প্রচ্ছদ    জাতীয়   জিএম কাদের রংপুর-৩ আসনে মনোনয়নপত্র...

জিএম কাদের রংপুর-৩ আসনে মনোনয়নপত্র কিনলেন

২১ নভেম্বর ২০২৩ ০৯:৩২ এএম
বজ্রশক্তি ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৩ (সদর ও সিটি কর্পোরেশন) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়ন ফরম কিনেছেন জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জিএম কাদের। মঙ্গলবার (২১ নভেম্বর) দুপুরে জি এম কাদেরের পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন দলের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক ও জেলা জাতীয় পার্টির যুগ্ম আহ্বায়ক আজমল হোসেন লেবু।

এর আগে দুপুরে আজমল হোসেন লেবুর নেতৃত্বে পার্টির কয়েকজন নেতাকর্মী রংপুর আঞ্চলিক নির্বাচন কার্যালয়ে যান। পরে তারা সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মমিনুর আলমের কাছ থেকে জিএম কাদেরের পক্ষে মনোনয়ন ফরম কেনেন।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক কাউন্সিলর শাফিয়ার রহমান শাফি, সদস্য আব্দুর রহিম বাবলু, ১৯ নম্বর ওয়ার্ড জাতীয় পার্টির সভাপতি আতোয়ার রহমান, আইনজীবী ফেডারেশনের সদস্য মাকসুদার রহমান রুবেল।

আরও পড়ুন

বিমানবন্দরের নিরাপত্তায় নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী!

বিমানবন্দরের নিরাপত্তায় নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী!

মনোনয়ন ফরম সংগ্রহ শেষে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে জাতীয় পার্টির সাংস্কৃতিক সম্পাদক আজমল হোসেন লেবু বলেন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটি ও দলীয় চেয়ারম্যানের নির্দেশে মনোনয়ন ফরম সংগ্রহ করেছি। রংপুর জাতীয় পার্টির দুর্গ। এ আসনে দলের চেয়ারম্যান নির্বাচন করবেন। আমার সঙ্গে দলের অন্য কে এলো না এলো বড় কথা না।

মনোনয়ন ফরম বিক্রি শুরু করলেও এখনো নির্বাচনে অংশগ্রহণের ব্যাপারে অবস্থান স্পষ্ট করেনি জাতীয় পার্টি। এ প্রসঙ্গে সাবেক এই কাউন্সিলর বলেন, দলের চেয়ারম্যান প্রেসিডিয়াম সদস্য ও সারা দেশের নেতাদের সঙ্গে আলোচনা করে নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে সিদ্ধান্ত জানাবেন। নির্বাচনের নানা কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। কিন্তু নির্বাচনে জাতীয় পার্টির যাবে কি না তা এখনো চূড়ান্ত হয়নি।

এদিকে দলের চেয়ারম্যানের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহের বিষয়ে রংপুর মহানগর ও জেলা জাতীয় পার্টির অধিকাংশ নেতারা অবগত নন বলে জানিয়েছেন। এ নিয়ে নেতাদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।

জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান ও রংপুর মহানগরের সাধারণ সম্পাদক এসএম ইয়াসির বলেন, দলের চেয়ারম্যানের মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়ে আমি জানি না। কেন্দ্রীয় কমিটির কেউ মনোনয়ন ফরম সংগ্রহের বিষয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করেনি।

মনোনয়ন ফরম বিতরণের বিষয়টি নিশ্চিত করেছেন সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মমিনুর আলম। তিনি সাংবাদিকদের বলেন, দুপুরে জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের পক্ষে তার দলের কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক আজমল হোসেন লেবু মনোনয়ন ফরম কিনেছেন। এছাড়া এই আসনে গত রোববার স্বতন্ত্র প্রার্থী হিসেবে তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং ভোটগ্রহণ ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

গাজীপুরে আসামি ছিনিয়ে নিতে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা!

গাজীপুরে আসামি ছিনিয়ে নিতে রেলওয়ে পুলিশ ফাঁড়িতে হামলা!
গাজীপুরের জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে আসামি ছিনিয়ে নেওয়ার চেষ্টায় চাপাতি ও দেশীয় ধারালো অস্ত্র নিয়ে হামলা চালিয়েছে একদল দুর্বৃত্ত। এ সময় পুলিশ ফাঁড়ি ও জয়দেবপুর…
 ১৫ অক্টোবর ২০২৬    ঢাকা

বিমানবন্দরের নিরাপত্তায় নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী!

বিমানবন্দরের নিরাপত্তায় নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী!
দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তাব্যবস্থা উন্নত করতে সুপারিশ প্রণয়নের দায়িত্ব পেয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। এ লক্ষ্যে তাঁকে আহ্বায়ক করে আট সদস্যের একটি কমিটি গঠন করেছে সরকার। কমিটিকে…
 ১৫ অক্টোবর ২০২৬    জাতীয়

লালনমেলায় মাদকবিরোধী অভিযান, জব্দ ২ হাজার গাঁজার কলকে!

লালনমেলায় মাদকবিরোধী অভিযান, জব্দ ২ হাজার গাঁজার কলকে!
ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস উপলক্ষে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় শুরু হতে যাচ্ছে তিন দিনের লালন উৎসব। আগামী ১৭ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া এই আয়োজনকে…
 ১৫ অক্টোবর ২০২৬    খুলনা

পাটগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ৬১ বিজিবির অধিনায়ক

পাটগ্রামে পূজামণ্ডপ পরিদর্শন করলেন ৬১ বিজিবির অধিনায়ক
পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি:লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জোংড়া ইউনিয়নের ধবলগুড়ি ধরলা বিওপি ও খারিজা বিওপির আওতাধীন ২টি আসন্ন শারদীয় পূজামণ্ডপ পরিদর্শন করেছে তিস্তা ব্যাটালিয়ন (৬১ বিজিবি)। আজ…
 ১৫ অক্টোবর ২০২৬    রংপুর

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে পোশাকশ্রমিকদের মহাসড়ক অবরোধ, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
সেপ্টেম্বর মাসের বকেয়া বেতনের দাবিতে গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ‘সি স্টেজ (বিডি) লিমিটেড’ কারখানার শ্রমিকেরা। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকাল সাড়ে…
 ১৫ অক্টোবর ২০২৬    ঢাকা

২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী!

