কুড়িগ্রামের যাত্রাপুর নৌঘাটে নৌ-অ্যাম্বুলেন্সের উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) দুপুরে এ নৌ-অ্যাম্বুলেন্সের উদ্বোধন করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক ও কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য ড. আতিকুর রহমান মুজাহিদ।
এ সময় তিনি বলেন, যাত্রাপুরের নদীবেষ্টিত চরাঞ্চলের মানুষের চিকিৎসাসেবার জন্য নদী পারাপারে এই নৌ-অ্যাম্বুলেন্স বিশেষ ভূমিকা পালন করবে। চরাঞ্চলের অসুস্থ বৃদ্ধ, শিশু ও গর্ভবতী মায়েদের দ্রুত নিকটতম হাসপাতালে পৌঁছাতে সহায়তা করবে এই অ্যাম্বুলেন্স।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন এনসিপির জেলা আহ্বায়ক মুকুল মিয়া, সদস্যসচিব মাসুম মিয়া, যাত্রাপুর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল গফুর ও ইঞ্জিনিয়ার সফিক মোল্লা প্রমুখ।
আরও পড়ুন
চট্টগ্রামে ৪০ লাখ টাকার চোরাই কাপড় উদ্ধার, পৃথক অভিযানে গ্রেফতার ও কারাদণ্ড

এদিকে নৌ-অ্যাম্বুলেন্স পেয়ে যাত্রাপুর ইউনিয়নের বিশটি চরের মানুষ খুশি হয়েছেন।

















