প্রচ্ছদ    চট্টগ্রাম   নোয়াখালীতে নারীর প্রতি সহিংসতা আশঙ্কাজনক...

নোয়াখালীতে নারীর প্রতি সহিংসতা আশঙ্কাজনক হারে বাড়ছে

১ ডিসেম্বর ২০২২ ০৩:৩৫ এএম
বজ্রশক্তি ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালী শহর নারীদের চলাচলের জন্য অনিরাপদ বলে মনে করেন শহরের ৯৩ শতাংশ মহিলা। বিশ্ববিদ্যালয়, কলেজ, অফিস, মার্কেট মিলিয়ে শহরের বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত চলাচল করতে হয় নারীদের। শহরে চলাচলের সময় বাস, সিএনজিসহ অন্যান্য যানবাহনে নিজেদের নিরাপদ বোধ করেননা তারা। সম্প্রতি এনজিও সংস্থা প্রাণ(পার্টিসিপেটরি রিসার্চ অ্যাকশন নেটওয়ার্ক) এর একটি জরিপে শহরে নারীদের নিরাপত্তাহীনতার এমন ভয়াবহ চিত্র উঠে এসেছে।

গত কয়েক মাসে নোয়াখালীতে নারীর যৌন হয়রানি, শারীরিক আক্রমণ, বেশ কয়েকটি ধর্ষণ সহ ধর্ষণ পরবর্তী খুনের ঘটনা ঘটেছে। বিষয় গুলিকে কেন্দ্র সার্বিক ভাবে এ অঞ্চলের নারীদের চলাফেরার নিরাপত্তা ও স্বাধীনতা কেমন এ বিষয়ের ওপর জরিপ চালিয়েছেন এনজিও সংস্থাটি।

আরও পড়ুন

ফেনীতে লালপোলে স্টার লাইন কাউন্টারের সামনে থেকে ৭ কেজি গাঁজাসহ ২ নারী গ্রেফতার

Screenshot 10

সংস্থাটি তাদের জরিপে তারা তুলে এনেছেন কিভাবে নোয়াখালীতে নারীর প্রতি সহিংসতা বাড়ছে। তাদের মাঠ জরিপে অংশগ্রহণকারী শতভাগ নারী ছিলেন। অংশগ্রহণকারীদের ২৫ শতাংশের বয়স ১৫-২৫ বছরের মধ্যে, ৬০ শতাংশ ২১-৩০ বছরের। ১১ শতাংশের বয়স ছিলো ৩১ থেকে ৪০ বছর বয়সী বাকিদের সবাই চল্লিশোর্ধ।

পরিসংখ্যানের তথ্য বলছে জরিপে অংশ নেওয়া নোয়াখালীর ৫৫ শতাংশ নারী মনে করেন এই জেলাতে নারীর প্রতি সহিংসতা আশঙ্কাজনক হারে বাড়ছে।  জরিপের ৮৭.৫ শতাংশ নারী অভিমত দিয়েছেন যে, সহিংসতার বিষয়টি গুরুতর এবং প্রতিকারে দ্রুত কার্যকরী ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন।

শহরের কোন কোন জায়গাগুলোতে অধিকাংশ নারীরা যৌন হয়রানির শিকার হয়েছে সে তথ্য উঠে এসেছে জরিপের। পরিসংখ্যান বলছে  শহরের নারীরা সবচেয়ে বেশি যৌন হয়রানির শিকার হন সিএনজি ষ্ট্যান্ডগুলোতে। এছাড়া নোয়াখালী সরকারী কলেজের সামনের রাস্তা নারীদের যৌন হয়রানির অন্যতম স্পট।

জরিপের অধিকাংশ নারী যৌন নিপীড়নের শিকার হয়েছেন শহরের হকার্স মার্কেট মোড়, নোয়াখালী সুপার মার্কেট, মাইজদী বাজার এবং হাউজিং বালুর মাঠ এলাকায়। এছাড়া শহরের হকার্স মার্কেটের ভেতর দিয়ে হেটে যাবার সময় দোকানীদের অমার্জিত অঙ্গভঙ্গি, যৌনতাপূর্ণ মন্তব্য, ইঙ্গিতপূর্ণ শব্দবাক্য ছুড়ে দেওয়াকে বিশেষ ভাবে উল্লেখ করেছেন অধিকাংশ নারী।

