প্রচ্ছদ    জাতীয়   এলএনজি টার্মিনাল সক্ষমতার অর্ধেক ব্যবহার...

এলএনজি টার্মিনাল সক্ষমতার অর্ধেক ব্যবহার না হলেও গুনতে হচ্ছে ক্যাপাসিটি চার্জ

১৮ ডিসেম্বর ২০২২ ১১:৫৩ পিএম
বজ্রশক্তি ডেস্ক

স্টাফ রিপোর্টার: দেশের দুটি তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) টার্মিনালের সক্ষমতার অর্ধেক ব্যবহার না হলেও ক্যাপাসিটি চার্জ গুনতে হচ্ছে। চলতি বছরের জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত জাতীয় গ্যাস গ্রিডে ৪৫০-৫০০ এমএমসিএফডি এলএনজি সরবরাহ হয়েছে। আর এপ্রিল থেকে জুলাই পর্যন্ত ৭৫০-৮০০ এবং আগস্ট থেকে ১১ ডিসেম্বর পর্যন্ত গড়ে ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ হয়েছে। গত ১২ মাসে গ্রিডে গড়ে দৈনিক ৫৭০ মিলিয়ন ঘনফুটের মতো ছিল এলএনজি সরবরাহ। আর বসে ছিল বাকি ৪৩০ মিলিয়ন ঘনফুট এলএনজি ক্যাপাসিটি। কিন্তু এলএনজির বিদ্যমান অবকাঠামো ব্যবহার করা না গেলেও খরচ কমেনি। কারণ সক্ষমতা বসে থাকলেও পেট্রোবাংলাকে তার টার্মিনাল নির্মাণকারী প্রতিষ্ঠানকে ক্যাপাসিটি চার্জ ঠিকই গুনতে হচ্ছে। জ্বালানি বিভাগ সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়।


সংশ্লিষ্ট সূত্র মতে, দেশে আমদানিকৃত গ্যাস সরবরাহের জন্য কক্সবাজারের মহেশখালীতে দুটি ভাসমান এলএনজি টার্মিনাল রয়েছে। দৈনিক এক হাজার এমএমসিএফ সক্ষমতার দুটি ভাসমান টার্মিনালের একটির মালিকানা যুক্তরাষ্ট্রের এক্সিলারেটেড এনার্জি ও অন্যটির মালিকানায় রয়েছে সামিট। এলএনজি সরবরাহ চুক্তি অনুযায়ী মোট সক্ষমতার এলএনজি সরবরাহ দিতে না পারলেও পেট্রোবাংলাকে অব্যহৃত সক্ষমতার জন্য টার্মিনাল নির্মাণকারী প্রতিষ্ঠানকে ক্যাপাসিটি চার্জ দিতে হয়। কিন্তু বিশ্ববাজারে এলএনজির অস্বাভাবিক উচ্চমূল্যে আমদানি সঙ্কটে দুটি টার্মিনালেরই মোট সক্ষমতার অর্ধেক ব্যবহার করা যাচ্ছে না। বিশেষত চলতি বছরের জুলাই থেকে স্পট এলএনজি আমদানি বন্ধ থাকায় ৫৫০-৬০০ এমএমসিএফডির বেশি এলএনজি সরবরাহ হয়নি। এলএনজি টার্মিনাল সক্ষমতার বিষয়টি পুরোপুরি আমদানির ওপর নির্ভরশীল। তখনই পুরো সক্ষমতার গ্যাস আমদানি করা সম্ভব হলেই ক্যাপাসিটির পূর্ণ ব্যবহার করা সম্ভব হবে। আর তা নাহলে বসিয়েই রাখতে হবে সক্ষমতা।


সূত্র জানায়, বিশ্ববাজারে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) অস্বাভাবিক দাম থাকায় এশিয়ার অনেক দেশই এলএনজি টার্মিনালের পুরো সক্ষমতা ব্যবহার করতে পারেনি। তবে তার মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশি পিছিয়ে রয়েছে। অব্যবহৃত আছে এলএনজির রিগ্যাসিফিকেশনে মোট সক্ষমতার ৫০ শতাংশেরও বেশি। চলতি বছরের জুলাই থেকে স্পট এলএনজি আমদানি বন্ধ রয়েছে। ফলে ওই সময় থেকে জাতীয় গ্রিডে ১৫০-২০০ এমএমসিএফডি গ্যাস সরবরাহ কমেছে। তাছাড়া চলতি বছর দীর্ঘমেয়াদি উৎস থেকেও কার্গো সরবরাহ কমে যায়। মূলত ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রেক্ষিতে বিশ্বব্যাপী এলএনজির বাজারদরে শুরু হয় তীব্র প্রতিযোগিতা। বিশেষত ইউরোপে রাশিয়ার গ্যাস সরবরাহ কমে গেলে বিশ্ববাজার থেকে এলএনজি সংগ্রহে তীব্র প্রতিযোগিতায় নামে ইউরোপীয় দেশগুলো। ফলে পণ্যটির দর বেড়ে যায়। বিশেষ করে এশিয়ার আমদানিকারক দেশগুলোয় এলএনজি সংগ্রহের প্রতিযোগিতায় খোলাবাজারে পণ্যটির দাম আকাশচুম্বী হয়। তবে এখন তা কিছুটা সহনীয় পর্যায়ে নেমেছে। আর এলএনজির ঊর্ধ্বমুখী দরে টিকতে না পেরে এশিয়ার অনেক দেশ বাজার থেকে ছিটকে পড়েছে। গত বছরের তুলনায় চলতি বছরের অক্টোবরে এলএনজির দাম ৩০০ শতাংশ পর্যন্ত বেড়েছে। আর বৈশ্বিক বাজারদরে জ্বালানি সংস্থান করতে গিয়ে রিজার্ভ সঙ্কটের পাশাপাশি রাষ্ট্রীয় মালিকানাধীন গ্যাস ও বিদ্যুৎ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলো ঋণের গভীরে নিমজ্জিত হচ্ছে।

