প্রচ্ছদ    অর্থনীতি   রিজার্ভ থেকে পায়রা বন্দরকে দেওয়া...

রিজার্ভ থেকে পায়রা বন্দরকে দেওয়া হচ্ছে আরও ১৭০ মিলিয়ন ইউরো

১০ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:১৬ পিএম
বজ্রশক্তি ডেস্ক

অর্থনীতি ও বাণিজ্য ডেস্ক:
বাংলাদেশ অবকাঠামো উন্নয়ন তহবিল (বিআইডিএফ) থেকে পায়রা বন্দর কর্তৃপক্ষকে আরও ১৭০ মিলিয়ন ইউরো বা ১৮৩ মিলিয়ন মার্কিন ডলার দিতে যাচ্ছে সরকার। এ নিয়ে এই তহবিল থেকে মোট ২৪৭ মিলিয়ন ইউরো বা ২৬৬.৩৮ মিলিয়ন ডলার দেওয়া হচ্ছে। বাংলাদেশের ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে সোনালী ব্যাংকের অ্যাকাউন্টে এ অর্থ ছাড় প্রক্রিয়াধীন। ‘পায়রা বন্দরের রামনাবাদ চ্যানেলের ক্যাপিটাল ও মেইনটেন্যান্স ড্রেজিং’ শীর্ষক প্রকল্পের ঠিকাদার বেলজিয়ামভিত্তিক কোম্পানি জান ডে নুলের বিল পরিশোধে এ অর্থ দেওয়া হচ্ছে।  
২০২১ সালের ১৫ মার্চ বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অর্থায়নের লক্ষ্যে বিআইডিএফ গঠন করা হয়। বৈদেশিক মুদ্রার রিজার্ভ থেকে অর্থ নিয়ে এ তহবিল গঠন করে সরকার। বিআইডিএফ থেকে এ পর্যন্ত একমাত্র পায়রা বন্দরের এই প্রকল্পে অর্থায়ন করা হচ্ছে। এ নিয়ে পঞ্চম দফায় অর্থ ছাড় করা হল। এর আগে চার দফায় ৭৭ মিলিয়ন ইউরো ছাড় করা হয়েছে। এই অর্থায়নের লক্ষ্যে অর্থ বিভাগ, পায়রা বন্দর কর্তৃপক্ষ ও সোনালী ব্যাংকের মধ্যে ত্রিপক্ষীয় ঋণ চুক্তি রয়েছে।
চুক্তিটি অনুযায়ী, পায়রা বন্দর কর্তৃপক্ষকে সরকার বিআইডিএফ তহবিল থেকে অর্থ নিয়ে সোনালী ব্যাংকের মাধ্যমে পায়রা বন্দর কর্তৃপক্ষকে তিন বছরে মোট ৫২৪ মিলিয়ন ইউরো ঋণ দেবে। ঋণ বিতরণ শেষে বন্দর কর্তৃপক্ষ ২ শতাংশ সুদসহ ৭ বছরে পুরো অর্থ পরিশোধ করবে। এই সুদের অর্ধেক যাবে তহবিলে আর বাকি অর্ধেক পাবে সোনালী ব্যাংক।    
রাবনাবাদ চ্যানেলে এই ড্রেজিংয়ের ফলে পায়রা বন্দর থেকে সাগরের মধ্যে ৭৫ কিলোমিটার দীর্ঘ ও সাড়ে ১০ মিটার গভীরতার একটি চ্যানেল সৃষ্টি হবে। এতে বন্দরে ৪০ হাজার টনের জাহাজ ভেড়ানোর সক্ষমতা তৈরি হবে। এর ফলে পদ্মা সেতুর মাধ্যমে এই বন্দর থেকে রাজধানী ঢাকাসহ দেশের সব স্থানে দ্রুততম সময়ে বাণিজ্যিক পণ্য পরিবহন করা হবে। এমনকি পার্শ্ববর্তী দেশ ভারত, নেপাল ও ভুটানেও বাণিজ্যিক পণ্য পরিবহন করা সম্ভব হবে।
এতে করে আমদানি রপ্তানি পণ্যের পরিবহন ব্যয় কমে আসবে। শিল্পকারখানার কাঁচামালের দাম কমবে। দেশের পণ্য আন্তর্জাতিক বাজারে আরও প্রতিযোগিতামূলক হবে। রাবনাবাদ চ্যানেলের ক্যাপিটাল ও মেইনটেন্যান্স ড্রেজিং প্রকল্পটি বাস্তবায়নের জন্য ব্যয় হবে ৪ হাজার ৯৫০ কোটি টাকা। মূল টার্মিনাল থেকে ওপরের অংশে ৫৩ কিলোমিটার আর টার্মিনালের ভেতরের অংশে ২২ কিলোমিটার। ৫৩ কিলোমিটারের মধ্যে ২২ কিলোমিটারে সবচেয়ে বেশি পলিমাটি জমা হয়। বাকি অংশগুলোতে পলিমাটি জমা হওয়ার পরিমাণ কিছুটা কম। রাবনাবাদ চ্যানেলটির নাব্যতা ঠিক রাখতে বছরে চার মিলিয়ন ঘনমিটার পলিমাটি অপসারণ করতে হবে। বিআইডিএফকে এই পরিমাণ বৈদেশিক মুদ্রা দেওয়ার কারণে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ কিছুটা কমবে। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী ৮ ফেব্রুয়ারি বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিলো ৩২ হাজার ৬৩৯ মিলিয়ন ডলার।
এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল(আইএমএফ) সম্প্রতি এক্সটেন্ডেড ক্রেডিট ফ্যাসিলিটি (ইসিএফ), এক্সটেন্ডেড ফান্ড ফ্যাসিলিটি (ইএফএফ) এবং রেসিলিয়েন্স অ্যান্ড সাস্টেইনেবিলিটি ফান্ড (আরএসএফ) কর্মসূচির আওতায় বাংলাদেশকে যে ঋণ দিচ্ছে তার শর্তে বলা হয়েছে-বৈদেশিক মুদ্রার রিজার্ভ হিসাব করার ক্ষেত্রে এ ধরনের ঋণের অর্থ বাদ দিতে হবে।
একইসঙ্গে রপ্তানি উন্নয়ন তহবিল(ইডিএফ), শ্রীলংকা ও বাংলাদেশ বিমানকে দেওয়া ঋণের অর্থও রিজার্ভের হিসাব থেকে বাদ দেওয়ার শর্ত রয়েছে আইএমএফের। জানতে চাইলে এই প্রকল্পের পরিচালক রাজিব ত্রিপুরা অর্থ ছাড় বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে সোনালী ব্যাংকের কর্মকর্তারা জানিয়েছেন, পায়রা বন্দর কর্তৃপক্ষ ঠিকাদারের বিল পরিশোধের জন্য অর্থ চেয়ে আবেদন করেছে। তার পরিপ্রেক্ষিতে বাংলাদেশ ব্যাংকের কাছে অর্থ চেয়ে আবেদন করা হয়েছে। অর্থ ছাড় এখন প্রক্রিয়াধীন।
বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা জানান, বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমলেও এ অর্থ ছাড় করা হবে। কারণ এ বিষয়ে সরকারের চুক্তি রয়েছে। তবে আপাতত বিআইডিএফের আওতায় আর কোনো প্রকল্পে অর্থায়ন না করার নীতিগত সিদ্ধান্ত হয়েছে।

