প্রচ্ছদ    আন্তর্জাতিক   বিশৃঙ্খলা সমগ্র মধ্যপ্রাচ্যকে গ্রাস করতে...

বিশৃঙ্খলা সমগ্র মধ্যপ্রাচ্যকে গ্রাস করতে পারে: লেবানন

৩১ অক্টোবর ২০২৩ ০১:৪২ পিএম
বজ্রশক্তি ডেস্ক

টানা তিন সপ্তাহেরও বেশি সময় ধরে ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। অন্যদিকে গাজায় এই আগ্রাসনের বিরুদ্ধে নিজেদের সীমান্তে ইসরায়েলের সঙ্গে লড়াই করছে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ।

ইরান সমর্থিত এই গোষ্ঠীটি প্রতিদিনই ইসরায়েলে হামলা করছে। এই পরিস্থিতিতে লেবানন ও ইসরায়েলের মধ্যে ব্যাপক সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কা থাকলেও লেবাননের প্রধানমন্ত্রী বলেছেন, ইসরায়েলের সঙ্গে ‘যুদ্ধ’ এড়াতে কাজ করছেন তিনি।

এমনকি বিশৃঙ্খলা সমগ্র মধ্যপ্রাচ্যকে গ্রাস করতে পারে বলেও মন্তব্য করেছেন তিনি। মঙ্গলবার (৩১ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।

আরও পড়ুন

ইরানের হুঁশিয়ারি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ৮

Lebanon Israyeel

প্রতিবেদনে বলা হয়েছে, হিজবুল্লাহ এবং ইসরায়েল নিজেদের মধ্যে আন্তঃসীমান্ত গুলি বিনিময় করলেও লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী সোমবার বলেছেন, তার দেশ যেন হামাস-ইসরায়েল যুদ্ধে প্রবেশ না করে তা নিশ্চিত করার জন্য কাজ করছেন তিনি।

অবশ্য প্রধানমন্ত্রী নাজিব মিকাতি বলেছেন, তিনি সংঘাত বৃদ্ধির আশঙ্কা করছেন। মূলত অব্যাহত সীমান্ত সংঘর্ষের ফলে হামাসের শক্তিশালী মিত্র হিজবুল্লাহ ইসরায়েলের সঙ্গে যুদ্ধে নতুন ফ্রন্ট খুলতে পারে বলে উদ্বেগ রয়েছে।

বার্তাসংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে মিকাতি বলেছেন, ‘লেবাননকে যুদ্ধে টেনে নেওয়ার প্রচেষ্টায় বাধা দেওয়ার জন্য আমি আমার দায়িত্ব পালন করছি’। লেবানন কঠিন পরিস্থিতির মধ্যে আছে।

এএফপি বলছে, নগদ অর্থের সংকটে থাকা লেবানন মূলত নেতৃত্বহীন যুদ্ধে জড়িয়ে পড়ার সম্ভাবনার মুখোমুখি হয়েছে। মধ্যপ্রাচ্যের এই দেশটিতে রাজনৈতিক বিভাজনের কারণে গত এক বছর ধরে কোনও নির্বাচিত প্রেসিডেন্ট নেই। আবার মিকাতিও প্রায় দেড় বছর ধরে তত্ত্বাবধায়ক মন্ত্রিসভার নেতৃত্ব দিচ্ছেন।

ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে মিকাতির ভালো সম্পর্ক রয়েছে। তিনি বলছেন, যুদ্ধ সামনে আসছে কিনা সে সম্পর্কে তার কাছে কোনও ‘স্পষ্ট উত্তর’ নেই। যুদ্ধে জড়িয়ে পড়ার বিষয়টি ‘আঞ্চলিক নানা ঘটনাবলীর ওপর নির্ভর করবে’ বলেও জানান তিনি।

২০০৬ সালে ইসরায়েল এবং হিজবুল্লাহর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল। সেই সংঘর্ষে লেবাননে ১ হাজার ২০০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছিল। নিহত এসব মানুষের বেশিরভাগই ছিল বেসামরিক নাগরিক। অন্যদিকে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলে নিহত হয়েছিল ১৬০ জন, যাদের বেশিরভাগই ছিল সৈন্য।

সোমবার মিকাতি বলেন, ‘আপাতত হিজবুল্লাহ যুক্তিসঙ্গত উপায়ে এবং বুদ্ধিমত্তার সঙ্গে পরিস্থিতি পরিচালনা করছে এবং পরিস্থিতি নির্দিষ্ট সীমার মধ্যে সীমাবদ্ধ রয়েছে। কিন্তু একইসঙ্গে (যুদ্ধ না হওয়ার বিষয়ে) আমি লেবানিজদের আশ্বস্ত করতে পারছি না, কারণ পরিস্থিতি প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে।’

মিকাতি বলছেন, চলমান উত্তেজনা বৃদ্ধি পেলে তা লেবাননের বাইরেও প্রসারিত হতে পারে। তার ভাষায়, ‘আমি আশঙ্কা করছি যে… বিশৃঙ্খলা সমগ্র মধ্যপ্রাচ্যকে গ্রাস করতে পারে।’

এএফপি বলছে, হিজবুল্লাহর হাতে লেবাননের সেনাবাহিনীর চেয়েও বেশি শক্তিশালী অস্ত্রাগার রয়েছে। তাদের হাতে এমন ক্ষেপণাস্ত্রও রয়েছে যা ইসরায়েলের অনেক গভীরে আঘাত হানতে পারে। তবে এই গোষ্ঠীটি এখনও পর্যন্ত ইসরায়েলের উত্তর সীমান্ত অঞ্চলেই নিজেদের হামলা সীমাবদ্ধ রেখেছে।

এছাড়া দিন দু’য়েক আগে হিজবুল্লাহর হামলায় ইসরায়েলি ড্রোন ভূপাতিত হয়েছে। সারফেস টু এয়ার অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়ে লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের ওই ড্রোন ভূপাতিত করে হিজবুল্লাহ।
ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় অবশ্য এ বিষয়ে কোনও মন্তব্য করেনি। যদিও ইসরায়েলও পাল্টা আঘাত করছে।

রয়টার্স বলছে, তিন সপ্তাহ আগে গাজা সংঘাত শুরু হওয়ার পর থেকে ইসরায়েলি সেনাবাহিনী এবং লেবাননের ইরান-সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠী প্রতিদিনই গুলি বিনিময় করছে। সীমান্তে এখনও পর্যন্ত ৪৬ জন হিজবুল্লাহ যোদ্ধা নিহত এবং আরও ৪৩ জন আহত হয়েছেন বলে সশস্ত্র এই গোষ্ঠীটি জানিয়েছে।

অন্যদিকে ইসরায়েলের সেনাবাহিনী বলছে, হিজবুল্লাহর হামলায় এখন পর্যন্ত তাদের অন্তত সাত সেনা নিহত হয়েছে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

ইসলামী ব্যাংক দখলের পর এখন বেদখল হওয়ার যাতনা স্বাভাবিক: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলামী ব্যাংক দখলের পর এখন বেদখল হওয়ার যাতনা স্বাভাবিক: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা নিয়ে জাতীয় সংসদে কঠোর বক্তব্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার বাজেট অধিবেশনে বিরোধী দলীয় নেতার আনা একটি নোটিশের ওপর আলোচনায়…
 ৯ জুন ২০২৬    জাতীয়

সরিষাবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ

সরিষাবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ
সরিষাবাড়ি (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়িতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় বিভিন্ন সামগ্রী ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনিক…
 ৯ জুন ২০২৬    ঢাকা

জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন

জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন
শ্রীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং পরিচিতি সভা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার জৈনা বাজারে সমিতির নিজস্ব…
 ৯ জুন ২০২৬    ঢাকা

ইরানের হুঁশিয়ারি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ৮

ইরানের হুঁশিয়ারি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ৮
লেবাননে হামলা চললে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল ইরান। তবে সেই সতর্কবার্তা উপেক্ষা করেই মঙ্গলবার সকালে দক্ষিণ লেবাননের তায়ের বন্দর নগরীতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি…
 ৯ জুন ২০২৬    আন্তর্জাতিক

শ্রীপুরের সাবেক মেয়র আনিছুর রহমানের মৃত্যু, শোকে মারা গেলে ছোট বোন

শ্রীপুরের সাবেক মেয়র আনিছুর রহমানের মৃত্যু, শোকে মারা গেলে ছোট বোন
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র আনিছুর রহমান ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ…
 ৭ জুন ২০২৬    ঢাকা

সড়কে বর্জ্য দেখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, দুই সিটি কর্মকর্তা বরখাস্ত

সড়কে বর্জ্য দেখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, দুই সিটি কর্মকর্তা বরখাস্ত
রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির পশুর বর্জ্য ও ময়লা জমে থাকায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার…
 ৩০ মে ২০২৬    জাতীয়

