সৌদি আরবে নিহত প্রবাসী বাংলাদেশি নূরুল হকের পরিবার ক্ষতিপূরণের অর্থ পাওয়ায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
সোমবার (১৯ অক্টোবর) পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কার্যালয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করেন নিহত নূরুল হকের পরিবারের সদস্যরা। এ সময় সৌদি আরব থেকে ক্ষতিপূরণ আদায়ে সহযোগিতার জন্য তাঁরা কৃতজ্ঞতা জানান। পাশাপাশি প্রতিমন্ত্রী পরিবারের সদস্যদের নিরাপত্তাসহ সার্বিক বিষয়ে খোঁজখবর নেন।
প্রসঙ্গত, ২০২৩ সালে সৌদি আরবে নিহত হন নূরুল হক। তাঁর পরিবারের জন্য ক্ষতিপূরণ আদায়ে সহযোগিতা করে পররাষ্ট্র মন্ত্রণালয়। এর ধারাবাহিকতায় গত সপ্তাহে পরিবারটি ক্ষতিপূরণের অর্থ গ্রহণ করে।

















