প্রচ্ছদ    আন্তর্জাতিক   মরদেহ উদ্ধার হামাসের হাতে জিম্মি...

মরদেহ উদ্ধার হামাসের হাতে জিম্মি সেই জার্মান তরুণীর

৩০ অক্টোবর ২০২৩ ০২:৫৪ পিএম
বজ্রশক্তি ডেস্ক

গত ৭ অক্টোবর হামাসের যোদ্ধারা ইসরায়েলের দক্ষিণাঞ্চলে ঢুকে একটি সংগীত উৎসবে হামলা চালিয়ে দুই শতাধিক মানুষকে হত্যা করে। একই সঙ্গে আরও ২০০ জনের বেশি মানুষকে ধরে নিয়ে গাজায় জিম্মি করে রাখে। ওই দিন শুরু হওয়া হামাস-ইসরায়েলের যুদ্ধ তিন সপ্তাহ পেরিয়ে যাওয়ার পর এখনও চলছে। প্রতিনিয়ত হামলা-পাল্টা হামলায় ইসরায়েল ও ফিলিস্তিনে শত শত মানুষের প্রাণহানি ঘটছে।

জিম্মি করা ইসরায়েলি ও বিদেশিদের একটি ভিডিও কয়েক দিন আগে প্রকাশ করেছিল গাজা উপত্যকার ক্ষমতাসীন সশস্ত্রগোষ্ঠী হামাস। ভিডিওতে জার্মানি ও ইসরায়েলের দ্বৈত নাগরিকত্ব থাকা ২৩ বছর বয়সী শানি লৌককেও দেখা যায়। ভিডিও দেখে শানির মা তাকে শনাক্ত করেছিলেন। সোমবার ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, গত ৭ অক্টোবর হামাসের বন্দুকধারীদের হাতে অপহরণের শিকার হওয়া জার্মান-ইসরায়েলি তরুণী শানি লৌকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া পোস্টে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, ‘আমরা এই খবরে ভেঙে পড়ছি যে, ২৩ বছর বয়সী জার্মান-ইসরায়েলি নাগরিক শানির মরদেহ পাওয়া গেছে এবং তার পরিচয় শনাক্ত করা হয়েছে।’

আরও পড়ুন

‘আমাদের লোকেরা ভোট দিলেই বিপুল ভোটে জিতব’, বললেন ট্রাম্প!

‘আমাদের লোকেরা ভোট দিলেই বিপুল ভোটে জিতব’, বললেন ট্রাম্প!

বিজ্ঞাপন

ইসরায়েলের দক্ষিণাঞ্চলে নোভা সংগীত উৎসবে আকস্মিক হামলা চালায় হামাসের যোদ্ধারা। এই সংগীত উৎসবে হামলা চালিয়ে হামাস ২৬০ জনের বেশি মানুষকে হত্যা করে।

হামাসের সামরিক শাখা আল-কাশেম ব্রিগেডস বলছে, তাদের হাতে জিম্মিদের অন্তত ৫০ জন ইসরায়েলি বিমান হামলায় মারা গেছেন। গত বৃহস্পতিবার মেসেজিং অ্যাপ টেলিগ্রামে দেওয়া এক বার্তায় আল-কাশেম ব্রিগেডস জিম্মিদের প্রাণহানির এই তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, হামাসের হাতে বন্দি ইসরায়েলি ও বিদেশিদের অন্তত ৫০ জন ইসরায়েলের বিমান হামলায় নিহত হয়েছেন। গত ৭ অক্টোবর স্থল, আকাশ ও সমুদ্রপথে ইসরায়েলে ঢুকে হামলা ও গাজা থেকে রকেট নিক্ষেপ শুরু করে হামাস। হামলার কয়েক ঘণ্টার মধ্যে ইসরায়েলি কিছু নাগরিক ও বিদেশিকে গাজায় ধরে নিয়ে যায় তারা।

বৃহস্পতিবার ইসরায়েলের সামরিক বাহিনী হামাসের হাতে জিম্মিদের হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করে। এতে বলা হয়, ৭ অক্টোবরের হামলার পর থেকে এখন পর্যন্ত গাজায় হামাস ২২৪ জনকে জিম্মি করেছে বলে ধারণা করা হচ্ছে। এর আগে জিম্মিদের এই সংখ্যা ২২২ বলে জানিয়েছিল ইসরায়েল।

