প্রচ্ছদ    আন্তর্জাতিক   বাংলাদেশের সহিংসতার খবর বিশ্ব গণমাধ্যমে

বাংলাদেশের সহিংসতার খবর বিশ্ব গণমাধ্যমে

২৯ অক্টোবর ২০২৩ ০৩:০০ পিএম
বজ্রশক্তি ডেস্ক

সরকারের পদত্যাগের এক দফা দাবি নিয়ে গতকাল শনিবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) রাজধানী ঢাকার নয়াপল্টনে মহাসমাবেশ আয়োজন করে। তবে তাদের এক দফার সমাবেশ সহিংস রূপ ধারণ করে। সমাবেশের দিনই পুলিশসদস্যসহ বিএনপির এক কর্মীর মৃত্যুর ঘটনা ঘটে। এছাড়া পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ায় অনেকে আহত হন। এরপর পুলিশি বাধায় সমাবেশ পণ্ড হওয়ায় রোববার সকাল-সন্ধ্যা হরতালের ডাক দেয় বিএনপি। এদিনও বাসে-গাড়িতে আগুন দেওয়াসহ বিভিন্ন সহিংসতার ঘটনা ঘটে।

বাংলাদেশে সরকারের পদত্যাগের দাবিতে শুরু হওয়া এ আন্দোলন বিশ্ব গণমাধ্যমে বেশ গুরুত্বের সঙ্গে প্রচারিত হয়েছে।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ভয়েস অব আমেরিকা রোববার তাদের প্রতিবেদনের শিরোনামে বলেছে, ‘বাংলাদেশে সহিংসতা, প্রধানমন্ত্রীর পদত্যাগ দাবি হাজার হাজার মানুষের।’

আরও পড়ুন

‘আমাদের লোকেরা ভোট দিলেই বিপুল ভোটে জিতব’, বললেন ট্রাম্প!

‘আমাদের লোকেরা ভোট দিলেই বিপুল ভোটে জিতব’, বললেন ট্রাম্প!


সংবাদমাধ্যমটি তাদের প্রতিবেদনে শনিবারের মহাসম্মেলন পণ্ড করে দিতে পুলিশের কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়ার বিষয়টি উল্লেখ করেছে। এছাড়া রাজনৈতিক অঙ্গনে বাংলাদেশের মানুষের মধ্যে যে গভীর বিভক্তি রয়েছে সে বিষয়টি এরমাধ্যমে ওঠে এসেছে বলে জানিয়েছে ভয়েস অব আমেরিকা।

অপর মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট তাদের প্রতিবেদনে বলেছে, সাধারণ নির্বাচনের আগে উত্তপ্ত পরিস্থিতি, পুলিশের সঙ্গে বাংলাদেশের বিরোধী দলের সমর্থকদের সংঘর্ষ।

জার্মানভিত্তিক সংবাদমাধ্যম ডয়েচ ভেলে তাদের শিরোনামে লিখেছে, ‘সহিংস রূপ নিল বাংলাদেশের সরকার বিরোধী আন্দোলন।’

সংবাদমাদ্যমটি এক পুলিশ সদস্য নিহত হওয়া এবং আন্দোলনকারীরা একটি অবাধ ও স্বাধীন নির্বাচনের দাবিতে আন্দোলন করছে বলে জানিয়েছে। এছাড়া সহিংসতার ঘটনায় অনেক মানুষ আহত হওয়ার বিষয়টিও উল্লেখ করেছে ডয়েচ ভেলে।


কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা রোববার বাংলাদেশ নিয়ে প্রকাশিত প্রতিবেদনে লিখেছে, ‘বাংলাদেশের বিরোধী দলীয় নেতা (মির্জা ফখরুল ইসলাম) আলমগীর সরকার বিরোধী সমাবেশের পর আটক।’

সংবাদমাধ্যমটি তাদের প্রতিবেদনে বলেছে, জানুয়ারির জাতীয় নির্বাচন নিয়ে বাংলাদেশের উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। এরমধ্যে প্রধান বিরোধী দলীয় নেতাকে আটক করা হয়েছে।

