লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী সীমান্তে বাংলাদেশি কৃষকদের সঙ্গে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যদের সংঘর্ষের ঘটনা ঘটেছে।
এ সময় বাংলাদেশিরা লাঠিসোটা নিয়ে বিএসএফ সদস্যদের ধাওয়া ও মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। পরে বিএসএফের পক্ষ থেকে গুলি ও বিস্ফোরক নিক্ষেপের অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (২৪ অক্টোবর) বিকেলে বুড়িমারী ইউনিয়নের বামনদল সীমান্তের ৮৩৭/৪-এস পিলারের কাছাকাছি এ ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
আরও পড়ুন
শ্রীপুরে ১২০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবল গ্রেফতার

এ বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

















