প্রচ্ছদ    নির্বাচিত   ‘সমাজের নিকৃষ্ট লোকরাই এমপি-মন্ত্রী হয়’,...

‘সমাজের নিকৃষ্ট লোকরাই এমপি-মন্ত্রী হয়’, বক্তব্যের ব্যাখ্যা দিলেন স্পিকার!

২২ অক্টোবর ২০২৬ ০১:০৪ পিএম
বজ্রশক্তি ডেস্ক

‘সমাজের নিকৃষ্ট যে লোকটা, সেটাই এমপি-মন্ত্রী হয়’—নিজের এমন বিতর্কিত বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, আওয়ামী লীগ সরকারের আমলে এমন রাজনৈতিক পরিবেশ তৈরি হয়েছিল, যেখানে সমাজের সৎ ও ভালো মানুষের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া সম্ভব ছিল না। বৃহস্পতিবার ভোলায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ ব্যাখ্যা দেন। একই সঙ্গে আগামী নির্বাচন সুষ্ঠু হওয়ার আশা প্রকাশ এবং নির্বাচনব্যবস্থায় আমূল সংস্কারের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে ভোলা সার্কিট হাউসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে এসব কথা বলেন স্পিকার।

নিজের আগের বক্তব্যের ব্যাখ্যায় হাফিজ উদ্দিন আহমদ বলেন, আওয়ামী লীগ সরকারের কর্মকাণ্ডের ভিত্তিতেই তিনি ওই মন্তব্য করেছিলেন। তাঁর দাবি, তৎকালীন সময়ে এমন পরিবেশ সৃষ্টি হয়েছিল, যেখানে সমাজের ভালো ও গ্রহণযোগ্য ব্যক্তিদের পক্ষে নির্বাচনে অংশ নেওয়া কঠিন হয়ে পড়েছিল।

আরও পড়ুন

প্রথমবার সুন্দরবন ও মোংলা বন্দর পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান!

প্রথমবার সুন্দরবন ও মোংলা বন্দর পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান!

বর্তমান সরকার ক্ষমতায় আসার পর এ পরিস্থিতির পরিবর্তন হবে বলে আশা প্রকাশ করেন তিনি। স্পিকারের মতে, নির্বাচনব্যবস্থায় আমূল সংস্কার প্রয়োজন। এ ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের কিছু পদক্ষেপ নেওয়া উচিত ছিল বলেও মন্তব্য করেন তিনি।

নির্বাচনে সাধারণ মানুষের অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়ে স্পিকার বলেন, সমাজে জনপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা রয়েছে—এমন ব্যক্তিরা যেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, সে জন্য নির্বাচন কমিশনকে উপযুক্ত পদ্ধতি নির্ধারণ করতে হবে।

আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের উচ্চপর্যায়ের ব্যক্তিদের বক্তব্য থেকে তাঁর ধারণা, আগামী নির্বাচন সুষ্ঠু হবে। তাঁর মতে, নির্বাচন নিরপেক্ষ ও অবাধ হওয়া অত্যন্ত জরুরি।

স্থানীয় সরকার নির্বাচনকে গুরুত্বপূর্ণ উল্লেখ করে স্পিকার বলেন, স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে সাধারণ মানুষের সরাসরি যোগাযোগ থাকে। তাই এ নির্বাচনও অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজন করা প্রয়োজন। অতীতে আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু হয়নি বলে অভিযোগ করেন তিনি। একই সঙ্গে বর্তমান নির্বাচন কমিশনের ওপর আস্থা প্রকাশ করেন। তাঁর দাবি, ইতোমধ্যে অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অতীতের যেকোনো নির্বাচনের তুলনায় সুষ্ঠু হয়েছে।

এ সময় শেখ হাসিনার দেশে ফেরা নিয়েও মন্তব্য করেন স্পিকার। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আগামী ১০ বছরেও শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা দেখছেন না তিনি।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভোলার প্রাকৃতিক গ্যাসসম্পদ নিয়েও কথা বলেন হাফিজ উদ্দিন আহমদ। তাঁর দাবি, ভোলায় বিপুল পরিমাণ প্রাকৃতিক গ্যাস রয়েছে এবং সেখানে আরও বড় গ্যাসভান্ডার থাকার সম্ভাবনা আছে। এ সম্পদ দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও মনে করেন তিনি।

