প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   বিশ্লেষণ: জন কেরিদের গণতন্ত্র ন্যায়নীতির...

বিশ্লেষণ: জন কেরিদের গণতন্ত্র ন্যায়নীতির প্রশ্নে পুরোটাই ব্যর্থ

২৫ মে ২০১৫ ১১:২৫ এএম
বজ্রশক্তি ডেস্ক

আবু সাফওয়ান:
ক্রিমিয়ার অধিকাংশ জনগণ ইউক্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে রাশিয়ার সাথে একীভূত হওয়ার জন্য যে গণভোট সম্পন্ন করেছে তার বিরোধিতা করতে গিয়ে যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয়ানগণ রাশিয়ার প্রতি কঠোর সমালোচনা এবং এ ভোটপ্রক্রিয়াকে অবৈধ আখ্যা দিয়েছে। প্রতিক্রিয়াস্বরূপ তারা রাশিয়ার অনেক নেতার উপর ভিসা ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপ করেছে। একই সাথে ক্রিমিয়ার এই সিদ্ধান্তে সহযোগিতা ও প্রত্যক্ষ ভূমিকা রাখার কারণে রাশিয়াকে বিশ্বযুদ্ধের সম্ভাবনার কথাও স্মরণ করিয়ে দিয়েছেন মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। গত মঙ্গলবার মার্কিন পররাষ্ট্র দফতরে এক বক্তব্যে তিনি বলেন, “রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্রিমিয়াকে রাশিয়ার সঙ্গে একীভূত করার সিদ্ধান্ত নিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছেন এবং এজন্য তাকে ‘মূল্য’ দিতে হবে (বাংলাদেশ প্রতিদিন অনলাইন)” যদিও ভ­দিমির পুতিনের নেতৃত্বাধীন রাশিয়া পশ্চিমাদের এসব হুমকি-ধামকিকে থোরাই পাত্তা দিচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে যে ভোটের মাধ্যমে স্বায়ত্বশাসিত ক্রিমিয়ার অধিকাংশ জনগণ নিজেদের চাওয়া পাওয়ার বহিঃপ্রকাশ ঘটিয়েছে তাকে পশ্চিমারা কেন এবং কোন যুক্তিতে অবৈধ আখ্যা দিতে পারে? বিশেষ করে পশ্চিমা সভ্যতা যখন সেই একই গণতন্ত্র ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য বিশ্বের অপরাপর অগণতান্ত্রিক দেশগুলোর উপর সামরিক বাহিনী প্রেরণ করে নারী-শিশুসহ সাধারণ ও নিরস্ত্র মানুষকে হত্যা করে! তাদের সেই পছন্দনীয় গণতান্ত্রিক পদ্ধতির ভোট ব্যবস্থার উপর আশ্রয় করে ক্রিমিয়া যখন রাশিয়ার সাথে একীভূত হতে চায় এবং বিশেষ করে তাদের অধিকাংশ জনগণই যখন জাতিগতভাবে রাশিয়ান, তখন তাদের এই প্রচেষ্টা দোষনীয় এবং কেন অবৈধ হতে যাবে? তাহলে পশ্চিমাদের সত্যিকার নীতি কী মানুষের কাছে সে প্রশ্ন উঠাটাই কি স্বাভাবিক নয়?
প্রকৃত অর্থেই পশ্চিমা বিশ্ব আদর্শ বিবর্জিত। নিজেদের সামরিক আধিপত্য, সর্বদা অন্যদেরকে দাবিয়ে রাখার প্রচেষ্টা, তাদের সামনে কাউকে মাথা উঁচু করে দাঁড়াতে না দেওয়া এবং নিজেদের অর্থনৈতিক সুবিধা আদায়ই তাদের একমাত্র আদর্শ। যদি তা-ই না হবে তাহলে কি করে সৌদি আরবের বুকে যুগের পর যুগ ধরে নির্বিঘেœ রাজতন্ত্র চলতে পারে? কেনই বা রাজতন্ত্রের ‘কিং’দের সাথে তাদের এত সখ্যতা? কেনই বা মিশরের মুসলিম ব্রাদারহুড সরকার সংখ্যাগরিষ্ট মানুষের ভোট পেয়ে ক্ষমতায় গিয়েও সামরিক বাহিনীর হস্তক্ষেপে ক্ষমতাচ্যুত হয় আর সেই সেনা শাসকদেরকে মার্কিন যুক্তরাষ্টসহ তাদের অন্যান্য দোসরগণ অকুণ্ঠ সমর্থন দিয়ে যায়? এক্ষেত্রে তখন কোথায় যায় তাদের গণতন্ত্র, কোথায় যায় জনগণের ভোটের অধিকার? কই, ইরাক আক্রমণের সময় তারাতো গণতন্ত্র মান্য করেনি! বিশ্ব জনমতকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সেখানে আক্রমণ করে দেশটিকে ভস্মে পরিণত করা যদি বৈধতা পায়, তবে তা না করে গণভোটের মাধ্যমে কোন ইচ্ছের প্রতিফলন ঘটানো অবৈধ হবে কেন? আজকে ভদ্রতার মুখোশধারী ব্রিটিশগণ মুখে মুখে গণতন্ত্র, ভোটের অধিকার ফেরি করে বেড়ান। কই, দু’শো বছর যখন তারা আমাদেরকে পদানত করে গোলাম করে রেখেছিল, একটি বারের জন্যও কি তারা আমাদের মতামত নিতে ভোটের ব্যবস্থা করেছে? উল্টো তারা বন্দুকের নল আর চাবুকের জোরেই শাসন-শোষণ করে আমাদের সম্পদ জাহাজে করে নিয়ে নিজেদের দেশকে সমৃদ্ধ করেছে। আমাদেরকে করে গেছে নিঃস্ব। অনেক কিছুর মতই ছিনিয়ে নেওয়া আমাদের সম্পদের মধ্যে পৃথিবীর অন্যতম বৃহৎ হীরকখণ্ড কোহিনূর ব্রিটেনের রানীর মুকুটে শোভা পাচ্ছে।
তারা যদি সত্যিকার অর্থেই গণতন্ত্র মানে, গণতন্ত্র বিশ্বাস করে তাহলে তাদের উচিত নয় ক্রিমিয়ার অধিকাংশ জনগণের মতামতকে সম্মান জানানো? জন কেরিদের গণতন্ত্রের ব্যর্থতা এখানেই যে, এরা সত্যকে সত্য বলে দেখে না, সত্য বলে মানতে পারে না। স্বার্থের প্রশ্নে আদর্শের জলাঞ্জলি দিতে এরা মোটেও কুন্ঠিত হয় না। তবে পাঠককে এ কথা মনে করার দরকার নেই যে আমি ক্রিমিয়া এবং রাশিয়ার স্তুতি গাইতে এই লেখার অবতারণা করেছি। কেননা রাশিয়া আজকে যে গণভোটের দোহাই দিয়ে ক্রিমিয়াকে বগল দাবা করেছে তারা কিন্তু তাদেরই অন্তর্ভুক্ত অনেক স্বায়ত্বশাসিত কিংবা আংশিক স্বায়ত্বশাসিত জাতিগোষ্ঠীর দাবির প্রতি সম্মান প্রদর্শন করে না। এদের মধ্যে চেচনিয়া, দাগেস্তান দীর্ঘ দিন যাবত মুক্তির সংগ্রাম করে, লাখে লাখে প্রাণ দিয়েও স্বাধীনতা পাচ্ছে না। সামরিক শক্তির বিশাল ব্যবধান থাকা সত্ত্বেও তারা রুশ সেনাবাহিনীর মুখোমুখি দাঁড়াচ্ছে। কিন্তু কই, ক্রিমিয়ার গণদাবির প্রতি অতিশয় সম্মান প্রদর্শনকারী পুতিনের দেশতো চেচনিয়া, দাগেস্তানের মানুষকে একটিবারও ভোটের মাধ্যমে তাদের মতামত প্রকাশ করার সুযোগ করে দেয়নি! অথচ ক্রিমিয়ার ক্ষেত্রে একটি মাস যাওয়ার আগেই কত দ্রুততার সাথে সবকিছু হয়ে গেল। মূলত এরা উভয়েই নিজেদের স্বার্থের প্রশ্ন অন্ধ, আদর্শভ্রষ্ট। গণতন্ত্রের ব্যর্থতা এখানেই যে, এখানে জনতার নামে সব জায়েজ হয়ে যায়, এমনকি সেটা অন্যায়-অযৌক্তিক হলেও। আর ইসলামী সভ্যতার সফলতা এখানেই যে, যা হক, সত্য এবং ন্যায় তা দুনিয়ার মানুষ না মানলেও সেটা সত্য বলেই গৃহিত হবে। পৃথিবীর বুকে এই নীতি যতদিন না প্রতিষ্ঠিত না হবে ততদিন পৃথিবীর বুক থেকে দুর্বলের উপর সবলের অত্যাচার, দরিদ্রের উপর ধনীর বঞ্চনা, শোষণ ও শাসিতের উপর শোষকের অবিচার নির্মূল হবে না। জন কেরি, বারাক হুসেন ওবামা, ভ­াদিমির পুতিন কিংবা ব্রিটেনের রাজা-রানীরা এ ব্যাপারে বরাবরই ব্যর্থ হয়েছেন। জনতার রায়ের নামে পৃথিবীতে অনাচার করে চলছেন। নীতি- আদর্শকে প্রাধান্য না দেওয়ার কারণেই মানুষের রক্ত ঝড়িয়ে সম্পদ আহরণ এমকি লুট করা হীরক খণ্ড দিয়ে নিজেদের মুকুট সজ্জিত করতেও এরা লজ্জা বোধ করছেন না।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

তালাবদ্ধ ঘর থেকে দুর্গন্ধ কক্ষে মিলল বৃদ্ধার মরদেহ!

তালাবদ্ধ ঘর থেকে দুর্গন্ধ কক্ষে মিলল বৃদ্ধার মরদেহ!
রাজশাহী নগরের কেদুর মোড় এলাকার নিজ বাড়ি থেকে বেলী রাণী (৭০) নামে এক বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তাঁর শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে।…
 ১২ অক্টোবর ২০২৬    রাজশাহী

ছয় বছর পর পাগলা মসজিদের স্বর্ণ-রুপা ও বিদেশি মুদ্রা গণনা শুরু!

ছয় বছর পর পাগলা মসজিদের স্বর্ণ-রুপা ও বিদেশি মুদ্রা গণনা শুরু!
দীর্ঘ ছয় বছর পর কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে জমা হওয়া স্বর্ণ, রুপা ও বৈদেশিক মুদ্রার ওজন নির্ধারণ ও গণনার কার্যক্রম শুরু হয়েছে। জেলা প্রশাসনের…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

আপত্তিকর ভিডিও ভাইরাল ইসলামী আন্দোলন নেতার পদ স্থগিত!

আপত্তিকর ভিডিও ভাইরাল ইসলামী আন্দোলন নেতার পদ স্থগিত!
ভোলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের এক নেতার ব্যক্তিগত ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার ঘটনায় সমালোচনার সৃষ্টি হয়েছে। এ ঘটনায় দলটির ভোলা দক্ষিণ জেলা শাখার সেক্রেটারি মাওলানা…
 ১২ অক্টোবর ২০২৬    বরিশাল

পলকের নির্দেশে জুলাইয়ে বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট বন্ধ হয়!

পলকের নির্দেশে জুলাইয়ে বিশ্ববিদ্যালয়ে ইন্টারনেট বন্ধ হয়!
জুলাই গণ-অভ্যুত্থানের সময় দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয় ও চারটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট সেবা বন্ধের নির্দেশ তৎকালীন তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ…
 ১২ অক্টোবর ২০২৬    জাতীয়

স্বর্ণের খনিতে বিমান হামলা, সুদানে প্রাণ গেল ৭২ জনের!

স্বর্ণের খনিতে বিমান হামলা, সুদানে প্রাণ গেল ৭২ জনের!
সুদানের নীল নদ রাজ্যে স্বর্ণ অনুসন্ধানকারীদের একটি শিবিরে বিমান হামলায় অন্তত ৭২ জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। গত শনিবার ভোরে চালানো এ হামলায় আহত হয়েছেন…
 ১২ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

চট্টগ্রামে বসতঘর থেকে মদসহ স্বামী-স্ত্রী আটক!

চট্টগ্রামে বসতঘর থেকে মদসহ স্বামী-স্ত্রী আটক!
চট্টগ্রামের বাঁশখালীতে ৫০ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) রাত ১১টার দিকে উপজেলার দক্ষিণ জলদী এলাকার শ্রীরাম মহাজন পাড়ার ৮…
 ১২ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

নারী ও তৃতীয় লিঙ্গের জন্য দিল্লিতে চালু হচ্ছে গোলাপি ই-অটো

নারী ও তৃতীয় লিঙ্গের জন্য দিল্লিতে চালু হচ্ছে গোলাপি ই-অটো
নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করা, তৃতীয় লিঙ্গের মানুষের কর্মসংস্থানের সুযোগ বাড়ানো এবং নারীদের যাতায়াত আরও নিরাপদ করতে ১ হাজার ৩০০টি গোলাপি রঙের বৈদ্যুতিক অটোরিকশা (ই-অটো) বরাদ্দের…
 ১২ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

সি’জারে পেটে গজ থাকায় মৃ’ত্যু ৫৫ হাজারে আপসের নথি প্রকাশ!

সি’জারে পেটে গজ থাকায় মৃ’ত্যু ৫৫ হাজারে আপসের নথি প্রকাশ!
ফরিদপুর মেডিকেল কলেজ (ফমেক) হাসপাতালে সিজারিয়ান অস্ত্রোপচারের সময় পেটে গজ রেখে সেলাই দেওয়ার অভিযোগের পাঁচ মাস পর চিকিৎসাধীন অবস্থায় বিথি আক্তারের মৃত্যু হয়েছে। মৃত্যুর আগে…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

সৌদির বিমানবন্দর ঘিরে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ!

সৌদির বিমানবন্দর ঘিরে বাড়ছে নিরাপত্তা উদ্বেগ!
সৌদি আরবের রাজধানী রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে প্রাণঘাতী হামলার মধ্যে এবার দেশটির পূর্বাঞ্চলীয় শহর দাম্মামের কিং ফাহদ আন্তর্জাতিক বিমানবন্দরের কাছেও ক্ষেপণাস্ত্র পড়ার ঘটনা ঘটেছে।…
 ১২ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

সংস্কারের নামে মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা নষ্ট করা যাবে না: বিএমএ

সংস্কারের নামে মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা নষ্ট করা যাবে না: বিএমএ
সংস্কারের নামে মাদ্রাসা শিক্ষার নিজস্ব স্বকীয়তা নষ্ট করা যাবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ মাদ্রাসা অ্যাসোসিয়েশনের (বিএমএ) নেতারা। আজ রবিবার (১১ অক্টোবর) সকাল ১০টায় জাতীয়…
 ১১ অক্টোবর ২০২৬    জাতীয়

কাউনিয়ায় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপির মতবিনিময়

কাউনিয়ায় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সাথে বিএনপির মতবিনিময়
কাউনিয়া (রংপুর) প্রতিনিধি:শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের সাথে কাউনিয়া উপজেলা বিএনপির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১১ অক্টোবর) বিকেলে দলীয় কার্যালয়ে এই…
 ১১ অক্টোবর ২০২৬    রংপুর

অধ্যক্ষকে পালাতে সহযোগিতার খবর অপপ্রচার দাবি করে গাইবান্ধায় বিএনপি নেতার সংবাদ সম্মেলন

অধ্যক্ষকে পালাতে সহযোগিতার খবর অপপ্রচার দাবি করে গাইবান্ধায় বিএনপি নেতার সংবাদ সম্মেলন
গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধা সদর উপজেলার দারিয়াপুর হাজি ওসমান গণি ডিগ্রি কলেজের অধ্যক্ষকে পালিয়ে যেতে সহযোগিতা করার অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন স্থানীয় বিএনপি নেতা ও দলের…
 ১১ অক্টোবর ২০২৬    রংপুর

ব্যাংকের টাকা চুরির অপরাধে গণ পরিষদের নেতা গ্রেফতার

ব্যাংকের টাকা চুরির অপরাধে গণ পরিষদের নেতা গ্রেফতার
ব্যাংকের টাকা চুরি মামলায় তিন বছরের সাজাপ্রাপ্ত গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এ কে এম ফরিদ আমিনকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১১ অক্টোবর) কুমিল্লার…
 ১১ অক্টোবর ২০২৬    চট্টগ্রাম

পটুয়াখালীতে হেযবুত তওহীদের আলোচনা সভা অনুষ্ঠিত, সংকট মোকাবিলায় ঐক্যের আহ্বান

পটুয়াখালীতে হেযবুত তওহীদের আলোচনা সভা অনুষ্ঠিত, সংকট মোকাবিলায় ঐক্যের আহ্বান
পটুয়াখালী প্রতিনিধি:পটুয়াখালী জেলা হেযবুত তওহীদের উদ্যোগে ‘বাংলাদেশের সংকট মোকাবিলায় আমাদের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রবিবার (১১ অক্টোবর) বিকেল ৫টায় পটুয়াখালী সদর…
 ১১ অক্টোবর ২০২৬    বরিশাল

নিউমার্কেট থানা যুবদলের সদস্যসচিব কে এম চঞ্চলের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে বহাল

নিউমার্কেট থানা যুবদলের সদস্যসচিব কে এম চঞ্চলের বহিষ্কারাদেশ প্রত্যাহার, স্বপদে বহাল
ঢাকা প্রতিনিধি:ঢাকা মহানগর দক্ষিণ নিউমার্কেট থানা যুবদলের সদস্যসচিব কে এম চঞ্চলের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটি। একই সাথে তাকে স্বপদে বহাল…
 ১১ অক্টোবর ২০২৬    ঢাকা