জয়পুরহাট প্রতিনিধি:
‘স্বতন্ত্র ভাষা ও সংস্কৃতি একটি জাতির আত্মপরিচয়’ এই স্লোগান নিয়ে জয়পুরহাটে দুই দিনব্যাপী শুরু হয়েছে আদিবাসীদের ঐতিহ্যবাহী ৩৩৩তম সহরায় সাংস্কৃতিক উৎসব। সদর উপজেলার পালী আদিবাসী ঐতিহ্যবাহী বুড়ি কালী সহরায় মন্দির চত্বরে এ উৎসবের আয়োজন করা হয়। এতে নিজেদের সংগীত ও নৃত্য পরিবেশন করেন আদিবাসী শিল্পীরা। এ উৎসবকে ঘিরে বসেছে গ্রামীণ মেলা।
জানা গেছে, প্রতিবছর কালীপূজার দুই দিন পর জয়পুরহাট সদর উপজেলার পালী আদিবাসী গ্রামে সহরায় উৎসবের আয়োজন করা হয়। এতে জয়পুরহাটসহ আশপাশের জেলা থেকে আসা অর্ধশতাধিক আদিবাসী দল নাচ-গানে অংশ নেয়। লাল, সাদা, সবুজ শাড়ির সঙ্গে তারা মাথায় ফুল গুঁজে নিজস্ব ভাষায় গানসহ নৃত্য পরিবেশন করে। এ ছাড়া কয়েকজন ঢাক ও শাঁখের তালে তালে জমিয়ে তোলেন উৎসব। এমন আয়োজন দেখতে আসেন বিভিন্ন এলাকার মানুষ। শেষে বিজয়ী তিন দলকে পুরস্কার দেওয়া হয়।
এদিকে সহরায় উৎসবকে ঘিরে স্থানীয় বুড়িকালী মন্দিরের চারপাশে বসেছে গ্রামীণ মেলা। মেলায় মণ্ডা-মিঠাই, হরেক রকমের খেলনাসহ বিভিন্ন দোকান নিয়ে এসেছেন দোকানিরা।
হেযবুত তওহীদের ময়মনসিংহ বিভাগীয় আমির বাপ্পা আর নেই

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আল মামুন মিয়া, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, শহর বিএনপির সভাপতি আমিনুর রহমান বকুল, ভাদসা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান শাহ আলম, জাতীয় আদিবাসী পরিষদ জেলা শাখার সভাপতি রতন সিং, বাংলাদেশ আদিবাসী সংঘের সাবেক সভাপতি কার্ত্তিক সিং, সহরায় সাংস্কৃতিক উৎসব উদ্যাপন কমিটির সভাপতি দিলীপ সিং প্রমুখ।
