স্পিকার জানান, ভোলার গ্যাস কীভাবে ব্যবহার করা হবে, সে বিষয়ে সরকার এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। এ বিষয়ে বিদেশে যোগাযোগ করা হচ্ছে। তবে ভোলার গ্যাসের সুফল স্থানীয় বাসিন্দাদের পাওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি। তাঁর ভাষায়, ভোলার গ্যাস ভোলাবাসীর ন্যায্য অধিকার।

এ সময় ভোলার জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মুহাম্মদ শহিদুল্লাহ কাওছার, জেলা পরিষদের প্রশাসক গোলাম নবী আলমগীর এবং ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

গলাচিপায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের উৎসব, মৎস্য বিভাগের অভিযান নিয়ে প্রশ্ন

গলাচিপায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের উৎসব, মৎস্য বিভাগের অভিযান নিয়ে প্রশ্ন
পটুয়াখালীর গলাচিপায় মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা চললেও নদীতে অবাধে ইলিশ শিকারের অভিযোগ উঠেছে। উপজেলার বিভিন্ন নদ-নদীতে দিন-রাত জাল ফেলছেন জেলেরা। কোথাও প্রকাশ্যে চলছে ইলিশ…
 ২২ অক্টোবর ২০২৬    বরিশাল

কাউনিয়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

কাউনিয়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
‘শিক্ষক-অভিভাবকের সম্মিলিত শক্তি, শিক্ষায় বয়ে আনবে সমৃদ্ধি ও মুক্তি’, এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে অক্সফোর্ড ইন্টারন্যাশনাল গ্রামার স্কুলের (ওআইজিএস) আয়োজনে এসএসসি-২০২৬ পরীক্ষায়…
 ২২ অক্টোবর ২০২৬    রংপুর

মুরাদনগরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ: সাবেক ইউপি সদস্যসহ আহত ৫

মুরাদনগরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ: সাবেক ইউপি সদস্যসহ আহত ৫
কুমিল্লার মুরাদনগরে জমি ও রাস্তার সীমানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে বসতঘর ভাঙচুর, জমি দখল, মারধর, স্বর্ণালঙ্কার ও মুঠোফোন ছিনিয়ে নেওয়া এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।…
 ২২ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

পরিচ্ছন্ন কালাই গড়তে বিশেষ অভিযান, সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রীর

পরিচ্ছন্ন কালাই গড়তে বিশেষ অভিযান, সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রীর
পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে জয়পুরহাটের কালাই পৌর এলাকায় বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১টায় পৌরসভার বিভিন্ন এলাকায়…
 ২২ অক্টোবর ২০২৬    রাজশাহী

শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড: মসজিদ ও ১৮টি দোকান পুড়ে ছাই

শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড: মসজিদ ও ১৮টি দোকান পুড়ে ছাই
গাজীপুরের শ্রীপুরে ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি মসজিদ, বেশ কয়েকটি দোকানপাট, ঝুট গুদাম, তুলা গুদাম এবং ভাঙারির দোকানসহ মোট ১৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গত…
 ২২ অক্টোবর ২০২৬    ঢাকা

ভারতের জালে ১৬ গোল দিয়েও শিরোপা জিততে পারল না বাংলাদেশ!

ভারতের জালে ১৬ গোল দিয়েও শিরোপা জিততে পারল না বাংলাদেশ!
ভারতের বিপক্ষে ফাইনালে লড়াই করেও শিরোপা জেতা হলো না বাংলাদেশ নারী হ্যান্ডবল দলের। বৃহস্পতিবার (২২ অক্টোবর) বেগম খালেদা জিয়া আইএইচএফ উইমেন্স নেশনস ট্রফির ফাইনালে ভারত…
 ২২ অক্টোবর ২০২৬    খেলাধুলা

তেহরানে ‘কারাবন্দি ট্রাম্প’, শিল্পকর্মে লেখা—‘এই দৃশ্য না দেখা অপরাধ’!

তেহরানে ‘কারাবন্দি ট্রাম্প’, শিল্পকর্মে লেখা—‘এই দৃশ্য না দেখা অপরাধ’!
ইরানের রাজধানী তেহরানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে কারাগারে বন্দি অবস্থায় তুলে ধরে ব্যতিক্রমী এক শিল্পকর্ম প্রদর্শন করা হয়েছে। শহরের উত্তরে তাজরিশ স্কয়ারে স্থাপন করা এই…
 ২২ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

প্রথমবার সুন্দরবন ও মোংলা বন্দর পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান!

