্ধকে কুপিয়ে হত্যা, ৭ ঘণ্টার মধ্যে ঘাতক গ্রেফতার
কুড়িগ্রামের উলিপুরে বাচ্চু মিয়া (৬০) নামের এক বৃদ্ধকে হত্যার ঘটনায় গ্রেফতার তার চাচাতো নাতি রাব্বিকে (২২) সঙ্গে নিয়ে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি ছুরি উদ্ধার করেছে পুলিশ।…
 ২০ অক্টোবর ২০২৬    রংপুর

পূজামণ্ডপ পরিদর্শন ও দলীয় সভায় যোগ দিতে চট্টগ্রামে প্রধানমন্ত্রী!

পূজামণ্ডপ পরিদর্শন ও দলীয় সভায় যোগ দিতে চট্টগ্রামে প্রধানমন্ত্রী!
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপ পরিদর্শন, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও দলীয় কর্মসূচিতে অংশ নিতে চট্টগ্রামে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টা…
 ২০ অক্টোবর ২০২৬    জাতীয়

‘সৌদি জেল থেকে ১৫ দিন আগেও ফোন করেছিল সুইটি’!

‘সৌদি জেল থেকে ১৫ দিন আগেও ফোন করেছিল সুইটি’!
প্রায় চার বছর আগে জীবিকার সন্ধানে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন টাঙ্গাইলের মির্জাপুরের সুইটি আক্তার। সেখানে যাওয়ার পর প্রথম পাঁচ মাস নিয়মিত বাড়িতে টাকা পাঠালেও পরে…
 ২০ অক্টোবর ২০২৬    ঢাকা

৭২ ঘণ্টায় দুবার ঢাকায় ফিফা সভাপতি, বাংলাদেশের ফুটবল নিয়ে কী ভাবছেন তিনি?

৭২ ঘণ্টায় দুবার ঢাকায় ফিফা সভাপতি, বাংলাদেশের ফুটবল নিয়ে কী ভাবছেন তিনি?
মাত্র ৭২ ঘণ্টার ব্যবধানে দুবার ঢাকায় এসেছেন আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের (ফিফা) সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ভুটান সফর শেষে দোহাগামী ফ্লাইট ধরতে মঙ্গলবার (২০ অক্টোবর) ঢাকায় যাত্রাবিরতি…
 ২০ অক্টোবর ২০২৬    খেলাধুলা

হুথিদের হামলা ঠেকাতে সৌদিতে টাইফুন যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাজ্য!

হুথিদের হামলা ঠেকাতে সৌদিতে টাইফুন যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাজ্য!
ইয়েমেনের ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা থেকে সৌদি আরবকে সুরক্ষা দিতে টাইফুন যুদ্ধবিমান মোতায়েনের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, সৌদি আরবের…
 ২০ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

জুলাইয়ে ছাত্র-জনতা লুটেরা ও চাঁদাবাজদের জন্য রক্ত দেয়নি: জামায়াত আমির

জুলাইয়ে ছাত্র-জনতা লুটেরা ও চাঁদাবাজদের জন্য রক্ত দেয়নি: জামায়াত আমির
জুলাইয়ের ছাত্র-জনতার আন্দোলনে মানুষ লুটপাট, চাঁদাবাজি ও অন্যায়-অবিচার প্রতিষ্ঠার জন্য রক্ত দেয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা.…
 ২০ অক্টোবর ২০২৬    নির্বাচিত

স্বৈরাচার অর্থ দিচ্ছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী

স্বৈরাচার অর্থ দিচ্ছে, আরেক পক্ষ অস্থিরতা তৈরির চেষ্টা করছে: প্রধানমন্ত্রী
দেশে শ্রমিক অসন্তোষ সৃষ্টি ও অস্থিরতা তৈরির চেষ্টার পেছনে পলাতক স্বৈরাচারী শক্তি অর্থ সরবরাহ করছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। এ…
 ২০ অক্টোবর ২০২৬    জাতীয়

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে ২৭ অক্টোবর বৈঠকে বসছেন তারেক রহমান!

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে ২৭ অক্টোবর বৈঠকে বসছেন তারেক রহমান!
বাংলাদেশ-জাপান দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, অর্থনৈতিক অংশীদারত্ব গভীর করা এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে আগামী ২৭ অক্টোবর জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠক করবেন প্রধানমন্ত্রী…
 ২০ অক্টোবর ২০২৬    জাতীয়

প্রধানমন্ত্রীর এক ক্লিকেই ৩৮ হাজার আখচাষির অ্যাকাউন্টে ১২ কোটি টাকা!

প্রধানমন্ত্রীর এক ক্লিকেই ৩৮ হাজার আখচাষির অ্যাকাউন্টে ১২ কোটি টাকা!
রাজশাহীর জনসভা থেকে এক ক্লিকেই ৩৮ হাজার ৯৭০ জন আখচাষির জন্য ১২ কোটি টাকার প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর)…
 ২০ অক্টোবর ২০২৬    জাতীয়