আরও পড়ুন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

BMS 2


এদিকে জ্বালানি বিশেষজ্ঞদের মতে, এলএনজি অবকাঠামো পুরো ব্যবহার না হওয়াই স্বাভাবিক। কারণ সক্ষমতা অনুযায়ী এলএনজি আমদানি করা যায়নি। বিশ্ববাজারে এলএনজির অস্বাভাবিক দাম। দাম বাড়লে আমদানি করার মতো যে টাকা প্রয়োজন তা নেই। তবে সঠিক পরিকল্পনা নিয়ে এগোলে ক্যাপাসিটি চার্জের মতো আর্থিক ক্ষতি এড়ানো সম্ভব হতো।
অন্যদিকে এ প্রসঙ্গে পট্রোবাংলার পরিচালক (অপারেশন অ্যান্ড মাইনস) প্রকৌশলী মো. কামরুজ্জামান খান জানান, উচ্চমূল্যের কারণে স্পট থেকে এলএনজি আমদানি করা যাচ্ছে না। পেট্রোবাংলা দাম সহনীয় পর্যায়ে আসার অপেক্ষায় রয়েছে। আর এ খাতে ক্যাপাসিটি চার্জ নয় বরং তা এলএনজি টার্মিনাল নির্মাণকারী কোম্পানির বিনিয়োগ। গ্যাস রিগ্যাসিফিকেশনের সঙ্গে ওই চার্জ টার্মিনাল নির্মাণকারী প্রতিষ্ঠান তুলে নেয়। একটি নির্দিষ্ট মেয়াদ অনুযায়ী তাদের ওই অর্থ দিতেই হবে।
 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার জগতপুর…
 ১৮ জুন ২০২৬    চট্টগ্রাম

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। আজ…
 ১৮ জুন ২০২৬    অর্থনীতি

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বীর বিক্রমের পরিবারের জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এই…
 ১৭ জুন ২০২৬    চট্টগ্রাম

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে চীন তাদের বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় ১২ হাজার কলা, মানবিক ও ভাষাবিষয়ক ডিগ্রি বাতিল করেছে। দেশটি এখন প্রযুক্তি ও এআইভিত্তিক…
 ১৭ জুন ২০২৬    আন্তর্জাতিক

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) নির্বাহী কমিটির (এক্সকম) ব্যুরোর সভাপতি হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা…
 ১৭ জুন ২০২৬    জাতীয়

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন
লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজ হওয়ার একদিন পর নন্দিনী (৭) নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী…
 ১৬ জুন ২০২৬    রংপুর

কোরআনের প্রতিশ্রুতি বনাম বর্তমান মুসলিম বিশ্ব

কোরআনের প্রতিশ্রুতি বনাম বর্তমান মুসলিম বিশ্ব
বর্তমান মুসলিম বিশ্বের এই করুণ পরিণতি কোনো নিয়তির নির্মম পরিহাস নয়, বরং তা আল্লাহর বিধান থেকে দূরে সরে যাওয়ারই অবশ্যম্ভাবী ফসল। আমরা নামের শেষে মুসলিম…
 ১৬ জুন ২০২৬    বিশেষ নিবন্ধ

পরীমনি-কাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার

পরীমনি-কাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার
চিত্রনায়িকা পরীমনির সঙ্গে অনৈতিক সম্পর্কের কারণে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ও বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক…
 ১৬ জুন ২০২৬    জাতীয়

একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চলসহ ৫ প্রকল্পের অনুমোদন

একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চলসহ ৫ প্রকল্পের অনুমোদন
চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের জন্য সহায়ক অবকাঠামো নির্মাণ প্রকল্পসহ নতুন ও সংশোধিত পাঁচটি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসব প্রকল্প…
 ১৬ জুন ২০২৬    জাতীয়