প্রচ্ছদ    আন্তর্জাতিক   বাখমুত ঘেরাওয়ে এগোচ্ছে রাশিয়া ইউক্রেন...

বাখমুত ঘেরাওয়ে এগোচ্ছে রাশিয়া ইউক্রেন পাঠাচ্ছে সেনা

১৭ ফেব্রুয়ারি ২০২৩ ০৯:৫৬ পিএম
বজ্রশক্তি ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক:
পূর্বাঞ্চলীয় রণক্ষেত্রে বছরের কঠিন সপ্তাহ পার করছে ইউক্রেন। গত কয়েক দিনে এই রণক্ষেত্রে রুশ সেনাদের কাছে কিছু ভূখণ্ড হারিয়েছে। কিন্তু উভয়পক্ষের কাছে প্রতীকী গুরুত্বপূর্ণ হয়ে ওঠা কয়লা খনির শহর বাখমুত রক্ষায় কঠোর প্রতিজ্ঞায় আরও শক্তি নিয়োগ করছে তারা। বিস্তৃত রণক্ষেত্রের ডনেস্কতে নিয়মিত গোলাবর্ষণ করে যাচ্ছে রুশ সেনারা। অঞ্চলটির অর্ধেক এখন তাদের নিয়ন্ত্রণে। কিন্তু তাদের মূল শক্তি নিয়োগ করেছে বাখমুতে। শহরটির পূর্বের শহরতলী তাদের নিয়ন্ত্রণে। রুশ সেনাবাহিনীর হয়ে বাখমুতে আক্রমণে থাকা ভাড়াটে যোদ্ধা গোষ্ঠী ওয়াগনার গ্রুপের প্রতিষ্ঠাতা ইয়েভজেনি প্রিগোজিন বলেছেন, আমরা প্রতিটি বাড়ি ও প্রতি ইঞ্চি ভূখণ্ডে হামলা চালাচ্ছি। কঠোর পরিশ্রম চলছে। কিন্তু রাশিয়ার সেনাবাহিনী এই লড়াইয়ে এখন পর্যন্ত খুব সুবিধা করতে পারেনি। যুদ্ধের ৫১তম সপ্তাহে এসে তারা নিজেদের কৌশল পরিবর্তন করছে। ৯ ফেব্রুয়ারি স্পষ্ট হয়েছে যে, বাখমুতে থাকা ইউক্রেনীয় সেনাদের রসদ পুনরায় সরবরাহ বন্ধের চেষ্টা করছে রাশিয়া। এক রুশ সামরিক রিপোর্টার লিখেছেন, চাসভ ইয়ার ও বেরখোভকাতে ইউক্রেনের রসদ সরবরাহ বন্ধ করা হয়েছে। এটি যদি ঘটে বাখমুত একটি কৌশলগত ঘেরাওয়ের মধ্যে পড়বে এবং ইউক্রেনীয় সেনারা গোলাবারুদ, ওষুধ ও জ¦ালানি সরবরাহ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়বে। পর দিন ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, ওয়াগনার বাহিনী তিন দিনে বাখমুতের উত্তর দিকে ২-৩ কিলোমিটার অগ্রসর হয়েছে। কয়েক মাস ধরে তেমন কোনো অগ্রগতি না পেলেও মাত্র কয়েক দিনে এই সাফল্য উল্লেখযোগ্য। এখন বাখমুতের উত্তর দিকে স্লোভিয়ানস্ককে সংযুক্ত করা মহাসড়ক হুমকির মুখে রয়েছে। ডনেস্কের কর্মকর্তাদের উদ্ধৃত করে রুশ বার্তা সংস্থা তাস উল্লেখ করেছে, মস্কোর সেনারা বাখমুতে প্রবেশের সব সড়কের নিয়ন্ত্রণে রয়েছে। এর মধ্যে পশ্চিম দিক থেকে শহরে প্রবেশ করার সড়কও রয়েছে। তবে প্রকৃত পরিস্থিতি অনেক বেশি জটিল। ইউক্রেনের এক সামরিক বিশ্লেষক বলেছেন, বাখমুতে এখনও রসদ পৌঁছাচ্ছে। বিষয়টি নিশ্চিত করেছেন অপর এক রুশ সামরিক রিপোর্টার রায়বার। তিনি বলেছেন, ই৪০ ও টি০৫০৪ নামে দুটি সড়ক রাশিয়ার ঘেরাওয়ের মধ্যে নেই। তবে এই দুটি সড়কে গোলাবর্ষণ করছে রুশ সেনারা। প্রিগোজিনও নিশ্চিত করেছেন, ইউক্রেন বাখমুতে আরও সেনা ও গোলাবারুদ পাঠাচ্ছে।  