প্রথমবার সুন্দরবন ও মোংলা বন্দর পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান!
দক্ষিণ-পশ্চিমাঞ্চলের শিল্পায়ন, অর্থনৈতিক সম্ভাবনা ও পর্যটন খাতের উন্নয়ন পর্যালোচনা করতে প্রথমবারের মতো সুন্দরবন ও মোংলা বন্দর সফর করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবারের এ সফরে তিনি…
 ২২ অক্টোবর ২০২৬    জাতীয়

‘সমাজের নিকৃষ্ট লোকরাই এমপি-মন্ত্রী হয়’, বক্তব্যের ব্যাখ্যা দিলেন স্পিকার!

‘সমাজের নিকৃষ্ট লোকরাই এমপি-মন্ত্রী হয়’, বক্তব্যের ব্যাখ্যা দিলেন স্পিকার!
‘সমাজের নিকৃষ্ট যে লোকটা, সেটাই এমপি-মন্ত্রী হয়’—নিজের এমন বিতর্কিত বক্তব্যের ব্যাখ্যা দিয়েছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তিনি বলেছেন, আওয়ামী লীগ সরকারের…
 ২২ অক্টোবর ২০২৬    নির্বাচিত

আমি মুসলিম, কিন্তু নামাজ পড়ি না: শাবানা আজমি!

আমি মুসলিম, কিন্তু নামাজ পড়ি না: শাবানা আজমি!
মুসলিম পরিবারে জন্ম হলেও নিয়মিত ধর্মচর্চা করেন না বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি। নিজের ধর্মীয় বিশ্বাস, ব্যক্তিগত জীবন এবং স্বামী জাভেদ আখতারের সঙ্গে ধর্ম নিয়ে…
 ২২ অক্টোবর ২০২৬    বিনোদন

আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার

আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: স্পিকার
আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ। তিনি বলেছেন, নির্বাচনে…
 ২২ অক্টোবর ২০২৬    জাতীয়

ভরাডুবির পরও বাংলাদেশকে নিয়ে সমালোচনা করতে নারাজ আফগান কোচ!

ভরাডুবির পরও বাংলাদেশকে নিয়ে সমালোচনা করতে নারাজ আফগান কোচ!
একসময় ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের অন্যতম শক্তির জায়গা ছিল এই ফরম্যাট। তবে সাম্প্রতিক সময়ে বিদেশের মাটিতে ধারাবাহিক ব্যর্থতায় চাপে পড়েছে টাইগাররা। সবশেষ আফগানিস্তানের কাছে হেরে ত্রিদেশীয়…
 ২২ অক্টোবর ২০২৬    খেলাধুলা

আসামে ১১০০ মুসলিম পরিবার উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো ১০টিরও বেশি মসজিদ!

আসামে ১১০০ মুসলিম পরিবার উচ্ছেদ, গুঁড়িয়ে দেওয়া হলো ১০টিরও বেশি মসজিদ!
ভারতের আসাম রাজ্যে সরকারি উচ্ছেদ অভিযানে ১১০০টিরও বেশি মুসলিম পরিবার ঘরবাড়ি হারিয়েছে। গত ১৭ ও ১৮ অক্টোবর দুই দিনে রাজ্যের একাধিক জেলায় এসব অভিযান চালানো…
 ২২ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

শারদীয় দুর্গোৎসবের প্রযুক্তিনির্ভর নিরাপত্তায় আনসার-ভিডিপির দৃষ্টান্ত

শারদীয় দুর্গোৎসবের প্রযুক্তিনির্ভর নিরাপত্তায় আনসার-ভিডিপির দৃষ্টান্ত
শারদীয় দুর্গোৎসব ২০২৬ উপলক্ষে সারা দেশে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিতকরণ, জনসাধারণের নির্বিঘ্ন চলাচল, অপরাধ ও অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রাখতে ব্যাপক ও সমন্বিত…
 ২২ অক্টোবর ২০২৬    জাতীয়

কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই দুর্গোৎসব, ইতিহাসে প্রথম: মীর শাহে আলম

কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই দুর্গোৎসব, ইতিহাসে প্রথম: মীর শাহে আলম
দেশের ৫৫ বছরের ইতিহাসে এই প্রথম কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সারা দেশে শান্তিপূর্ণভাবে শারদীয় দুর্গোৎসব উদ্‌যাপিত হয়েছে বলে দাবি করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও…
 ২২ অক্টোবর ২০২৬    জাতীয়