প্রচ্ছদ    অর্থনীতি   বিনিময় হারের তারতম্যে কমেছে দেশের...

বিনিময় হারের তারতম্যে কমেছে দেশের বকেয়া বৈদেশিক ঋণের পরিমাণ

১৫ ফেব্রুয়ারি ২০২৩ ১০:০২ পিএম
বজ্রশক্তি ডেস্ক

অর্থনীতি ও বাণিজ্য ডেস্ক:
এতে মোট বৈদেশিক ঋণে ৪.০৩ বিলিয়ন ডলার কমে, গত বছরের বকেয়া ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫৫.৬০ বিলিয়ন ডলার। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সম্প্রতি প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২১-২২ অর্থবছর শেষে দেশের জিডিপি অনুপাতে মোট বৈদেশিক ঋণের হার কমে হয়েছে ১৩.৭৮ শতাংশ। এর আগের অর্থবছরে এই হার ছিল ১৬.৯ শতাংশ। মূলত বিনিময় হারের তারতম্যের কারণে এবার বৈদেশিক বকেয়া ঋণের হার কমেছে বলে জানিয়েছেন ইআরডির কর্মকর্তারা। এর ফলে মোট বৈদেশিক ঋণে ৪.০৩ বিলিয়ন ডলার কমে, গত বছরের বকেয়া ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৫৫.৬০ বিলিয়ন ডলার। 
যদিও গত অর্থবছরে রেকর্ড অর্থছাড়ে বকেয়া বৈদেশিক ঋণ হওয়ার কথা ছিল ৫৯.৬৪৭ বিলিয়ন ডলার, কিন্তু রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে আন্তর্জাতিক বাজারে ডলারের মান শক্তিশালী হওয়ায় এবং ডলারের বিপরীতে স্পেশাল ড্রয়িং রাইটস (এসডিআর)-সহ অন্যান্য বৈদেশিক মুদ্রার মান কমে যাওয়ার কারণে বকেয়ার পরিমাণ কমে এসেছে। ইআরডির তথ্য অনুযায়ী, ২০২০-২১ অর্থবছর পর্যন্ত বাংলাদেশের বৈদেশিক ঋণে মোট বকেয়া ছিল ৫০.৮৭৯ বিলিয়ন মার্কিন ডলার।
গত অর্থবছরে বৈদেশিক ঋণছাড় হয়েছে ১০ বিলিয়ন ডলার। আর বাংলাদেশ বিভিন্ন উন্নয়ন সহযোগী সংস্থাকে ঋণ পরিশোধ করেছে ১.৫২৬ বিলিয়ন ডলার। ফলে ২০২১-২২ অর্থবছরের অর্থছাড় থেকে ঋণ পরিশোধ দিয়ে বাকি ৮.৭৬৭ বিলিয়ন ডলার বকেয়া ঋণ যোগ হওয়ার কথা ছিল। কিন্তু ইআরডির যোগফলে বকেয়ার পরিমাণ কমেছে ৪ বিলিয়ন ডলার। কর্মকর্তারা জানান, আউটস্ট্যান্ডিং বা বকেয়ার পরিমাণ কমার কারণে আপতত বাংলাদেশের ঋণের দায় কমেছে। এতে জিডিপি অনুপাতে বৈদেশিক ঋণের হারও কমেছে, যা দেশের জন্য ভালো একটি দিক।
সংশ্লিষ্টদের মতে, আপতত লাভের খাতায় আছে সরকার। তবে পরে যখন ডলারের হার স্থিতিশীল হবে, তখন এই ৪ বিলিয়ন ডলার বকেয়া ফিরে আসতে পারে। এটি অনেকটা পুঁজি বাজারের মতো। ১০০ টাকার শেয়ার আজ ২০০ টাকা বেড়ে যেতে পারে, আবার দেখা যাবে কাল ১০০ টাকা কমে গেছে। মূল্য সমন্বয়ের কারণে লাভ বা লস হচ্ছে- এটি বঝুতে হবে বাস্তব তথ্যের ওপর ভিত্তি করে। যখন শেয়ারটি ক্যাশ হচ্ছে, ওই সময়র ওপর নির্ভর করছে কতটুকু লাভ বা লোকসান হয়েছে। এমনটিই জানান কর্মকর্তারা। 
বিশ্বব্যাংকের ঢাকা অফিসের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, বৈদেশিক ঋণের আউটস্ট্যান্ডিং কমছে, তা কাগজে কলমে। বাস্তবে বাংলাদেশ লাভবান হয়েছে কিনা তা নির্ভর করবে ঋণ পরিশোধের সময় বিনিময় হার কেমন থাকে তার ওপর।
উদাহরণ দিয়ে তিনি বলেন, “ধরুন আমরা জাপানি ইয়েনে কোনো ঋণ নিলাম। চুক্তিতে বলা হয়েছে ইয়েনে ঋণ পরিশোধ করতে হবে। যখন আমি ঋণ নিচ্ছি তখন যদি এক ডলারের দামে ১০০ ইয়েন পাওয়া যায়, তাহলে আমার দায় হলো ১০০ ইয়েন।” “ফেরত দেওয়ার সময় যদি এক ডলারের দাম ১১০ ইয়েন হয়ে যায়। তাহলে এক ডলারের কমে ১০০ ইয়েন কিনে, আমরা ফেরত দিতে পারবো। যেহেতু ইয়েনের মূল্য কমেছে, সেক্ষেত্রে আমরা লাভবান হবো।” “এর ছয় মাস পরে যদি ডলারের মূল্য কমে, তাহলে দেনা আবার বেড়ে যাবে। যখন ফেরত দিচ্ছি তখনকার বিনিময় হারের ওপর নির্ভর করছে আমরা লাভবান হচ্ছি নাকি লোকসানে পড়ছি,” যোগ করেন তিনি।
সংশ্লিষ্টদের মতে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে সৃষ্ট পরিস্থিতিতে গত দেড় বছর ধরে ডলারের দাম হু হু করে বেড়েছে। আবার গত তিন মাস ধরে স্থিতিশীল হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে। এ অবস্থায় এসডিআরসহ ডলার বহির্ভূত ঋণে বাংলাদেশের লাভ হবে নাকি লস হবে, তা নির্ভর করছে আন্তর্জাতিক বাজারে ডলারের দাম উঠা-নামার ওপর।
ইআরডির তথ্য অনুযায়ী, ২০২১-২২ অর্থবছর পর্যন্ত বাংলাদেশ সবচেয়ে বেশি ঋণ নিয়েছে এসডিআরে। মোট বৈদেশিক ঋণে এসডিআরে বকেয়া হচ্ছে ৪২ শতাংশ। দ্বিতীয় সর্বোচ্চ বকেয়া রয়েছে ডলারে, ৩৩ শতাংশ। এরপরে রয়েছে জাপানি ইয়েনে ১৬ শতাংশ এবং ইউরোতে বকেয়া রয়েছে ৩ শতাংশ।
সংশ্লিষ্টদের মতে, বিনিময় হারের তারতম্যের কারণে বাংলাদেশ অনেক সময় ঋণও বেশি পেয়ে থাকে। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে বাংলাদেশ যে ঋণ নিচ্ছে, বিনিময় হারের কারণে সম্প্রতি এ ঋণে ২০০ মিলিয়ন ডলার বেশি পাওয়া যাচ্ছে।
মূলত আইএমএফ ঋণ দিচ্ছে ৩.৩ বিলিয়ন এসডিআর। প্রথমে ধারণা করা হয়েছে, বাংলাদেশ ঋণ পাবে ৪.৫ বিলিয়ন ডলার। কিন্ত পরে ডলারের মান বৃদ্ধি পাওয়ায় বাংলাদেশ এখন ৪.৭ বিলিয়ন ডলার ঋণ পাবে বলে আশা করা হচ্ছে।
বাংলাদেশ আইএমএফর ঋণ পাবে মোট সাড়ে তিন বছরে ৭ কিস্তিতে। তবে বাংলাদেশ ৪.৭ বিলিয়ন ডলার ঋণ পাবে কিনা তা নির্ভর করছে অর্থছাড়ের সময় বিনিময় হার কেমন থাকে তার ওপর। ডলারের বিপরীতে এসডিআরের মানের ওপর বাংলাদেশের ঋণ পাওয়ার পরিমাণ কমতেও পারে, আবার বাড়তেও পারে।
 

