প্রচ্ছদ    আন্তর্জাতিক   ফের ভূমিকম্প নেপালে

ফের ভূমিকম্প নেপালে

৬ নভেম্বর ২০২৩ ০২:৫০ পিএম
বজ্রশক্তি ডেস্ক

ফের হিমালয় অঞ্চলের দেশ নেপালে রিখটার স্কেলে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে । সোমবার স্থানীয় সময় বিকেল সোয়া ৪টার দিকে দেশটির পশ্চিমাঞ্চল এই ভূমিকম্পে কেঁপে উঠেছে। তিন দিন আগে শক্তিশালী এক ভূমিকম্পে ১৫৭ জনের প্রাণহানির ঘটনার রেশ কাটতে না কাটতেই সোমবার আবারও কেঁপে উঠেছে নেপাল। নেপালে আঘাত হানা এই ভূমিকম্প অনুভূত হয়েছে প্রতিবেশী ভারতেও।

নেপালের জাতীয় ভূমিকম্প কেন্দ্র বলছে, গত শুক্রবার চলতি সপ্তাহের প্রথম ভূমিকম্প আঘাত হানে নেপালের পশ্চিমাঞ্চলে। ওই ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৪। তবে জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস নেপালে আঘাত হানা ভূমিকম্পের মাত্রা ৫ দশমিক ৭ ছিল বলে জানায়। যদিও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস বলছে, নেপালে গত শুক্রবার যে ভূমিকম্পটি আঘাত হেনেছিল, তার মাত্রা ছিল ৫ দশমিক ৬।

শুক্রবার নেপালে আঘাত হানা ভূমিকম্পের কেন্দ্র ছিল দেশটির পশ্চিমাঞ্চলের পার্বত্য জেলা জাজারকোট। জাজারকোটে শুক্রবারের ভূমিকম্পে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছেন দেশটির কর্মকর্তারা। রাজধানী কাঠমান্ডু থেকে প্রায় ৫০০ কিলোমিটার (৩০০ মাইল) পশ্চিমে ভূমিকম্পের কেন্দ্রস্থলের কাছাকাছি পার্বত্য এলাকায় এখনও উদ্ধারকারীরা পৌঁছাতে পারেননি বলে জানিয়েছেন তারা।

আরও পড়ুন

‘আমাদের লোকেরা ভোট দিলেই বিপুল ভোটে জিতব’, বললেন ট্রাম্প!

‘আমাদের লোকেরা ভোট দিলেই বিপুল ভোটে জিতব’, বললেন ট্রাম্প!

যে কারণে ওই এলাকায় ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া লোকজনকে জীবিত উদ্ধার করা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে। জাজারকোট জেলায় এক লাখ ৯০ হাজার মানুষের বসবাস রয়েছে। দেশটির কর্মকর্তারা বলেছেন, প্রত্যন্ত এই পাহাড়ি এলাকায় এখনও পুরোপুরি যোগাযোগ স্থাপন করা সম্ভব হয়নি।

নেপালের পুলিশের একজন কর্মকর্তা বলেছেন, ভূমিকম্পে জাজারকোট জেলায় ব্যাপক ভূমিধস হয়েছে। ক্ষতিগ্রস্ত এই এলাকায় পৌঁছানোর রাস্তাগুলো ধসে গেছে। এর ফলে ওই এলাকায় তল্লাশি ও উদ্ধার অভিযান পরিচালনা করা যাচ্ছে না।

শুক্রবারের ভূমিকম্পে জাজারকোট এবং এর পার্শ্ববর্তী রুকুম জেলায় হাজার হাজার ভবন ধসে পড়েছে। এ ছাড়া আরও অসংখ্য ভবনে ফাটল সৃষ্টি হওয়ায় সেগুলো বসবাসের অনুপযোগী ঘোষণা করা হয়েছে। ভূমিকম্পে বেঁচে যাওয়া লোকজন বলেছেন, ভূমিকম্পের পরপরই তারা ভবন ধসে পড়ার বিকট শব্দ শুনতে পেয়েছিলেন।

স্থানীয় গণমাধ্যমে প্রকাশিত ভিডিও ফুটেজে জাজারকোটে ইটের তৈরি শত শত বহুতল ভবন ধসে পড়তে দেখা গেছে। অনেক বাড়িঘরের আসবাবপত্র ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতেও দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, কিছু ভবন থেকে বেরিয়ে রাস্তার দিকে ছুটছেন লোকজন।

নেপালে ২০১৫ সালে শক্তিশালী এক ভূমিকম্পে প্রায় ৯ হাজার মানুষের প্রাণহানি ঘটে। ওই ভূমিকম্পের পর গত শুক্রবার আঘাত হানা ভূমিকম্পটি ছিল সবচেয়ে প্রাণঘাতী। আট বছর আগের ওই ভূমিকম্পে দেশটিতে শতাব্দী প্রাচীন বহু মন্দির, অন্যান্য ঐতিহাসিক স্থাপনার পাশাপাশি দশ লাখেরও বেশি বাড়িঘর ধ্বংস হয়ে যায়। নেপালে আঘাত হানা ওই ভূমিকম্পের ক্ষয়ক্ষতির পরিমাণ ৬ বিলিয়ন মার্কিন ডলারের সমান বলে জানিয়েছিল দেশটির সরকার।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

আমির হামজার হলফনামায় সম্পদের তথ্যে অসংগতি, তদন্ত চেয়ে ইসিতে আবেদন!

আমির হামজার হলফনামায় সম্পদের তথ্যে অসংগতি, তদন্ত চেয়ে ইসিতে আবেদন!
কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মো. আমির হামজার নির্বাচনী হলফনামা, আয়কর রিটার্ন ও আর্থিক তথ্যে একাধিক অসংগতির অভিযোগ উঠেছে। নগদ অর্থ, ব্যাংক জমা, কৃষিজমি, আবাসিক…
 ৪ নভেম্বর ২০২৬    নির্বাচিত

‘আমাদের লোকেরা ভোট দিলেই বিপুল ভোটে জিতব’, বললেন ট্রাম্প!

‘আমাদের লোকেরা ভোট দিলেই বিপুল ভোটে জিতব’, বললেন ট্রাম্প!
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের পক্ষে ভোট দিতে সমর্থকদের প্রতি জোরালো আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, দলের সমর্থকেরা যদি ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেন,…
 ৪ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

শ্রমিক আন্দোলনে হামলার ভিডিও করতে গিয়ে প্রাণ হারানো তৌফিকের মরদেহ পৌঁছাল গাইবান্ধায়!

শ্রমিক আন্দোলনে হামলার ভিডিও করতে গিয়ে প্রাণ হারানো তৌফিকের মরদেহ পৌঁছাল গাইবান্ধায়!
গাজীপুরে পোশাকশ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের সময় হামলার ভিডিও ধারণ করতে গিয়ে মারধরের শিকার তৌফিক শেখের (২২) মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে ঢাকার…
 ৪ নভেম্বর ২০২৬    রংপুর

মিরপুরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নারীসহ নিহত ৪!

মিরপুরে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নারীসহ নিহত ৪!
রাজধানীর মিরপুর বেড়িবাঁধে যাত্রীবাহী বাস ও ব্যাটারিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নারীসহ চারজন নিহত হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে শাহ আলী থানার নবাবেরবাগ…
 ৪ নভেম্বর ২০২৬    রাজধানী

শ্রমিক আন্দোলনে উসকানি ও অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক!

শ্রমিক আন্দোলনে উসকানি ও অস্থিরতা সৃষ্টির অভিযোগে ৩ শ্রমিক নেতা আটক!
পোশাকশ্রমিকদের ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে চলমান আন্দোলনে উসকানি দিয়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অভিযোগে তিন শ্রমিক নেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।…
 ৪ নভেম্বর ২০২৬    ঢাকা

রাফিনিয়ার জোড়া গোলে অ্যাস্টন ভিলাকে উড়িয়ে বার্সেলোনার দাপুটে জয়!

রাফিনিয়ার জোড়া গোলে অ্যাস্টন ভিলাকে উড়িয়ে বার্সেলোনার দাপুটে জয়!
চ্যাম্পিয়নস লিগে দুর্দান্ত ছন্দে থাকা অ্যাস্টন ভিলার জয়ের ধারায় ছেদ টানল বার্সেলোনা। নিজেদের মাঠ ক্যাম্প ন্যুতে ইংলিশ ক্লাবটিকে ৩-০ গোলের বড় ব্যবধানে হারিয়েছে কাতালান জায়ান্টরা।…
 ৪ নভেম্বর ২০২৬    খেলাধুলা

গার্মেন্টসে মজুরি বৃদ্ধির আন্দোলনের ভিডিও করায় মারধর, চিকিৎসাধীন শ্রমিকের মৃত্যু!

গার্মেন্টসে মজুরি বৃদ্ধির আন্দোলনের ভিডিও করায় মারধর, চিকিৎসাধীন শ্রমিকের মৃত্যু!
গার্মেন্টস শ্রমিকদের মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের ভিডিও ধারণ করতে গিয়ে সহকর্মীদের হামলার শিকার হন ২১ বছর বয়সী পোশাকশ্রমিক তৌফিক হোসেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে…
 ৪ নভেম্বর ২০২৬    ঢাকা

অপপ্রচারের শিকার উজিরপুরের ‘গয়েশ্বর’ খ্যাত পলাশ কুণ্ডু, প্রতিবাদে সংবাদ সম্মেলন

অপপ্রচারের শিকার উজিরপুরের ‘গয়েশ্বর’ খ্যাত পলাশ কুণ্ডু, প্রতিবাদে সংবাদ সম্মেলন
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরে আওয়ামী লীগ সরকারের দীর্ঘ দুঃশাসনের সময় রাজপথে বিএনপির কর্মসূচিতে সক্রিয় থাকায় দলীয় নেতাকর্মীদের কাছে ‘গয়েশ্বর চন্দ্র রায়’ হিসেবে পরিচিতি পেয়েছিলেন…
 ৩ নভেম্বর ২০২৬    বরিশাল

চ্যাটজিপিটির পরামর্শে ওষুধের মাত্রা কমিয়ে মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা!

চ্যাটজিপিটির পরামর্শে ওষুধের মাত্রা কমিয়ে মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা!
কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট চ্যাটজিপিটির পরামর্শে মৃগীরোগের ওষুধের মাত্রা কমানোর পর খিঁচুনিতে মৃত্যু হয়েছে ৩১ বছর বয়সী এক তরুণীর। এ ঘটনায় চ্যাটজিপিটির নির্মাতা প্রতিষ্ঠান ওপেনএআইয়ের বিরুদ্ধে…
 ৩ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

বড়দিন উদযাপনে ২ কোটির বদলে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী!

বড়দিন উদযাপনে ২ কোটির বদলে ৩ কোটি টাকা অনুদান দিলেন প্রধানমন্ত্রী!
খ্রিষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন উদযাপনে ৩ কোটি টাকা অনুদান দেওয়ার অনুমোদন দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ জন্য খ্রিষ্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষ…
 ৩ নভেম্বর ২০২৬    জাতীয়

নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে একজোট বিরোধীরা, শুরু জোট গঠনের আলোচনা!

নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে একজোট বিরোধীরা, শুরু জোট গঠনের আলোচনা!
ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকারকে ক্ষমতা থেকে সরাতে জোট গঠনের উদ্যোগ নিয়েছেন দেশটির চারটি বিরোধী দলের নেতা। মঙ্গলবার (৩ নভেম্বর) হার্জলিয়ায় অনুষ্ঠিত বৈঠকে দ্রুত জোট…
 ৩ নভেম্বর ২০২৬    আন্তর্জাতিক

শ্রমিকদের আন্দোলন যৌক্তিক, ষড়যন্ত্র বলে পার পাওয়া যাবে না: নাহিদ

শ্রমিকদের আন্দোলন যৌক্তিক, ষড়যন্ত্র বলে পার পাওয়া যাবে না: নাহিদ
পোশাকশ্রমিকদের আন্দোলনকে যৌক্তিক উল্লেখ করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় হুইপ নাহিদ ইসলাম বলেছেন, ন্যায্য আন্দোলনকে ষড়যন্ত্র বলে পার পাওয়া যাবে…
 ৩ নভেম্বর ২০২৬    রাজশাহী

শাকিবের নতুন নায়িকা পাকিস্তানের কিনজা হাশমী!

শাকিবের নতুন নায়িকা পাকিস্তানের কিনজা হাশমী!
ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’-এ নায়িকা হিসেবে দেখা যেতে পারে পাকিস্তানের মডেল ও অভিনেত্রী কিনজা হাশমীকে। সংশ্লিষ্ট সূত্রের দাবি, সিনেমাটিতে শাকিবের বিপরীতে তার…
 ৩ নভেম্বর ২০২৬    বিনোদন

উলিপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু

উলিপুরে অটোরিকশার ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
শাহ আলম, কুড়িগ্রাম:কুড়িগ্রামের উলিপুরে ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় বাবর আলী (৬০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুর দেড়টার দিকে উপজেলার হাতিয়া ইউনিয়নের কদমের…
 ৩ নভেম্বর ২০২৬    রংপুর

৬ ঘণ্টার জন্য টোলমুক্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে!

৬ ঘণ্টার জন্য টোলমুক্ত ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে!
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী ৭ নভেম্বর ছয় ঘণ্টার জন্য টোলমুক্ত রাখা হবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে। ওই দিন সকাল ৬টা থেকে দুপুর ১২টা…
 ৩ নভেম্বর ২০২৬    রাজধানী