প্রচ্ছদ    চট্টগ্রাম   স্মার্ট বাংলাদেশ গঠনে স্মার্ট গ্রাম...

স্মার্ট বাংলাদেশ গঠনে স্মার্ট গ্রাম বিনির্মাণের বিকল্প নেই – হোসাইন মোহাম্মদ সেলিম, ইমাম হেযবুত তওহীদ

৩০ জানুয়ারি ২০২৪ ১২:৩১ পিএম
বজ্রশক্তি ডেস্ক

নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সোনাইমুড়ীতে ‘স্মার্ট বাংলাদেশ গঠনে স্মার্ট গ্রাম বিনির্মাণের বিকল্প নেই’ শীষর্ক এক মতবিনিময় ও কর্মপরিকল্পনা সভা করেছে হেযবুত তওহীদ। 
আজ সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার চাষীরহাটে শহীদী জামে মসজিদ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। 
হেযবুত তওহীদের চট্টগ্রাম বিভাগীয় আমীর এনামুল হক বাপ্পার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের সর্বোচ্চ নেতা ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম। 
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘হাজার হাজার গ্রাম ও শত শত শহর নিয়ে গঠিত হয় একটি দেশ। বিভিন্ন কারণে শহরগুলো কিছুটা উন্নত হলেও আমাদের মতো তৃতীয় বিশে^র রাষ্ট্রগুলোতে গ্রামগুলো থেকে যায় অবহেলিত, নানা ধরনের নাগরিক সুবিধা থেকে বঞ্চিত। এর ফলে বৃহত্তর জনসংখ্যা যথাযথ শিক্ষা, চিকিৎসা, বাণিজ্য, যোগাযোগ ইত্যাদি সুবিধা ভোগ করতে পারে না। দেশ রয়ে যায় অনুন্নত। এ সকল সুবিধার অভাবে দেশের এই বৃহত্তর গ্রামীণ জনগণ দেশ গঠনের কাজে, দেশকে স্মার্ট হিসাবে গড়ে তোলার কাজে ভূমিকা রাখতে পারে না। এজন্য স্মার্ট বাংলাদেশ গঠনে স্মার্ট গ্রাম বিনির্মাণের বিকল্প নেই।’


তিনি আরও বলেন, ‘গ্রামাঞ্চলে ঠিকমতো বিদ্যুৎ থাকে না, যোগাযোগ ব্যবস্থা তেমন ভালো নয়, ইন্টারনেট সুবিধা নামে মাত্র পাওয়া যায়, দক্ষ জনশক্তি পাওয়া যায় না- এ ধরনের নানা প্রতিবন্ধকতা থাকার কারণে কেউ উদ্যোগী হয়ে গ্রামে কোনো শিল্প-কলকারখানা গড়ে তুলতে আগ্রহী হয় না। অর্থ-বিত্তশালী মানুষগুলো, ব্যবসায়ী চিন্তাধারার মানুষগুলো চলে যায় শহরে। আর নাগরিক সুবিধার অভাবে উচ্চশিক্ষিত ও শিক্ষাসচেতন মানুষগুলোও চলে যায় শহরে, কেউ বা চলে যায় বিদেশে। গ্রাম নিয়ে আর কেউ ভাবে না। তাহলে গ্রামকে স্মার্ট করবে কে?’
তিনি বলেন, ‘আমরা অর্থাৎ হেযবুত তওহীদ চেষ্টা করছে একটি আদর্শ গ্রাম, একটি স্মার্ট গ্রাম তৈরি করতে। ইতোমধ্যে এই কাজে অনেকটা সফল আমরা। আমরা প্রথমত আমার নিজের গ্রাম পোরকরা, নিজের ইউনিয়ন চাষীরহাটকে মডেল গ্রাম, স্মার্ট গ্রাম বানানোর চেষ্টা করছি। এখানে শিক্ষা, স্বাস্থ্য, বাণিজ্য, কৃষি, মৎস্য, ক্ষুদ্র শিল্প ইত্যাদি বিভিন্ন ধরনের অর্ধশতাধিক উন্নয়ন প্রকল্প হাতে নিয়েছি। ইতোমধ্যেই অধিকাংশ প্রকল্প সফলতার মুখ দেখেছে তবে আমাদের টার্গেট অনেক বড়। আমি বিশ^বাসীর কাছে এই মডেল তুলে ধরতে চাই। এজন্যই আপনাদেরকে আজ এখানে ডেকেছি। আমরা সবাই মিলে পরিকল্পনা করব, কীভাবে এই মডেল গ্রাম, স্মার্ট গ্রামের আদলে বাংলাদেশের প্রতিটি গ্রামকে গড়ে তোলা যায়, কীভাবে বিশ^বাসীর কাছে এটা তুলে ধরা যায়।’
তিনি বলেন, ‘মুসলিম জাতি কখনো অনুন্নত, পশ্চাৎপদ, আনস্মার্ট হতে পারে না। আমাদের প্রিয় নবী মোহাম্মাদুর রসুলাল্লাহ (সা.) ছিলেন একজন স্মার্ট ব্যক্তিত্ব, তিনি তদানীন্তনকালের সবচেয়ে স্মার্ট জাতি গঠন করেছিলেন, যে জাতি বিশ^কে লিড দিয়েছে। আর এই কাজে সর্বপ্রথম তিনি মদিনা নামক ছোট্ট একটি স্মার্ট গ্রাম বিনির্মাণ করেছেন। আমরাও তাঁর আদর্শ বুকে ধারণ করে, তাঁর অনুসরণ করার চেষ্টা করছি, স্মার্ট একটি জাতি, স্মার্ট একটি দেশ গঠনের চেষ্টা করছি। ইনশাল্লাহ একদিন এই বাঙালি জাতিই বিশ^কে লিড দেবে, বিশ^বাসীর কাছে শিক্ষকের জাতি হিসাবে আত্মপ্রকাশ করবে।’
হেযবুত তওহীদের সমন্বয়কারী মো. নিজাম উদ্দিন বলেন, ‘এখন থেকে আপনারা প্রতিটা কাজ করার সময় চিন্তা করবেন যে, এই কাজটি বিশ^বাসীর সামনে তুলে ধরতে হবে, কাজেই কাজটি যেন নিখুঁৎ হয়, স্মার্ট হয়। শাখার উদ্যোগে যখন খেলাধুলার আয়োজন করবেন, কৃষি প্রকল্প চালাবেন, মৎস্য চাষ করবেন বা কোনো সভা-সেমিনার করবেন সেটা যেন অত্যন্ত সুশৃঙ্খল, সুন্দর, স্মার্ট হয়।’
হেযবুত তওহীদ আন্দোলনের শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক উপ-সম্পাদক, চাষীরহাট নুরুল হক উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাকীব আল হাসানের অনুষ্ঠানে বিশেষ আলোচক হিসাবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদ আন্দোলনের সমন্বয়কারী মো. নিজাম উদ্দীন। 


এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত হেযবুত তওহীদের বিভাগীয় আমীর, জেলা আমীর এবং বিভিন্ন পর্যায়ের সম্পাদকবৃন্দ তাদের গুরুত্বপূর্ণ মতামত ব্যক্ত করেন। অনুষ্ঠানের সম্পূর্ণ সময় অনুষ্ঠানস্থলে সুশৃঙ্খল অবস্থা লক্ষ করা যায়। অনুষ্ঠানস্থলের পাশেই চলছে ‘চাষীরহাট উন্নয়ন প্রকল্প’ কর্তৃক আয়োজিত ৭দিনব্যাপী চাষীরহাট উন্নয়ন মেলা। অনুষ্ঠান শেষে সকলে মেলা পরিদর্শন করেন এবং কেনাকাটা করেন। হেযবুত তওহীদের ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম তাদেরকে মেলা ঘুরিয়ে দেখান এবং বিভিন্ন পরিকল্পনার কথা জানান। 
 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

বাবা নেই, মায়ের স্বপ্ন পূরণে ১৩ মাসে হাফেজ হলেন নাঈম!

বাবা নেই, মায়ের স্বপ্ন পূরণে ১৩ মাসে হাফেজ হলেন নাঈম!
মাত্র ১৩ মাসে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে ১০ বছর বয়সী শিশু মুহাম্মদ নাঈম আহমদ। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায়…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

সরকার বিধবা কার্ড চালু করলে এমপির বউ সবার আগে নেবে!

সরকার বিধবা কার্ড চালু করলে এমপির বউ সবার আগে নেবে!
সরকার বিধবা কার্ড চালু করলে সংসদ সদস্যের স্ত্রীই সবার আগে সেই কার্ড নেবেন বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)…
 ১২ অক্টোবর ২০২৬    নির্বাচিত

নভেম্বরেই চালু হতে পারে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর!

নভেম্বরেই চালু হতে পারে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর!
আগামী নভেম্বরের প্রথম সপ্তাহে কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দর উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ জন্য প্রধানমন্ত্রীর সময় পাওয়ার অপেক্ষায় রয়েছে সরকার। উদ্বোধনের তারিখ নির্ধারণের পর…
 ১২ অক্টোবর ২০২৬    জাতীয়

প্রধানমন্ত্রীর নির্দেশে শিক্ষক দুখু মিয়ার পাশে জেলা প্রশাসন!

প্রধানমন্ত্রীর নির্দেশে শিক্ষক দুখু মিয়ার পাশে জেলা প্রশাসন!
জন্ম থেকেই দুই হাত নেই, তবু থেমে নেই শিক্ষক আলতাফ হোসেন দুখু মিয়ার জীবনসংগ্রাম। পা দিয়ে ব্ল্যাকবোর্ডে লিখে শিশুদের পাঠদান করে চলেছেন তিনি। এবার তাঁর…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

জিএম কাদেরের উত্তরার বাসভবনে হা’মলার অভিযোগ!