দেশে হামে আরও ১০ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৭৫

দেশে হামে আরও ১০ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৭৫
দেশে হাম ও এর উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জন শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুই জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল এবং বাকি…
 ৩০ মে ২০২৬    জাতীয়

কোরবানির দুই দিনে আহত হয়ে ঢামেকে ২৭২ জনের চিকিৎসা

কোরবানির দুই দিনে আহত হয়ে ঢামেকে ২৭২ জনের চিকিৎসা
কোরবানির পশু জবাই ও মাংস কাটার সময় আহত হয়ে ঈদের দিন ও পরের দিন মিলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ২৭২ জন চিকিৎসা নিয়েছেন। এদের…
 ৩০ মে ২০২৬    জাতীয়

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ শিশুর মৃত্যু

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ শিশুর মৃত্যু
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার সকালে এই হৃদয়বিদারক খবরটি জানাজানি হওয়ার পর পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি…
 ২৭ মে ২০২৬    জাতীয়

মৃদু ভূমিকম্পে কাঁপল রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল

মৃদু ভূমিকম্পে কাঁপল রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টা ৪১ মিনিটের দিকে এই ভূকম্পন হয়। হঠাৎ হওয়া এই কম্পনের ফলে সাধারণ…
 ২৬ মে ২০২৬    জাতীয়

সাভারে শিল্পাঞ্চলে ছুটি শুরু: বাড়তি ভাড়ায় নাজেহাল ঘরমুখো মানুষ

সাভারে শিল্পাঞ্চলে ছুটি শুরু: বাড়তি ভাড়ায় নাজেহাল ঘরমুখো মানুষ
পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে সাভার ও আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানায় ছুটি শুরু হয়েছে। সোমবার দুপুরের পর থেকেই নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের ভিড় বাড়তে…
 ২৫ মে ২০২৬    জাতীয়

পশ্চিমবঙ্গে পশুর হাটে মন্দা ও কোরবানি নিয়ে আতঙ্ক

পশ্চিমবঙ্গে পশুর হাটে মন্দা ও কোরবানি নিয়ে আতঙ্ক
পবিত্র ঈদুল আযহা ঘনিয়ে আসলেও ভারতের পশ্চিমবঙ্গের পশুর হাটগুলোতে কেনাবেচা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। কলকাতার উপকণ্ঠে অবস্থিত বিশাল ধুলাগড় গরুর হাটে গিয়ে দেখা গেছে,…
 ২৫ মে ২০২৬    আন্তর্জাতিক
ভুয়া নওমুসলিম তৈরির গডফাদার

ধর্ম ও আবেগকে পুঁজি করে ভাইরাল সিদ্দিকের কোটি টাকার প্রতারণা!

ধর্ম ও আবেগকে পুঁজি করে ভাইরাল সিদ্দিকের কোটি টাকার প্রতারণা!
সোশ্যাল মিডিয়ায় ‘ভাইরাল সিদ্দিক’ নামে পরিচিত আবু বকর সিদ্দিকের অন্ধকার জগতের নানা তথ্য সামনে এসেছে। ধর্মের লেবাস এবং মানুষের আবেগকে কাজে লাগিয়ে তিনি গত কয়েক…
 ২৩ মে ২০২৬    অন্যান্য

ভ্যাপসা গরমে নাকাল জনজীবন: বৃষ্টির জন্য আরও কয়েক দিনের অপেক্ষা

ভ্যাপসা গরমে নাকাল জনজীবন: বৃষ্টির জন্য আরও কয়েক দিনের অপেক্ষা
গত কয়েক দিন ধরে অসহনীয় ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছিল। গত বুধবার থেকে শুরু হওয়া তাপপ্রবাহের কারণে বিশেষ করে কর্মজীবী মানুষের দুর্ভোগ অনেক বেড়েছিল।…
 ২৩ মে ২০২৬    জাতীয়
প্রধানমন্ত্রী

রামিসার হত্যাকারীদের এক মাসের মধ্যে সর্বোচ্চ শাস্তি

রামিসার হত্যাকারীদের এক মাসের মধ্যে সর্বোচ্চ শাস্তি
মিরপুরের শিশু রামিসা হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচার দ্রুত শেষ করে এক মাসের মধ্যেই সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভবিষ্যতে কেউ…
 ২৩ মে ২০২৬    জাতীয়