প্রচ্ছদ    খেলাধুলা   ইংল্যান্ডের পর এবার আইরিশবধের মিশন

ইংল্যান্ডের পর এবার আইরিশবধের মিশন

১৭ মার্চ ২০২৩ ০৮:৫৭ পিএম
বজ্রশক্তি ডেস্ক

খেলারপত্র ডেস্ক:
ঘরের মাঠে কদিন আগেই বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডকে হোয়াইটওয়াশ করার লজ্জা দিয়েছে বাংলাদেশ। সেই আনন্দের রেশ না কাটতেই এবার বাংলাদেশের লক্ষ্য আইরিশবধ। সেই লক্ষ্যে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে  শনিবার মাঠে নামবে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচ শুরু বাংলাদেশ সময় দুপুর ২টায়।
একদিনের ক্রিকেটে বাংলাদেশ অনেক বছর ধরেই সমীহ জাগানিয়া দল। খেলা যদি হয় দেশের মাটিতে, তাহলে সম্ভাবনা আরও বেড়ে যায়। ভক্ত-সমর্থকরা আশায় থাকেন ভালো ফলের। সেই ভালো ফল মানেই জয়ের চাহিদা।
সর্বশেষ ইংল্যান্ড সিরিজে ইংলিশদের টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ করার আগে ওয়ানডে সিরিজের শেষ ম্যাচেও বাংলাদেশ পেয়েছিল জয়ের দেখা। যদিও ওয়ানডে সিরিজে হার মানতে হয় ২-১ ব্যবধানে। তবে শেষ ওয়ানডের পর থেকে আন্তর্জাতিক ক্রিকেটে টানা জয়ের মধ্যে আছে বাংলাদেশ।
নিজেদের মাঠে বাংলাদেশ ফেভারিট হলেও আয়ারল্যান্ডকে হালকা করে দেখার উপায় নেই। কারণ, গত কয়েকদিনে তারা কন্ডিশনের সঙ্গে ভালোই মানিয়ে নিয়েছে। তা ছাড়া একমাত্র প্রস্তুতি ম্যাচে গত বুধবার (১৫ মার্চ) আইরিশদের কাছে ৭৭ রানের বড় ব্যবধানে হেরেছে বিসিবি একাদশ। সব মিলিয়ে হালকাভাবে দেখার সুযোগ নেই।
যদিও প্রস্তুতি ম্যাচ আর আন্তর্জাতিক ম্যাচের মধ্যে ব্যবধান অনেক। তারুণ্য নির্ভর বাংলাদেশকে নিয়ে আশাবাদী প্রধান কোচ চন্ডিকা হাতুরুসিংহে। দ্বিতীয় মেয়াদে সাকিব আল হাসান-তামিম ইকবালদের কোচ হয়ে আসার পর সবার আগে নজর দিয়েছেন তরুণদের দিকে। তারুণ্য নির্ভর দল নিয়ে ইংল্যান্ডের মতো আয়ারল্যান্ড সিরিজ নিয়েও আশাবাদী হাতুরুসিংহে।
হাসান মাহমুদ, তৌহিদ হৃদয়, নাসুম আহমেদ, ইয়াসির আলী, শরিফুল ইসলাম, রনি তালুকদারদের মতো তরুণদের নিয়ে দল সাজিয়েছেন হাতুরুসিংহে। এ প্রসঙ্গে গতকাল শুক্রবার ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘আমি তাদের খেলার মাঠে পূর্ণ স্বাধীনতা দিতে চাই। আন্তর্জাতিক পর্যায়ের জন্য ওরা নিজেদের মানসিকভাবে প্রস্তুত করুক। হার-জিত নয়, আমি দেখতে চাই ওরা চাপের মুখে কেমন আচরণ করে। যদি সেটি হয়, তাহলে বুঝব আমরা সঠিক পথেই আছি।’
কালকের ম্যাচের আগে বাংলাদেশ দলে দুশ্চিন্তার কারণ একাধিক খেলোয়াড়ের চোট। আঙ্গুলের চোটে সিরিজ শুরুর আগেই ছিটকে গেছেন জাকির হাসান। জ্বরে ভুগছেন অধিনায়ক তামিম ইকবাল। যদিও আজ অনুশীলন করেছেন, তবে অধিনায়ককে নিয়ে চিন্তা থেকেই যাচ্ছে। অনিশ্চয়তা আছে অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজকে নিয়েও। এ ছাড়া অনুশীলনে ফুটবল খেলতে গিয়ে চোখে-মুখে চোট পেয়েছেন তিনি।
আইরিশ দলে তেমন কোনো অসুবিধা নেই। পাশাপাশি প্রস্তুতি ম্যাচ জিতে মানসিকভাবে এগিয়ে আছে তারা। মানিয়ে নিচ্ছে কন্ডিশনের সঙ্গে। তবে, বাইশ গজে নামার আগে মাঠের বাইরে ফেলে আসতে হবে সবকিছু। যেখানে চেনা কন্ডিশনে ম্যাচ জয় ছাড়া অন্যকিছু ভাবছে না বাংলাদেশ।

