প্রচ্ছদ    বিশেষ নিবন্ধ   আমরা কি সত্যিই মু’মিন?

আমরা কি সত্যিই মু’মিন?

৮ জুন ২০২৫ ০৪:৪৭ পিএম
বজ্রশক্তি ডেস্ক

রাকীব আল হাসান:
পবিত্র কোর’আনে আল্লাহ বলেছেন, মানুষ দুই প্রকার- মো’মেন ও কাফের (সুরা তাগাবুন ২)। কারা মো’মেন আর কারা কাফের তার সুনির্দিষ্ট সংজ্ঞা কি আমাদের জানা আছে? প্রকৃতপক্ষে আমরা অনেকেই এ বিষয়ে সুস্পষ্টভাবে জানি না। আজকে আমরা অন্য কোনো দলিল নয়, সরাসরি কোর’আন থেকে জানব আল্লাহর দেওয়া সংজ্ঞা মোতাবেক কারা মো’মেন আর কারা কাফের।

বর্তমান বিশ্বে আমরা প্রায় ২০০ কোটির জনগোষ্ঠী নিজেদেরকে মো’মেন ও মুসলিম বলে বিশ্বাস করি। আমরা অনেকে মনে করি একটু পরহেজগার মুসলিমরাই হচ্ছে মো’মেন। নিজেদেরকে মোমেন ও মুসলিম বলে বিশ্বাস করার কারণেই আমরা আমরা ইহকালে আল্লাহর দয়া ও পরকালে জান্নাত আশা করি। কিন্তু আসলেই কি আমরা মো’মেন? আসুন জেনে নেওয়া যাক- কোর’আনের আলোকে কে মো’মেন, কে মুসলিম, কে কাফের আর কে মোশরেক।

মো’মেন কে?
মো’মেন শব্দটি এসেছে ‘ঈমান’ শব্দ থেকে। ঈমান শব্দের আক্ষরিক অর্থ ‘বিশ্বাস’। প্রচলিত ধারণা অনুযায়ী- আল্লাহ, নবী-রসুলগণ, ফেরেশতাকূল, আসমানি কিতাবসমূহ, তকদির, কিয়ামত ও আখিরাতের প্রতি বিশ্বাসকেই বলা হয় ঈমান। আর যারা এসব বিষয়ের প্রতি বিশ্বাস রাখে তারাই হচ্ছে মো’মেন। কিন্তু আসলেই কি তাই? না। এই সবকিছু বিশ্বাস করেও একজন মানুষ কাফের হতে পারে, যেমন কাফের হয়েছিল আইয়্যামে জাহেলিয়াতের যুগের আরবরা। কীভাবে ব্যাখ্যা করছি।

আরও পড়ুন

পুলিশকে রাতে একা চলাচলে নিষেধ, কোথায় গিয়ে দাঁড়িয়েছে নিরাপত্তা? – কথক দা

পুলিশকে রাতে একা চলাচলে নিষেধ, কোথায় গিয়ে দাঁড়িয়েছে নিরাপত্তা? – কথক দা

ঈমানের প্রথম ঘোষণাই হচ্ছে আল্লাহর তওহীদের ঘোষণা অর্থাৎ ‘লা ইলাহা ইল্লাল্লাহ’, এর সঙ্গে সমসাময়িক নবী-রসুলের নাম। একে আমরা কলেমা বলে থাকি। এই কলেমার অর্থ আমাদেরকে বাল্যকাল থেকে শেখানো হয়েছে- ‘আল্লাহ ছাড়া কোনো মা’বুদ বা উপাস্য নেই’। কিন্তু খেয়াল করুন- ‘উপাস্য’ শব্দের আরবি প্রতিশব্দ হচ্ছে ‘মাবুদ’। কলেমা বা তওহীদের ঘোষণায় ‘মাবুদ’ শব্দটিই নেই, বরং রয়েছে ‘ইলাহ’ শব্দটি। তাহলে প্রশ্ন হচ্ছে- ইলাহ বলতে কী বুঝায়?

আরবি ‘ইলাহ’ শব্দের অর্থ হচ্ছে- হুকুমদাতা, বিধানদাতা, সার্বভৌমত্বের মালিক। 

একটু বিস্তারিতভাবে বললে, ‘ইলাহ’ হচ্ছেন সেই সত্ত্বা যার হুকুম মানতে হবে; যার হুকুম অনুসারে ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রব্যবস্থা, অর্থনীতিক কাঠামো, আইন-আদালত ইত্যাদি সমস্ত কিছু পরিচালিত হবে।

সুতরাং ‘লা ইলাহা ইল্লাল্লাহ’ এর সঠিক অর্থ হচ্ছে- ‘আল্লাহ ছাড়া কোনো হুকুমদাতা নেই।’ এটাই আল্লাহর তওহীদের ঘোষণা, একত্ববাদের ঘোষণা। স্রষ্টা একজন আছেন এই বিশ্বাস থাকার অর্থ তওহীদ নয়, বরং সেই স্রষ্টার আনুগত্য করার ঘোষণাই হচ্ছে মো’মেন হওয়ার পূর্বশর্ত। একজন মো’মেন ব্যক্তি এই ঘোষণার মধ্য দিয়ে তার জীবনে একমাত্র বিধান হিসেবে আল্লাহর বিধানকে আলিঙ্গন করে নেন এবং অন্য সমস্ত বিধানকে প্রত্যাখ্যান করেন। কিন্তু পৃথিবীতে যদি আল্লাহর বিধান প্রতিষ্ঠিতই না থাকে তাহলে তিনি আল্লাহর বিধান মানবেন কী করে? তাই তওহীদের ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর দীন প্রতিষ্ঠার সংগ্রাম (জিহাদ) করাও মো’মেন হওয়ার শর্ত। তাই মো’মেনের সংজ্ঞা আল্লাহ দিয়েছেন এভাবে – মো’মেন তো কেবল তারাই যারা আল্লাহ ও তাঁর রসুলের ওপর ঈমান এনেছে, এতে আর কোনো সন্দেহ পোষণ করেনি এবং জীবন-সম্পদ দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ (সংগ্রাম) করেছে, তারাই সত্যনিষ্ঠ। (সুরা হুজরাত ৪৯:১৫)।

সুতরাং মো’মেন হতে হলে একজন মানুষকে দুটো শর্ত পুরন করতে হবে:

তিনি আল্লাহ ছাড়া আর কাউকে হুকুমদাতা (ইলাহ) হিসেবে মানবেন না।

আল্লাহর বিধানকে প্রতিষ্ঠার জন্য তিনি জীবন ও সম্পদ দিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ (সর্বাত্মক সংগ্রাম) করবেন।

কাফির কে?
খুব সহজভাবে বলতে গেলে, মো’মেনের এই সংজ্ঞায় যারা নেই তারাই কাফের। কারণ মানুষ তো মাত্র দুই প্রকার যা শুরুতেই বলেছি। তারপরও আল্লাহ কাফেরের সংজ্ঞা স্পষ্টভাষায় আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আমরা অনেকে মনে করি যারা আল্লাহকে বিশ্বাস করে না, ইসলামবিদ্বেষী বা যারা মুসলিম না তারাই কাফির। কিন্তু এই ধারণা সঠিক নয়। বরং আল্লাহকে বিশ্বাস করা সত্ত্বেও একজন ব্যক্তি বা একটি জনগোষ্ঠী কাফিরে পর্যবসিত হতে পারে যদি তারা আল্লাহর হুকুম প্রত্যাখ্যান করে। আল্লাহর হুকুম কিন্তু কেবল নামাজ রোজা করা নয়। তিনি মানুষের ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র, অর্থনীতি এক কথায় তার সমগ্র জীবন কীভাবে চলবে সকল বিষয়েই হুকুম বিধান দিয়েছেন। মানুষ ব্যক্তিগত জীবনে আল্লাহর হুকুম (নামাজ, রোজা ইত্যাদি) পালন করেও, জাতীয় জীবনের হুকুমগুলো প্রত্যাখ্যান করলে সে কাফের হয়ে যাবে। অর্থাৎ জীবনের যে কোনো অঙ্গনে আল্লাহর হুকুম যারা প্রত্যাখান করবে, আল্লাহকে ইলাহ (হুকুমদাতা) হিসেবে অস্বীকার করবে, তারা আল্লাহর কাছে কাফির হিসেবে বিবেচিত হবে, তাদের ধর্ম পরিচয় যেটাই হোক না কেন। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা নিজে বলেছেন- ‘যারা আল্লাহর নাজিলকৃত বিধান দিয়ে ফয়সালা দেয় না তারা কাফির।’ (সুরা মায়িদা : আয়াত-৪৪)

মুশরিক কে? 
‘মুশরিক’ শব্দটি এসেছে ‘শিরক’ থেকে। শিরক মানে হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক বা অংশীদার করা। শিরক বলতে আমরা সাধারণত বুঝি- একদিকে আল্লাহর উপাসনা করা, অপরদিকে অন্য কাউকে আল্লাহর সমকক্ষ মনে করে তারও উপাসনা/আরাধনা করা। কেউ এমনটা করলে সে অবশ্যই শিরক করলো। কিন্তু শিরক কেবল এটুকুর মধ্যেই সীমাবদ্ধ নয়। বরং যারা কিছু ব্যাপারে আল্লাহকে হুকুমদাতা হিসাবে মানলো আর কিছু ব্যাপারে মানুষের তৈরি হুকুম বিধান মানলো তারাও শিরক করল অর্থাৎ মুশরিক হয়ে গেল। এদের ব্যাপারে পবিত্র কোর’আনে আল্লাহ নিজে বলেছেন- তবে কি তোমরা কিতাবের (অর্থাৎ আল্লাহর হুকুমের) কিছু অংশ মানো আর কিছু অংশ প্রত্যাখ্যান করো? তোমাদের মধ্যে যারা এমনটা করে তাদের একমাত্র প্রতিফল দুনিয়ার জীবনে লাঞ্ছনা ও অপমান এবং কেয়ামতের দিন তাদেরকে ফিরিয়ে নেয়া হবে কঠিনতম শাস্তির দিকে। (সুরা বাকারা : আয়াত-৮৫)। সুতরাং মুসলিম দাবিদার হওয়া সত্ত্বেও সমগ্র দুনিয়ায় আমরা কেন লাঞ্ছিত অপমানিত হচ্ছি তার কারণ নিশ্চয়ই বুঝতে পারছেন।

সুধী পাঠক, এবার আসুন আমরা দেখি বর্তমানে আমরা কার হুকুম মেনে আমাদের সামাজিক ও রাষ্ট্রীয় জীবন পরিচালনা করছি।

অর্থাৎ ব্যক্তিগত জীবনের সামান্য আমল-আখলাকের বাইরে অন্য সকল ক্ষেত্রে আমরা আল্লাহর হুকুম প্রত্যাখ্যান করেছি। কোর’আনের বিধান প্রত্যাখ্যান করে আমরা মানুষের তৈরি বিধান দিয়ে সমাজ, রাষ্ট্র, অর্থনীতি, আইন-আদালত, শিক্ষা, ব্যবসা-বাণিজ্যসহ সব কিছু পরিচালনা করছি। অর্থাৎ আল্লাহকে ইলাহ বা হুকুমদাতার জায়গা থেকে সরিয়ে আমরা মানুষকে হুকুমদাতার আসনে বসিয়েছি।

তাহলে প্রশ্ন হচ্ছে-
আমরা ইলাহ হিসেবে কাকে মেনে নিয়েছি? আল্লাহকে নাকি মানুষকে? 
যদি আল্লাহকে একমাত্র ইলাহ হিসেবে না মানি, তাহলে আমরা কি কলেমার ঘোষণায় (লা ইলাহা ইল্লাল্লাহ) অটল রইলাম?
যদি কলেমার ঘোষণায় অটল না থাকি তাহলে কি আমরা মো’মেন রইলাম?
নাকি আল্লাহর দৃষ্টিতে আমরা কাফির ও মুশরিক হয়ে গেলাম?
এই প্রশ্নগুলোর উত্তর পেতে একটু চিন্তা করুন। আশা করি উত্তর পেয়ে যাবেন।

সুধী পাঠক, আজকে সারা পৃথিবী অন্যায়-অশান্তিতে পূর্ণ হয়ে ওঠেছে। জুলুম, দুঃশাসন, যুদ্ধ-রক্তপাত, খুন, ধর্ষণ, রাহাজানিতে ভরে গেছে গোটা বিশ্ব। আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের অবস্থাও ভয়ানক শোচনীয়।  স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেছে, কিন্তু মানুষ সত্যিকার অর্থে মুক্তি পায়নি। সর্বত্র কেবল দুর্নীতি, সন্ত্রাস, চাঁদাবাজি, রাজনৈতিক হয়রানি, ক্ষমতাবানদের দৌরাত্ম্য, ধনী-গরীবে বৈষম্য, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, ক্ষুধা, দারিদ্র্য। অধিকাংশ মানুষের জন্য বউ-বাচ্চা নিয়ে দু’বেলা দু’মুঠো ভাত খাওয়া কঠিন হয়ে পড়েছে। বৃদ্ধ পিতা-মাতার সঠিক চিকিৎসা দেয়া অসম্ভব হয়ে পড়েছে। চারদিকে মানুষের দুর্দশা আর কান্না। এই দুঃসহ পরিস্থিতি থেকে প্রতিটি মানুষ আজ মুক্তি চায়।

কিন্তু আপনি কি কখনো ভেবেছেন, আজকের এই অসহনীয় পরিস্থিতির কারণ কী? কি কারণে আমাদের এই নিদারুণ পরিণতি?
আমরা হেযবুত তওহীদ বলছি, আমাদের এই করুণ পরিণতির একমাত্র কারণ, আমরা আল্লাহর হুকুম প্রত্যাখ্যান করেছি। আমরা আল্লাহর দেয়া জীবনব্যবস্থা অর্থাৎ ইসলামের পরিবর্তে মানুষের তৈরি জীবনব্যবস্থাকে গ্রহণ করেছি। অথচ ব্যক্তিগত জীবনে আমরা আল্লাহকে বিশ্বাস করি এবং আল্লাহর উপাসনা করি। এভাবে আমরা আল্লাহকেও কিছু বিষয়ে মানি, আবার জাতীয় রাষ্ট্রীয় জীবনে মানুষের বিধান পুরোপুরি মানি। এটাই শিরক। আমরা আজকে আল্লাহর সাথে মানুষকে শরিক করার শাস্তি ভোগ করছি। পাশাপাশি আল্লাহর হুকুম প্রত্যাখ্যানের মাধ্যমে কুফর করে আল্লাহর গজবে পতিত হয়েছি। আমাদের ইহকাল ও পরকাল দুটোই ধ্বংস হয়ে গেছে।

এই অবস্থায় আমরা হেযবুত তওহীদ এদেশের প্রত্যেক ইসলামবিশ্বাসী মানুষকে আহ্বান করছি, আসুন আমরা সকলে মিলে আল্লাহর হুকুম বিধান মেনে নেই। আসুন আমাদের সমাজ, অর্থনীতি, আইন-আদালত, রাষ্ট্রব্যবস্থাসহ প্রতিটি অঙ্গনে আল্লাহর দেয়া সিস্টেম প্রতিষ্ঠা করি। একমাত্র হুকুমদাতা আল্লাহর পবিত্র গ্রন্থ কোরআনের আলোকে আমাদের সবকিছু ঢেলে সাজাই। তবেই কেবল আমরা আল্লাহর দরবারে মো’মেন হিসেবে কবুল হবো। তবেই কেবল চলমান সমস্ত অন্যায়, অশান্তি দূর হয়ে ন্যায়, শান্তি ও সুবিচার প্রতিষ্ঠিত হবে এবং পরকালে আমাদের মুক্তি মিলবে।

প্রিয় পাঠক, আল্লাহর দেয়া জীবনব্যবস্থা ইসলাম প্রতিষ্ঠার জন্য রসুলাল্লাহ (সা.) এর দেখানো তরিকায় সংগ্রাম করে যাচ্ছে কেবল হেযবুত তওহীদ। ইসলাম প্রতিষ্ঠার এই সংগ্রামে আসুন আমরা সবাই সামিল হই। আসুন আল্লাহর দেওয়া সংজ্ঞা মোতাবেক নিজেরা মোমেন হই এবং এই অশান্তিপূর্ণ সমাজকে শান্তিময় করার জন্য ঐক্যবদ্ধ হয়ে সংগ্রাম করি। 

(লেখক: খতিব, শহীদী জামে মসজিদ, সোনাইমুড়ী নোয়াখালী। যোগাযোগ: ০১৭১১০০৫০২৫, ০১৬২১৪৩৪২১৩, ০১৭৮৩৫৯৮২২২]

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

এমন কোনো প্রতীক নেই, যেটায় ভোট দিলে জান্নাতে যাবে!

এমন কোনো প্রতীক নেই, যেটায় ভোট দিলে জান্নাতে যাবে!
‘পৃথিবীতে এমন কোনো প্রতীক নেই, যে প্রতীকে ভোট দিলে জান্নাতে যাওয়া যায়’—এমন মন্তব্য করেছেন বাগেরহাটের রামপাল উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মোল্লা তরিকুল ইসলাম শোভন। সোমবার…
 ১২ অক্টোবর ২০২৬    খুলনা

ফেসবুকে প্রেম, বিয়ে করতে ভারত থেকে জয়পুরহাটে যুবক!

ফেসবুকে প্রেম, বিয়ে করতে ভারত থেকে জয়পুরহাটে যুবক!
ফেসবুকে গড়ে ওঠা প্রেমের টানে ভারতের পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের জয়পুরহাটের কালাই উপজেলায় এসেছেন এক যুবক। সঙ্গে নিয়ে এসেছেন নিজের ভাইকেও। ভারতীয় দুই যুবকের আগমনের খবর…
 ১২ অক্টোবর ২০২৬    খুলনা

পারিবারিক জেরে অন্তঃসত্তা স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ

পারিবারিক জেরে অন্তঃসত্তা স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি:​গাজীপুরের শ্রীপুরে পারিবারিক কলহের জেরে এক অন্তঃসত্ত্বা নারীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। ঘটনার পর…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

গলাচিপায় জিম্মি করে জবানবন্দি নেওয়ার অভিযোগে মাদ্রাসা সুপারের সংবাদ সম্মেলন

গলাচিপায় জিম্মি করে জবানবন্দি নেওয়ার অভিযোগে মাদ্রাসা সুপারের সংবাদ সম্মেলন
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি:পটুয়াখালীর গলাচিপায় প্রাণনাশের হুমকি দিয়ে জোরপূর্বক ভিডিও বক্তব্য ধারণ এবং ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার অভিযোগ তুলেছেন মধ্য-পানপট্টি ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মুহা. মাকছুদুর…
 ১২ অক্টোবর ২০২৬    বরিশাল

সাভারে অস্ত্র ও খেলনা পিস্তলসহ ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার

সাভারে অস্ত্র ও খেলনা পিস্তলসহ ডাকাত দলের ৪ সদস্য গ্রেফতার
সাভার (ঢাকা) প্রতিনিধি:ঢাকা জেলা পুলিশের বিশেষ অভিযানে তিনটি ধারালো ছোরা এবং একটি খেলনা পিস্তলসহ ডাকাত ও ছিনতাইকারী দলের চার সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

সংগীতশিল্পী ও অভিনেতা রুশনাফ ওয়াদুদ আর নেই!

সংগীতশিল্পী ও অভিনেতা রুশনাফ ওয়াদুদ আর নেই!
সংগীতশিল্পী ও অভিনেতা রুশনাফ ওয়াদুদ মারা গেছেন। সোমবার (১২ অক্টোবর) দুপুরে রাজধানীর বনানীতে নিজ বাসায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে ৩৮ বছর বয়সে তাঁর মৃত্যু হয়। তাঁর…
 ১২ অক্টোবর ২০২৬    বিনোদন

৭ দেশে টিকটকের বিজ্ঞাপন নিষিদ্ধ করল মেটা!

৭ দেশে টিকটকের বিজ্ঞাপন নিষিদ্ধ করল মেটা!
ফেসবুক ও ইনস্টাগ্রামের মালিক প্রতিষ্ঠান মেটা যুক্তরাষ্ট্রসহ সাতটি দেশে চীনা প্রতিষ্ঠান বাইটড্যান্সের বিজ্ঞাপন প্রচার নিষিদ্ধ করেছে। এর ফলে এসব দেশে টিকটকসহ বাইটড্যান্সের অন্যান্য সেবার প্রচারণামূলক…
 ১২ অক্টোবর ২০২৬    প্রযুক্তি

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী

ধর্ম নয়, নাগরিক হিসেবে সবার অধিকার নিশ্চিত করা দায়িত্ব: প্রধানমন্ত্রী
ধর্মীয় পরিচয় নয়, নাগরিক হিসেবে প্রত্যেকের ন্যায্য অধিকার ও নিরাপত্তা নিশ্চিত করাই সরকারের দায়িত্ব বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, সরকারপ্রধান হিসেবে প্রত্যেক নাগরিকের…
 ১২ অক্টোবর ২০২৬    জাতীয়

ফিফা থেকে অতিরিক্ত ১ কোটি ডলার পেতে পারে বাংলাদেশ!

ফিফা থেকে অতিরিক্ত ১ কোটি ডলার পেতে পারে বাংলাদেশ!
বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার কাছে সদস্য দেশগুলোর জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দের প্রস্তাব দিয়েছে ইউরোপীয় ফুটবল সংস্থা উয়েফা ও উত্তর, মধ্য আমেরিকা এবং ক্যারিবীয় অঞ্চলের…
 ১২ অক্টোবর ২০২৬    খেলাধুলা

উচ্চস্বরে আজান দেওয়ার অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার!

উচ্চস্বরে আজান দেওয়ার অভিযোগে ভারতে মুয়াজ্জিন গ্রেপ্তার!
ভারতের উত্তর প্রদেশের বিজনোর জেলায় নির্ধারিত শব্দসীমা অতিক্রম করে লাউড স্পিকারে আজান দেওয়ার অভিযোগে মোহাম্মদ ফাইজান নামে এক মুয়াজ্জিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদালতে হাজির করার…
 ১২ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

ছাত্রদলকে ব্যবহার করে চুয়েটের ভিসিকে চেয়ারে বসানো হয়েছে: হাসনাত

ছাত্রদলকে ব্যবহার করে চুয়েটের ভিসিকে চেয়ারে বসানো হয়েছে: হাসনাত
চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্যকে ‘গুন্ডা’ আখ্যা দিয়ে কঠোর সমালোচনা করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক…
 ১২ অক্টোবর ২০২৬    নির্বাচিত

মালয়েশিয়ায় বিশ্বসেরা, দেশে ফিরতেই হাফেজ হীরাকে সংবর্ধনা!

মালয়েশিয়ায় বিশ্বসেরা, দেশে ফিরতেই হাফেজ হীরাকে সংবর্ধনা!
মালয়েশিয়ায় অনুষ্ঠিত ৬৬তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা-২০২৬-এ প্রথম স্থান অর্জন করে দেশের জন্য গৌরব বয়ে এনেছেন বাংলাদেশের হাফেজ ইহতিশামুল হক হীরা। তাঁর এই আন্তর্জাতিক সাফল্যে দেশে…
 ১২ অক্টোবর ২০২৬    জাতীয়

বৃদ্ধ মা-বাবার পাশে থাকতে মাইক্রোসফটের চাকরি ছাড়লেন কর্মকর্তা!

বৃদ্ধ মা-বাবার পাশে থাকতে মাইক্রোসফটের চাকরি ছাড়লেন কর্মকর্তা!
বর্ণাঢ্য কর্মজীবন ও ক্যারিয়ারের সাফল্যের চেয়ে বৃদ্ধ মা-বাবার সঙ্গে সময় কাটানোকে বেশি গুরুত্ব দিয়েছেন মাইক্রোসফটের এক শীর্ষ কর্মকর্তা। দীর্ঘ ২৩ বছর প্রতিষ্ঠানটিতে দায়িত্ব পালনের পর…
 ১২ অক্টোবর ২০২৬    আন্তর্জাতিক

বাবা নেই, মায়ের স্বপ্ন পূরণে ১৩ মাসে হাফেজ হলেন নাঈম!

বাবা নেই, মায়ের স্বপ্ন পূরণে ১৩ মাসে হাফেজ হলেন নাঈম!
মাত্র ১৩ মাসে পবিত্র কোরআনের ৩০ পারা মুখস্থ করে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছে ১০ বছর বয়সী শিশু মুহাম্মদ নাঈম আহমদ। রোববার (১১ অক্টোবর) সন্ধ্যায়…
 ১২ অক্টোবর ২০২৬    ঢাকা

সরকার বিধবা কার্ড চালু করলে এমপির বউ সবার আগে নেবে!

সরকার বিধবা কার্ড চালু করলে এমপির বউ সবার আগে নেবে!
সরকার বিধবা কার্ড চালু করলে সংসদ সদস্যের স্ত্রীই সবার আগে সেই কার্ড নেবেন বলে মন্তব্য করেছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)…
 ১২ অক্টোবর ২০২৬    নির্বাচিত