টাঙ্গাইল প্রতিনিধি:
‘প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারীমুক্তির একমাত্র উপায়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১০টায় টাঙ্গাইল সদর উপজেলার বিসিক, তারুটিয়ায় হেযবুত তওহীদের টাঙ্গাইল জেলা নারী বিভাগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের টাঙ্গাইল জেলা নারী বিভাগের প্রধান চায়না ইয়াসমিন। বাসেদা ইসলামের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন সংগঠনটির জেলা নারী বিভাগের সহকারী সম্পাদক জেসমিন জামান।
আরও পড়ুন
লালমনিরহাটে হেযবুত তওহীদের নারী সমাবেশ অনুষ্ঠিত

আলোচনা সভায় বক্তারা নারীর মর্যাদা, অধিকার ও মুক্তির বিষয়ে বক্তব্য দেন। তাঁরা প্রকৃত ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে নারীর মর্যাদা সমুন্নত রাখা এবং সমাজে শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠার ওপর গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে হেযবুত তওহীদের নারী বিভাগের সদস্যরা উপস্থিত ছিলেন।

















