ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজাসহ দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে উপজেলার পত্তন ইউনিয়নের পূর্ব কেশবপুর গ্রামের সানসিটি রেস্টুরেন্টের উত্তর পাশে পাকা সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের মেরাশানী এলাকার মৃত মো. ইসমাইলের ছেলে মো. আনিছ (৪০) এবং একই ইউনিয়নের চাওড়া (দৌলতবাড়ী) এলাকার মো. আবদুল হামিদের ছেলে মো. সজিব (২৫)।
চাঁদপুরে ৩৬ জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ, ক্ষতিগ্রস্ত বেদি!

বিজয়নগর থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল মনির সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী এই অভিযান পরিচালনা করে ৫০ কেজি গাঁজা উদ্ধার করেন।
এ বিষয়ে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আহসান হাসান উল্লাহ বলেন, গ্রেফতার দুজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(গ), ৩৮ ও ৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে।
