 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

শ্রীপুরের সাবেক মেয়র আনিছুর রহমানের মৃত্যু, শোকে মারা গেলে ছোট বোন

শ্রীপুরের সাবেক মেয়র আনিছুর রহমানের মৃত্যু, শোকে মারা গেলে ছোট বোন
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র আনিছুর রহমান ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ…
 ৭ জুন ২০২৬    ঢাকা

সড়কে বর্জ্য দেখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, দুই সিটি কর্মকর্তা বরখাস্ত

সড়কে বর্জ্য দেখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, দুই সিটি কর্মকর্তা বরখাস্ত
রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির পশুর বর্জ্য ও ময়লা জমে থাকায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার…
 ৩০ মে ২০২৬    জাতীয়

দেশে হামে আরও ১০ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৭৫

দেশে হামে আরও ১০ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৭৫
দেশে হাম ও এর উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জন শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুই জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল এবং বাকি…
 ৩০ মে ২০২৬    জাতীয়

কোরবানির দুই দিনে আহত হয়ে ঢামেকে ২৭২ জনের চিকিৎসা

কোরবানির দুই দিনে আহত হয়ে ঢামেকে ২৭২ জনের চিকিৎসা
কোরবানির পশু জবাই ও মাংস কাটার সময় আহত হয়ে ঈদের দিন ও পরের দিন মিলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ২৭২ জন চিকিৎসা নিয়েছেন। এদের…
 ৩০ মে ২০২৬    জাতীয়

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ শিশুর মৃত্যু

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ শিশুর মৃত্যু
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার সকালে এই হৃদয়বিদারক খবরটি জানাজানি হওয়ার পর পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি…
 ২৭ মে ২০২৬    জাতীয়

মৃদু ভূমিকম্পে কাঁপল রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল

মৃদু ভূমিকম্পে কাঁপল রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টা ৪১ মিনিটের দিকে এই ভূকম্পন হয়। হঠাৎ হওয়া এই কম্পনের ফলে সাধারণ…
 ২৬ মে ২০২৬    জাতীয়

