প্রচ্ছদ    জাতীয়   রংপুরে গুজব ছড়িয়ে হেযবুত তাওহীদের...

রংপুরে গুজব ছড়িয়ে হেযবুত তাওহীদের উপর হামলা-লুটপাট-অগ্নিসংযোগ, আহত ২০

২৪ ফেব্রুয়ারি ২০২৫ ০৯:৩৭ এএম
বজ্রশক্তি ডেস্ক

নিজস্ব প্রতিবেদক:
রংপুরের পীরগাছায় মিথ্যা গুজব ছড়িয়ে, মসজিদের মাইকে উসকানিমূলক প্রচার চালিয়ে হেযবুত তওহীদের সদস্যদের বাড়িঘরে কয়েক দফায় হামলা চালিয়েছে উগ্রবাদী সন্ত্রাসীরা। এই নৃশংস হামলায় বাড়িঘর ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। হামলায় অন্তত ২০ জন আহত হয়েছেন, যাদের মধ্যে ৭ জনের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া সংগঠনের দুই সদস্য শাহীন ও সুজনকে হত্যার উদ্দেশ্যে অপহরণ করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি। এছাড়াও হামলায় কোটি টাকার সম্পদ ধ্বংস করা হয়েছে বলে অভিযোগ হেযবুত তওহীদের স্থানীয় সদস্যদের।

সোমবার (২৪ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে রংপুরের পীরগাছার ২নং পারুল ইউনিয়নের ৩নং ওয়ার্ড নাগদহ ছিদাম বাজার সংলগ্ন হেযবুত তওহীদের বিভাগীয় সভাপতি আব্দুল কুদ্দুস শামীমের বাড়িতে এ হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা লাঠি, রড, রাম দা, কিরিচসহ দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত আক্রমণ চালায়।

হামলার ঘটনায় আহতদের মধ্যে রয়েছেন- ডা. আজিজ, সুজন আলী, ওবায়দুল হক, মনিরুজ্জামান বাবু, মনির হোসেন, আলমগীর হোসেন, জাফর, ভুট্টু, মুইন উদ্দীন, ইমরান রানা, গফুর আলী, আবিয়াজ রহমান সাগর ও এমদাদ। অপহৃতদের সন্ধানে পরিবারের সদস্যরা উৎকণ্ঠায় রয়েছেন।

আরও পড়ুন

দুষ্টের দমনে সাংবাদিকদের কলমকে তরবারির মতো ব্যবহারের আহ্বান

Screenshot 1

হেযবুত তওহীদের স্থানীয় সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, কয়েকদিন ধরে একটি উগ্রবাদী গোষ্ঠী হেযবুত তওহীদের বিরুদ্ধে মিথ্যা গুজব ছড়িয়ে হামলার প্রস্তুতি নিচ্ছিল। তারা সংগঠনের সদস্যদের ‘হিন্দু’, ‘বিধর্মী’, ‘কাফের’ ইত্যাদি বলে চিহ্নিত করে জনসাধারণকে উসকে দেয়। মসজিদের মাইকে মিথ্যা তথ্য প্রচার করে লোকজনকে জড়ো করা হয় এবং পরিকল্পিতভাবে হামলার ছক কষা হয়। এ নিয়ে প্রশাসনকে আগেভাগেই অবহিত করা হলেও তারা কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি। প্রশাসনের নিষ্ক্রিয়তা উগ্রবাদীদের আরও বেপরোয়া করে তোলে বলে অভিযোগ হেযবুত তওহীদ সদস্যদের।

জানা যায়, আব্দুল কুদ্দুস শামীমের বাড়িতে প্রথম দফায় হামলার পর তারা মসজিদের মাইকে মাইকে ঘোষণা দেয়, “নাগদহ ছিদাম বাজার এলাকায় হিন্দুরা মুসলমানদের উপর হামলা করেছে। আপনারা হিন্দুদের প্রতিহত করার জন্য এগিয়ে আসেন।” এ ধরনের মিথ্যা প্রচারণা চালিয়ে তারা হাজারো ধর্মবিশ্বাসী মানুষকে ক্ষিপ্ত করে তোলে এবং বেলা সাড়ে ১২টা পর্যন্ত দফায় দফায় হামলা চালাতে থাকে। তারা প্রথমে ৫টি বাড়িতে হামলা করে ভাঙচুর ও লুটপাট চালায় এবং পরবর্তীতে পুলিশ ও সেনাবাহিনীর উপস্থিতিতে ওই বাড়িগুলো এবং বেশ কিছু মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেয়। এসময় পুলিশ ও সেনা-সদস্যরা নীরব দর্শকের ভূমিকা পালন করে। সকাল ১০টা থেকে শুরু হওয়া এই হামলা বেলা সাড়ে ১২টা পর্যন্ত চলে। এর মধ্যে কয়েক দফায় লুটপাট, বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

হেযবুত তওহীদের রংপুর বিভাগীয় আমির এই নৃশংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন দ্রুত হামলাকারীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হয়। পাশাপাশি তিনি গণমাধ্যমের প্রতি আহ্বান জানান, তারা যেন প্রকৃত ঘটনা তুলে ধরে এবং বিভ্রান্তিমূলক তথ্য প্রচার করে হামলাকারীদের আড়াল না করে।

এই হামলার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সাধারণ জনগণের মধ্যেও নিরাপত্তাহীনতার শঙ্কা দেখা দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত তেমন কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে । তবে হেযবুত তওহীদের পক্ষ থেকে বলা হয়েছে- এই নৃশংস হামলার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা না হলে তারা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