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বীর বিক্রমের পরিবারের জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এই…
 ১৭ জুন ২০২৬    চট্টগ্রাম

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে চীন তাদের বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় ১২ হাজার কলা, মানবিক ও ভাষাবিষয়ক ডিগ্রি বাতিল করেছে। দেশটি এখন প্রযুক্তি ও এআইভিত্তিক…
 ১৭ জুন ২০২৬    আন্তর্জাতিক

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) নির্বাহী কমিটির (এক্সকম) ব্যুরোর সভাপতি হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা…
 ১৭ জুন ২০২৬    জাতীয়

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন
লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজ হওয়ার একদিন পর নন্দিনী (৭) নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী…
 ১৬ জুন ২০২৬    রংপুর

কোরআনের প্রতিশ্রুতি বনাম বর্তমান মুসলিম বিশ্ব

কোরআনের প্রতিশ্রুতি বনাম বর্তমান মুসলিম বিশ্ব
বর্তমান মুসলিম বিশ্বের এই করুণ পরিণতি কোনো নিয়তির নির্মম পরিহাস নয়, বরং তা আল্লাহর বিধান থেকে দূরে সরে যাওয়ারই অবশ্যম্ভাবী ফসল। আমরা নামের শেষে মুসলিম…
 ১৬ জুন ২০২৬    বিশেষ নিবন্ধ

