প্রচ্ছদ    জাতীয়   রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠকে...

রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠকে গুরুত্ব পাবে বিনিয়োগ ও বাণিজ্য!

২৫ অক্টোবর ২০২৬ ০৪:২৬ এএম
বজ্রশক্তি ডেস্ক

প্রধানমন্ত্রী তারেক রহমান চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে এ সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, জাপানি বিনিয়োগ বৃদ্ধি, বাণিজ্য সম্প্রসারণ, প্রযুক্তি হস্তান্তর ও নতুন কর্মসংস্থান সৃষ্টির বিষয়ে গুরুত্ব দেওয়া হবে। সফরকালে জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠকের পাশাপাশি দেশটির ব্যবসায়ী নেতা ও বিভিন্ন উন্নয়ন সংস্থার শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠক এবং গুরুত্বপূর্ণ শিল্পপ্রতিষ্ঠান পরিদর্শনের কর্মসূচি রয়েছে।

রোববার (২৫ অক্টোবর) দিনগত রাত ১২টা ১০ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে টোকিওর উদ্দেশে ঢাকা ছাড়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। চার দিনের এ সফরকে বাংলাদেশ ও জাপানের মধ্যে অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারণ এবং উন্নয়ন অংশীদারত্ব জোরদারের গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখা হচ্ছে।

সফরের দ্বিতীয় দিনে মঙ্গলবার (২৭ অক্টোবর) টোকিওতে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসবেন তারেক রহমান। বৈঠকে দুই দেশের বিদ্যমান সহযোগিতার বিভিন্ন দিক পর্যালোচনার পাশাপাশি অর্থনৈতিক সম্পর্ক আরও গভীর করার বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে। বিশেষ করে বিনিয়োগ, বাণিজ্য, অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি হস্তান্তর এবং মানবসম্পদ উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ খাতগুলো আলোচনায় প্রাধান্য পেতে পারে।

আরও পড়ুন

নাহিদ পদত্যাগ না করলে নৈতিক ভিত্তি থাকবে না: রাশেদ খাঁন!

নাহিদ পদত্যাগ না করলে নৈতিক ভিত্তি থাকবে না: রাশেদ খাঁন!

এ ছাড়া জাপান-বাংলাদেশ অর্থনৈতিক ফোরামে মূল বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। পাশাপাশি জাপানের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও বিনিয়োগকারীদের সঙ্গে বৈঠক করবেন তিনি। এসব বৈঠকের মাধ্যমে বাংলাদেশে নতুন বিনিয়োগ আকৃষ্ট করা, শিল্প খাতে সহযোগিতা বাড়ানো এবং দুই দেশের বাণিজ্যিক সম্পর্ককে আরও গতিশীল করার উদ্যোগ নেওয়া হবে বলে আশা করা হচ্ছে।

সফরের সম্ভাব্য কর্মসূচিতে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা—জাইকা, জাপান বৈদেশিক বাণিজ্য সংস্থা—জেট্রো, জাপান ব্যাংক ফর ইন্টারন্যাশনাল কো-অপারেশন—জেবিআইসি এবং সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের বিষয়টিও রয়েছে। এসব প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনায় বাংলাদেশের উন্নয়ন প্রকল্পে সহযোগিতা, অর্থায়ন, বিনিয়োগ এবং বিভিন্ন খাতে দীর্ঘমেয়াদি অংশীদারত্বের সম্ভাবনা নিয়ে আলোচনা হতে পারে।

এ ছাড়া জাপানের জ্বালানি ও শিল্প খাতের গুরুত্বপূর্ণ কয়েকটি স্থাপনা পরিদর্শনের সম্ভাব্য কর্মসূচি রয়েছে প্রধানমন্ত্রীর। এর মধ্যে রয়েছে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনাল, বিদ্যুৎকেন্দ্র, বিশ্বখ্যাত পোশাক ব্র্যান্ড ইউনিক্লোর সদরদপ্তর এবং টয়োটার কারখানা। এসব পরিদর্শনের মধ্য দিয়ে জাপানের উন্নত প্রযুক্তি, শিল্প ব্যবস্থাপনা ও উৎপাদনব্যবস্থা সম্পর্কে ধারণা নেওয়ার সুযোগ তৈরি হতে পারে।

বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানো, নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলোর বাস্তবায়ন ত্বরান্বিত করা এ সফরের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য। দীর্ঘদিন ধরেই জাপান বাংলাদেশের উন্নয়ন সহযোগীদের মধ্যে অন্যতম। অবকাঠামো, যোগাযোগ, বিদ্যুৎ ও জ্বালানিসহ বিভিন্ন খাতে দেশটির সহযোগিতা বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নতুন বিনিয়োগ ও প্রযুক্তিগত সহযোগিতা বাড়ানো গেলে দেশের শিল্পায়ন এবং দক্ষ জনশক্তি গড়ে তোলার ক্ষেত্রেও ইতিবাচক সম্ভাবনা তৈরি হতে পারে।

এ সফরে বাংলাদেশ-জাপান অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইপিএ) বাস্তবায়নের বিষয়টিও গুরুত্ব পেতে পারে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সই হওয়া এ চুক্তির লক্ষ্য দুই দেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণ এবং অর্থনৈতিক অংশীদারত্ব আরও শক্তিশালী করা। চুক্তির কার্যকর বাস্তবায়ন বাংলাদেশের রপ্তানি বাণিজ্য সম্প্রসারণ, নতুন বাজারের সুযোগ সৃষ্টি এবং জাপানের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখতে পারে।

পররাষ্ট্র সচিব আসাদ আলম সিয়াম জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফরকালে কৃষি, মৎস্য, দক্ষতা উন্নয়ন, বাণিজ্য, পরিবেশ সংরক্ষণ এবং স্থানীয় সরকারব্যবস্থার আধুনিকায়নসহ বিভিন্ন ক্ষেত্রে সমঝোতা স্মারক সই কিংবা সহযোগিতা-সংক্রান্ত ঘোষণা আসতে পারে।

সব মিলিয়ে, প্রধানমন্ত্রীর এ জাপান সফরে কূটনৈতিক সম্পর্কের পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ, প্রযুক্তি ও মানবসম্পদ উন্নয়নের নতুন সম্ভাবনা তৈরির বিষয়গুলো গুরুত্ব পাবে। সফরের আলোচনা ও সম্ভাব্য চুক্তিগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশ-জাপান সম্পর্ক আরও বিস্তৃত হওয়ার পাশাপাশি দেশের অর্থনীতি ও কর্মসংস্থান সৃষ্টিতে নতুন সুযোগ তৈরি হতে পারে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

৭৫ বছরে একবারও ছাঁটাই নয়, মডেল দেখতে ভিড় করছেন বিভিন্ন কোম্পানির সিইওরা!

৭৫ বছরে একবারও ছাঁটাই নয়, মডেল দেখতে ভিড় করছেন বিভিন্ন কোম্পানির সিইওরা!
বিশ্বজুড়ে যখন অর্থনৈতিক চাপ, ব্যবসায় মন্দা ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাবে বিভিন্ন প্রতিষ্ঠান কর্মী ছাঁটাই করছে, তখন ব্যতিক্রমী নজির গড়েছে যুক্তরাষ্ট্রের বৈদ্যুতিক সরঞ্জাম প্রস্তুতকারক প্রতিষ্ঠান দ্য…
 ২৫ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

নাহিদ পদত্যাগ না করলে নৈতিক ভিত্তি থাকবে না: রাশেদ খাঁন!

