যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিউবার বর্তমান কর্তৃপক্ষের বিরুদ্ধে সামরিক শক্তি প্রয়োগের বিষয়টি বিবেচনা করার ইঙ্গিত দিয়েছেন। ২০২৯ সালে তার প্রেসিডেন্টের মেয়াদ শেষ হওয়ার আগেই কিউবা নিয়ে পদক্ষেপ নিতে চান বলেও জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) রেডিও উপস্থাপক হিউ হিউইটের সঙ্গে টেলিফোনে এক সাক্ষাৎকারে ট্রাম্পকে প্রশ্ন করা হয়, সামরিক হস্তক্ষেপের মাধ্যমে কিউবাকে ‘মুক্ত’ করার কথা তিনি ভাবছেন কি না।
জবাবে ট্রাম্প বলেন, ‘আমি দায়িত্ব ছাড়ার আগেই কিউবার বিষয়টি সমাধান করতে চাই।’ এ বিষয়ে তার প্রশাসন খুব নিবিড়ভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে বলেও জানান তিনি।
রসগোল্লা বলে মুখে তুলে দিলেন বোমা, কামড় দিতেই বিস্ফোরণে মৃত্যু!

কিউবাকে ‘মূলত একটি ব্যর্থ জায়গা, রাষ্ট্র বা যা-ই বলা হোক না কেন’ বলে মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট।
রাজনৈতিক সংবাদমাধ্যম পলিটিকোর প্রতিবেদনে বলা হয়েছে, সম্ভাব্য সামরিক অভিযানের বিষয়ে এবারই প্রথম নির্দিষ্ট সময়সীমার কথা উল্লেখ করলেন ট্রাম্প।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর প্রসঙ্গ টেনে ট্রাম্প বলেন, রুবিওও এ ধরনের পদক্ষেপ নিতে আগ্রহী হবেন। উল্লেখ্য, রুবিওর বাবা-মা কিউবান বংশোদ্ভূত।
ট্রাম্প আরও বলেন, ‘আমি কিউবার সেইসব মানুষের জন্য কিছু করতে চাই, যারা দেশ ছেড়ে যুক্তরাষ্ট্রে এসেছেন এবং সেখানে অত্যন্ত খারাপ আচরণের শিকার হয়েছেন।’
