২০ অক্টোবর জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাচ্ছেন প্রধানমন্ত্রী!
আগামী ২০ অক্টোবর চট্টগ্রামের ঐতিহাসিক জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের উদ্দেশ্যে তাঁর এই…
 ১৫ অক্টোবর ২০২৬    জাতীয়

মেয়েরা শিক্ষিত হলে পরবর্তী প্রজন্ম উন্নত হবে: বিজয়নগরে ইঞ্জিনিয়ার শ্যামল

মেয়েরা শিক্ষিত হলে পরবর্তী প্রজন্ম উন্নত হবে: বিজয়নগরে ইঞ্জিনিয়ার শ্যামল
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ইসলামপুর আলহাজ কাজী মোহাম্মদ শফিকুল ইসলাম কলেজে ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে কলেজ প্রাঙ্গণে…
 ১৫ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

সীমান্তের ১ হাজার ৮০০ পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি!

সীমান্তের ১ হাজার ৮০০ পূজামণ্ডপের নিরাপত্তায় বিজিবি!
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সীমান্তের ৮ কিলোমিটারের মধ্যে অবস্থিত প্রায় ১ হাজার ৮০০টি পূজামণ্ডপের নিরাপত্তার দায়িত্ব পালন করছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পূজামণ্ডপগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে…
 ১৫ অক্টোবর ২০২৬    জাতীয়

আন্দোলনে হামলার মামলায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী আবারও গ্রেপ্তার!

আন্দোলনে হামলার মামলায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী কাজী কেরামত আলী আবারও গ্রেপ্তার!
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে দায়ের করা আরও একটি মামলায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য কাজী কেরামত আলীকে গ্রেপ্তার দেখানোর আদেশ…
 ১৫ অক্টোবর ২০২৬    নির্বাচিত

খুলশীতে ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ ২ মাদক কারবারি আটক

খুলশীতে ৬ কেজি গাঁজা ও বিদেশি মদসহ ২ মাদক কারবারি আটক
চট্টগ্রাম প্রতিনিধি:চট্টগ্রাম নগরীর খুলশীতে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬ কেজি গাঁজা এবং ৩ হাজার ৩৭৫ মিলিলিটার বিদেশি হুইস্কিসহ দুজনকে আটক করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ৭।…
 ১৫ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

দাম্মাম-রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত!

দাম্মাম-রিয়াদগামী সব ফ্লাইট ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত!
সৌদি আরবের বিমানবন্দরে হামলার প্রেক্ষাপটে যাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে ঢাকা থেকে দাম্মাম ও রিয়াদগামী সব ফ্লাইট আগামী ১৮ অক্টোবর পর্যন্ত স্থগিত করেছে বিমান বাংলাদেশ…
 ১৫ অক্টোবর ২০২৬    জাতীয়

দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা

দেবিদ্বারে জোবেদা খাতুন মহিলা কলেজে নবীনবরণ ও জিপিএ ৫ প্রাপ্তদের সংবর্ধনা
কুমিল্লার দেবিদ্বারে আলহাজ জোবেদা খাতুন মহিলা বিশ্ববিদ্যালয় কলেজের অনার্স প্রথম বর্ষ ও একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সকালে কলেজের অডিটোরিয়ামে…
 ১৫ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

কালিয়াকৈরে বেগম সুফিয়া মডেল হাইস্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

কালিয়াকৈরে বেগম সুফিয়া মডেল হাইস্কুলে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:গাজীপুর জেলার কালিয়াকৈর পৌরসভার গোয়ালবাথান এলাকার বেগম সুফিয়া মডেল হাইস্কুল ও নজরুল মেমোরিয়াল প্রাইমারি ইনস্টিটিউটে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার (১৫…
 ১৫ অক্টোবর ২০২৬    ঢাকা

এআই দিয়ে মিথ্যা কনটেন্ট তৈরি ও শেয়ারকারীরাও অপরাধী: মেহজাবীন!

এআই দিয়ে মিথ্যা কনটেন্ট তৈরি ও শেয়ারকারীরাও অপরাধী: মেহজাবীন!
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে মিথ্যা ও বানোয়াট কনটেন্ট তৈরি করে কাউকে হেয় করা এবং সেসব কনটেন্ট ছড়িয়ে দেওয়ার বিরুদ্ধে সরব হয়েছেন অভিনেত্রী মেহজাবীন চৌধুরী।…
 ১৫ অক্টোবর ২০২৬    বিনোদন

বাবার পরিচয়ের দাবিতে আদালতের দ্বারস্থ কলেজছাত্র!

বাবার পরিচয়ের দাবিতে আদালতের দ্বারস্থ কলেজছাত্র!
যে বয়সে বাবার স্নেহ-ছায়ায় বেড়ে ওঠার কথা, সেই বয়সে নিজের পিতৃপরিচয়ের স্বীকৃতি পেতে আদালতের দ্বারস্থ হয়েছেন কলেজছাত্র কামরুল ইসলাম অনিক। মাকে সঙ্গে নিয়ে জন্মদাতা বাবার…
 ১৫ অক্টোবর ২০২৬    রাজশাহী