তসলিম উদ্দিন, ঢাকা:
বাংলার অবিসংবাদিত নেতা শের-ই-বাংলা এ কে ফজলুল হকের ১৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বরিশাল বিভাগ সমিতি, ঢাকার উদ্যোগে এই স্মরণসভার আয়োজন করা হয়।
সোমবার (২৬ অক্টোবর) বিকেল ৪টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এই অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন।
বরিশাল বিভাগ সমিতি, ঢাকার সভাপতি ও সবার জন্য বাংলাদেশের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা মো. জিয়াউল কবির দুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুছ ছোবাহান, সবার জন্য বাংলাদেশের যুগ্ম আহ্বায়ক এসএম সামসুল হুদা এবং বরিশাল বিভাগের বিভিন্ন জেলার জেলা সমিতির নেতারা। শের-ই-বাংলা এ কে ফজলুল হকের ১৫৩তম জন্মবার্ষিকী উদযাপন কমিটি ২০২৬-এর আহ্বায়ক অ্যাডভোকেট মো. রুবেল হাওলাদারের সঞ্চালনায় আলোচনা সভাটি পরিচালিত হয়।
আক্কেলপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সভাপতি নয়ন, সম্পাদক সৈকত

আলোচনা সভায় বক্তারা বলেন, শেরেবাংলা এ কে ফজলুল হক কেবল একজন রাজনৈতিক নেতাই ছিলেন না, তিনি ছিলেন বঞ্চিত মানুষের অধিকার আদায়ের কণ্ঠস্বর। কৃষক ও মেহনতি মানুষের কল্যাণে তার পদক্ষেপে এই অঞ্চলের অর্থনীতিতে এক নতুন দিশার সূচনা হয়েছিল। তরুণ প্রজন্মের মাঝে তার আদর্শ ছড়িয়ে দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন অতিথিরা।
বক্তারা আরও বলেন, বর্তমান পরিবর্তনশীল রাজনৈতিক প্রেক্ষাপটে শেরেবাংলার অসাম্প্রদায়িক চেতনা, দূরদর্শিতা এবং দেশপ্রেম আমাদের জন্য এক আলোকবর্তিকা।
এই আয়োজনে বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।
