জরিপে আরও উঠে এসেছে যৌন হয়রানির মতো অপরাধের অন্যতম কারণ। নারীরা মনে করেন যৌন হয়রানি যে একটি অপরাধ সেটিকে অপরাধ হিসেবে চিন্তিত করা হচ্ছেনা। অধিকাংশ ক্ষেত্রে উত্যক্তকারী পুরুষ মনে করেন এটি কোন অপরাধ নয়। অন্যদিকে অনেক নারী যৌন হয়রানির শিকার হবার জন্য নিজেকেই দায়ী মনে করেন। জরিপের ১১.৫ শতাংশ নারীই এমন তথ্য দিয়েছেন।

হাইকোর্টের প্রদত্ত নীতিমালায় ৪টি ধারায় যৌন হয়রানির সংজ্ঞা রয়েছে। সেই সঙ্গা অনুযায়ী জরিপে অংশ নেওয়া ৪১.৩ শতাংশ নারীকে দেখে শিস বাজানোকে যৌন হয়রানি মনে করেন। এছাড়া পাশ থেকে যাবার সময় অহেতুক হর্ণ দেওয়াকে হয়রানি মনে করেন ৪১.৩ শতাংশ নারী।

জরিপে অংশগ্রহণকারী ৬৯.২ শতাংশ নারী ঘটে যাওয়া নিপীড়নের কথা পরিবারের সাথে শেয়ার করেনা। আর ৭৭ শতাংশ জানেইনা যে যৌন হয়রানি শিকার হলে সহায়তার জন্য ৯৯৯ এ যোগাযোগ করা যায়।

বুধবার (৩০ নভেম্বর) বিআরডিবি মিলনায়তনে আয়োজিত ‘তরুণ প্রজন্মের একতায় গড়বো সমাজ সমতায়’ শীর্ষক প্রজন্ম-সংলাপ’ অনুষ্ঠানে এসকল বিষয় তুলে ধরে এনজিও সংস্থা প্রাণ। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উপলক্ষে প্রচারের অংশ হিসেবে জাতিসংঘ জনসংখ্যা তহবিলের সহায়তায় পার্টিসিপেটরি রিসার্চ অ্যাকশন নেটওয়ার্ক-প্রান ও একশানএইড বাংলাদেশসহ জেলার বিভিন্ন উন্নয়ন সংগঠনের আয়োজনে ‘প্রজন্ম সংলাপ’ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে এ আয়োজন করা হয়। এসময় নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে শপথ গ্রহণের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান, নোয়াখালীর পুলিশ সুপার (এসপি) মো: শহীদুল ইসলাম। সংলাপে এনআরডিএস, গান্ধী আশ্রম ট্রাস্ট, বন্ধন, নিজেরা করি, ভলেন্টিয়ার ফর বাংলাদেশ, এইচএসবিও, ধ্রুবতারা, প্রথমআলো বন্ধুসভা নোয়াখালী ও রয়েল ইকোনোমিক্স ক্লাবের তরুণ সদস্যরা সংলাপে অংশ নেয়।  সংলাপের শুরুতে পার্টিসিপেটরি রিসার্চ অ্যাকশন নেটওয়ার্ক-প্রাণের নির্বাহী পরিচালক নুরুল আলম মাসুদ নোয়াখালীতে যৌন হয়রানি বিষয়ক জরিপ তুলে ধরেন।

সংলাপে জাতিসংঘের জনসংখ্যা তহবিলের জাতীয় প্রোগ্রাম অফিসার জেফারসন চাকমা, উন্নয়ন সংস্থা এনআরডিএস এর প্রধান নির্বাহী আবদুল আউয়াল, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রভাষক ফারিয়ান তাহরিম, আফ্রিদা জিননুরাইন উর্বী, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের নোয়াখালী জেলা প্রতিনিধি আবু নাছের মঞ্জু, ইউএনএফপিএ এর নোয়াখালীর ফিল্ড অফিসার ডা. সাদিয়া সামরিন হৃদি, ট্রান জেন্ডার অধিকার কর্মী সামসুল ইসলাম পলক, একশনএইডের প্রোগ্রাম অফিসার সাইয়েদা আক্তার, প্রমুখ বক্তব্য রাখেন।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

ফেনীতে লালপোলে স্টার লাইন কাউন্টারের সামনে থেকে ৭ কেজি গাঁজাসহ ২ নারী গ্রেফতার

ফেনীতে লালপোলে স্টার লাইন কাউন্টারের সামনে থেকে ৭ কেজি গাঁজাসহ ২ নারী গ্রেফতার
ফেনী প্রতিনিধি: ফেনী সদর থানা এলাকায় অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ দুই নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। বুধবার (২ সেপ্টেম্বর) দুপুর…
 ৩ সেপ্টেম্বর ২০২৬    চট্টগ্রাম

দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণের দাম

দেশের বাজারে ফের বাড়লো স্বর্ণের দাম
দেশের বাজারে টানা তিন দফা স্বর্ণের দাম কমার পর এবার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভ্যাটসহ প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ৫…
 ৩ সেপ্টেম্বর ২০২৬    অর্থনীতি

ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত

ইফার মউশিক প্রকল্প পরিচালকের বিরুদ্ধে আনীত অভিযোগ অসত্য ও উদ্দেশ্যপ্রণোদিত
ইসলামিক ফাউন্ডেশন (ইফা) পরিচালিত ‘নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম’ (মউশিক) প্রকল্পের পরিচালক (যুগ্মসচিব) এস এম তরিকুল ইসলামের বিরুদ্ধে সম্প্রতি একটি…
 ৩ সেপ্টেম্বর ২০২৬    জাতীয়

মাদারীপুরে একাধিক মানবপাচার মামলার আসামি এনামুল গ্রেফতার, পলাতক ভাইয়ের খোঁজে তল্লাশি

মাদারীপুরে একাধিক মানবপাচার মামলার আসামি এনামুল গ্রেফতার, পলাতক ভাইয়ের খোঁজে তল্লাশি
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের রাজৈর উপজেলার বদরপাশা এলাকা থেকে একাধিক মানবপাচার মামলার আসামি এনামুল মাতুব্বরকে গ্রেফতার করেছে মাদারীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। গত বৃহস্পতিবার (১৩ আগস্ট)…
 ১৫ আগস্ট ২০২৬    ঢাকা

​প্রধানমন্ত্রীর নিকট হেফাজতের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ ও প্রত্যাখ্যান হেযবুত তওহীদের

​প্রধানমন্ত্রীর নিকট হেফাজতের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ ও প্রত্যাখ্যান হেযবুত তওহীদের
​ঢাকা: মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নিকট হেফাজতে ইসলাম বাংলাদেশ কর্তৃক হেযবুত তওহীদকে নিষিদ্ধ করার অন্যায্য ও অগণতান্ত্রিক দাবির তীব্র নিন্দা, প্রতিবাদ ও তা সম্পূর্ণ প্রত্যাখ্যান…
 ১০ আগস্ট ২০২৬    জাতীয়

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার
মাদারীপুর জেলার আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদারীপুর জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)…
 ২১ জুলাই ২০২৬    ঢাকা

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর
মাদারীপুর সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৪ জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে…
 ১৪ জুলাই ২০২৬    ঢাকা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত ‘কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় প্রায় অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ আজ কারখানার…
 ৭ জুলাই ২০২৬    ঢাকা

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার জগতপুর…
 ১৮ জুন ২০২৬    চট্টগ্রাম

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। আজ…
 ১৮ জুন ২০২৬    অর্থনীতি