নাহিদ পদত্যাগ না করলে নৈতিক ভিত্তি থাকবে না: রাশেদ খাঁন!
জাতীয় সংসদ ও ক্ষমতাসীন বিএনপি সরকারকে নিয়ে নাহিদ ইসলামের মন্তব্যের পর তাঁর সংসদ সদস্য হিসেবে বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। একই…
 ২৫ অক্টোবর ২০২৬    নির্বাচিত

নাশতা কম আনার বিরোধে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর, ৯ দিন পর মৃত্যু!

নাশতা কম আনার বিরোধে অন্তঃসত্ত্বা গৃহবধূকে মারধর, ৯ দিন পর মৃত্যু!
চট্টগ্রামের পটিয়ায় বাবার বাড়ি থেকে আনা নাশতার পরিমাণ কম হওয়া নিয়ে বিরোধের জেরে মারধরের শিকার তিন মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূ সিফাতুন নূর সিফাতের (২২) মৃত্যু হয়েছে।…
 ২৫ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

প্রধানমন্ত্রীর সফর ঘিরে সংস্কার, সাত দিনেই বেহাল সড়ক!

প্রধানমন্ত্রীর সফর ঘিরে সংস্কার, সাত দিনেই বেহাল সড়ক!
প্রধানমন্ত্রী তারেক রহমানের রংপুর সফরকে কেন্দ্র করে তড়িঘড়ি সংস্কার করা সড়ক সাত দিনও টেকেনি। নতুন বসানো সিমেন্টের ব্লক ভেঙে গেছে, উঠে গেছে পিচের প্রলেপ। তৈরি…
 ২৫ অক্টোবর ২০২৬    রংপুর

ইরানে আজই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প!

ইরানে আজই হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প!
ইরানের সঙ্গে সমঝোতা না হলে দেশটিতে রোববারই নতুন করে সামরিক হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। এমন সম্ভাবনার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তেহরান ওয়াশিংটনের…
 ২৫ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

পুলিশি নিরাপত্তায় সাঈদীর মামলার বাদী মানিকের দাফন, কবর খুঁড়লেন মেয়ে-বোন!

পুলিশি নিরাপত্তায় সাঈদীর মামলার বাদী মানিকের দাফন, কবর খুঁড়লেন মেয়ে-বোন!
পিরোজপুরে পুলিশের নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্য দিয়ে দাফন করা হয়েছে মানবতাবিরোধী অপরাধের মামলায় দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মামলা করা মানিক পশারীর মরদেহ। স্থানীয়দের বাধার মুখে মরদেহ…
 ২৫ অক্টোবর ২০২৬    বরিশাল

এমআরইউ মিডিয়া ডে’তে ডিসি ও সিটি প্রশাসকের বার্তা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও গণতন্ত্রে দায়িত্বশীলতা জরুরি

এমআরইউ মিডিয়া ডে’তে ডিসি ও সিটি প্রশাসকের বার্তা: বস্তুনিষ্ঠ সাংবাদিকতা ও গণতন্ত্রে দায়িত্বশীলতা জরুরি
নিজস্ব প্রতিবেদক: বস্তুনিষ্ঠ সাংবাদিকতা দেশের ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেছেন ঢাকা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম। অন্যদিকে, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ…
 ২৫ অক্টোবর ২০২৬    ঢাকা

জামায়াত নিজেদের কর্মী ছাড়া ফকিরকেও ভিক্ষা দেয় না: মীর শাহে আলম!

জামায়াত নিজেদের কর্মী ছাড়া ফকিরকেও ভিক্ষা দেয় না: মীর শাহে আলম!
স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম অভিযোগ করেছেন, জামায়াতে ইসলামী নিজেদের কর্মীদের ছাড়া অসহায় মানুষকেও সহায়তা করে না। তাঁর দাবি, বেহেশতের লোভ দেখিয়ে জামায়াত ভোট…
 ২৫ অক্টোবর ২০২৬    নির্বাচিত

তত্ত্বাবধায়ক সরকার গঠনে উচ্চকক্ষ ও ভাইস প্রেসিডেন্ট পদ সৃষ্টির প্রস্তাব!