তবে হামাস এখন পর্যন্ত চারজন জিম্মিকে মুক্তি দিয়েছে। হামাসের শীর্ষ নেতাদের সাথে কাতারের সরকারি কর্মকর্তাদের এক বৈঠকের পর প্রথমে মার্কিন দুই নাগরিককে মুক্তি দেয় গাজার এই সশস্ত্রগোষ্ঠী। পরে গত সোমবার ৮৫ ও ৭৯ বছর বয়সী ইসরায়েলি দুই নারীকে মুক্তি দেওয়া হয়। বয়স বিবেচনায় তাদের মুক্তি দেওয়া হয়েছে বলে জানায় হামাস। এই নারীরা ইসরায়েলে ফিরে যাওয়ার পর জিম্মিকালীন হামাসের আচরণে মুগ্ধতা প্রকাশ করেন।

এ ছাড়া বাকি ২২৪ জিম্মির মধ্যে মেক্সিকো, ব্রাজিল, মার্কিন যুক্তরাষ্ট্র, জার্মানি এবং থাইল্যান্ডের পাশাপাশি ইসরায়েলের সেনাবাহিনীর সদস্য ও বেসামরিক নাগরিক রয়েছেন। তাদের মধ্যে মিয়া এসচেম নামের ২১ বছর বয়সী ফরাসি-ইসরায়েলি এক তরুণীর ভিডিও গত সপ্তাহে প্রকাশ করে হামাস। ক্যামেরার সামনে কথা বলার সময় তাকে কিছুটা দুর্বল দেখা যায়। মাথা উঁচু করে সোজা হয়ে বসে থাকা এই তরুণী ভিডিওতে বলেন, তিনি আহত হয়েছিলেন। পরে তাকে গাজায় নিয়ে যাওয়া হয়। পরিবারের কাছে ফেরার আকুতি জানান এই তরুণী।

গাজায় হামাসের হাতে জিম্মিদের মুক্তির বিষয়ে কাতারের মধ্যস্থতায় আলোচনা শুরু হয়েছে। কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান আল থানি বলেছেন, হামাসের সাথে জিম্মিদের মুক্তির বিষয়ে আলোচনা চলছে। শিগগিরই এই বিষয়ে ইতিবাচক পদক্ষেপের আশাপ্রকাশ করেন তিনি।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

আমির হামজার হলফনামায় সম্পদের তথ্যে অসংগতি, তদন্ত চেয়ে ইসিতে আবেদন!

আমির হামজার হলফনামায় সম্পদের তথ্যে অসংগতি, তদন্ত চেয়ে ইসিতে আবেদন!
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. আমির হামজার নির্বাচনী হলফনামা, আয়কর রিটার্ন ও আর্থিক তথ্যে একাধিক অসংগতির অভিযোগ উঠেছে। নগদ অর্থ, ব্যাংক জমা, কৃষিজমি, আবাসিক…
 ৪ নভেম্বর ২০২৬    নির্বাচিত

‘আমাদের লোকেরা ভোট দিলেই বিপুল ভোটে জিতব’, বললেন ট্রাম্প!

‘আমাদের লোকেরা ভোট দিলেই বিপুল ভোটে জিতব’, বললেন ট্রাম্প!
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পক্ষে ভোট দিতে সমর্থকদের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, দলের সমর্থকেরা যদি ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেন,…
 ৪ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

শ্রমিক আন্দোলনে হামলার ভিডিও করতে গিয়ে প্রাণ হারানো তৌফিকের মরদেহ পৌঁছাল গাইবান্ধায়!

শ্রমিক আন্দোলনে হামলার ভিডিও করতে গিয়ে প্রাণ হারানো তৌফিকের মরদেহ পৌঁছাল গাইবান্ধায়!
গাজীপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের সময় হামলার ভিডিও ধারণ করতে গিয়ে মারধরের শিকার তৌফিক শেখের (২২) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে ঢাকার…
 ৪ নভেম্বর ২০২৬    রংপুর

মিরপুরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নারীসহ নিহত ৪!

মিরপুরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নারীসহ নিহত ৪!
রাজধানীর মিরপুর বেড়িবাঁধে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে শাহ আলী থানার নবাবেরবাগ…
 ৪ নভেম্বর ২০২৬    রাজধানী

শ্রমিক আন্দোলনে উসকানি ও অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক!

শ্রমিক আন্দোলনে উসকানি ও অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক!
পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে চলমান আন্দোলনে উসকানি দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অভিযোগে তিন শ্রমিক নেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।…
 ৪ নভেম্বর ২০২৬    ঢাকা

রাফিনিয়ার জোড়া গোলে অ্যাস্টন ভিলাকে উড়িয়ে বার্সেলোনার দাপুটে জয়!

