প্রচ্ছদ    সারাদেশ   পুলিশের গাড়ি ভাঙচুর, কলেজ অধ্যক্ষসহ...

পুলিশের গাড়ি ভাঙচুর, কলেজ অধ্যক্ষসহ কারাগারে ৫

১৬ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:২৮ পিএম
বজ্রশক্তি ডেস্ক

গাজীপুর সংবাদদাতা:
গাজীপুরে পুলিশের কাজে বাধা ও গাড়ি ভাঙচুরের ঘটনায় একটি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারদের গত বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেপ্তাররা হলেন, গাজীপুর মহানগরীর সালনা নাসির উদ্দিন মেমোরিয়াল উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নাজমা নাসরিন, কাউলতিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সদস্য মতিউর রহমান, তার সহযোগী মাকসুদুর রহমান, মোবারক হোসেন ও তামিম হোসেন তন্ময়।
জানা গেছে, গাজীপুর মহানগরীর সালনা নাসির উদ্দিন মেমোরিয়াল উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা অধ্যক্ষের অন্যায় আচরণের কারণে তার পদত্যাগের দাবিতে মঙ্গলবার সকাল ৯টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিক্ষোভ করে। তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। এসময়ে অধ্যক্ষ এবং আওয়ামী লীগ নেতার উসকানিতে বহিরাগতরা পুলিশের কাজে বাধা সৃষ্টি ও পুলিশের একটি পিকআপ ভাঙচুর করেন। ওই ঘটনায় গাজীপুর মহানগরীর সদর থানার উপপরিদর্শক উৎপল কুমার বাদী হয়ে মঙ্গলবার রাতে মামলা করেন।
বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকরা জানান, গাজীপুরের সালনা বাজার এলাকায় নাসির উদ্দিন মেমোরিয়াল উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের অবস্থান। কলেজটি দীর্ঘদিনের পুরোনো ও এলাকায় বেশ সুনাম রয়েছে। ওই কলেজের ব্যবস্থাপনা কমিটি নিয়ে বিরোধ চলে আসছিল। তারই জেরে মঙ্গলবার সকালে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও ওই কলেজের সাবেক সভাপতি ফজলুর রহমান, সালনা প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি ও আওয়ামী লীগ নেতা মতিউর রহমান ১০-১২ জন বহিরাগত লোক নিয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের কক্ষে যান। এসময়ে কলেজের দ্বাদশ শ্রেণির এক ছাত্রীকে কলেজের অধ্যক্ষ নাজমা নাসরিন অকথ্য ভাষায় গালিগালাজ করে চর-থাপ্পড় মারেন। বিষয়টি কলেজে দ্বাদশ শ্রেণির ছাত্র হাসিবুল দেখে প্রতিবাদ জানায়। এসময়ে অধ্যক্ষের কক্ষে থাকা বাহিরাগতরা তাকেও মারধর করেন। এই ঘটনায় কলেজের অন্য শিক্ষার্থীদের মধ্যে জানাজানি হলে তারা অধ্যক্ষের পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ। এসময়ে বহিরাগতরা কলেজের মাঠে থাকা পুলিশের একটি পিকআপভ্যান ভাঙচুর করেন। একপর্যায়ে শিক্ষার্থীরা কলেজের পাশের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নিয়ে অবরোধ সৃষ্টি করে। খবর পেয়ে গাজীপুর মহানগর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে অবরুদ্ধ করে রাখা কলেজের অধ্যক্ষ, আওয়ামী লীগ নেতাসহ ছয়জনকে থানা হেফাজতে নিলে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করে। পরে তাদের মধ্য থেকে আওয়ামী লীগ নেতা ফজলুর রহমানকে ছেড়ে দিলেও পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। 
এ বিষয়ে গাজীপুর মহানগরীর সদর থানার ওসি জিয়াউল ইসলাম বলেন, ওই ঘটনার সময় পুলিশের পিকআপভ্যান ভাঙচুর ও পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে থানার উপপরিদর্শক উৎপল কুমার বাদী হয়ে মামলা করেন। ওই মামলায় কলেজের অধ্যক্ষসহ বহিরাগত পাঁচজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। পরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

দারিয়াপুরে মোটরসাইকেলের ট্যাংকিতে সাড়ে ৭ কেজি গাঁজা জব্দ, গ্রেফতার ২

দারিয়াপুরে মোটরসাইকেলের ট্যাংকিতে সাড়ে ৭ কেজি গাঁজা জব্দ, গ্রেফতার ২
গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর বাজার এলাকায় দুটি মোটরসাইকেলের তেলের ট্যাংকিতে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা সাড়ে ৭ কেজি গাঁজা জব্দ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ ঘটনায়…
 ২৩ অক্টোবর ২০২৬    রংপুর

বাপুস রংপুর বিভাগীয় নীতিমালা পর্যবেক্ষণ কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত

বাপুস রংপুর বিভাগীয় নীতিমালা পর্যবেক্ষণ কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত
“নতুন দিনের প্রত্যাশায়, নতুন পথে অভিযাত্রা” প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির (বাপুস) রংপুর বিভাগীয় নীতিমালা পর্যবেক্ষণ কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।…
 ২৩ অক্টোবর ২০২৬    রংপুর

রৌমারীতে মাদকাসক্ত ভাতিজার শাবলের আঘাতে চাচি নিহত, আহত ৩

রৌমারীতে মাদকাসক্ত ভাতিজার শাবলের আঘাতে চাচি নিহত, আহত ৩
শাহ আলম, কুড়িগ্রাম:কুড়িগ্রামের রৌমারীতে মাদকাসক্ত ভাতিজার শাবলের আঘাতে সোনা বানু (৪৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও তিনজন মারাত্মক আহত হয়েছেন। আজ শুক্রবার…
 ২৩ অক্টোবর ২০২৬    রংপুর

সাভারে ‘আল্লাহর বিধান প্রতিষ্ঠা আমাদের করণীয়’ শীর্ষক কর্মীসভা অনুষ্ঠিত

সাভারে ‘আল্লাহর বিধান প্রতিষ্ঠা আমাদের করণীয়’ শীর্ষক কর্মীসভা অনুষ্ঠিত
ঢাকার সাভার উপজেলায় হেযবুত তওহীদের উদ্যোগে ‘আল্লাহর বিধান প্রতিষ্ঠা আমাদের করণীয়’ শীর্ষক কর্মীসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৩ অক্টোবর ২০২৬) বিকেলে সাভার উপজেলা হেযবুত তওহীদের আয়োজনে…
 ২৩ অক্টোবর ২০২৬    ঢাকা

সাভারে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আকাশ গ্রেফতার

সাভারে ৫০ পিস ইয়াবাসহ মাদক কারবারি আকাশ গ্রেফতার
সাভার (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. খলিলুর রহমান আকাশ (২৫) নামের এক পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা…
 ২৩ অক্টোবর ২০২৬    ঢাকা

কুমিল্লায় অস্ত্র তৈরি ও বিক্রির বিজ্ঞাপন, বিপুল অস্ত্রসহ যুবক আটক

কুমিল্লায় অস্ত্র তৈরি ও বিক্রির বিজ্ঞাপন, বিপুল অস্ত্রসহ যুবক আটক
কুমিল্লার লালমাইয়ে দেশীয় অস্ত্র তৈরি করে বিক্রির বিজ্ঞাপন দেওয়ায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় ধারালো অস্ত্র ও আগ্নেয়াস্ত্রসহ আসিফ নামের এক যুবককে আটক করেছে স্পেশাল…
 ২৩ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ, বাড়তে পারে বৃষ্টি!

২৪ ঘণ্টার মধ্যে বঙ্গোপসাগরে লঘুচাপ, বাড়তে পারে বৃষ্টি!
দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরে আগামী ২৪ ঘণ্টার মধ্যে নতুন একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। এটি আরও ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এদিকে কয়েক দিন…
 ২২ অক্টোবর ২০২৬    জাতীয়

গলাচিপায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের উৎসব, মৎস্য বিভাগের অভিযান নিয়ে প্রশ্ন

গলাচিপায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকারের উৎসব, মৎস্য বিভাগের অভিযান নিয়ে প্রশ্ন
পটুয়াখালীর গলাচিপায় মা ইলিশ সংরক্ষণে সরকারি নিষেধাজ্ঞা চললেও নদীতে অবাধে ইলিশ শিকারের অভিযোগ উঠেছে। উপজেলার বিভিন্ন নদ-নদীতে দিন-রাত জাল ফেলছেন জেলেরা। কোথাও প্রকাশ্যে চলছে ইলিশ…
 ২২ অক্টোবর ২০২৬    বরিশাল

কাউনিয়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

কাউনিয়ায় কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত
‘শিক্ষক-অভিভাবকের সম্মিলিত শক্তি, শিক্ষায় বয়ে আনবে সমৃদ্ধি ও মুক্তি’, এই প্রতিপাদ্যকে সামনে রেখে রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে অক্সফোর্ড ইন্টারন্যাশনাল গ্রামার স্কুলের (ওআইজিএস) আয়োজনে এসএসসি-২০২৬ পরীক্ষায়…
 ২২ অক্টোবর ২০২৬    রংপুর

মুরাদনগরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ: সাবেক ইউপি সদস্যসহ আহত ৫

মুরাদনগরে জমি নিয়ে বিরোধের জেরে সংঘর্ষ: সাবেক ইউপি সদস্যসহ আহত ৫
কুমিল্লার মুরাদনগরে জমি ও রাস্তার সীমানা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে বসতঘর ভাঙচুর, জমি দখল, মারধর, স্বর্ণালঙ্কার ও মুঠোফোন ছিনিয়ে নেওয়া এবং প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে।…
 ২২ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

পরিচ্ছন্ন কালাই গড়তে বিশেষ অভিযান, সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রীর

পরিচ্ছন্ন কালাই গড়তে বিশেষ অভিযান, সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রতিমন্ত্রীর
পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ গড়ে তুলতে জয়পুরহাটের কালাই পৌর এলাকায় বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ১১টায় পৌরসভার বিভিন্ন এলাকায়…
 ২২ অক্টোবর ২০২৬    রাজশাহী

শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড: মসজিদ ও ১৮টি দোকান পুড়ে ছাই

শ্রীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড: মসজিদ ও ১৮টি দোকান পুড়ে ছাই
গাজীপুরের শ্রীপুরে ভোররাতে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি মসজিদ, বেশ কয়েকটি দোকানপাট, ঝুট গুদাম, তুলা গুদাম এবং ভাঙারির দোকানসহ মোট ১৮টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। গত…
 ২২ অক্টোবর ২০২৬    ঢাকা

সাতকানিয়ায় মেলা নিয়ে বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদে সিডিডিএসের সংবাদ সম্মেলন

সাতকানিয়ায় মেলা নিয়ে বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদে সিডিডিএসের সংবাদ সম্মেলন
চট্টগ্রাম প্রতিনিধি:মিথ্যা মামলা ও বিভ্রান্তিকর সংবাদ প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন চট্টগ্রাম প্রতিবন্ধী উন্নয়ন সংগঠনের (সিডিডিএস) সাধারণ সম্পাদক মো. তসলিম হোসেন। গত বুধবার (২১ অক্টোবর)…
 ২২ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

উলিপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ লাখ টাকা জরিমানা, দেড় লাখ ঘনফুট বালু জব্দ

উলিপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১ লাখ টাকা জরিমানা, দেড় লাখ ঘনফুট বালু জব্দ
কুড়িগ্রামের উলিপুরে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে নূর ইসলাম (৫৫) নামের এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় তার মজুত করা প্রায়…
 ২২ অক্টোবর ২০২৬    রংপুর

সোনাইমুড়ীতে জমি নিয়ে বিরোধ: দুই ভাইকে কুপিয়ে জখমের ঘটনায় মামলা

সোনাইমুড়ীতে জমি নিয়ে বিরোধ: দুই ভাইকে কুপিয়ে জখমের ঘটনায় মামলা
নোয়াখালীর সোনাইমুড়ীতে জমি নিয়ে বিরোধের জেরে গিয়াস উদ্দিন (৪৮) ও আতিক উল্ল্যাহ (৫৫) নামের দুই ব্যক্তির ওপর হামলার অভিযোগ উঠেছে। শুক্রবার (১৬ অক্টোবর) ভোর ৫টার…
 ২২ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম