প্রচ্ছদ    আন্তর্জাতিক   স্থল হামলা গাজায় ইসরায়েলের ১৭...

স্থল হামলা গাজায় ইসরায়েলের ১৭ সৈন্য নিহত

২ নভেম্বর ২০২৩ ০৮:৪৫ এএম
বজ্রশক্তি ডেস্ক

অবরুদ্ধ গাজার ক্ষমতাসীনগোষ্ঠী হামাসের সম্মুখসারির প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে ইসরায়েলি সৈন্যরা উপত্যকার গভীরে প্রবেশের চেষ্টা করছে বলে দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। হামাসের স্থল অভিযানের অংশ হিসেবে সৈন্যরা সেখানে সাঁজোয়া যান-ট্যাংকসহ প্রবেশের চেষ্টা করছে। এই অভিযানে গাজায় হামাসের প্রবল প্রতিরোধের মুখোমুখি হয়েছেন ইসরায়েলের সৈন্যরা। স্থল অভিযানে গাজায় হামাসের সাথে সংঘর্ষে বৃহস্পতিবার পর্যন্ত ইসরায়েলি অন্তত ১৭ সৈন্য নিহত হয়েছেন বলে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে।

আইডিএফ বলেছে, গাজায় স্থল হামলায় অংশ নেওয়া ইসরায়েলি বাহিনীর ১৭তম সৈন্য নিহত হয়েছেন বুধবার সকালে। এর আগে, বুধবার ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত বলেছিলেন, হামাসের সাথে সংঘর্ষে ইসরায়েলের ১৩ জন সৈন্য নিহত হয়েছেন। এর পরদিনই ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী হামাসের সাথে লড়াইয়ে আরও এক সৈন্য নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে।

এদিকে, টানা ২৪তম দিনের মতো গাজা উপত্যকায় স্থল-আকাশ ও সমুদ্রপথে হামলা চালাচ্ছে ইসরায়েলি সামরিক বাহিনী। বৃহস্পতিবার ইসরায়েলি সৈন্যরা হামলা চালিয়ে গাজায় হামাসের ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র শাখার প্রধানকে হত্যা করেছে বলে জানিয়েছে আইডিএফ।

আরও পড়ুন

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

USA IRAN


আইডিএফের মুখপাত্র রিয়্যার অ্যাডমিরাল ড্যানিয়েল হ্যাগারি বলেছেন, ‘‘পূর্ব নির্ধারিত পরিকল্পনা, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্য এবং স্থল, আকাশ ও সমুদ্র থেকে যৌথ হামলা চালিয়ে আমাদের সৈন্যরা গাজা উপত্যকার উত্তরে হামাসের সম্মুখ সারির প্রতিরক্ষা ব্যবস্থা গুঁড়িয়ে দিয়েছে।’’

ইসরায়েলি সামরিক বাহিনীর ১৬২তম ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল ইতজিক কোহেন বলেছেন, গাজার গভীরে অগ্রসর হচ্ছে ইসরায়েলি বাহিনী। বর্তমানে তারা গাজা নগরীর প্রবেশদ্বারের কাছে রয়েছে।

উপত্যকার কাছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে কোহেন বলেছেন, ‘‘আমরা গত ৫ দিনে হামাসের সক্ষমতা অনেকাংশে ধ্বংস করে দিয়েছি। হামাসের কৌশলগত স্থাপনায় আক্রমণ, বিস্ফোরক সংগ্রহশালা, ভূগর্ভস্থ সুড়ঙ্গ এবং অন্যান্য স্থাপনা সম্পূর্ণরূপে ধ্বংস করেছি। তবে উপত্যকা থেকে হামাসকে ধ্বংস করে দেওয়াটা দীর্ঘমেয়াদী কাজ এবং যার বেশিরভাগই এখনও অসম্পূর্ণ রয়েছে।’’

গাজা উপত্যকায় ঢুকে স্থল অভিযানে অংশ নেওয়া সৈন্যদের সহায়তা করেছে ইসরায়েলের বিমানবাহিনী। স্থল ও সমুদ্রপথে হামলার পাশাপাশি প্রতিনিয়ত উপত্যকাজুড়ে বিমান হামলা চালিয়ে আসছে ইসরায়েল। বুধবার ইসরায়েলি সৈন্যরা হামলা চালিয়ে হামাসের ট্যাংক-বিধ্বংসী ক্ষেপণাস্ত্র শাখার কমান্ডার মুহাম্মদ আ’সারকে হত্যার দাবি করেছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী গাজায় আ’সারকে হত্যায় বিমান হামলা ভিডিও প্রকাশ করেছে।


আইডিএফ বলছে, আ’সারের নেতৃত্বে হামাসের সদস্যরা ইসরায়েলি বেসামরিক নাগরিক ও সৈন্যদের লক্ষ্য করে একাধিকবার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। মঙ্গলবার গাজায় হামাসের এই ধরনের এক হামলায় ১১ ইসরায়েলি সৈন্য নিহত হয়েছেন। গাজায় ইসরায়েলি সামরিক বাহিনীর নামার সাঁজোয়া যানের বহরে হামাসের ছোড়া ক্ষেপণাস্ত্র আঘাত করায় ওই সৈন্যরা নিহত হন। একই দিনে একটি ভবনে হামাসের ছোড়া রকেট-চালিত গ্রেনেড হামলায় আরও দুই ইসরায়েলি সৈন্য নিহত হয়েছেন।

মঙ্গলবার গাজায় ইসরায়েলি সৈন্যদের একটি ট্যাংক রাস্তায় পুঁতে রাখা বিস্ফোরক ডিভাইসের ওপর দিয়ে চলে যাওয়ার সময় বিস্ফোরণ ঘটে। এতে আরও ইসরায়েলি দুই সৈন্য নিহত হন। এ ছাড়া গাজা সীমান্তে হামাসের মর্টারের গোলাবর্ষণে আরেক ইসরায়েলি সৈন্য নিহত হয়েছেন। এর ফলে কেবল মঙ্গলবার সকালে থেকে বুধবার পর্যন্ত ইসরায়েলি সামরিক বাহিনীর সদস্যদের মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে পৌঁছেছে।

বৃহস্পতিবার সকালের দিকে আইডিএফের জেরুজালেম ব্রিগেডের ৭০০৭তম ব্যাটালিয়নের কোম্পানি কমান্ডার রামাত গান আরও এক ইসরায়েলি সৈন্য নিহত হয়েছেন বলে জানিয়েছেন। তিনি বলেছেন, জেরুজালেম ব্রিগেডের ৭০০৭তম ব্যাটালিয়নের রিজার্ভ বাহিনীর লেফটেন্যান্ট ইউভাল জিলবার হামাসের হামলায় নিহত হয়েছেন। বুধবার হামাসের বন্দুকধারীদের সাথে সংঘর্ষের সময় তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। তবে এই বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামাসের হামলা শুরুর পর থেকেই গাজা উপত্যকায় নির্বিচার হামলা চালিয়ে আসছে ইসরায়েলি সামরিক বাহিনী। গত ২৪ দিন ধরে চলমান হামাস-ইসরায়েলের এই যুদ্ধে ইসরায়েলি বাহিনীর বোমা হামলায় উপত্যকায় এখন পর্যন্ত ৮ হাজার ৫২৫ ফিলিস্তিনি নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরও অন্তত ২১ হাজার ৫৪৩ জন। হতাহত এই ফিলিস্তিনিদের অধিকাংশই নারী-শিশু ও বেসামরিক লোকজন। আর হামাসের হামলায় ইসরায়েলে নিহত হয়েছেন দেড় হাজারের বেশি মানুষ।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

ফেনীতে লালপোলে স্টার লাইন কাউন্টারের সামনে থেকে ৭ কেজি গাঁজাসহ ২ নারী গ্রেফতার

ফেনীতে লালপোলে স্টার লাইন কাউন্টারের সামনে থেকে ৭ কেজি গাঁজাসহ ২ নারী গ্রেফতার
ফেনী প্রতিনিধি: ফেনী সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর…
 ৩ সেপ্টেম্বর ২০২৬    চট্টগ্রাম

দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণের দাম

দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণের দাম
দেশের বাজারে টানা তিন দফা স্বর্ণের দাম কমার পর এবার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ৫…
 ৩ সেপ্টেম্বর ২০২৬    অর্থনীতি

ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত

ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত
ইসলামিক ফাউন্ডেশন (ইফা) পরিচালিত ‘নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ (মউশিক) প্রকল্পের পরিচালক (যুগ্মসচিব) এস এম তরিকুল ইসলামের বিরুদ্ধে সম্প্রতি একটি…
 ৩ সেপ্টেম্বর ২০২৬    জাতীয়

মাদারীপুরে একাধিক মানবপাচার মামলার আসামি এনামুল গ্রেফতার, পলাতক ভাইয়ের খোঁজে তল্লাশি

মাদারীপুরে একাধিক মানবপাচার মামলার আসামি এনামুল গ্রেফতার, পলাতক ভাইয়ের খোঁজে তল্লাশি
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা এলাকা থেকে একাধিক মানবপাচার মামলার আসামি এনামুল মাতুব্বরকে গ্রেফতার করেছে মাদারীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত বৃহস্পতিবার (১৩ আগস্ট)…
 ১৫ আগস্ট ২০২৬    ঢাকা

​প্রধানমন্ত্রীর নিকট হেফাজতের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ ও প্রত্যাখ্যান হেযবুত তওহীদের

​প্রধানমন্ত্রীর নিকট হেফাজতের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ ও প্রত্যাখ্যান হেযবুত তওহীদের
​ঢাকা: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক হেযবুত তওহীদকে নিষিদ্ধ করার অন্যায্য ও অগণতান্ত্রিক দাবির তীব্র নিন্দা, প্রতিবাদ ও তা সম্পূর্ণ প্রত্যাখ্যান…
 ১০ আগস্ট ২০২৬    জাতীয়

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার
মাদারীপুর জেলার আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদারীপুর জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)…
 ২১ জুলাই ২০২৬    ঢাকা

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর
মাদারীপুর সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৪ জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে…
 ১৪ জুলাই ২০২৬    ঢাকা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত ‘কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় প্রায় অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ আজ কারখানার…
 ৭ জুলাই ২০২৬    ঢাকা

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার জগতপুর…
 ১৮ জুন ২০২৬    চট্টগ্রাম

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। আজ…
 ১৮ জুন ২০২৬    অর্থনীতি