বগুড়া প্রতিনিধি:
বগুড়ায় হেযবুত তওহীদ ওলামা ফোরামের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় তওহীদের প্রকৃত শিক্ষা ও আদর্শের ওপর ভিত্তি করে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।
শনিবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় শহরের খান্দার এলাকায় বগুড়া জেলা হেযবুত তওহীদ কার্যালয়ে জেলা হেযবুত তওহীদ ওলামা ফোরামের আহ্বায়ক এনামুল হকের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের রাজশাহী বিভাগীয় আমির সাহারুল ইসলাম।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত শেষে স্বাগত বক্তব্য দেন সংগঠনের বগুড়া জেলা শাখার সভাপতি সালজার রহমান সাবু। সাধারণ সম্পাদক রায়হানুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি সাহারুল ইসলাম বলেন, বর্তমান সময়ে সকল বিভেদ ভুলে তওহীদের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়া আবশ্যক। সমাজে সত্য ও শান্তির বার্তা ছড়িয়ে দিতে আলেম-ওলামাদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
শ্রীপুরে ১২০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবল গ্রেফতার

আলোচনা সভা শেষে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে একটি নতুন কমিটি ঘোষণা করা হয়। এতে এনামুল হককে আহ্বায়ক, নাজমুল হককে সদস্য সচিব এবং মাওলানা আবু সাঈদকে যুগ্ম সদস্য সচিব করে ১৫ সদস্যবিশিষ্ট বগুড়া জেলা হেযবুত তওহীদ ওলামা ফোরামের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
নবাগত কমিটির নেতারা তওহীদের আদর্শে সমাজ গঠনে এবং অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। এ সময় আলেম-ওলামাদের মধ্যে একরাম হোসেন, আব্দুল বারেক, মোশারফ হোসেন, লয়া মিয়া, ইয়াসিন আলী, কাওসার আলী, ওসমান, আব্দুল মমিন, শরিফুল ইসলাম, ফজলুর রহমানসহ স্থানীয় ওলামা ফোরামের বিভিন্ন স্তরের নেতা এবং সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।
















