প্রচ্ছদ    ঢাকা   বিশ্ব ইজতেমার দুই পক্ষকে এক...

বিশ্ব ইজতেমার দুই পক্ষকে এক করার দায়িত্ব ধর্মমন্ত্রীকে দিলাম : টঙ্গীতে স্বরাষ্ট্রমন্ত্রী

২২ জানুয়ারি ২০২৪ ০১:৫১ পিএম
বজ্রশক্তি ডেস্ক

মোস্তাকিম খান:
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এমপি বলেছেন, বিশ্ব ইজতেমা বাংলাদেশের একটি ইতিহাস। দুই পক্ষের বিরোধ দুঃখজনক। আপনাদের মনোভাব পরিবর্তন হয়নি। দুই গ্রুপ যদি এক সাথে খেতে পারতেন, আমরা খুশি হতাম। দুই গ্রুপকে যদি আপনারা মিলিয়ে দিতে পারতেন, আমরা খুশি হবো। এই মেলানোর দায়িত্বটা ধর্মমন্ত্রীকে দিলাম। তিনি ভবিষ্যতে তাদের মিলিয়ে দিবেন।

সোমবার বিকেলে গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা সংলগ্ন বাটা গেট রোডে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের আয়োজনে গাজীপুর সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের সহযোগিতায় ৫৭তম বিশ্ব ইজতেমার ফলো আপ সভায় সভাপতির বক্তব্যে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, আমি প্রথম গ্রুপকে বলবো, সুন্দর ভাবে মাঠ বুঝিয়ে দিবেন। দুপুর পর্যন্ত না গড়িয়ে সকাল থেকে মাঠ বুঝিয়ে দিবেন। এই ইজতেমা বাংলাদেশে ইতিহাস সৃষ্টি হয়েছে। আমরা আয়োজন সু-সম্পন্ন করতে পেরেছি। আমি অনুরোধ করবো, আপনারা মিলেমিশে চলবেন এবং মিলে মিশে চলার শিক্ষা দিবেন।

আরও পড়ুন

কুমিল্লায় ৬৭ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

কুমিল্লা

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেন, ইজতেমার মুসল্লীদের জনদুর্ভোগ কমাতে বিকল্প রাস্তা হিসেবে ভোগড়া বাইপাস ৩শ’ ফুটের রাস্তা কাজ বন্ধ রেখে যান চলাচল চালু করলে ভালো হয়। সভায় গাজীপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি এডভোকেট আজমত উল্লাহ খানকে আমন্ত্রণ না জানানোয় তিনি ক্ষোভ প্রকাশ করেন।
ধর্ম মন্ত্রণালয়ের মন্ত্রী ফরিদুল হক খান বলেন, অতীতের ভুলগুলো খেয়ালে আনতে হবে। আজ ইজতেমায় দুই গ্রুপ হওয়ায় অসংগতি হচ্ছে। দুই গ্রুপের বিবেদ দু:খজনক।

জাহিদ আহসান রাসেল এমপি বলেন, অতীতের মতো এবারও ইজতেমা সুন্দর হবে। একটা সময় ইজতেমা কর্তৃপক্ষ টয়লেট সুবিধা চাননি। কিন্তু এখন এটার গুরুত্ব বুঝতে পারছেন।  আমরা পানির সাপ্লাই নিশ্চিত করতে পেরেছি।
ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) আবদুল্লাহ আল মামুন বলেন, বিশ্ব ইজতেমা সফল করতে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে। দিয়াবাড়ী এলাকায় একটা মঞ্চ  করবে বলেছে, কিন্তু অনুমতি ছাড়াই তারা মঞ্চ তৈরীর কাজ শুরু করে ফেলেছেন। এটার অনুমতি দেওয়া হয়নি। আমরা চাই, আপনারা ভবিয্যতে যৌথভাবে কাজ করবেন।

ইজতেমা তদারকি কমিটির সমন্বয়ক ঢাকা বিভাগীয় কমিশনার মো. সাবিরুল ইসলাম বলেন, পয়ঃনিস্কাশন বিষয়ে ওয়াশার সাথে যোগাযোগ করা হয়েছে।