তিনি বলেছেন, সব দিকেই শত্রুরা আরও সক্রিয় হচ্ছে। রিজার্ভের আরও সেনা মোতায়েন করা হচ্ছে। প্রতি দিন চার দিক থেকে বাখমুতের দিকে নতুন ৩০০-৫০০ যোদ্ধা এগোচ্ছে। প্রতি দিন গোলাবর্ষণ তীব্র হচ্ছে। রুশ সেনারা বাখমুতের উত্তর, উত্তরপূর্ব, দক্ষিণ ও পশ্চিম দিক ঘেরাওয়ে ১২-১৩ ফেব্রুয়ারি আক্রমণ করে। কিন্তু এতে কাজ হচ্ছে না। প্রিগোজিন বলছেন, উত্তরাঞ্চলে শত্রুদের ঘেরাও করার মতো কোনো অবস্থা নেই। বাখমুতে তীব্র প্রতিরোধের মুখে পড়ছে রাশিয়া। ইউক্রেনীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় কমান্ডের মুখপাত্র সেরহি চেরেভাটি বলেছেন, ১৪ ফেব্রুয়ারি রাশিয়া ও ইউক্রেনের সেনারা ১৭ বার সংঘাতে লিপ্ত হয়েছে। রুশ পক্ষে ২০৫ জনের মতো নিহত ও ২১৭ জন আহত হয়েছে। উভয় পক্ষ বাখমুতে স্পষ্ট রাজনৈতিক গুরুত্বারোপ করার পরও ইউক্রেন প্রকাশ্যে এই লড়াইকে ছোট করে তুলে ধরছে। ইউক্রেনীয় সামরিক গোয়েন্দা প্রতিনিধি আন্দ্রি চেরনিয়াক কিয়েভ পোস্টকে বলেছেন, রুশ সেনাদের প্রধান লক্ষ্য হলো পূর্ব ইউক্রেনে অন্তত কিছু কৌশলগত সাফল্য অর্জন। কিন্তু রাশিয়ার জনবলের ঘাটতি রয়েছে। বাখমুত ঘেরাওয়ের লক্ষ্যে রাশিয়া কিছুটা সফলও হয়েছে। ক্রাসনা হোরা ১২ ফেব্রুয়ারি দখল করেছে ওয়াগনার গ্রুপ, দাবি করেছেন প্রিগোজিন। কিন্তু অতীতেও দখলের দাবি করেছিল ওয়াগনার গ্রুপ। সব সময় রাশিয়া তা স্বীকার করেনি। কিন্তু এবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তাদের স্বেচ্ছাসেবী সেনাদের বিভাগ শহরটি দখল করেছে। ১৫ ফেব্রুয়ারি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় লুহানস্ক অঞ্চলে বড় অগ্রগতির দাবি করেছে। তারা বলেছে, আক্রমণের সময় ইউক্রেনীয় সেনারা এলোপাথাড়ি ৩ কিলোমিটার পর্যন্ত পিছু হটেছে। লুহানস্কের ইউক্রেনীয় গভর্নর সেরহি হাইদাই বলেছেন, ভিন্ন ভিন্ন দিক থেকে ঢেউয়ের মতো হামলা হচ্ছে। তবে রুশ সেনারা লুহানস্ক অঞ্চলের প্রশাসনিক সীমান্তে পৌঁছার দাবি প্রত্যাখ্যান করেছেন। রুশ সেনারা ক্রেমিন্নাতে সেনা ও সরঞ্জাম জড়ো করছে। তারা এটিকে সবচেয়ে সহজ মনে করছে। এজন্য তারা বড় আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। সূত্র: আল জাজিরা

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

নদীভাঙনে ছোট হচ্ছে বরিশালের মানচিত্র: বছরে বাস্তুহারা লক্ষাধিক মানুষ

নদীভাঙনে ছোট হচ্ছে বরিশালের মানচিত্র: বছরে বাস্তুহারা লক্ষাধিক মানুষ
নদীবেষ্টিত জেলা বরিশালের চারদিক দিয়ে বয়ে চলেছে কীর্তনখোলা, পদ্মা ও মেঘনাসহ অসংখ্য নদী। এসব নদীর অব্যাহত ভাঙনে প্রতি বছর বদলে যাচ্ছে জেলার মানচিত্র। মাইলের পর…
 ১০ জুন ২০২৬    নির্বাচিত

ইসরায়েল-ইরান সংঘাত থামার আগেই শুরু হলো যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন উত্তেজনা

ইসরায়েল-ইরান সংঘাত থামার আগেই শুরু হলো যুক্তরাষ্ট্র ও ইরানের নতুন উত্তেজনা
ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক হামলা ও পাল্টা হামলার পর পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার সম্ভাবনা তৈরি হলেও নতুন করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা শুরু…
 ১০ জুন ২০২৬    আন্তর্জাতিক

ইসলামী ব্যাংক দখলের পর এখন বেদখল হওয়ার যাতনা স্বাভাবিক: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

ইসলামী ব্যাংক দখলের পর এখন বেদখল হওয়ার যাতনা স্বাভাবিক: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী
ইসলামী ব্যাংকের নিয়ন্ত্রণ ও ব্যবস্থাপনা নিয়ে জাতীয় সংসদে কঠোর বক্তব্য দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার বাজেট অধিবেশনে বিরোধী দলীয় নেতার আনা একটি নোটিশের ওপর আলোচনায়…
 ৯ জুন ২০২৬    জাতীয়

সরিষাবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ

সরিষাবাড়িতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও প্রতিবন্ধীদের মাঝে প্রধানমন্ত্রীর সহায়তা বিতরণ
সরিষাবাড়ি (জামালপুর) প্রতিনিধি: জামালপুরের সরিষাবাড়িতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ উন্নয়ন সহায়তা কর্মসূচির আওতায় বিভিন্ন সামগ্রী ও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে প্রশাসনিক…
 ৯ জুন ২০২৬    ঢাকা

জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন

জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির নতুন কমিটি গঠন
শ্রীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে জৈনা বাজার ঔষধ ব্যবসায়ী কল্যাণ সমিতির পূর্ণাঙ্গ কমিটি গঠন এবং পরিচিতি সভা হয়েছে। মঙ্গলবার বেলা ১১টায় উপজেলার জৈনা বাজারে সমিতির নিজস্ব…
 ৯ জুন ২০২৬    ঢাকা

ইরানের হুঁশিয়ারি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ৮

ইরানের হুঁশিয়ারি উপেক্ষা করে লেবাননে ইসরায়েলের হামলা, নিহত ৮
লেবাননে হামলা চললে কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল ইরান। তবে সেই সতর্কবার্তা উপেক্ষা করেই মঙ্গলবার সকালে দক্ষিণ লেবাননের তায়ের বন্দর নগরীতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি…
 ৯ জুন ২০২৬    আন্তর্জাতিক

শ্রীপুরের সাবেক মেয়র আনিছুর রহমানের মৃত্যু, শোকে মারা গেলে ছোট বোন

শ্রীপুরের সাবেক মেয়র আনিছুর রহমানের মৃত্যু, শোকে মারা গেলে ছোট বোন
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুর পৌরসভার সাবেক মেয়র আনিছুর রহমান ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। রোববার দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ…
 ৭ জুন ২০২৬    ঢাকা

সড়কে বর্জ্য দেখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, দুই সিটি কর্মকর্তা বরখাস্ত

সড়কে বর্জ্য দেখে ক্ষুব্ধ প্রধানমন্ত্রী, দুই সিটি কর্মকর্তা বরখাস্ত
রাজধানীর বিভিন্ন এলাকায় কোরবানির পশুর বর্জ্য ও ময়লা জমে থাকায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের দুই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। শুক্রবার…
 ৩০ মে ২০২৬    জাতীয়

দেশে হামে আরও ১০ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৭৫

দেশে হামে আরও ১০ শিশুর মৃত্যু, মোট প্রাণহানি ৫৭৫
দেশে হাম ও এর উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ১০ জন শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে দুই জন নিশ্চিতভাবে হামে আক্রান্ত ছিল এবং বাকি…
 ৩০ মে ২০২৬    জাতীয়

কোরবানির দুই দিনে আহত হয়ে ঢামেকে ২৭২ জনের চিকিৎসা

কোরবানির দুই দিনে আহত হয়ে ঢামেকে ২৭২ জনের চিকিৎসা
কোরবানির পশু জবাই ও মাংস কাটার সময় আহত হয়ে ঈদের দিন ও পরের দিন মিলে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ২৭২ জন চিকিৎসা নিয়েছেন। এদের…
 ৩০ মে ২০২৬    জাতীয়

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ শিশুর মৃত্যু

রাজধানীর আদ-দ্বীন হাসপাতালে একসঙ্গে ৬ শিশুর মৃত্যু
রাজধানীর মগবাজারে অবস্থিত আদ-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালে একসঙ্গে ছয় শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। বুধবার সকালে এই হৃদয়বিদারক খবরটি জানাজানি হওয়ার পর পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি…
 ২৭ মে ২০২৬    জাতীয়

মৃদু ভূমিকম্পে কাঁপল রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল

মৃদু ভূমিকম্পে কাঁপল রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চল
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে আজ মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার বেলা ১১টা ৪১ মিনিটের দিকে এই ভূকম্পন হয়। হঠাৎ হওয়া এই কম্পনের ফলে সাধারণ…
 ২৬ মে ২০২৬    জাতীয়

সাভারে শিল্পাঞ্চলে ছুটি শুরু: বাড়তি ভাড়ায় নাজেহাল ঘরমুখো মানুষ

সাভারে শিল্পাঞ্চলে ছুটি শুরু: বাড়তি ভাড়ায় নাজেহাল ঘরমুখো মানুষ
পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে সাভার ও আশুলিয়ার বিভিন্ন পোশাক কারখানায় ছুটি শুরু হয়েছে। সোমবার দুপুরের পর থেকেই নাড়ির টানে বাড়ি ফেরা মানুষের ভিড় বাড়তে…
 ২৫ মে ২০২৬    জাতীয়

পশ্চিমবঙ্গে পশুর হাটে মন্দা ও কোরবানি নিয়ে আতঙ্ক

পশ্চিমবঙ্গে পশুর হাটে মন্দা ও কোরবানি নিয়ে আতঙ্ক
পবিত্র ঈদুল আযহা ঘনিয়ে আসলেও ভারতের পশ্চিমবঙ্গের পশুর হাটগুলোতে কেনাবেচা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। কলকাতার উপকণ্ঠে অবস্থিত বিশাল ধুলাগড় গরুর হাটে গিয়ে দেখা গেছে,…
 ২৫ মে ২০২৬    আন্তর্জাতিক
ভুয়া নওমুসলিম তৈরির গডফাদার

ধর্ম ও আবেগকে পুঁজি করে ভাইরাল সিদ্দিকের কোটি টাকার প্রতারণা!

ধর্ম ও আবেগকে পুঁজি করে ভাইরাল সিদ্দিকের কোটি টাকার প্রতারণা!
সোশ্যাল মিডিয়ায় ‘ভাইরাল সিদ্দিক’ নামে পরিচিত আবু বকর সিদ্দিকের অন্ধকার জগতের নানা তথ্য সামনে এসেছে। ধর্মের লেবাস এবং মানুষের আবেগকে কাজে লাগিয়ে তিনি গত কয়েক…
 ২৩ মে ২০২৬    অন্যান্য