সাভারে শিল্পাঞ্চলে ছুটি শুরু: বাড়তি ভাড়ায় নাজেহাল ঘরমুখো মানুষ

সাভারে শিল্পাঞ্চলে ছুটি শুরু: বাড়তি ভাড়ায় নাজেহাল ঘরমুখো মানুষ
পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে সাভার ও আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানায় ছুটি শুরু হয়েছে। সোমবার দুপুরের পর থেকেই নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের ভিড় বাড়তে…
 ২৫ মে ২০২৬    জাতীয়

পশ্চিমবঙ্গে পশুর হাটে মন্দা ও কোরবানি নিয়ে আতঙ্ক

পশ্চিমবঙ্গে পশুর হাটে মন্দা ও কোরবানি নিয়ে আতঙ্ক
পবিত্র ঈদুল আযহা ঘনিয়ে আসলেও ভারতের পশ্চিমবঙ্গের পশুর হাটগুলোতে কেনাবেচা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। কলকাতার উপকণ্ঠে অবস্থিত বিশাল ধুলাগড় গরুর হাটে গিয়ে দেখা গেছে,…
 ২৫ মে ২০২৬    আন্তর্জাতিক
ভুয়া নওমুসলিম তৈরির গডফাদার

ধর্ম ও আবেগকে পুঁজি করে ভাইরাল সিদ্দিকের কোটি টাকার প্রতারণা!

ধর্ম ও আবেগকে পুঁজি করে ভাইরাল সিদ্দিকের কোটি টাকার প্রতারণা!
সোশ্যাল মিডিয়ায় ‘ভাইরাল সিদ্দিক’ নামে পরিচিত আবু বকর সিদ্দিকের অন্ধকার জগতের নানা তথ্য সামনে এসেছে। ধর্মের লেবাস এবং মানুষের আবেগকে কাজে লাগিয়ে তিনি গত কয়েক…
 ২৩ মে ২০২৬    অন্যান্য

ভ্যাপসা গরমে নাকাল জনজীবন: বৃষ্টির জন্য আরও কয়েক দিনের অপেক্ষা

ভ্যাপসা গরমে নাকাল জনজীবন: বৃষ্টির জন্য আরও কয়েক দিনের অপেক্ষা
গত কয়েক দিন ধরে অসহনীয় ভ্যাপসা গরমে জনজীবন অতিষ্ঠ হয়ে পড়েছিল। গত বুধবার থেকে শুরু হওয়া তাপপ্রবাহের কারণে বিশেষ করে কর্মজীবী মানুষের দুর্ভোগ অনেক বেড়েছিল।…
 ২৩ মে ২০২৬    জাতীয়
প্রধানমন্ত্রী

রামিসার হত্যাকারীদের এক মাসের মধ্যে সর্বোচ্চ শাস্তি

রামিসার হত্যাকারীদের এক মাসের মধ্যে সর্বোচ্চ শাস্তি
মিরপুরের শিশু রামিসা হত্যাকাণ্ডের সাথে জড়িতদের বিচার দ্রুত শেষ করে এক মাসের মধ্যেই সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ভবিষ্যতে কেউ…
 ২৩ মে ২০২৬    জাতীয়

শ্রীপুরে সাত মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার

শ্রীপুরে সাত মাসের অন্তঃসত্ত্বা গৃহবধূর মরদেহ উদ্ধার
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে শাকিলা আক্তার নামের সাত মাসের এক অন্তঃসত্ত্বা গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় তার স্বামী রাজু আহাম্মদকে জিজ্ঞাসাবাদের…
 ২৩ মে ২০২৬    ঢাকা

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৫০০ ছুঁই ছুঁই

হাম ও উপসর্গে মৃত্যু বেড়ে ৫০০ ছুঁই ছুঁই
দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ১১ জন শিশুর মৃত্যু হয়েছে। এর ফলে এই রোগে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে ৪৯৯ জনে…
 ২২ মে ২০২৬    জাতীয়

ফিলিস্তিনের বেদনাহত ইতিহাস

ফিলিস্তিনের বেদনাহত ইতিহাস
২০২৩ সালের পর এখন পর্যন্ত, গাজায় প্রায় ১ লক্ষ মানুষ নিহত হয়েছে, যাদের অধিকাংশাই শিশু ও নারী। আহত হয়েছে দেড় লাখের অধিক ফিলিস্তিনি। গাজার প্রায়…
 ২২ মে ২০২৬    বিশেষ নিবন্ধ

খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব বিইআরসির কারিগরি কমিটির

খুচরা পর্যায়ে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাব বিইআরসির কারিগরি কমিটির
খুচরা পর্যায়ে প্রতি ইউনিট বিদ্যুতের দাম গড়ে ১ টাকা ২৫ পয়সা বাড়ানোর সুপারিশ করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) কারিগরি মূল্যায়ন কমিটি। বৃহস্পতিবার রাজধানীর কেআইবি…
 ২১ মে ২০২৬    জাতীয়