প্রচ্ছদ    অর্থনীতি   শঙ্কা কাটিয়ে দেশে এবার আমনের...

শঙ্কা কাটিয়ে দেশে এবার আমনের আশানুরূপ ফলন

১২ ডিসেম্বর ২০২২ ০৯:৩৮ পিএম
বজ্রশক্তি ডেস্ক

ষ্টাফ রিপোর্টার: 

শঙ্কা কাটিয়ে দেশে এবার আমনের আশানুরূপ ফলন হয়েছে। যদিও এবার মৌসুমের শুরুতেই আমনের আবাদ অনাবৃষ্টির কারণে বাধাগ্রস্ত হয়েছিল। পাশাপাশি ঘূর্ণিঝড় সিত্রাংও বড় ধরনের আশঙ্কা তৈরি করেছিল। কিন্তু ওসব শঙ্কা কাটিয়ে এবারের আমন মৌসুমের ফলন আশানুরূপ হয়েছে।

 ইতোমধ্যে দেশের প্রায় সাড়ে ৬৩ শতাংশ জমির আমন ধান কাটা হয়েছে। অনুকূল আবহাওয়া ও আলো বেশি থাকায় এবার হেক্টরপ্রতি ৩ দশমিক ১০ টন চালের গড় ফলন পাওয়া গেছে।  যা প্রত্যাশার চেয়েও বেশি। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই) সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা যায়। সংশ্লিষ্ট সূত্র মতে, দেশে এবার আমন মৌসুমে ৫৬ লাখ ৫৭ হাজার ৪৪৭ হেক্টর জমিতে ধানের আবাদ হয়েছে। তা থেকে ১ কোটি ৫৯ লাখ ৮৬ হাজার টন উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছিল। কিন্তু ঘূর্ণিঝড় সিত্রাংয়ে মোট ৩১ জেলার ৮০ হাজার ৭৭৭ হেক্টর ধান আবাদি জমি আক্রান্ত হয়। তার মধ্যে পুরোপুরি নষ্ট হয়ে যায় ৫ হাজার ৬০০ হেক্টর জমির ধান। তাছাড়া অনাবৃষ্টির কারণেও সব জায়গায় একই সময়ে আবাদ শুরু করা যায়নি। সব মিলে এবার আমন উৎপাদন কমে যাওয়ার বড় শঙ্কা তৈরি হলেও অনুকূল আবহাওয়ার কারণে ফলনে আগের সব রেকর্ড ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে। ২০২১-২২ অর্থবছরে আমন মৌসুমে হেক্টরপ্রতি ফলনের হার ছিল প্রায় ২ দশমিক ৬২ টন। তার আগে ২০১৮-১৯ থেকে ২০২০-২১ অর্থবছর পর্যন্ত ফলন মোটামুটি আড়াই টনের ঘরেই ছিল।
সূত্র জানায়, স্বাধীনতার পর আমনের এত ভালো ফলন আর কখনো পাওয়া যায়নি। মূলত উচ্চফলনশীল জাতের আবাদ বেশি হওয়া, অনুকূল আবহাওয়া ও আলোকোজ্জ্বল পরিবেশ পাওয়া, রোগ-বালাই কম হওয়া এবং সারের সুষম প্রয়োগের কারণেই এবার ভালো ফলন হয়েছে। ব্রি ৫১, ব্রি ৪৮, ব্রি ৭৫, ব্রি ৯০, বিনা ১৬, বিনা ১৭ ও বিনা ২২ জাতের ধানই বেশি চাষাবাদ হয়েছে। এবার অতিবৃষ্টি না হওয়ায় ফলন বাড়াতে সহযোগিতা করেছে। ফলে গত বছরের চেয়ে হেক্টরপ্রতি দশমিক ৫ টন বেশি ফলন হয়েছে। দেশে এখন পর্যন্ত চলতি রোপা আমন মৌসুমে ৩৫ লাখ ৮৮ হাজার ৫৮ হেক্টর জমির ফসল কাটা হয়েছে। যা মোট জমির প্রায় ৬৩ দশমিক ৪২ শতাংশ। ওসব জমিতে ১ কোটি ১১ লাখ ৩১ হাজার ৯৮০ টন চাল উৎপাদন হয়েছে। হেক্টরপ্রতি ফলনের হার ৩ দশমিক ১০ টন। তাছাড়া ধানের হেক্টরপ্রতি ৪ দশমিক ৬৫ টন ফলন পাওয়া গেছে। আর রোপা ও বোনা আমন মিলে ৩ টনের কিছু বেশি হেক্টরপ্রতি চালের গড় ফলন হয়েছে। এবার রাজশাহী, দিনাজপুর ও যশোর অঞ্চলের জেলাগুলোয় আমনের সবচেয়ে ভালো ফলন পাওয়া গেছে। রাজশাহী অঞ্চলের রাজশাহী, নওগাঁ, নাটোর ও চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৪ লাখ ৪ হাজার ৮৫ হেক্টর জমিতে আমন আবাদ করা হয়। ওই অঞ্চলটিতে এখন পর্যন্ত ৩ লাখ ১০ হাজার ৫৯৭ হেক্টর বা ৭৬ দশমিক ৮৬ শতাংশ জমির ধান কাটা হয়েছে। ওসব জমিতে চাল উৎপাদন হয়েছে ১০ লাখ ৭৮ হাজার ৩৩৩ টন। ফলনের হার হেক্টরপ্রতি ৩ দশমিক ৮৭ টন। তবে বিগত বছরগুলোয় প্রতি বিঘায় আমন আবাদে ৭-৮ হাজার টাকা খরচ হলেও এবার ডিজেল ও সারের মূল্যবৃদ্ধিতে বিঘাপ্রতি প্রায় ১১ হাজার টাকা খরচ হয়েছে। 
এদিকে কৃষি বিশেষজ্ঞদের মতে, আমন মৌসুমের শুরুতে অনাবৃষ্টির কারণে এক ধরনের শঙ্কা তৈরি হয়েছিল। তারপর ডিজেল ও সারের মূল্যবৃদ্ধি কৃষকদের মাঝে নেতিবাচক প্রভাব ফেলেছে। তবে শেষের দিকে আবহাওয়া ভালো থাকায় প্রত্যাশিত ফলন হয়েছে। তবে এবার আমনের ফলনের হার বেশি থাকলেও সাধারণত সুগন্ধিযুক্ত চাল বা চিকন চাল মৌসুমের শেষের দিকে কাটা হয়। সেগুলোর ফলন কম হয়। যে কারণে গড় ফলনের হার সামনে আরো কমতে পারে। এতোদিনে যে পরিমাণ ফসল কাটা হয়েছে তা মূলত উত্তরবঙ্গকেন্দ্রিক। ওসব অঞ্চলে উচ্চফলনশীল জাতের আবাদ করা হয়। ওসব এলাকায় বরাবরই ফলনের হার ভালো থাকে। মৌসুমের শুরুতে অনাবৃষ্টি থাকলেও কৃষক সাধারণত আমন ধান হাতছাড়া করে না। তবে এবার কৃষকরা দেরিতে আমন রোপণ করেছে। ফলে শেষের দিকে ফলনের হার অনেকটা কমে যাবে। গড় ফলন ওই কারণে আরো কমে যাবে। প্রতি বছর উত্তরবঙ্গে বন্যায় অনেক ক্ষয়ক্ষতি হয়। এবার হয়নি। ফলে এবার আমনের সার্বিক ফলন ভালো হবে।
অন্যদিকে এ প্রসঙ্গে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. বেনজীর আলম জানান, এবার আমনের ফলন খুবই ভালো হয়েছে। এ বছরের মতো এর আগে কোনো বছর ভালো ফলন পাওয়া যায়নি। লক্ষ্যমাত্রার চেয়েও এবার ভালো ফলন হবে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

মাদারীপুরের আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার
মাদারীপুর জেলার আলোচিত গৃহবধূ লামিয়া হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। মাদারীপুর জেলা পুলিশ সুপার হাবিবুর রহমানের নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল)…
 ২১ জুলাই ২০২৬    ঢাকা

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর

মাদারীপুর সরকারি কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের ঘোষণা এমপি জাহান্দার আলীর
মাদারীপুর সরকারি কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ মঙ্গলবার (১৪ জুলাই) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে…
 ১৪ জুলাই ২০২৬    ঢাকা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা

শ্রীপুরে পোশাক কারখানায় হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক অসুস্থ, ছুটি ঘোষণা
গাজীপুরের শ্রীপুর উপজেলার তেলিহাটি ইউনিয়নের টেপিরবাড়ি এলাকায় অবস্থিত ‘কালার অ্যান্ড কোং লিমিটেড কারখানায় প্রায় অর্ধশতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন। পরে পরিস্থিতি বিবেচনায় কর্তৃপক্ষ আজ কারখানার…
 ৭ জুলাই ২০২৬    ঢাকা

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু

টাঙ্গাইলে পরিত্যক্ত কূপে ছাগলছানা বাঁচাতে গিয়ে বাবা-ছেলেসহ চারজনের মৃত্যু
টাঙ্গাইলের মধুপুর উপজেলায় একটি পরিত্যক্ত কূপে পড়ে যাওয়া ছাগলছানা উদ্ধার করতে গিয়ে একই পরিবারের ও প্রতিবেশীদের চারজন ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সদস্যের মৃত্যু হয়েছে। আজ শনিবার (২০…
 ২০ জুন ২০২৬    ঢাকা

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত

কারাতে চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জিতলেন পটুয়াখালীর নুর-ই-জান্নাত
পটুয়াখালী প্রতিনিধি: ঢাকার শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘শিহান হুমায়ুন কবির জুয়েল মেমোরিয়াল ৫ম কারাতে চ্যাম্পিয়নশিপ-২০২৬’-এ স্বর্ণপদক জিতেছেন পটুয়াখালীর মেয়ে নুর-ই-জান্নাত। শুক্রবার (১৯…
 ২০ জুন ২০২৬    বরিশাল

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ব মানবাধিকার সংস্থার ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন
বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের ঢাকা মহানগর দক্ষিণের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে শওকত সরদারকে সভাপতি, সোলায়মান পলাশকে সাধারণ সম্পাদক…
 ১৯ জুন ২০২৬    জাতীয়

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল

মহাখালীতে সাবেক ছাত্রনেতাদের আলোচনা ও দোয়া মাহফিল
প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সরকারের সাফল্য কামনা এবং মার্কিন যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য নাজিমুদ্দিন আলমের সুস্থতা কামনায় আলোচনা ও দোয়া…
 ১৯ জুন ২০২৬    ঢাকা

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে

যুক্তরাষ্ট্র ও ইরানের ঐতিহাসিক সমঝোতা স্মারক: যা থাকছে ১৪ দফার চুক্তিতে
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি সম্প্রসারণের লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত এবং কার্যকর হয়েছে। ফ্রান্সের এভিয়ান-লে-বাঁ এলাকায় অনুষ্ঠিত জি৭ সম্মেলনে অংশ নেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার

কুমিল্লায় কোদালের কোপে বড় ভাইকে হত্যা, ছোট ভাই গ্রেফতার
কুমিল্লার তিতাস উপজেলায় পারিবারিক বিরোধের জেরে বড় ভাইকে কোদাল দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার আপন ছোট ভাইয়ের বিরুদ্ধে। বুধবার (১৭ জুন) দুপুরে উপজেলার জগতপুর…
 ১৮ জুন ২০২৬    চট্টগ্রাম

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ

বিশ্ববাজারে আবার ঊর্ধ্বমুখী স্বর্ণের দাম, নেপথ্যে যে কারণ
যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্পাদিত অন্তর্বর্তীকালীন চুক্তির জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম কমেছে। এর ফলে বিশ্ববাজারে মূল্যস্ফীতির চাপ কমার ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের বাজার। আজ…
 ১৮ জুন ২০২৬    অর্থনীতি

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

নারীদের বৃহত্তর অংশগ্রহণে জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম ক্রমবর্ধমান বৈশ্বিক সংকট ও মানবিক চ্যালেঞ্জের প্রেক্ষাপটে মানবিক সহায়তা জোরদার করা এবং শান্তি প্রতিষ্ঠার প্রচেষ্টায় নারীদের আরও বেশি অংশগ্রহণ নিশ্চিত…
 ১৮ জুন ২০২৬    আন্তর্জাতিক

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

নোয়াখালীতে বীর বিক্রম আবদুল মালেকের পরিবারের জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ
নোয়াখালী প্রতিনিধি: নোয়াখালী সদর উপজেলার এওজবালিয়া ইউনিয়নে প্রয়াত বীর মুক্তিযোদ্ধা আবদুল মালেক বীর বিক্রমের পরিবারের জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এই…
 ১৭ জুন ২০২৬    চট্টগ্রাম

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন

এআইয়ের প্রভাব: চাকরির বাজারে মূল্যহীন ১২ হাজার ডিগ্রি বাতিল করল চীন
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির দ্রুত বিকাশের কারণে চীন তাদের বিশ্ববিদ্যালয়গুলোর প্রায় ১২ হাজার কলা, মানবিক ও ভাষাবিষয়ক ডিগ্রি বাতিল করেছে। দেশটি এখন প্রযুক্তি ও এআইভিত্তিক…
 ১৭ জুন ২০২৬    আন্তর্জাতিক

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ

প্রথমবার ইউএনএইচসিআর নির্বাহী কমিটির ব্যুরোর সভাপতির দায়িত্বে বাংলাদেশ
জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাইকমিশনারের (ইউএনএইচসিআর) নির্বাহী কমিটির (এক্সকম) ব্যুরোর সভাপতি হিসেবে প্রথমবারের মতো দায়িত্ব গ্রহণ করেছে বাংলাদেশ। জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত নাহিদা…
 ১৭ জুন ২০২৬    জাতীয়

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন

আদিতমারীতে নিখোঁজ শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সন্দেহভাজনের বাড়িতে আগুন
লালমনিরহাটের আদিতমারীতে নিখোঁজ হওয়ার একদিন পর নন্দিনী (৭) নামের এক শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৬ জুন) সকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের ফলিমারী…
 ১৬ জুন ২০২৬    রংপুর