প্রচ্ছদ    আন্তর্জাতিক   চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক অস্ত্র-নিয়ন্ত্রণ...

চীন যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক অস্ত্র-নিয়ন্ত্রণ আলোচনায় সম্মত

২ নভেম্বর ২০২৩ ০৮:১২ এএম
বজ্রশক্তি ডেস্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে পারমাণবিক অস্ত্র-নিয়ন্ত্রণ আলোচনায় সম্মত হয়েছে চীন। আগামী সপ্তাহে বৈশ্বিক এই দুই পরাশক্তি এই আলোচনায় বসবে। আর এর মাধ্যমে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার প্রশাসনের পর প্রথমবারের মতো উভয় দেশের মধ্যে এই ধরনের আলোচনা হতে চলেছে।

মার্কিন সংবাদমাধ্যমের বরাত দিয়ে বৃহস্পতিবার (২ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, চীন ও যুক্তরাষ্ট্র আগামী সপ্তাহে পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করবে বলে বুধবার প্রভাবশালী মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

USA IRAN

সম্প্রতি যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন সফর করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। তার সেই সফরের পর গত সোমবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, দুই দেশ সামনের দিনগুলোতে ‘অস্ত্র নিয়ন্ত্রণ এবং অপ্রসারণের বিষয়ে আলোচনা’ করবে। পাশাপাশি সমুদ্র সংক্রান্ত বিষয় এবং অন্যান্য বিষয়েও পৃথক আলোচনা করবে উভয় দেশ।

ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, আগামী সোমবার চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই আলোচনা হতে পারে। সেদিন উভয় দেশের এই অস্ত্র আলোচনার নেতৃত্ব দেবেন মার্কিন স্টেট ডিপার্টমেন্টের সিনিয়র কর্মকর্তা ম্যালরি স্টুয়ার্ট এবং চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অস্ত্র-নিয়ন্ত্রণ বিভাগের প্রধান সান জিয়াওবো।

অবশ্য এ বিষয়ে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট এবং ওয়াশিংটনে অবস্থিত চীনের দূতাবাস আলোচনার সময় বা বিন্যাস সম্পর্কে কোনও মন্তব্য করেনি।

এর আগে ২০২১ সালে মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান বলেছিলেন, বেইজিংয়ের পারমাণবিক অস্ত্র তৈরির বিষয়ে ওয়াশিংটনের উদ্বেগের উল্লেখ করে ‘কৌশলগত স্থিতিশীলতার বিষয়ে আলোচনা এগিয়ে নিতে কাজ শুরু করার জন্য’ সম্মত হয়েছেন চীনা এবং মার্কিন প্রেসিডেন্ট।

তবে হোয়াইট হাউস সেই সময়ে বলেছিল, চীনের সঙ্গে এসব আলোচনা আনুষ্ঠানিকভাবে অস্ত্র কমানোর আলোচনার মতো হবে না, যেমনটি রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্রের আলোচনা হয়েছিল। আর এরপর থেকে মার্কিন কর্মকর্তারা বেশ হতাশা প্রকাশ করে বলে আসছিলেন, পারমাণবিক অস্ত্রের ঝুঁকি কমানোর পদক্ষেপ নিয়ে আলোচনায় খুব কম আগ্রহ দেখাচ্ছে চীন।


চীনের হাত ধরে নতুন অস্ত্র প্রতিযোগিতার সূচনা?
গত অক্টোবর মাসে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন বলেছিল, চীনের অস্ত্রাগারে পাঁচ শতাধিক অপারেশনাল পারমাণবিক ওয়ারহেড রয়েছে এবং ২০৩০ সালের মধ্যে সেই সংখ্যা সম্ভবত ১ হাজার ওয়ারহেডে পৌঁছাবে। তবে বেইজিং দীর্ঘদিন ধরে যুক্তি দিয়ে আসছে, যুক্তরাষ্ট্রের কাছে ইতোমধ্যে আরও অনেক বড় পারমাণবিক অস্ত্রাগার রয়েছে।

রয়টার্স বলছে, চলতি নভেম্বর মাসে সান ফ্রান্সিসকোতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের মধ্যে সম্ভাব্য বৈঠকের আগে এই অস্ত্র আলোচনা অনুষ্ঠিত হবে। যদিও বাইডেন প্রশাসনের একজন সিনিয়র কর্মকর্তা গত মঙ্গলবার বলেছেন, এ বিষয়ে গুরুত্বপূর্ণ বিবরণ এখনও সামনে আনা হয়নি।

ওয়াশিংটন-ভিত্তিক আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক ড্যারিল কিমবল বলেছেন, আসন্ন এই অস্ত্র আলোচনায় সম্ভবত নিজ নিজ দেশের পারমাণবিক মতবাদের বৃহত্তর স্বচ্ছতা এবং সংকটকালে আরও কার্যকর যোগাযোগ চ্যানেলের ওপরে ফোকাস করা হবে।

তিনি আরও বলেন, ‘ তবে আমি মনে করি না, অল্প সময়ের মধ্যে আমাদের সাফল্যের আশা করা উচিত। কারণ এতে সময় লাগবে এবং উভয় পক্ষ থেকেই চাওয়া-পাওয়ার ওপর গুরুত্ব দেওয়া হবে।’

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার
মাদারীপুর জেলার আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদারীপুর জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)…
 ২১ জুলাই ২০২৬    ঢাকা

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর
মাদারীপুর সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৪ জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে…
 ১৪ জুলাই ২০২৬    ঢাকা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত ‘কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় প্রায় অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ আজ কারখানার…
 ৭ জুলাই ২০২৬    ঢাকা

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার জগতপুর…
 ১৮ জুন ২০২৬    চট্টগ্রাম

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। আজ…
 ১৮ জুন ২০২৬    অর্থনীতি

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বীর বিক্রমের পরিবারের জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এই…
 ১৭ জুন ২০২৬    চট্টগ্রাম

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে চীন তাদের বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় ১২ হাজার কলা, মানবিক ও ভাষাবিষয়ক ডিগ্রি বাতিল করেছে। দেশটি এখন প্রযুক্তি ও এআইভিত্তিক…
 ১৭ জুন ২০২৬    আন্তর্জাতিক

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) নির্বাহী কমিটির (এক্সকম) ব্যুরোর সভাপতি হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা…
 ১৭ জুন ২০২৬    জাতীয়

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন
লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজ হওয়ার একদিন পর নন্দিনী (৭) নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী…
 ১৬ জুন ২০২৬    রংপুর