প্রচ্ছদ    আন্তর্জাতিক   ইসরায়েলে বাড়ছে ক্ষোভ, নেতানিয়াহুর বাড়ির...

ইসরায়েলে বাড়ছে ক্ষোভ, নেতানিয়াহুর বাড়ির বাইরে ব্যাপক বিক্ষোভ

৫ নভেম্বর ২০২৩ ০৩:২১ পিএম
বজ্রশক্তি ডেস্ক

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে চলমান আগ্রাসনের মধ্যে ইসরায়েলজুড়ে বাড়ছে ক্ষোভ। হামাসের হামলা ঠেকাতে ব্যর্থতার অভিযোগে ক্ষোভ বৃদ্ধির পাশাপাশি ফিলিস্তিনের স্বাধীনতাকামী এই গোষ্ঠীটির হাতে বন্দিদের নিরাপদে উদ্ধারের দাবিও জোরালো হচ্ছে।

এই পরিস্থিতিতে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাড়ির সামনে বিক্ষোভ করেছেন ইসরায়েলিরা। এসময় হামাসের কাছে বন্দি থাকা ইসরায়েলিদের নিরাপদে ফিরিয়ে আনার দাবি জানানো হয়।

রোববার (৫ নভেম্বর) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

আরও পড়ুন

প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস-মাস্কের তীব্র বিদ্রুপ!

প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস মাস্কের তীব্র বিদ্রুপ!

প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসে গাজা উপত্যকার আশপাশের এলাকায় বসবাসরত ইসরায়েলিদের ওপর হামাসের মারাত্মক হামলা ঠেকাতে ব্যর্থতার দায়ে ইসরায়েলে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে এবং এর মধ্যেই শনিবার ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বাসভবনের বাইরে বিক্ষোভের আয়োজন করা হয়।

যদিও বাসভবনের আগেই বিক্ষোভকারীদের আটকে দেয় পুলিশ। ইসরায়েলি পতাকা হাতে নিয়ে বিক্ষোভকারীরা এসময় নানা স্লোগান দেন। এছাড়া জেরুজালেমে নেতানিয়াহুর বাসভবনের চারপাশে পুলিশের বাধা সত্ত্বেও শত শত বিক্ষোভকারী সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করেন।

এছাড়া ইসরায়েলি বাণিজ্যিক নগরী তেল আবিবেও হামাসের হাতে বন্দিদের ফিরিয়ে আনার দাবিতে তাদের আত্মীয় ও বন্ধুবান্ধবসহ কয়েক হাজার ইসরায়েলি বিক্ষোভ করেন।

রয়টার্স বলছে, শনিবারের এই বিক্ষোভ এমন একটি সময়ে অনুষ্ঠিত হয় যখন নেতানিয়াহুর পদত্যাগ করা উচিত বলে তিন-চতুর্থাংশেরও বেশি ইসরায়েলি বিশ্বাস করেন বলে একটি সমীক্ষায় দেখা গেছে। মূলত সমীক্ষার এই ফলাফলে রাজনৈতিক ও নিরাপত্তা কর্মকর্তাদের ওপর জনগণের ক্রমবর্ধমান ক্ষোভের বিষয়টিই উঠে আসছে।

প্রসঙ্গত, মুসলিমদের তৃতীয় পবিত্র ধর্মীয় স্থান আল-আকসা মসজিদের পবিত্রতা লঙ্ঘন এবং অবৈধ বসতি স্থাপনকারীদের অত্যাচারের জবাব দিতে গত ৭ অক্টোবর ‘অপারেশন আল-আকসা ফ্লাড’ নামে একটি অভিযান চালায় ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস।

হামাসের এই হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ১৪০০ ইসরায়েলি। নিহতদের মধ্যে ২৮৬ জন সেনাসদস্য রয়েছে বলে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়েছে। হামাসের হামলায় আহত হয়েছেন আরও ৪ হাজার ৪০০ জনেরও বেশি ইসরায়েলি। এছাড়া সেনা কর্মকর্তা ও সৈনিকসহ আরও ২৩৯ জনকে বন্দি করে গাজায় নিয়ে যায় হামাস।

অবশ্য নেতানিয়াহু এখনও পর্যন্ত এই ব্যর্থতার জন্য নিজের ব্যক্তিগত দায় থাকার কথা স্বীকার করেননি। তবে তিনি নিজেও ইতোমধ্যেই গাজায় আটক সব বন্দির নিঃশর্ত মুক্তি দাবি করেছেন।


রয়টার্স বলছে, হামাসের হামলার প্রাথমিক ধাক্কা কাটিয়ে ওঠার পর ইসরায়েলি জনগণের ক্ষোভ আরও বেড়েছে। গাজায় আটক বন্দিদের অনেকের পরিবার নেতানিয়াহু সরকারের পদক্ষেপের তীব্র সমালোচনা করেছেন এবং তাদের আত্মীয়দের বাড়িতে ফিরিয়ে আনার আহ্বান জানিয়েছেন।

শনিবারের বিক্ষোভে তেল আবিবে হাজার হাজার ইসরায়েলি বিক্ষোভকারী পতাকা নেড়ে এবং হামাসের হাতে বন্দিদের ছবি নিয়ে বিক্ষোভ করেন। এসময় তারা ‘যেকোনও মূল্যে বন্দিদের মুক্তি দাও’ এর মতো স্লোগানসহ নানা দাবি সম্বলিত পোস্টার নিয়ে বিক্ষোভে যোগ দেন। এছাড়া ‘বন্দিদের এখনই তাদের বাড়িতে নিয়ে আসুন’ বলেও অনেকে স্লোগান দেন।

ওফ্রি বিবাস-লেভি নামে এক নারীর ভাই, তার চার বছরের ছেলে এরিয়েল এবং ১০ মাসের ছেলে কেফিরকে বন্দি করেছে হামাস। রয়টার্সকে তিনি বলেছেন, তিনি তার পরিবারের প্রতি সমর্থন জানাতে বিক্ষোভে এসেছেন।

তিনি বলেন, ‘আমরা জানি না তারা কোথায় আছে, আমরা জানি না তাদের কী অবস্থায় রাখা হয়েছে। আমি জানি না কেফির খাবার পাচ্ছে কিনা, আমি জানি না এরিয়েল পর্যাপ্ত খাবার পাচ্ছে কিনা। সে খুব ছোট বাচ্চা।’

অবশ্য গত ৭ অক্টোবর থেকেই গাজায় ব্যাপক হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি বিমান বাহিনী। গাজার প্রশাসন জানিয়েছে, ভূখণ্ডটিতে ইসরায়েলি হামলায় নিহত ফিলিস্তিনিদের সংখ্যা সাড়ে ৯ হাজার ছাড়িয়ে গেছে। নিহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যাই ৬ হাজার ৪০০ জন।

রয়টার্স বলছে, হামাসের এই যুদ্ধের আগেও ইসরায়েলিদের মধ্যে নেতানিয়াহু একজন বিভাজনকারী ব্যক্তিত্বই ছিলেন। তার বিরুদ্ধে দুর্নীতির ব্যাপক অভিযোগ রয়েছে, যদিও তিনি তা অস্বীকার করে আসছেন। এছাড়া বিচার বিভাগের ক্ষমতাকে রোধ করার পরিকল্পনার মাধ্যমে হাজার হাজার ইসরায়েলিকে আগেই রাস্তায় নামতে বাধ্য করেছিলেন তিনি।


এদিকে শনিবার ইসরায়েলের চ্যানেল ১৩ টেলিভিশনের প্রকাশিত জরিপে নেতানিয়াহুর জন্য খারাপ বার্তাই উঠে এসেছে। জরিপের ফলাফল অনুযায়ী, ৭৬ শতাংশ ইসরায়েলি মনে করেন নেতানিয়াহুর এখনই পদত্যাগ করা উচিত এবং ৬৪ শতাংশ বলেছেন, যুদ্ধের পর অবিলম্বে ইসরায়েলে নির্বাচন আয়োজন করা উচিত।

জরিপ অনুসারে, হামাসের হামলার জন্য কে সবচেয়ে বেশি দোষী তা জিজ্ঞাসা করা হলে, ৪৪ শতাংশ ইসরায়েলি নেতানিয়াহুকে দোষারোপ করেছেন। এছাড়া ৩৩ শতাংশ ইসরায়েলি ভূখণ্ডটির সামরিক প্রধান এবং প্রতিরক্ষা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের দায়ী করেছেন। আর ৫ শতাংশ ইসরায়েলি দায়ী করেছেন প্রতিরক্ষা মন্ত্রীকে।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

ওসমান হাদির কবর নিয়ে রাজনীতি, বিএনপিকে নিশানা করে পাটওয়ারীর পোস্ট!

ওসমান হাদির কবর নিয়ে রাজনীতি, বিএনপিকে নিশানা করে পাটওয়ারীর পোস্ট!
শহীদ শরিফ ওসমান হাদির রাজনৈতিক লড়াই ও তার কবরকে কেন্দ্র করে বিএনপি এবং দলটির শরিকদের একাংশের রাজনীতির সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক…
 ১০ অক্টোবর ২০২৬    নির্বাচিত

প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস-মাস্কের তীব্র বিদ্রুপ!

প্রিয় প্রধানমন্ত্রী আম্বানি, আপনিই ভারতের আসল বস-মাস্কের তীব্র বিদ্রুপ!
ভারতে স্যাটেলাইট ইন্টারনেট সেবা চালুর অনুমতি পেতে বিলম্ব হওয়ায় দেশটির শীর্ষ ধনকুবের মুকেশ আম্বানিকে ব্যঙ্গ করেছেন ইলন মাস্ক। আম্বানিকে ভারতের ‘আসল বস’ আখ্যা দিয়ে তাকে…
 ১০ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

গ্রেপ্তারের পর তরুণ শাহরুখের পাশে দাঁড়িয়েছিলেন নানা পাটেকর!

গ্রেপ্তারের পর তরুণ শাহরুখের পাশে দাঁড়িয়েছিলেন নানা পাটেকর!
বলিউড তারকা শাহরুখ খানের জীবনের কঠিন এক সময়ে পাশে দাঁড়িয়েছিলেন প্রয়াত অভিনেতা নানা পাটেকর। নব্বইয়ের দশকে এক সাংবাদিককে হুমকি দেওয়ার ঘটনায় গ্রেপ্তার হয়ে বিপাকে পড়েছিলেন…
 ১০ অক্টোবর ২০২৬    বিনোদন

ওমরাহ পালন করে আবেগঘন বার্তা দিলেন অভিনেত্রী কেয়া পায়েল!

ওমরাহ পালন করে আবেগঘন বার্তা দিলেন অভিনেত্রী কেয়া পায়েল!
পবিত্র মক্কায় ওমরাহ পালন করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল। ওমরাহ পালনের পর কাবা শরিফের সামনে থেকে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে নিজের…
 ১০ অক্টোবর ২০২৬    বিনোদন

দেশে চাহিদার চেয়ে বেশি খাদ্য মজুদ, রমজানে সংকট হবে না: খাদ্যমন্ত্রী

দেশে চাহিদার চেয়ে বেশি খাদ্য মজুদ, রমজানে সংকট হবে না: খাদ্যমন্ত্রী
দেশে চাহিদার তুলনায় বেশি খাদ্য মজুদ রয়েছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম। তাঁর দাবি, পর্যাপ্ত খাদ্য মজুদ থাকায় আসন্ন রমজানে খাদ্যপণ্যের সংকটের আশঙ্কা নেই। একই…
 ১০ অক্টোবর ২০২৬    জাতীয়

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর!

বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর!
মানববর্জ্য, রান্নাঘরের উচ্ছিষ্ট ও কৃষিজ বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদনের উদ্ভাবনী প্রকল্প বাস্তবায়নে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ প্রযুক্তি বাণিজ্যিকভাবে…
 ১০ অক্টোবর ২০২৬    জাতীয়

দিল্লিতে ধর্না দিতে গিয়ে আটক মমতা ব্যানার্জী!

দিল্লিতে ধর্না দিতে গিয়ে আটক মমতা ব্যানার্জী!
ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে অংশ নিয়ে দিল্লি পুলিশের হাতে আটক হয়েছেন পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। শনিবার (১০ অক্টোবর) নয়াদিল্লির…
 ১০ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

আক্কেলপুরে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

আক্কেলপুরে চিকিৎসা শেষে বাড়ি ফেরার পথে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু
জয়পুরহাটের আক্কেলপুরে রেলসেতুর ওপর ট্রেনে কাটা পড়ে আতাহার আলী (৭৫) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১০ অক্টোবর) ভোরে আক্কেলপুর মহিলা কলেজের দক্ষিণ পাশে…
 ১০ অক্টোবর ২০২৬    রাজশাহী

শিগগিরই সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান!

শিগগিরই সৌদি আরব যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান!
প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির ক্রাউন প্রিন্স। সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী এবং শিগগিরই তিনি সৌদি আরব সফরে যাবেন বলে জানিয়েছেন…
 ১০ অক্টোবর ২০২৬    জাতীয়

ময়মনসিংহে ‘প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারীমুক্তির একমাত্র উপায়’ শীর্ষক বিভাগীয় নারী সম্মেলন অনুষ্ঠিত

ময়মনসিংহে ‘প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারীমুক্তির একমাত্র উপায়’ শীর্ষক বিভাগীয় নারী সম্মেলন অনুষ্ঠিত
ময়মনসিংহ প্রতিনিধি: ‘প্রকৃত ইসলাম প্রতিষ্ঠাই নারীমুক্তির একমাত্র উপায়’ প্রতিপাদ্যকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে হেযবুত তওহীদের ময়মনসিংহ বিভাগীয় নারী সম্মেলন-২০২৬। আজ শনিবার (১০ অক্টোবর ২০২৬) সকাল…
 ১০ অক্টোবর ২০২৬    ময়মনসিংহ

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যৌথভাবে প্রথম বাংলাদেশের হিরা!

আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় যৌথভাবে প্রথম বাংলাদেশের হিরা!
মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কোরআন তিলাওয়াত ও হিফজ প্রতিযোগিতায় পুরুষদের হিফজ বিভাগে যৌথভাবে প্রথম হয়েছেন বাংলাদেশের এহতিশামুল হক হিরা। ৯৭ নম্বর পেয়ে সিরিয়ার প্রতিযোগী আবদুল…
 ১০ অক্টোবর ২০২৬    জাতীয়

ট্রাম্পের ‘অনুগত’ কেটি হচ্ছেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব!

ট্রাম্পের ‘অনুগত’ কেটি হচ্ছেন হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব!
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসের নতুন প্রেস সচিব হিসেবে রক্ষণশীল ভাষ্যকার কেটি জাকারিয়ার নাম ঘোষণা করেছেন। ট্রাম্পের প্রতি তাঁর দীর্ঘদিনের সমর্থন ও আনুগত্যের প্রশংসা…
 ১০ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

বাসচাপায় একসঙ্গে প্রাণ গেল শাশুড়ি-পুত্রবধূর!

বাসচাপায় একসঙ্গে প্রাণ গেল শাশুড়ি-পুত্রবধূর!
জামালপুরের বকশীগঞ্জে বাসচাপায় শাশুড়ি ও পুত্রবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার (১০ অক্টোবর) সকাল ৬টার দিকে ঢাকা-বকশীগঞ্জ মহাসড়কের নিলক্ষিয়া ঠাকুরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায়…
 ১০ অক্টোবর ২০২৬    ময়মনসিংহ

উড়োজাহাজের ভেতর থেকেই আটক অভিজিৎ দীপকে!

উড়োজাহাজের ভেতর থেকেই আটক অভিজিৎ দীপকে!
দিল্লিতে বিক্ষোভে যোগ দিতে মুম্বাই থেকে আসা ককোরোচ জনতা পার্টির (সিজিপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেসহ দলের দুই জ্যেষ্ঠ সদস্যকে উড়োজাহাজের ভেতর থেকেই আটক করেছে পুলিশ। প্রধান…
 ১০ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন

সংখ্যালঘু-সংখ্যাগুরু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহদী আমিন
ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে সংখ্যালঘু ও সংখ্যাগুরু হিসেবে বিভাজন নয়, বরং সমান অধিকার, নিরাপত্তা ও মর্যাদার ভিত্তিতে সব নাগরিকের পরিচয় হবে বাংলাদেশি—এমন বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত…
 ১০ অক্টোবর ২০২৬    জাতীয়