বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ১০ থেকে ১৪ বছর বয়সীদের অংশগ্রহণে ১০টি ইভেন্টে ‘নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২’ এর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে খুলনা জেলা স্টেডিয়াম থেকে প্রধানমন্ত্রী তারেক রহমান খুলনা বিভাগে একযোগে এই প্রতিযোগিতার উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর ফকিরহাট উপজেলা প্রশাসনের উদ্যোগে বেলুন ও ফেস্টুন উড়িয়ে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২ এর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতার আনুষ্ঠানিক সূচনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রোকনুজ জামান, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ সাখাওয়াত হোসেন, জ্যেষ্ঠ উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. সিদ্ধার্থ সরকার, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. গোলাম মোস্তফা, সমাজসেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস, সমবায় কর্মকর্তা মিলন কুমার দাস, প্রকল্প কর্মকর্তা ইমরুল কায়েস এবং পল্লী বিদ্যুতের ডিজিএম আনন্দ কুমার কুন্ডুসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক ও শিক্ষার্থীরা।


