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্সও সহিংসতার বিষয়টি উল্লেখ করেছে। রয়টার্স বলেছে, প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবির মধ্যে বাংলাদেশের সরকার বিরোধী আন্দোলন সহিংস রূপ ধারণ করেছে। ব্রিটিশ এ বার্তাসংস্থা শনিবার বিএনপির মহাসমাবেশ চলার সময় এক পুলিশ সদস্য নিহত ও কয়েকশ মানুষ আহত হওয়ার বিষয়টি উল্লেখ করেছে।
অপরদিকে প্রভাবশালী ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আটক করার বিষয়টিকে শিরোনাম করে রোববার প্রতিবেদন প্রকাশ করেছে। এর আগে শনিবার বিএনপির সমাবেশে সহিংস রূপ ধারণ এবং এই সহিংসতায় বিএনপির এক নেতা ও পুলিশ সদস্য নিহত হওয়ার বিষয়টি উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করেছিল এনডিটিভি।

আরেক ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে ‘সহিংস সরকার বিরোধী আন্দোলনের পর বাংলাদেশের প্রধান বিরোধী দলীয় নেতা আটক’ শিরোনামে খবর প্রকাশ করেছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন বিএনপির মহাসমাবেশ এবং সেটি পণ্ড করে দিতে পুলিশের কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছোড়ার বিষয়টি উল্লেখ করেছে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

আমির হামজার হলফনামায় সম্পদের তথ্যে অসংগতি, তদন্ত চেয়ে ইসিতে আবেদন!

আমির হামজার হলফনামায় সম্পদের তথ্যে অসংগতি, তদন্ত চেয়ে ইসিতে আবেদন!
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. আমির হামজার নির্বাচনী হলফনামা, আয়কর রিটার্ন ও আর্থিক তথ্যে একাধিক অসংগতির অভিযোগ উঠেছে। নগদ অর্থ, ব্যাংক জমা, কৃষিজমি, আবাসিক…
 ৪ নভেম্বর ২০২৬    নির্বাচিত

‘আমাদের লোকেরা ভোট দিলেই বিপুল ভোটে জিতব’, বললেন ট্রাম্প!

‘আমাদের লোকেরা ভোট দিলেই বিপুল ভোটে জিতব’, বললেন ট্রাম্প!
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পক্ষে ভোট দিতে সমর্থকদের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, দলের সমর্থকেরা যদি ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেন,…
 ৪ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

শ্রমিক আন্দোলনে হামলার ভিডিও করতে গিয়ে প্রাণ হারানো তৌফিকের মরদেহ পৌঁছাল গাইবান্ধায়!

শ্রমিক আন্দোলনে হামলার ভিডিও করতে গিয়ে প্রাণ হারানো তৌফিকের মরদেহ পৌঁছাল গাইবান্ধায়!
গাজীপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের সময় হামলার ভিডিও ধারণ করতে গিয়ে মারধরের শিকার তৌফিক শেখের (২২) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে ঢাকার…
 ৪ নভেম্বর ২০২৬    রংপুর

মিরপুরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নারীসহ নিহত ৪!

মিরপুরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নারীসহ নিহত ৪!
রাজধানীর মিরপুর বেড়িবাঁধে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে শাহ আলী থানার নবাবেরবাগ…
 ৪ নভেম্বর ২০২৬    রাজধানী

শ্রমিক আন্দোলনে উসকানি ও অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক!

শ্রমিক আন্দোলনে উসকানি ও অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক!
পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে চলমান আন্দোলনে উসকানি দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অভিযোগে তিন শ্রমিক নেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।…
 ৪ নভেম্বর ২০২৬    ঢাকা

রাফিনিয়ার জোড়া গোলে অ্যাস্টন ভিলাকে উড়িয়ে বার্সেলোনার দাপুটে জয়!

রাফিনিয়ার জোড়া গোলে অ্যাস্টন ভিলাকে উড়িয়ে বার্সেলোনার দাপুটে জয়!
চ্যাম্পিয়নস লিগে দুর্দান্ত ছন্দে থাকা অ্যাস্টন ভিলার জয়ের ধারায় ছেদ টানল বার্সেলোনা। নিজেদের মাঠ ক্যাম্প ন্যুতে ইংলিশ ক্লাবটিকে ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে কাতালান জায়ান্টরা।…
 ৪ নভেম্বর ২০২৬    খেলাধুলা

গার্মেন্টসে মজুরি বৃদ্ধির আন্দোলনের ভিডিও করায় মারধর, চিকিৎসাধীন শ্রমিকের মৃত্যু!