প্রথম পর্বের প্রতিনিধি খন্দকার মেজবাহ উদ্দিন আহমদ বলেন, এই বাংলাদেশের এজতেমা মানুষের রক্তের সাথে মনের সাথে মিশে গেছে। প্রথম পর্ব সমাপ্তির পর ইজতেমা মাঠ হস্তান্তরের সময় কোনো সমস্যা হবে না বলে তিনি জানান।
দ্বিতীয় পর্বের প্রতিনিধি ড. মোহাম্মদ আব্দুস সালাম বলেন, প্রথম পর্ব শেষ রোববার। পরে সোমবার বা মঙ্গলবার বাদ ফজর আমাদের মাঠ দিয়ে দিতে অনুরোধ করছি। গতকাল প্রথম পর্বের লোকজন উত্তরায় আমাদের একজনকে মারধর করা হয়েছে। আহত ব্যক্তি এখন পঙ্গু হাসপাতালে ভর্তি রয়েছে।  

গাজীপুরের জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলাম বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক সকল কাজ করা হবে।

জিএমপি উপপুলিশ কমিশনার আবুল বাশার মো. আতিকুল রহমান বিশ্ব ইজতেমার আইনশৃঙ্খলা পরিস্থিতির মানচিত্র প্রদর্শন করে বলেন, বিশেষ করে এবার ২০০ টি স্মার্ট সি সি ক্যামেরা থাকবে।

জিএমপি কমিশনার মাহবুবুর রহমান বলেন, মুরুব্বি মুসল্লীদের হ্যন্ড ওভার ও টেক ওভার বিষয়ে পরামর্শ দিয়েছি। বিদেশি মেহমানদের বিষয়ে আরো খেয়াল রাখতে হবে, যাতে বিদেশে আমাদের ইজ্জত থাকে।

উক্ত সভায় প্রশাসন, এলজিইডি, বিদ্যুৎ, গ্যাস, রেল কর্তৃপক্ষ, সড়ক ও জনপথ বিভাগসহ সংশ্লিষ্ট সকল মন্ত্রণালয় ও বিভাগের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভাটি গাজীপুর সিটি কর্পোরেশন ও জেলা প্রশাসনের যৌথ সহযোগিতায় অনুষ্ঠিত হলেও গাজীপুর সিটি করপোরেশনের মেয়রের প্রতিনিধি সাবেক মেয়র জাহাঙ্গীর আলম উপস্থিত থাকলেও তাকে বক্তব্য দিতে দেয়া হয়নি।

উল্লেখ্য ২ থেকে ৪ ফেব্রুয়ারি প্রথম পর্ব এবং ৯ থেকে ১১ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্ব ইজতেমা অনুষ্ঠিত হবে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

কুমিল্লায় ৬৭ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

কুমিল্লায় ৬৭ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার
কুমিল্লার সদর এলাকায় অভিযান চালিয়ে ৬৭ কেজি গাঁজাসহ কবরী আক্তার (৩২) নামের এক নারীকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। গত শনিবার (১৩ জুন) রাতে কোতয়ালী মডেল থানার…
 ১৪ জুন ২০২৬    চট্টগ্রাম

ইরান চুক্তি রোববারই স্বাক্ষর হবে দাবি ট্রাম্পের , নাকচ আইআরজিসির

ইরান চুক্তি রোববারই স্বাক্ষর হবে দাবি ট্রাম্পের , নাকচ আইআরজিসির
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে আলোচিত শান্তিচুক্তি রোববার (১৪ জুন) স্বাক্ষরিত হবে। তবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, সমঝোতা এখনো…
 ১৪ জুন ২০২৬    আন্তর্জাতিক

আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, গুরুতর আহত ১ শিশু

আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, গুরুতর আহত ১ শিশু
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজ বাড়ি থেকে মা ও মেয়ের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় পাঁচ বছরের এক শিশু হাসপাতালে চিকিৎসাধীন…
 ১৪ জুন ২০২৬    চট্টগ্রাম

দুষ্টের দমনে সাংবাদিকদের কলমকে তরবারির মতো ব্যবহারের আহ্বান

দুষ্টের দমনে সাংবাদিকদের কলমকে তরবারির মতো ব্যবহারের আহ্বান
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান মাশুক সাংবাদিকদের সমাজ পরিবর্তনের কারিগর হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, সমাজ…
 ১২ জুন ২০২৬    ঢাকা

গাইবান্ধায় পানের হাট দখল নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া, এলাকায় উত্তেজনা

গাইবান্ধায় পানের হাট দখল নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া, এলাকায় উত্তেজনা
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পানের হাট দখল ও নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণও হয় বলে জানিয়েছেন…
 ১১ জুন ২০২৬    নির্বাচিত

শ্রীপুরে পল্লী বিদ্যুতের গাড়িতে হামলা ও ভাঙচুর, অবরুদ্ধ কর্মকর্তাদের উদ্ধার করল পুলিশ

শ্রীপুরে পল্লী বিদ্যুতের গাড়িতে হামলা ও ভাঙচুর, অবরুদ্ধ কর্মকর্তাদের উদ্ধার করল পুলিশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে এমসি বাজার এলাকায় এক সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে পল্লী বিদ্যুতের কর্মকর্তা ও লাইনম্যানদের ওপর হামলা, মারধর এবং গাড়ি ভাঙচুরের অভিযোগ…
 ১১ জুন ২০২৬    ঢাকা

কিশোরগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত ৩

কিশোরগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত ৩
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় পণ্যবাহী ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন। বৃহস্পতিবার (১১ জুন) ভোরে উপজেলার শ্রীরামদী…
 ১১ জুন ২০২৬    ঢাকা

নদীভাঙনে ছোট হচ্ছে বরিশালের মানচিত্র: বছরে বাস্তুহারা লক্ষাধিক মানুষ

নদীভাঙনে ছোট হচ্ছে বরিশালের মানচিত্র: বছরে বাস্তুহারা লক্ষাধিক মানুষ
নদীবেষ্টিত জেলা বরিশালের চারদিক দিয়ে বয়ে চলেছে কীর্তনখোলা, পদ্মা ও মেঘনাসহ অসংখ্য নদী। এসব নদীর অব্যাহত ভাঙনে প্রতি বছর বদলে যাচ্ছে জেলার মানচিত্র। মাইলের পর…
 ১০ জুন ২০২৬    নির্বাচিত

ইসরায়েল-ইরান সংঘাত থামার আগেই শুরু হলো যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন উত্তেজনা

ইসরায়েল-ইরান সংঘাত থামার আগেই শুরু হলো যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন উত্তেজনা
ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক হামলা ও পাল্টা হামলার পর পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার সম্ভাবনা তৈরি হলেও নতুন করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা শুরু…
 ১০ জুন ২০২৬    আন্তর্জাতিক

ইসলামী ব্যাংক দখলের পর এখন বেদখল হওয়ার যাতনা স্বাভাবিক: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলামী ব্যাংক দখলের পর এখন বেদখল হওয়ার যাতনা স্বাভাবিক: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা নিয়ে জাতীয় সংসদে কঠোর বক্তব্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার বাজেট অধিবেশনে বিরোধী দলীয় নেতার আনা একটি নোটিশের ওপর আলোচনায়…
 ৯ জুন ২০২৬    জাতীয়

সরিষাবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ

সরিষাবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ
সরিষাবাড়ি (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়িতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় বিভিন্ন সামগ্রী ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনিক…
 ৯ জুন ২০২৬    ঢাকা

জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন

জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন
শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং পরিচিতি সভা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার জৈনা বাজারে সমিতির…
 ৯ জুন ২০২৬    ঢাকা

ইরানের হুঁশিয়ারি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ৮

ইরানের হুঁশিয়ারি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ৮
লেবাননে হামলা চললে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল ইরান। তবে সেই সতর্কবার্তা উপেক্ষা করেই মঙ্গলবার সকালে দক্ষিণ লেবাননের তায়ের বন্দর নগরীতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি…
 ৯ জুন ২০২৬    আন্তর্জাতিক

শ্রীপুরের সাবেক মেয়র আনিছুর রহমানের মৃত্যু, শোকে মারা গেলে ছোট বোন

শ্রীপুরের সাবেক মেয়র আনিছুর রহমানের মৃত্যু, শোকে মারা গেলে ছোট বোন
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র আনিছুর রহমান ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ…
 ৭ জুন ২০২৬    ঢাকা

সড়কে বর্জ্য দেখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, দুই সিটি কর্মকর্তা বরখাস্ত

সড়কে বর্জ্য দেখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, দুই সিটি কর্মকর্তা বরখাস্ত
রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির পশুর বর্জ্য ও ময়লা জমে থাকায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার…
 ৩০ মে ২০২৬    জাতীয়