তত্ত্বাবধায়ক সরকার গঠনে উচ্চকক্ষ ও ভাইস প্রেসিডেন্ট পদ সৃষ্টির প্রস্তাব!
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠনের পদ্ধতি নির্ধারণে সংসদের উচ্চকক্ষ ও ভাইস প্রেসিডেন্ট পদ সৃষ্টির প্রস্তাব উঠে এসেছে। এ ছাড়া সরকারি দল ও বিরোধী দলের সম্মতিতে স্পিকার…
 ২৫ অক্টোবর ২০২৬    জাতীয়

রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠকে গুরুত্ব পাবে বিনিয়োগ ও বাণিজ্য!

রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী, বৈঠকে গুরুত্ব পাবে বিনিয়োগ ও বাণিজ্য!
প্রধানমন্ত্রী তারেক রহমান চার দিনের সরকারি সফরে আজ রাতে জাপান যাচ্ছেন। জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির আমন্ত্রণে এ সফরে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার, জাপানি বিনিয়োগ…
 ২৫ অক্টোবর ২০২৬    জাতীয়

শ্রীপুরে ১২০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবল গ্রেফতার

শ্রীপুরে ১২০ পিস ইয়াবাসহ পুলিশ কনস্টেবল গ্রেফতার
গাজীপুরের শ্রীপুরে ১২০ পিস ইয়াবাসহ পুলিশের এক কনস্টেবলসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ শনিবার (২৪ অক্টোবর) দুপুরে শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনুর আলম…
 ২৪ অক্টোবর ২০২৬    সারাদেশ

সাংবাদিক বশির বাবুকে হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ বাংলাদেশ সাংবাদিক জোটের

সাংবাদিক বশির বাবুকে হুমকির তীব্র নিন্দা ও প্রতিবাদ বাংলাদেশ সাংবাদিক জোটের
গণমাধ্যমের পেশাদার সাংবাদিক বশির হোসেন বাবুকে মামলা দিয়ে জেল খাটানোর হুমকি দেওয়ার ঘটনায় গভীর উদ্বেগ, তীব্র ক্ষোভ ও কড়া প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ সাংবাদিক জোট (বাসাজ)।…
 ২৪ অক্টোবর ২০২৬    জাতীয়

‘আমি এখন বিএনপি নেতা’, সাংবাদিককে ইউএনও!

‘আমি এখন বিএনপি নেতা’, সাংবাদিককে ইউএনও!
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সংসদ সদস্যের রাজনৈতিক বক্তব্যে হাততালি দিয়ে সমালোচনায় পড়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) গোলাম রব্বানী সরদার। এ বিষয়ে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি নিজেকে ‘বিএনপি…
 ২৪ অক্টোবর ২০২৬    রংপুর

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান: কাঁকড়া গাড়িচালকের ১৫ দিনের কারাদণ্ড

সাঘাটায় অবৈধ বালু উত্তোলনবিরোধী অভিযান: কাঁকড়া গাড়িচালকের ১৫ দিনের কারাদণ্ড
গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার সাঘাটা উপজেলায় বাঙালি নদী থেকে ড্রেজার মেশিনের সাহায্যে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে উত্তোলন করা বালু পরিবহনের…
 ২৪ অক্টোবর ২০২৬    রংপুর

শেরপুরে হেযবুত তওহীদ নারী বিভাগের আলোচনা সভা

শেরপুরে হেযবুত তওহীদ নারী বিভাগের আলোচনা সভা
শেরপুর প্রতিনিধি:শেরপুরে হেযবুত তওহীদের নারী বিভাগের উদ্যোগে ‘প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারীমুক্তির একমাত্র উপায়’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) আয়োজিত এই সভায়…
 ২৪ অক্টোবর ২০২৬    ময়মনসিংহ