প্রচ্ছদ    ময়মনসিংহ   বর পছন্দ না হওয়ায় বিয়ে...

বর পছন্দ না হওয়ায় বিয়ে ভাঙতে বিষ মেশানো মিষ্টি পাঠানোর অভিযোগ!

১৯ নভেম্বর ২০২৬ ০৪:৫৬ এএম
বজ্রশক্তি ডেস্ক

বিয়ের সব আয়োজন সম্পন্ন, বাড়িতে অতিথি ও বরযাত্রীদের উপস্থিতি, বিয়ে পড়াতে এসেছেন কাজিও। ঠিক এমন মুহূর্তে বরের জন্য বিশেষ মিষ্টি নিয়ে হাজির হন বোরকা পরা এক তরুণী। তবে মিষ্টিতে অস্বাভাবিক গন্ধ পেয়ে সন্দেহ হয় বরের। একই সময় ওই তরুণীর হাতে কীটনাশকের বোতল দেখতে পেয়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে বিয়েবাড়িতে। এ ঘটনায় শেষ পর্যন্ত বিয়ে না করেই ফিরে যান বরযাত্রীরা। স্থানীয়দের দাবি, বরকে পছন্দ না হওয়ায় বিয়ে ভাঙতে কনে তাঁর এক বান্ধবীকে দিয়ে মিষ্টিতে বিষ মেশানোর চেষ্টা করেছেন। তবে অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত হয়নি।

বুধবার (১৮ নভেম্বর) বিকেলে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বড়তলী-বানিয়াহারী ইউনিয়নের বসন্তিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

পারিবারিক সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের বেরিকান্দা গ্রামের সিদ্দিক আলীর ছেলে তাওফিকুর রহমান (২৫) এবং নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার বসন্তিয়া গ্রামের নিজাম উদ্দিন ওরফে ওলামের মেয়ে সাদিয়া আক্তারের (২০) বিয়ের দিন নির্ধারিত ছিল।

আরও পড়ুন

নারায়ণগঞ্জে খড়বোঝাই ট্রাকে দুর্বৃত্তদের আগুন, অল্পের জন্য রক্ষা চালক-হেলপার!

নারায়ণগঞ্জে খড়বোঝাই ট্রাকে দুর্বৃত্তদের আগুন, অল্পের জন্য রক্ষা চালক হেলপার!

ঘটনার বিবরণ দিয়ে বরের চাচাতো ভাই বজলুর রহমান জানান, বুধবার বেলা ৩টার দিকে বর তাওফিকুর রহমানকে নিয়ে তাঁরা কনের বাড়িতে পৌঁছান। বিয়ে পড়ানোর জন্য কাজিও উপস্থিত ছিলেন। এ সময় বরযাত্রীরা খাওয়াদাওয়া করছিলেন। বজলুর রহমান নিজেও বরের পাশে বসা ছিলেন। এমন সময় বোরকা পরা এক তরুণী মিষ্টি নিয়ে সেখানে হাজির হন। তিনি জানান, এসব মিষ্টি শুধু বর খাবেন, অন্য কেউ নয়।

বজলুর রহমানের দাবি, বর মিষ্টি মুখে দেওয়ার সময় তাতে অস্বাভাবিক গন্ধ পান। বিষয়টি জানালে তাঁরা মিষ্টি পরীক্ষা করে তাতে বিষ মেশানো হয়েছে বলে সন্দেহ করেন। একই সময় ওই তরুণীর হাতে একটি কীটনাশকের বোতল দেখতে পান তাঁরা। পরিস্থিতি বুঝতে পেরে তরুণী দ্রুত সেখান থেকে চলে যান।

পরে বিষয়টি কনেপক্ষকে জানিয়ে ওই তরুণীর খোঁজ করা হলেও তাঁকে আর পাওয়া যায়নি। কনের পরিবারের সদস্যরাও ওই তরুণীকে চেনেন না বলে দাবি করেন। এমন পরিস্থিতিতে আতঙ্কিত হয়ে বরপক্ষ তাওফিকুর রহমানকে নিয়ে দ্রুত মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চলে যায়। পরে বিয়ে সম্পন্ন না করেই বাড়ি ফিরে যান তাঁরা। দুই পরিবারের আলোচনার পর এ বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বরের স্বজনেরা।

মোহনগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার শহীদুল ইসলাম জানান, বিকেল ৪টার দিকে তাওফিকুর রহমান নামের ওই যুবক হাসপাতালে আসেন। তাঁর স্বজনেরা চিকিৎসকদের জানান, বিয়ের অনুষ্ঠানে তাঁকে বিষ মেশানো মিষ্টি দেওয়া হয়েছিল। তবে তিনি মিষ্টিটি খাননি। আতঙ্কিত ও মানসিকভাবে বিপর্যস্ত থাকায় তাঁকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।