দুষ্টের দমনে সাংবাদিকদের কলমকে তরবারির মতো ব্যবহারের আহ্বান

দুষ্টের দমনে সাংবাদিকদের কলমকে তরবারির মতো ব্যবহারের আহ্বান
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান মাশুক সাংবাদিকদের সমাজ পরিবর্তনের কারিগর হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, সমাজ…
 ১২ জুন ২০২৬    ঢাকা

গাইবান্ধায় পানের হাট দখল নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া, এলাকায় উত্তেজনা

গাইবান্ধায় পানের হাট দখল নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া, এলাকায় উত্তেজনা
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পানের হাট দখল ও নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণও হয় বলে জানিয়েছেন…
 ১১ জুন ২০২৬    নির্বাচিত

শ্রীপুরে পল্লী বিদ্যুতের গাড়িতে হামলা ও ভাঙচুর, অবরুদ্ধ কর্মকর্তাদের উদ্ধার করল পুলিশ

শ্রীপুরে পল্লী বিদ্যুতের গাড়িতে হামলা ও ভাঙচুর, অবরুদ্ধ কর্মকর্তাদের উদ্ধার করল পুলিশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে এমসি বাজার এলাকায় এক সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে পল্লী বিদ্যুতের কর্মকর্তা ও লাইনম্যানদের ওপর হামলা, মারধর এবং গাড়ি ভাঙচুরের অভিযোগ…
 ১১ জুন ২০২৬    ঢাকা

কিশোরগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত ৩

কিশোরগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত ৩
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় পণ্যবাহী ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন। বৃহস্পতিবার (১১ জুন) ভোরে উপজেলার শ্রীরামদী…
 ১১ জুন ২০২৬    ঢাকা

নদীভাঙনে ছোট হচ্ছে বরিশালের মানচিত্র: বছরে বাস্তুহারা লক্ষাধিক মানুষ

নদীভাঙনে ছোট হচ্ছে বরিশালের মানচিত্র: বছরে বাস্তুহারা লক্ষাধিক মানুষ
নদীবেষ্টিত জেলা বরিশালের চারদিক দিয়ে বয়ে চলেছে কীর্তনখোলা, পদ্মা ও মেঘনাসহ অসংখ্য নদী। এসব নদীর অব্যাহত ভাঙনে প্রতি বছর বদলে যাচ্ছে জেলার মানচিত্র। মাইলের পর…
 ১০ জুন ২০২৬    নির্বাচিত

ইসরায়েল-ইরান সংঘাত থামার আগেই শুরু হলো যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন উত্তেজনা

ইসরায়েল-ইরান সংঘাত থামার আগেই শুরু হলো যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন উত্তেজনা
ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক হামলা ও পাল্টা হামলার পর পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার সম্ভাবনা তৈরি হলেও নতুন করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা শুরু…
 ১০ জুন ২০২৬    আন্তর্জাতিক

ইসলামী ব্যাংক দখলের পর এখন বেদখল হওয়ার যাতনা স্বাভাবিক: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলামী ব্যাংক দখলের পর এখন বেদখল হওয়ার যাতনা স্বাভাবিক: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা নিয়ে জাতীয় সংসদে কঠোর বক্তব্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার বাজেট অধিবেশনে বিরোধী দলীয় নেতার আনা একটি নোটিশের ওপর আলোচনায়…
 ৯ জুন ২০২৬    জাতীয়

সরিষাবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ

সরিষাবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ
সরিষাবাড়ি (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়িতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় বিভিন্ন সামগ্রী ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনিক…
 ৯ জুন ২০২৬    ঢাকা

জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন

জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন
শ্রীপুর (গাজীপুর) সংবাদদাতা: গাজীপুরের শ্রীপুরে জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং পরিচিতি সভা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার জৈনা বাজারে সমিতির…
 ৯ জুন ২০২৬    ঢাকা

ইরানের হুঁশিয়ারি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ৮

ইরানের হুঁশিয়ারি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ৮
লেবাননে হামলা চললে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল ইরান। তবে সেই সতর্কবার্তা উপেক্ষা করেই মঙ্গলবার সকালে দক্ষিণ লেবাননের তায়ের বন্দর নগরীতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি…
 ৯ জুন ২০২৬    আন্তর্জাতিক

শ্রীপুরের সাবেক মেয়র আনিছুর রহমানের মৃত্যু, শোকে মারা গেলে ছোট বোন

শ্রীপুরের সাবেক মেয়র আনিছুর রহমানের মৃত্যু, শোকে মারা গেলে ছোট বোন
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র আনিছুর রহমান ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ…
 ৭ জুন ২০২৬    ঢাকা

সড়কে বর্জ্য দেখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, দুই সিটি কর্মকর্তা বরখাস্ত

সড়কে বর্জ্য দেখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, দুই সিটি কর্মকর্তা বরখাস্ত
রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির পশুর বর্জ্য ও ময়লা জমে থাকায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার…
 ৩০ মে ২০২৬    জাতীয়

দেশে হামে আরও ১০ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৭৫

দেশে হামে আরও ১০ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৭৫
দেশে হাম ও এর উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জন শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুই জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল এবং বাকি…
 ৩০ মে ২০২৬    জাতীয়

কোরবানির দুই দিনে আহত হয়ে ঢামেকে ২৭২ জনের চিকিৎসা

কোরবানির দুই দিনে আহত হয়ে ঢামেকে ২৭২ জনের চিকিৎসা
কোরবানির পশু জবাই ও মাংস কাটার সময় আহত হয়ে ঈদের দিন ও পরের দিন মিলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ২৭২ জন চিকিৎসা নিয়েছেন। এদের…
 ৩০ মে ২০২৬    জাতীয়

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ শিশুর মৃত্যু

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ শিশুর মৃত্যু
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার সকালে এই হৃদয়বিদারক খবরটি জানাজানি হওয়ার পর পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি…
 ২৭ মে ২০২৬    জাতীয়