নভেম্বর মাসে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ নতুন মূল্য ঘোষণা করেছে। ফলে আগামী ১ নভেম্বর থেকে পুরো মাসজুড়ে আগের নির্ধারিত দামেই ডিজেল, অকটেন, পেট্রোল ও কেরোসিন বিক্রি হবে।
ঘোষিত মূল্য অনুযায়ী, নভেম্বর মাসে প্রতি লিটার ডিজেল বিক্রি হবে ১৩৫ টাকায়, অকটেন ১৬৫ টাকায়, পেট্রোল ১৬০ টাকায় এবং কেরোসিন ১৫৫ টাকায়। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এসব দাম অপরিবর্তিত রাখা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এর আগে গত ২০ সেপ্টেম্বর আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম ও পরিবহন ব্যয় বৃদ্ধির কারণ উল্লেখ করে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারপ্রতি ২০ টাকা বাড়ানো হয়েছিল। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবকে মূল্যবৃদ্ধির অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়।
মির্জা ফখরুলের বিরুদ্ধে লড়েও ১ লাখ ৩২ হাজার ভোট পেয়েছিলেন দেলাওয়ার!

দাম বাড়ানোর পর ডিজেলের লিটারপ্রতি মূল্য ১৩৫ টাকা, অকটেন ১৬৫ টাকা, পেট্রোল ১৬০ টাকা এবং কেরোসিন ১৫৫ টাকা নির্ধারণ করা হয়েছিল। নভেম্বর মাসেও সেই মূল্য বহাল থাকছে।
