এদিকে স্থানীয় ইউপি সদস্য সাইদুল ইসলাম জানান, বিকেলে বরপক্ষ মিষ্টিতে বিষ মেশানোর অভিযোগ তুলে বিয়ে না করেই চলে যায়। তবে মিষ্টিতে সত্যিই বিষ মেশানো হয়েছিল কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এর পেছনে অন্য কোনো ষড়যন্ত্র রয়েছে কি না, সেটিও খতিয়ে দেখা প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।

বড়তলী-বানিয়াহারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহাগ তালুকদার বলেন, বর পছন্দ না হওয়ায় কনে এক তরুণীকে দিয়ে মিষ্টিতে বিষ মিশিয়েছেন, যাতে বিয়ে ভেঙে যায়—এমন কথা তিনি লোকমুখে শুনেছেন। তবে ঘটনার সত্যতা নিজে নিশ্চিত হতে পারেননি বলেও জানান তিনি।

অন্যদিকে মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন জানান, এ ধরনের কোনো ঘটনার বিষয়ে পুলিশ এখনো অবগত নয়। এ ঘটনায় কেউ থানায় লিখিত অভিযোগও করেননি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সব মিলিয়ে বিয়ের আনন্দঘন আয়োজন শেষ পর্যন্ত পরিণত হয়েছে আতঙ্ক ও অনিশ্চয়তায়। তবে মিষ্টিতে বিষ মেশানোর অভিযোগের সত্যতা এবং এর পেছনে কারা জড়িত, তা তদন্ত ছাড়া নিশ্চিত করে বলা যাচ্ছে না।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

নারায়ণগঞ্জে খড়বোঝাই ট্রাকে দুর্বৃত্তদের আগুন, অল্পের জন্য রক্ষা চালক-হেলপার!

নারায়ণগঞ্জে খড়বোঝাই ট্রাকে দুর্বৃত্তদের আগুন, অল্পের জন্য রক্ষা চালক-হেলপার!
নারায়ণগঞ্জে এবার দুর্বৃত্তদের অগ্নিসংযোগের শিকার হয়েছে খড়বোঝাই একটি ট্রাক। ভোররাতে রাস্তার পাশে ট্রাক রেখে ভেতরে ঘুমিয়ে ছিলেন চালক ও হেলপার। এ সময় মোটরসাইকেলে করে আসা…
 ১৯ নভেম্বর ২০২৬    ঢাকা

‘পুতিন আমার বন্ধু’, দ্বিপক্ষীয় বৈঠকে ট্রাম্প!

‘পুতিন আমার বন্ধু’, দ্বিপক্ষীয় বৈঠকে ট্রাম্প!
চীনের শেনজেনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৈঠকের শুরুতে পুতিনকে স্বাগত জানিয়ে ট্রাম্প তাঁকে নিজের বন্ধু বলে উল্লেখ…
 ১৯ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

আগামী ৩ বছরের মধ্যে মহাকাশে স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

আগামী ৩ বছরের মধ্যে মহাকাশে স্যাটেলাইট পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী
আগামী তিন বছরের মধ্যে নিজেদের তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার অন্যতম এভিয়েশন…
 ১৯ নভেম্বর ২০২৬    জাতীয়

২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম: পিউ রিসার্চ সেন্টার

২০৩৫ সালের মধ্যে বিশ্বের বৃহত্তম ধর্ম হতে পারে ইসলাম: পিউ রিসার্চ সেন্টার
আগামী ২০৩৫ সালের মধ্যে অনুসারীর সংখ্যায় খ্রিস্টধর্মকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম ধর্মে পরিণত হতে পারে ইসলাম। বুধবার (১৮ নভেম্বর) প্রকাশিত পিউ রিসার্চ সেন্টারের এক পূর্বাভাসে এমন…
 ১৯ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

যাত্রীবেশে বাসে উঠে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা!

যাত্রীবেশে বাসে উঠে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা!
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুরে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে এক দুর্বৃত্ত। যাত্রীবেশে বাসে উঠে ভেতরে দাহ্য পদার্থ ঢেলে আগুন ধরিয়ে দিয়েই দ্রুত পালিয়ে যায় সে। বৃহস্পতিবার (১৯…
 ১৯ নভেম্বর ২০২৬    ঢাকা

সাজেকগামী পর্যটক পরিবহনের দুই পিকআপে আগুন!

সাজেকগামী পর্যটক পরিবহনের দুই পিকআপে আগুন!
খাগড়াছড়ি সদর উপজেলায় পার্কিং করে রাখা সাজেকগামী পর্যটক পরিবহনের দুটি পিকআপে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে খাগড়াপুর এলাকার মাস্টারের দোকানের…
 ১৯ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

‘আমি মরা ভাই নেব না’, নিহত বিএনপি নেতার বোনের আহাজারি!