পরীমনি-কাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার

পরীমনি-কাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর দিচ্ছে সরকার
চিত্রনায়িকা পরীমনির সঙ্গে অনৈতিক সম্পর্কের কারণে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) সাবেক অতিরিক্ত উপকমিশনার (এডিসি) ও বর্তমানে অতিরিক্ত পুলিশ সুপার মো. গোলাম সাকলায়েনকে বাধ্যতামূলক…
 ১৬ জুন ২০২৬    জাতীয়

একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চলসহ ৫ প্রকল্পের অনুমোদন

একনেকে চীনা অর্থনৈতিক অঞ্চলসহ ৫ প্রকল্পের অনুমোদন
চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চলের জন্য সহায়ক অবকাঠামো নির্মাণ প্রকল্পসহ নতুন ও সংশোধিত পাঁচটি উন্নয়ন প্রকল্পের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। এসব প্রকল্প…
 ১৬ জুন ২০২৬    জাতীয়

কুমিল্লায় ৬৭ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

কুমিল্লায় ৬৭ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেফতার
কুমিল্লার সদর এলাকায় অভিযান চালিয়ে ৬৭ কেজি গাঁজাসহ কবরী আক্তার (৩২) নামের এক নারীকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। গত শনিবার (১৩ জুন) রাতে কোতয়ালী মডেল থানার…
 ১৪ জুন ২০২৬    চট্টগ্রাম

ইরান চুক্তি রোববারই স্বাক্ষর হবে দাবি ট্রাম্পের , নাকচ আইআরজিসির

ইরান চুক্তি রোববারই স্বাক্ষর হবে দাবি ট্রাম্পের , নাকচ আইআরজিসির
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের সঙ্গে আলোচিত শান্তিচুক্তি রোববার (১৪ জুন) স্বাক্ষরিত হবে। তবে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, সমঝোতা এখনো…
 ১৪ জুন ২০২৬    আন্তর্জাতিক

আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, গুরুতর আহত ১ শিশু

আনোয়ারায় ঘরে ঢুকে মা-মেয়েকে কুপিয়ে হত্যা, গুরুতর আহত ১ শিশু
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নিজ বাড়ি থেকে মা ও মেয়ের রক্তাক্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় গুরুতর আহত অবস্থায় পাঁচ বছরের এক শিশু হাসপাতালে চিকিৎসাধীন…
 ১৪ জুন ২০২৬    চট্টগ্রাম

দুষ্টের দমনে সাংবাদিকদের কলমকে তরবারির মতো ব্যবহারের আহ্বান

দুষ্টের দমনে সাংবাদিকদের কলমকে তরবারির মতো ব্যবহারের আহ্বান
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক ও কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান মাশুক সাংবাদিকদের সমাজ পরিবর্তনের কারিগর হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, সমাজ…
 ১২ জুন ২০২৬    ঢাকা

গাইবান্ধায় পানের হাট দখল নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া, এলাকায় উত্তেজনা

গাইবান্ধায় পানের হাট দখল নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়া, এলাকায় উত্তেজনা
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় পানের হাট দখল ও নিয়ন্ত্রণ নেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ককটেল বিস্ফোরণও হয় বলে জানিয়েছেন…
 ১১ জুন ২০২৬    নির্বাচিত

শ্রীপুরে পল্লী বিদ্যুতের গাড়িতে হামলা ও ভাঙচুর, অবরুদ্ধ কর্মকর্তাদের উদ্ধার করল পুলিশ

শ্রীপুরে পল্লী বিদ্যুতের গাড়িতে হামলা ও ভাঙচুর, অবরুদ্ধ কর্মকর্তাদের উদ্ধার করল পুলিশ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে এমসি বাজার এলাকায় এক সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে পল্লী বিদ্যুতের কর্মকর্তা ও লাইনম্যানদের ওপর হামলা, মারধর এবং গাড়ি ভাঙচুরের অভিযোগ…
 ১১ জুন ২০২৬    ঢাকা

কিশোরগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত ৩

কিশোরগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত ৩
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলায় পণ্যবাহী ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন। বৃহস্পতিবার (১১ জুন) ভোরে উপজেলার শ্রীরামদী…
 ১১ জুন ২০২৬    ঢাকা

নদীভাঙনে ছোট হচ্ছে বরিশালের মানচিত্র: বছরে বাস্তুহারা লক্ষাধিক মানুষ

নদীভাঙনে ছোট হচ্ছে বরিশালের মানচিত্র: বছরে বাস্তুহারা লক্ষাধিক মানুষ
নদীবেষ্টিত জেলা বরিশালের চারদিক দিয়ে বয়ে চলেছে কীর্তনখোলা, পদ্মা ও মেঘনাসহ অসংখ্য নদী। এসব নদীর অব্যাহত ভাঙনে প্রতি বছর বদলে যাচ্ছে জেলার মানচিত্র। মাইলের পর…
 ১০ জুন ২০২৬    নির্বাচিত