গার্মেন্টসে মজুরি বৃদ্ধির আন্দোলনের ভিডিও করায় মারধর, চিকিৎসাধীন শ্রমিকের মৃত্যু!
গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের ভিডিও ধারণ করতে গিয়ে সহকর্মীদের হামলার শিকার হন ২১ বছর বয়সী পোশাকশ্রমিক তৌফিক হোসেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে…
 ৪ নভেম্বর ২০২৬    ঢাকা

অপপ্রচারের শিকার উজিরপুরের ‘গয়েশ্বর’ খ্যাত পলাশ কুণ্ডু, প্রতিবাদে সংবাদ সম্মেলন

অপপ্রচারের শিকার উজিরপুরের ‘গয়েশ্বর’ খ্যাত পলাশ কুণ্ডু, প্রতিবাদে সংবাদ সম্মেলন
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরে আওয়ামী লীগ সরকারের দীর্ঘ দুঃশাসনের সময় রাজপথে বিএনপির কর্মসূচিতে সক্রিয় থাকায় দলীয় নেতাকর্মীদের কাছে ‘গয়েশ্বর চন্দ্র রায়’ হিসেবে পরিচিতি পেয়েছিলেন…
 ৩ নভেম্বর ২০২৬    বরিশাল

চ্যাটজিপিটির পরামর্শে ওষুধের মাত্রা কমিয়ে মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা!

চ্যাটজিপিটির পরামর্শে ওষুধের মাত্রা কমিয়ে মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা!
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির পরামর্শে মৃগীরোগের ওষুধের মাত্রা কমানোর পর খিঁচুনিতে মৃত্যু হয়েছে ৩১ বছর বয়সী এক তরুণীর। এ ঘটনায় চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের বিরুদ্ধে…
 ৩ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

বড়দিন উদযাপনে ২ কোটির বদলে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী!

বড়দিন উদযাপনে ২ কোটির বদলে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী!
খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদযাপনে ৩ কোটি টাকা অনুদান দেওয়ার অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ জন্য খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষ…
 ৩ নভেম্বর ২০২৬    জাতীয়

নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে একজোট বিরোধীরা, শুরু জোট গঠনের আলোচনা!

নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে একজোট বিরোধীরা, শুরু জোট গঠনের আলোচনা!
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতা থেকে সরাতে জোট গঠনের উদ্যোগ নিয়েছেন দেশটির চারটি বিরোধী দলের নেতা। মঙ্গলবার (৩ নভেম্বর) হার্জলিয়ায় অনুষ্ঠিত বৈঠকে দ্রুত জোট…
 ৩ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

শ্রমিকদের আন্দোলন যৌক্তিক, ষড়যন্ত্র বলে পার পাওয়া যাবে না: নাহিদ

শ্রমিকদের আন্দোলন যৌক্তিক, ষড়যন্ত্র বলে পার পাওয়া যাবে না: নাহিদ
পোশাকশ্রমিকদের আন্দোলনকে যৌক্তিক উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ন্যায্য আন্দোলনকে ষড়যন্ত্র বলে পার পাওয়া যাবে…
 ৩ নভেম্বর ২০২৬    রাজশাহী

শাকিবের নতুন নায়িকা পাকিস্তানের কিনজা হাশমী!

শাকিবের নতুন নায়িকা পাকিস্তানের কিনজা হাশমী!
ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’-এ নায়িকা হিসেবে দেখা যেতে পারে পাকিস্তানের মডেল ও অভিনেত্রী কিনজা হাশমীকে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, সিনেমাটিতে শাকিবের বিপরীতে তার…
 ৩ নভেম্বর ২০২৬    বিনোদন

উলিপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

উলিপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
শাহ আলম, কুড়িগ্রাম:কুড়িগ্রামের উলিপুরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় বাবর আলী (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার হাতিয়া ইউনিয়নের কদমের…
 ৩ নভেম্বর ২০২৬    রংপুর

৬ ঘণ্টার জন্য টোলমুক্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে!

৬ ঘণ্টার জন্য টোলমুক্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে!
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর ছয় ঘণ্টার জন্য টোলমুক্ত রাখা হবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ওই দিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা…
 ৩ নভেম্বর ২০২৬    রাজধানী