বাংলাদেশ স্কোয়াড:
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, ইয়াসির আলী, তৌহিদ হৃদয়, রনি তালুকদার, এবাদত হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, শরীফুল ইসলাম, নাসুম আহমেদ।

আয়ারল্যান্ড স্কোয়াড:
অ্যান্ডি বালবের্নি (অধিনায়ক), পল স্টার্লিং, কার্টিস ক্যাম্পার, জর্জ ডকরেল, ফিওন হ্যান্ড, ম্যাথু হামব্রিস, ব্যারি ম্যাককার্টি, হ্যারি টেক্টর, বেন হোয়াইট, মার্ক আদাইর, স্টিফেন ডোহেনি, গ্রাহাম হিউম, অ্যান্ডি ম্যাকব্রিন, জস লিটল, লোরকান টাকার, গ্যারেথ ডিলানি।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

আওয়ামী লীগকে রাজনৈতিক জায়গা দিয়ে এখন নিজেরাই সংকটে বিএনপি: নাহিদ

আওয়ামী লীগকে রাজনৈতিক জায়গা দিয়ে এখন নিজেরাই সংকটে বিএনপি: নাহিদ
জাতীয় ঐক্য ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতির কথা বলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে পুনর্বাসনের চেষ্টা করেছে বিএনপি সরকার। আর এর পরিণতিতে এখন বিএনপিকেই সংকটের মুখে পড়তে…
 ১৭ নভেম্বর ২০২৬    নির্বাচিত

শেখ হাসিনার বিচার বাংলাদেশের আইনেই হবে, অন্য কোনো দেশ কথা বলতে পারে না: ডা. জাহেদ

শেখ হাসিনার বিচার বাংলাদেশের আইনেই হবে, অন্য কোনো দেশ কথা বলতে পারে না: ডা. জাহেদ
শেখ হাসিনার বিচার বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ীই হবে, এ বিষয়ে ভারতসহ অন্য কোনো দেশের কথা বলার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক…
 ১৭ নভেম্বর ২০২৬    জাতীয়

‘ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে’: পরীমণি

‘ব্যাড টাচ হোক বা গুড টাচ, আমার তো ব্যথা লাগছে’: পরীমণি
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় আদালতে হাজিরা দিতে গিয়ে সাংবাদিকের স্পর্শ নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন চিত্রনায়িকা পরীমণি। এ সময় ছয় বছর ধরে আদালতে আসা-যাওয়ার অভিজ্ঞতা…
 ১৭ নভেম্বর ২০২৬    বিনোদন

দেশের তিন গুরুত্বপূর্ণ জেলায় ১৮ প্লাটুন আনসার মোতায়েন!

দেশের তিন গুরুত্বপূর্ণ জেলায় ১৮ প্লাটুন আনসার মোতায়েন!
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং রাষ্ট্রীয় সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে গোপালগঞ্জ, গাজীপুর ও নারায়ণগঞ্জে মোট ১৮ প্লাটুন আনসার ব্যাটালিয়ন সদস্য মোতায়েন করা হয়েছে। এর…
 ১৭ নভেম্বর ২০২৬    ঢাকা

ফেনীর ৪৩ ইউপিতে তিন ধাপে নির্বাচন: প্রথম ধাপে ভোট ২১ জানুয়ারি

ফেনীর ৪৩ ইউপিতে তিন ধাপে নির্বাচন: প্রথম ধাপে ভোট ২১ জানুয়ারি
নিজস্ব প্রতিবেদক, ফেনী:আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে ফেনী জেলার ছয়টি উপজেলার ৪৩টি ইউনিয়নে তিন ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। আগামী বছরের ২১ জানুয়ারি প্রথম ধাপের ভোটের…
 ১৭ নভেম্বর ২০২৬    চট্টগ্রাম

আরও ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা এনসিপির!

আরও ১০০ উপজেলা-পৌরসভায় প্রার্থী ঘোষণা এনসিপির!
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয় দফায় দেশের আরও ১০০টি উপজেলা ও পৌরসভায় প্রার্থীর নাম ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (১৭ নভেম্বর)…
 ১৭ নভেম্বর ২০২৬    নির্বাচিত

শিশু রামিসা হত্যা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল রাখলেন হাইকোর্ট!