জিএম কাদেরের উত্তরার বাসভবনে হা’মলার অভিযোগ!
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদেরের উত্তরার বাসায় হামলা হয়েছে বলে জানিয়েছেন তাঁর বার্তা সম্পাদক শৌর্য দীপ্ত সূর্য। সোমবার (১২ অক্টোবর) তিনি এ তথ্য…
 ১২ অক্টোবর ২০২৬    নির্বাচিত

স্ত্রীর মৃত্যুর তিন ঘণ্টা পর প্রাণ গেল স্বামীর!

স্ত্রীর মৃত্যুর তিন ঘণ্টা পর প্রাণ গেল স্বামীর!
ঘরে পড়ে ছিল স্ত্রীর নিথর দেহ। শোক বুকে নিয়েই ফজরের আজান দিতে ও নামাজ আদায় করতে মসজিদে যান স্বামী রোমান মোল্যা (৬০)। তবে নামাজ শেষে…
 ১২ অক্টোবর ২০২৬    খুলনা

তালাবদ্ধ ঘর থেকে দুর্গন্ধ কক্ষে মিলল বৃদ্ধার মরদেহ!

তালাবদ্ধ ঘর থেকে দুর্গন্ধ কক্ষে মিলল বৃদ্ধার মরদেহ!
রাজশাহী নগরের কেদুর মোড় এলাকার নিজ বাড়ি থেকে বেলী রাণী (৭০) নামে এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।…
 ১২ অক্টোবর ২০২৬    রাজশাহী

ছয় বছর পর পাগলা মসজিদের স্বর্ণ-রুপা ও বিদেশি মুদ্রা গণনা শুরু!

ছয় বছর পর পাগলা মসজিদের স্বর্ণ-রুপা ও বিদেশি মুদ্রা গণনা শুরু!
দীর্ঘ ছয় বছর পর কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা হওয়া স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রার ওজন নির্ধারণ ও গণনার কার্যক্রম শুরু হয়েছে। জেলা প্রশাসনের…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

আপত্তিকর ভিডিও ভাইরাল ইসলামী আন্দোলন নেতার পদ স্থগিত!

আপত্তিকর ভিডিও ভাইরাল ইসলামী আন্দোলন নেতার পদ স্থগিত!
ভোলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের এক নেতার ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় দলটির ভোলা দক্ষিণ জেলা শাখার সেক্রেটারি মাওলানা…
 ১২ অক্টোবর ২০২৬    বরিশাল

পলকের নির্দেশে জুলাইয়ে বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট বন্ধ হয়!

পলকের নির্দেশে জুলাইয়ে বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট বন্ধ হয়!
জুলাই গণ-অভ্যুত্থানের সময় দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় ও চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট সেবা বন্ধের নির্দেশ তৎকালীন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ…
 ১২ অক্টোবর ২০২৬    জাতীয়

স্বর্ণের খনিতে বিমান হামলা, সুদানে প্রাণ গেল ৭২ জনের!

স্বর্ণের খনিতে বিমান হামলা, সুদানে প্রাণ গেল ৭২ জনের!
সুদানের নীল নদ রাজ্যে স্বর্ণ অনুসন্ধানকারীদের একটি শিবিরে বিমান হামলায় অন্তত ৭২ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। গত শনিবার ভোরে চালানো এ হামলায় আহত হয়েছেন…
 ১২ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

চট্টগ্রামে বসতঘর থেকে মদসহ স্বামী-স্ত্রী আটক!

চট্টগ্রামে বসতঘর থেকে মদসহ স্বামী-স্ত্রী আটক!
চট্টগ্রামের বাঁশখালীতে ৫০ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার দক্ষিণ জলদী এলাকার শ্রীরাম মহাজন পাড়ার ৮…
 ১২ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

নারী ও তৃতীয় লিঙ্গের জন্য দিল্লিতে চালু হচ্ছে গোলাপি ই-অটো

নারী ও তৃতীয় লিঙ্গের জন্য দিল্লিতে চালু হচ্ছে গোলাপি ই-অটো
নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করা, তৃতীয় লিঙ্গের মানুষের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং নারীদের যাতায়াত আরও নিরাপদ করতে ১ হাজার ৩০০টি গোলাপি রঙের বৈদ্যুতিক অটোরিকশা (ই-অটো) বরাদ্দের…
 ১২ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

সি’জারে পেটে গজ থাকায় মৃ’ত্যু ৫৫ হাজারে আপসের নথি প্রকাশ!

সি’জারে পেটে গজ থাকায় মৃ’ত্যু ৫৫ হাজারে আপসের নথি প্রকাশ!
ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের সময় পেটে গজ রেখে সেলাই দেওয়ার অভিযোগের পাঁচ মাস পর চিকিৎসাধীন অবস্থায় বিথি আক্তারের মৃত্যু হয়েছে। মৃত্যুর আগে…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

সৌদির বিমানবন্দর ঘিরে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ!

সৌদির বিমানবন্দর ঘিরে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ!
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাণঘাতী হামলার মধ্যে এবার দেশটির পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেও ক্ষেপণাস্ত্র পড়ার ঘটনা ঘটেছে।…
 ১২ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক