ফেনী সদর উপজেলার ব্যক্তিমালিকানাধীন সম্পত্তির গড় বাজারমূল্য নির্ধারণের লক্ষ্যে গড় বাজারমূল্য নির্ধারণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ফেনী সদর উপজেলা পরিষদে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ফেনী সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুলতানা নাসরিন কান্তা। এতে উপস্থিত ছিলেন ফেনী সদর উপজেলার সাব-রেজিস্ট্রার আব্দুর রহমান মুহাম্মদ তামিম, লেমুয়া সাব-রেজিস্ট্রার কার্যালয়ের প্রতিনিধি, উপজেলার সব ইউনিয়নের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তারা এবং ইউনিয়ন পরিষদের প্রশাসকরা।
সভায় ফেনী সদর উপজেলার আওতাধীন ব্যক্তিমালিকানাধীন সম্পত্তির গড় বাজারমূল্য নির্ধারণের বিষয়ে আলোচনা করা হয়। এ সময় সংশ্লিষ্ট ইউনিয়নগুলোর ভূমি কার্যালয়ের কর্মকর্তা ও ইউনিয়ন পরিষদের প্রশাসকদের অংশগ্রহণে সম্পত্তির বাজারমূল্য নির্ধারণসংক্রান্ত কার্যক্রম নিয়ে মতবিনিময় হয়।
মাদ্রাসায় হামলা-ভাঙচুরের মামলায় জামিন পেলেন অভিভাবক শাহজালাল রুমি!

সভাটি পরিচালনায় সভাপতিকে সহযোগিতা করেন ফেনী সদর উপজেলার সাব-রেজিস্ট্রার আব্দুর রহমান মুহাম্মদ তামিম। সম্পত্তির গড় বাজারমূল্য নির্ধারণে সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিদের সমন্বয়ে এ কমিটি কাজ করে আসছে।

