‘আমি মরা ভাই নেব না’, নিহত বিএনপি নেতার বোনের আহাজারি!
‘আমি মরা ভাই নেব না, আমার ভাই জীবিত মিছিলে গেছে’—এমন হৃদয়বিদারক আহাজারিতে ভারী হয়ে ওঠে নড়াইলের কালিয়ার পরিবেশ। বিএনপির মোটরসাইকেল শোভাযাত্রায় হামলায় দুই নেতাকর্মী নিহত…
 ১৯ নভেম্বর ২০২৬    নির্বাচিত

৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ৫ প্লাটুন!

৭ জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ৫ প্লাটুন!
দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে সাত জেলায় ৯৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায়…
 ১৯ নভেম্বর ২০২৬    জাতীয়

বর পছন্দ না হওয়ায় বিয়ে ভাঙতে বিষ মেশানো মিষ্টি পাঠানোর অভিযোগ!

বর পছন্দ না হওয়ায় বিয়ে ভাঙতে বিষ মেশানো মিষ্টি পাঠানোর অভিযোগ!
বিয়ের সব আয়োজন সম্পন্ন, বাড়িতে অতিথি ও বরযাত্রীদের উপস্থিতি, বিয়ে পড়াতে এসেছেন কাজিও। ঠিক এমন মুহূর্তে বরের জন্য বিশেষ মিষ্টি নিয়ে হাজির হন বোরকা পরা…
 ১৯ নভেম্বর ২০২৬    ময়মনসিংহ

শীতের দাপট বাড়ছে পঞ্চগড়ে, তাপমাত্রা নামল ১২.৫ ডিগ্রিতে!

শীতের দাপট বাড়ছে পঞ্চগড়ে, তাপমাত্রা নামল ১২.৫ ডিগ্রিতে!
দেশের উত্তরের জেলা পঞ্চগড়ে ক্রমেই বাড়ছে শীতের দাপট। রাত ও ভোরে অনুভূত হচ্ছে কনকনে ঠান্ডা, বইছে হিমেল বাতাস। সকালে ঘাসের ওপর জমছে শিশিরবিন্দু। এরই মধ্যে…
 ১৯ নভেম্বর ২০২৬    রংপুর

রাজপথে অবস্থান নিয়েছে মোহাম্মদপুর থানা যুবদল

রাজপথে অবস্থান নিয়েছে মোহাম্মদপুর থানা যুবদল
​নিজস্ব প্রতিবেদক, ঢাকা ​কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গুপ্ত হামলার প্রতিবাদে রাজপথে অবস্থান কর্মসূচি পালন করেছে মোহাম্মদপুর থানা যুবদল। মঙ্গলবার বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম…
 ১৮ নভেম্বর ২০২৬    ঢাকা

মহেশপুরে ইয়াবাসহ দুজন গ্রেপ্তার

মহেশপুরে ইয়াবাসহ দুজন গ্রেপ্তার
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি,ঝিনাইদহের মহেশপুরে পুলিশের বিশেষ অভিযানে ১৫ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বুধবার (১৮ নভেম্বর) ভোরে মহেশপুর পৌরসভার ৪ নম্বর…
 ১৮ নভেম্বর ২০২৬    খুলনা

১৯ নভেম্বরের কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে এসআরবি

১৯ নভেম্বরের কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে এসআরবি
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউন কর্মসূচি ঘিরে সতর্ক অবস্থানে রয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা ও বিশৃঙ্খলা প্রতিরোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর…
 ১৮ নভেম্বর ২০২৬    জাতীয়

রাজপথে অবস্থান নিয়েছে মোহাম্মদপুর থানা যুবদল

রাজপথে অবস্থান নিয়েছে মোহাম্মদপুর থানা যুবদল
​নিজস্ব প্রতিবেদক, ঢাকা​কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের গুপ্ত হামলার প্রতিবাদে রাজপথে অবস্থান কর্মসূচি পালন করেছে মোহাম্মদপুর থানা যুবদল। মঙ্গলবার বিকেলে রাজধানীর মানিক মিয়া এভিনিউয়ের পশ্চিম প্রান্তে…
 ১৮ নভেম্বর ২০২৬    ঢাকা

গাংনীতে ৬টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার, তিনটিতে ‘জয় বাংলা’ লেখা!

গাংনীতে ৬টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার, তিনটিতে ‘জয় বাংলা’ লেখা!
মেহেরপুরের গাংনীতে পৃথক দুটি স্থান থেকে লাল স্কচটেপে মোড়ানো ছয়টি ককটেলসদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে তিনটিতে ‘জয় বাংলা’ লেখা রয়েছে। স্থানীয়দের দাবি, রাতের…
 ১৮ নভেম্বর ২০২৬    খুলনা