চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় মাত্র পাঁচ ঘণ্টার ব্যবধানে একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। ছোট ভাইয়ের মরদেহ বাড়িতে পৌঁছানোর পর তাঁকে দেখে শোকে বড় ভাইয়েরও মৃত্যু হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে।
সোমবার (৯ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার বোয়ালিয়া এলাকায় ভাড়া বাসায় মারা যান ছোট ভাই মোহাম্মদ হাসান খান (৫৫)। পরে তাঁর মরদেহ নবকলস গ্রামের বাড়িতে নিয়ে আসা হলে বিকেল ৩টার দিকে মারা যান বড় ভাই মোহাম্মদ হাসিম খান (৬০)।
নিহত দুই ভাই মতলব পৌরসভার নবকলস গ্রামের মোহাম্মদ আব্দুর রহমান খানের ছেলে।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যাত্রীবাহী বাসে আগুন!

নিহতদের ভাতিজা রাহি খান জানান, তাঁর ছোট কাকা হাসান খান সোমবার সকাল ১০টার দিকে মারা যান। একই দিন বিকেল ৩টার দিকে বড় কাকা হাসিম খানও মারা যান।
নবকলস গ্রামের বাসিন্দা সোহেল প্রধান বলেন, মাত্র পাঁচ ঘণ্টার ব্যবধানে একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক। দুই ভাইকে হারিয়ে পরিবারটি গভীর শোকের মধ্যে রয়েছে।
