রাফিনিয়ার জোড়া গোলে অ্যাস্টন ভিলাকে উড়িয়ে বার্সেলোনার দাপুটে জয়!
চ্যাম্পিয়নস লিগে দুর্দান্ত ছন্দে থাকা অ্যাস্টন ভিলার জয়ের ধারায় ছেদ টানল বার্সেলোনা। নিজেদের মাঠ ক্যাম্প ন্যুতে ইংলিশ ক্লাবটিকে ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে কাতালান জায়ান্টরা।…
 ৪ নভেম্বর ২০২৬    খেলাধুলা

গার্মেন্টসে মজুরি বৃদ্ধির আন্দোলনের ভিডিও করায় মারধর, চিকিৎসাধীন শ্রমিকের মৃত্যু!

গার্মেন্টসে মজুরি বৃদ্ধির আন্দোলনের ভিডিও করায় মারধর, চিকিৎসাধীন শ্রমিকের মৃত্যু!
গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের ভিডিও ধারণ করতে গিয়ে সহকর্মীদের হামলার শিকার হন ২১ বছর বয়সী পোশাকশ্রমিক তৌফিক হোসেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে…
 ৪ নভেম্বর ২০২৬    ঢাকা

অপপ্রচারের শিকার উজিরপুরের ‘গয়েশ্বর’ খ্যাত পলাশ কুণ্ডু, প্রতিবাদে সংবাদ সম্মেলন

অপপ্রচারের শিকার উজিরপুরের ‘গয়েশ্বর’ খ্যাত পলাশ কুণ্ডু, প্রতিবাদে সংবাদ সম্মেলন
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরে আওয়ামী লীগ সরকারের দীর্ঘ দুঃশাসনের সময় রাজপথে বিএনপির কর্মসূচিতে সক্রিয় থাকায় দলীয় নেতাকর্মীদের কাছে ‘গয়েশ্বর চন্দ্র রায়’ হিসেবে পরিচিতি পেয়েছিলেন…
 ৩ নভেম্বর ২০২৬    বরিশাল

চ্যাটজিপিটির পরামর্শে ওষুধের মাত্রা কমিয়ে মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা!

চ্যাটজিপিটির পরামর্শে ওষুধের মাত্রা কমিয়ে মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা!
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির পরামর্শে মৃগীরোগের ওষুধের মাত্রা কমানোর পর খিঁচুনিতে মৃত্যু হয়েছে ৩১ বছর বয়সী এক তরুণীর। এ ঘটনায় চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের বিরুদ্ধে…
 ৩ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

বড়দিন উদযাপনে ২ কোটির বদলে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী!

বড়দিন উদযাপনে ২ কোটির বদলে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী!
খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদযাপনে ৩ কোটি টাকা অনুদান দেওয়ার অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ জন্য খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষ…
 ৩ নভেম্বর ২০২৬    জাতীয়

নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে একজোট বিরোধীরা, শুরু জোট গঠনের আলোচনা!

নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে একজোট বিরোধীরা, শুরু জোট গঠনের আলোচনা!
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতা থেকে সরাতে জোট গঠনের উদ্যোগ নিয়েছেন দেশটির চারটি বিরোধী দলের নেতা। মঙ্গলবার (৩ নভেম্বর) হার্জলিয়ায় অনুষ্ঠিত বৈঠকে দ্রুত জোট…
 ৩ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

শ্রমিকদের আন্দোলন যৌক্তিক, ষড়যন্ত্র বলে পার পাওয়া যাবে না: নাহিদ

শ্রমিকদের আন্দোলন যৌক্তিক, ষড়যন্ত্র বলে পার পাওয়া যাবে না: নাহিদ
পোশাকশ্রমিকদের আন্দোলনকে যৌক্তিক উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ন্যায্য আন্দোলনকে ষড়যন্ত্র বলে পার পাওয়া যাবে…
 ৩ নভেম্বর ২০২৬    রাজশাহী

শাকিবের নতুন নায়িকা পাকিস্তানের কিনজা হাশমী!

শাকিবের নতুন নায়িকা পাকিস্তানের কিনজা হাশমী!
ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’-এ নায়িকা হিসেবে দেখা যেতে পারে পাকিস্তানের মডেল ও অভিনেত্রী কিনজা হাশমীকে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, সিনেমাটিতে শাকিবের বিপরীতে তার…
 ৩ নভেম্বর ২০২৬    বিনোদন

উলিপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

উলিপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
শাহ আলম, কুড়িগ্রাম:কুড়িগ্রামের উলিপুরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় বাবর আলী (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার হাতিয়া ইউনিয়নের কদমের…
 ৩ নভেম্বর ২০২৬    রংপুর

৬ ঘণ্টার জন্য টোলমুক্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে!

৬ ঘণ্টার জন্য টোলমুক্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে!
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর ছয় ঘণ্টার জন্য টোলমুক্ত রাখা হবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ওই দিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা…
 ৩ নভেম্বর ২০২৬    রাজধানী