কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর গোপালগঞ্জের বাড়িতে অগ্নিসংযোগ, লুটপাট ও ভাঙচুরের ঘটনার প্রতিবাদে গাজীপুরের কালিয়াকৈরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কালিয়াকৈর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়।
নেতাকর্মীদের বক্তব্য সূত্রে জানা যায়, বিক্ষোভ মিছিলটি কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় এলাকা থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ শেষে পুনরায় চন্দ্রা মোড়ে এসে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, মঙ্গলবার (১৭ নভেম্বর) গোপালগঞ্জে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি ও সংসদ সদস্য এস এম জিলানীর বাসভবনে একদল দুর্বৃত্ত অগ্নিসংযোগ ও লুটপাট চালায়। বক্তারা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
বেনাপোল থেকে ঢাকাসহ বিভিন্ন রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ!

কর্মসূচিতে উপস্থিত ছিলেন কালিয়াকৈর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামসুজ্জামান শিবলু বকসী ও সদস্যসচিব মোহাম্মদ আলী মোল্লা, কালিয়াকৈর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস এম বেলায়েত হোসেন বিল্লাল ও সদস্যসচিব মহসিন মোল্লা।
এ ছাড়া গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক জয়নুল আবেদীন, সাবেক সহশ্রমবিষয়ক সম্পাদক সৌরভ চৌধুরী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আওলাদ হোসেন ও আশরাফুল মণ্ডল, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাজী কবির চৌধুরী ও আব্দুস সালাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য শাকিল আহমেদ ও রিপন বাবু উপস্থিত ছিলেন।
মিছিলে আরও অংশ নেন ৯ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব শরীফ আহমেদ, ৭ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আল আমিন ভূঁইয়া, ৫ নম্বর ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মাসুদ আলম ও সদস্যসচিব সোহাগ এবং স্বেচ্ছাসেবক দল নেতা খোরশেদ আলমসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

















