প্রচ্ছদ    রাজনীতি   সেনাকুঞ্জে খালেদা-ইউনূসের কুশল বিনিময়

সেনাকুঞ্জে খালেদা-ইউনূসের কুশল বিনিময়

২১ নভেম্বর ২০২৪ ১২:৩৬ পিএম
বজ্রশক্তি ডেস্ক

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে কুশল বিনিময় করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এ সময় তাদের পাশাপাশি চেয়ারে বসে কথা বলতে দেখা গেছে।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) বিকেলে অনুষ্ঠানে তাদের দুজনের সাক্ষাৎ হয়।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং কর্মকর্তা শায়রুল কবির খান জানান, প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস প্রথমে বিএনপি চেয়ারপাসনের সঙ্গে কুশল বিনিময় করেন। তখন খালেদা জিয়া ও ড. ইউনূস দুজনে পাশাপাশি চেয়ারে বসেন।

আরও পড়ুন

জিয়া পরিবারের নেতৃত্বেই বাংলাদেশ এগিয়ে যাবে: যুবদল নেতা নয়ন

জিয়া পরিবারের নেতৃত্বেই বাংলাদেশ এগিয়ে যাবে: যুবদল নেতা নয়ন

এর আগে প্রেস উইং কর্মকর্তা শামসুদ্দিন দিদার জানান, বিকেল পৌনে ৪টায় সেনাকুঞ্জের অনুষ্ঠানে পৌঁছান খালেদা জিয়া। তখন তার সঙ্গে ছিলেন ছোট ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি।

সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্যসহ ২৬ নেতার নামে আমন্ত্রণপত্র দেওয়া হয়।


অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দাকার মোশাররফ, আব্দুল মঈন খান, এ জেড এম জাহিদ হোসেন, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী, খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদের ফজলে এলাহী আকবর, বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, বিশেষ সহকারী শিমুল বিশ্বাস, খালেদা জিয়ার নিরাপত্তার দায়িত্বে থাকা এ কে এম শাসমুল ইসলাম প্রমুখ।

এর আগে বিকেল সাড়ে ৩টার দিকে বাসভবন ফিরোজা থেকে নিজের সাদা রঙের প্রাডো গাড়ি করে সেনাকুঞ্জে অনুষ্ঠানে যোগ দিতে রওয়ানা হন খালেদা জিয়া। সেখানে গিয়ে হুইল চেয়ারে করে অনুষ্ঠানে যোগ দেন তিনি।

সর্বশেষ ২০১৮ সালের ৫ ফেব্রুয়ারি সিলেট সফর করেন খালেদা জিয়া। আর ৮ ফেব্রুয়ারি দুর্নীতির মামলায় দণ্ডিত হয়ে কারাগারে যান। তারপর ২০২০ সালে করোনা ভাইরাসের মধ্যে সাবেক আওয়ামী লীগ সরকারের সময় নির্বাহী আদেশে মুক্তি পেলেও জনসম্মুখে কোনো অনুষ্ঠানে যাননি তিনি।

ফলে, প্রায় ৬ বছর পর কোনো অনুষ্ঠানে যোগ দিলেন খালেদা জিয়া। সর্বশেষ ২০১২ সালে সশস্ত্র বাহিনীর অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি।

২০১০ সালের নভেম্বরে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়াকে তার সেনানিবাসের বাড়ি থেকে উচ্ছেদ করা হয়। এর পর থেকে তিনি আর সেনানিবাসে যাননি।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়া চলছে, আবেগের স্থান নেই: আইনমন্ত্রী

শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়া চলছে, আবেগের স্থান নেই: আইনমন্ত্রী
ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত থেকে দেশে ফিরিয়ে আনতে সরকার সম্পূর্ণ নিয়মতান্ত্রিক ও আইনগত প্রক্রিয়ায় এগোচ্ছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান।…
 ৮ নভেম্বর ২০২৬    জাতীয়

লালমনিরহাটে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত

লালমনিরহাটে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা অনুষ্ঠিত
লালমনিরহাট প্রতিনিধি: ‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে লালমনিরহাটে সকল শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণে মতবিনিময় সভা করেছে ‘সবার জন্য…
 ৮ নভেম্বর ২০২৬    জাতীয়

শ্রীলঙ্কার জয়ে সেমিফাইনালে বাংলাদেশ, পাকিস্তানের বাঁচা-মরার লড়াই!

শ্রীলঙ্কার জয়ে সেমিফাইনালে বাংলাদেশ, পাকিস্তানের বাঁচা-মরার লড়াই!
সাফ চ্যাম্পিয়নশিপের গ্রুপ পর্বে আজকের দুটি ম্যাচ ঘিরে তৈরি হয়েছে গুরুত্বপূর্ণ সমীকরণ। প্রথম ম্যাচে ভুটানের মুখোমুখি হবে শ্রীলঙ্কা। এই ম্যাচে লঙ্কানরা জয় পেলে ভুটানের বিদায়…
 ৮ নভেম্বর ২০২৬    খেলাধুলা

গোলের ক্ষুধা নিয়ে হামজার অপেক্ষায় বাংলাদেশ!

গোলের ক্ষুধা নিয়ে হামজার অপেক্ষায় বাংলাদেশ!
সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচে জয় দিয়ে শুরু করলেও একাদশ সাজানো ও গোল করার ক্ষেত্রে এখনো চ্যালেঞ্জের মুখে বাংলাদেশ দল। চোটের কারণে অধিনায়ক তপু বর্মনের অনিশ্চয়তা,…
 ৮ নভেম্বর ২০২৬    খেলাধুলা

তিন দিনের সফরে ঢাকায় আসছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ!

তিন দিনের সফরে ঢাকায় আসছেন ব্রিটিশ রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ!
তিন দিনের সফরে আগামীকাল সোমবার (৯ নভেম্বর) বাংলাদেশে আসছেন যুক্তরাজ্যের রাজপরিবারের সদস্য ডাচেস অব এডিনবার্গ। সফরকালে তিনি ঢাকা ও কক্সবাজারের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার পাশাপাশি…
 ৮ নভেম্বর ২০২৬    জাতীয়

সংবাদকর্মীকে হেনস্থা ও জাতীয় সংগীত অবমাননা: নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে লিগ্যাল নোটিশ!

সংবাদকর্মীকে হেনস্থা ও জাতীয় সংগীত অবমাননা: নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে লিগ্যাল নোটিশ!
জাতীয় সংগীত অবমাননা ও সাংবাদিককে হেনস্তার অভিযোগে চিত্রনায়িকা পরীমনির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে আইনি নোটিশ পাঠানো হয়েছে। একই সঙ্গে ভবিষ্যতে অশ্লীল বক্তব্য, অভিনয়…
 ৮ নভেম্বর ২০২৬    জাতীয়

নবম শ্রেণির পরীক্ষায় ভালো ফল, ছেলেকে আড়াই কোটি টাকার বিএমডব্লিউ উপহার বাবার!

নবম শ্রেণির পরীক্ষায় ভালো ফল, ছেলেকে আড়াই কোটি টাকার বিএমডব্লিউ উপহার বাবার!
পরীক্ষায় ভালো ফল করায় ছেলের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করতে প্রায় ২ কোটি ৩০ লাখ টাকা মূল্যের বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি উপহার দিয়েছেন এক ব্যবসায়ী বাবা। ভারতের…
 ৮ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়, এমএলএসে নতুন ইতিহাস গড়লেন মেসি!

টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জয়, এমএলএসে নতুন ইতিহাস গড়লেন মেসি!
যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) একের পর এক কীর্তি গড়েই চলেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। এবার টানা দ্বিতীয় মৌসুমে লিগের সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট…
 ৮ নভেম্বর ২০২৬    খেলাধুলা

আপনাদের অপমান কখনোই আমার নীতিকে বদলাতে পারবে না: প্রভা

আপনাদের অপমান কখনোই আমার নীতিকে বদলাতে পারবে না: প্রভা
যেকোনো নারীর অসম্মান ও হয়রানির বিরুদ্ধে সবসময় সোচ্চার থাকার প্রত্যয় ব্যক্ত করেছেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সম্প্রতি ঢালিউড অভিনেত্রী পরীমনির পাশে দাঁড়িয়ে নিজের…
 ৮ নভেম্বর ২০২৬    বিনোদন

৬ থেকে ১৬ বছর বয়সীদেরও এনআইডি দেওয়ার পরিকল্পনা ইসির!

৬ থেকে ১৬ বছর বয়সীদেরও এনআইডি দেওয়ার পরিকল্পনা ইসির!
দেশের ৬ থেকে ১৬ বছর বয়সী অপ্রাপ্তবয়স্ক নাগরিকদেরও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) আওতায় আনার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। প্রাথমিক পর্যায়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিবন্ধনের…
 ৮ নভেম্বর ২০২৬    জাতীয়

মহেশপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মহেশপুরে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত: র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি:ঝিনাইদহের মহেশপুরে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় উপজেলা…
 ৭ নভেম্বর ২০২৬    খুলনা

গলাচিপায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত

গলাচিপায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালীর গলাচিপায় যথাযোগ্য মর্যাদায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালিত হয়েছে। শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা প্রশাসনিক হলরুমে দিবসটি…
 ৭ নভেম্বর ২০২৬    বরিশাল

কাউনিয়ায় রতন হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন

কাউনিয়ায় রতন হত্যা মামলার আসামিদের ফাঁসির দাবিতে মানববন্ধন
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:রংপুরের কাউনিয়ায় এনজিও কর্মী ফখরুল আলম রতন হত্যাকাণ্ডে জড়িত সব আসামির দৃষ্টান্তমূলক শাস্তি ও দ্রুত ফাঁসি কার্যকরের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন…
 ৭ নভেম্বর ২০২৬    রংপুর

জিয়া পরিবারের নেতৃত্বেই বাংলাদেশ এগিয়ে যাবে: যুবদল নেতা নয়ন

জিয়া পরিবারের নেতৃত্বেই বাংলাদেশ এগিয়ে যাবে: যুবদল নেতা নয়ন
জিয়া পরিবারের নেতৃত্বেই বাংলাদেশ ভবিষ্যতে আরও এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম নয়ন। তিনি বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের…
 ৭ নভেম্বর ২০২৬    নির্বাচিত

কুড়িগ্রামে যুবকের ছুরিকাঘাতে টাউন হলের কেয়ারটেকার নিহত, স্ত্রী আহত

কুড়িগ্রামে যুবকের ছুরিকাঘাতে টাউন হলের কেয়ারটেকার নিহত, স্ত্রী আহত
শাহ আলম, কুড়িগ্রাম:কুড়িগ্রাম পৌর টাউন হল মিলনায়তন চত্বরে এক যুবকের ছুরিকাঘাতে টাউন হলের কেয়ারটেকার নিহত এবং তার স্ত্রী আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত যুবককে গ্রেফতার…
 ৭ নভেম্বর ২০২৬    রংপুর