শিশু রামিসা হত্যা: সোহেলের মৃত্যুদণ্ড বহাল রাখলেন হাইকোর্ট!
রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি সোহেল রানার সাজা বহাল রেখেছেন হাইকোর্ট। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি…
 ১৭ নভেম্বর ২০২৬    জাতীয়

প্রধানমন্ত্রীর দাদাবাড়ি বগুড়া হলেও নানাবাড়ি কিন্তু নোয়াখালী: সংসদে হান্নান মাসউদ

প্রধানমন্ত্রীর দাদাবাড়ি বগুড়া হলেও নানাবাড়ি কিন্তু নোয়াখালী: সংসদে হান্নান মাসউদ
প্রধানমন্ত্রী তারেক রহমানের দাদাবাড়ি বগুড়ায় হলেও নানাবাড়ি নোয়াখালীতে—সংসদে এমন মন্তব্য করে আলোচনায় এসেছেন নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য হান্নান মাসউদ। বগুড়ার পাশাপাশি নোয়াখালীর উন্নয়নেও সরকারের বিশেষ…
 ১৭ নভেম্বর ২০২৬    নির্বাচিত

পরীক্ষামূলক উৎপাদন শেষে আজ গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ!

পরীক্ষামূলক উৎপাদন শেষে আজ গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ!
দীর্ঘ প্রতীক্ষা, নানা ধাপের পরীক্ষা-নিরীক্ষা ও কারিগরি প্রস্তুতি শেষে বিদ্যুৎ উৎপাদনের জন্য প্রস্তুত হয়েছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিট। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে আজ মঙ্গলবার…
 ১৭ নভেম্বর ২০২৬    রাজশাহী

মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ, সন্তোষে নানা আয়োজন!

মজলুম জননেতা মওলানা ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ, সন্তোষে নানা আয়োজন!
শোষণ, বৈষম্য, সাম্রাজ্যবাদ ও অন্যায়ের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করে যিনি পরিচিতি পেয়েছিলেন ‘মজলুম জননেতা’ হিসেবে, সেই মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী আজ। ১৯৭৬…
 ১৭ নভেম্বর ২০২৬    জাতীয়

মেয়ের জন্মদিনে সেঞ্চুরি, চিঠি নিয়ে আবেগঘন উদযাপন লিটনের!

মেয়ের জন্মদিনে সেঞ্চুরি, চিঠি নিয়ে আবেগঘন উদযাপন লিটনের!
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে সেঞ্চুরি করে মেয়েকে বিশেষ উপহার দিয়েছেন বাংলাদেশের উইকেটরক্ষক ব্যাটার লিটন দাস। শতক পূর্ণ করার পর ব্যাট ও হেলমেট উঁচিয়ে ধরার…
 ১৭ নভেম্বর ২০২৬    খেলাধুলা

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার!

ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার!
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ৭টার দিকে রাজধানীর বারিধারা এলাকার…
 ১৭ নভেম্বর ২০২৬    রাজধানী

মুসলিম নারী ক্যাডেটের স্যালুটের জবাবে উঠে দাঁড়িয়ে পাল্টা স্যালুট, প্রশংসায় কেরালার মুখ্যমন্ত্রী!

মুসলিম নারী ক্যাডেটের স্যালুটের জবাবে উঠে দাঁড়িয়ে পাল্টা স্যালুট, প্রশংসায় কেরালার মুখ্যমন্ত্রী!
ভারতের কেরালা রাজ্যের মুখ্যমন্ত্রী ভি ডি সতীশনের একটি সৌজন্যমূলক আচরণ সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রশংসা কুড়াচ্ছে। এক মুসলিম নারী পুলিশ ক্যাডেটের আনুষ্ঠানিক স্যালুটের জবাবে নিজের আসন…
 ১৭ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, মাঠে ড্রোন ও সাঁজোয়া যান

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, মাঠে ড্রোন ও সাঁজোয়া যান
গোপালগঞ্জের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে সরকার। এর অংশ হিসেবে জেলায় ১০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন…
 ১৭ নভেম্বর ২০২৬    বরিশাল

নাগরিকত্ব থাকলেই মিলবে না পাসপোর্ট, শেখ হাসিনাকে ফেরাতে প্রত্যর্পণ চুক্তির ওপর জোর শামার!

নাগরিকত্ব থাকলেই মিলবে না পাসপোর্ট, শেখ হাসিনাকে ফেরাতে প্রত্যর্পণ চুক্তির ওপর জোর শামার!
বাংলাদেশের নাগরিক হলেই পাসপোর্ট পাওয়ার নিশ্চয়তা নেই। কোনো ব্যক্তি ফৌজদারি অপরাধে দণ্ডপ্রাপ্ত হলে তাকে পাসপোর্ট দিতে সরকার বাধ্য নয় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ…
 ১৬ নভেম্বর ২০২৬    জাতীয়