প্রচ্ছদ    খেলাধুলা   জয় পেল অস্ট্রেলিয়া, ফের একশর...

জয় পেল অস্ট্রেলিয়া, ফের একশর আগেই আলআউট বাংলাদেশ

২৭ মার্চ ২০২৪ ১০:১৬ এএম
বজ্রশক্তি ডেস্ক

ক্রীড়া প্রতিবেদক:
প্রথম ম্যাচের শুরুর দিকেই যা, এর বাইরে পুরো ওয়ানডে সিরিজে অস্ট্রেলিয়াকে চাপেই ফেলতে পারলো না বাংলাদেশের মেয়েরা। শুরুতে অল্প রানে অলআউট হওয়ার পর তৃতীয় ওয়ানডেতেও বড় হার সঙ্গী হয়েছে নিগার সুলতানা জ্যোতিদের। মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৮ উইকেটের জয় পেয়েছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। শুরুতে ব্যাট করে ৮৯ রানে অলআউট হয় বাংলাদেশ। ওই রান ১৮ ওভার ৩ বলে তাড়া করে সফরকারীরা। তিন ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ।  

টস হেরে ব্যাট করতে নেমে আরও একবার ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। এই সিরিজের তিন ম্যাচে একবারও তিন অঙ্কে নিতে পারেনি দলীয় সংগ্রহ। দ্বিতীয় ওভারে প্রথম ব্যাটার হিসেবে আউট হন সুমাইয়া আক্তার। অ্যালাসি প্যারির বলে আউট হওয়ার সময় তিন বলে তার রান শূন্য। দলের সংগ্রহেও তখনও কোনো রান যোগ হয়নি। সুমাইয়া আউটের পর ওয়াইড দিয়ে রানের খাতা খোলে বাংলাদেশ।  

পরের ওভারে কিম গার্থকে বাউন্ডারি হাঁকান ফারজানা হক। কিন্তু ওই ওভারের শেষ বলে ক্যাচ তুলে দিয়ে আউট হয়ে যান ফারজানা হক। ১৪ বলে তিনি করেন কেবল ৫ রান।  মুর্শিদা খাতুন ও নিগার সুলাতানা জ্যোতি জুটি গড়ার চেষ্টা করেন এরপর। কিন্তু অষ্টম ওভারে গিয়ে ভেঙে যায় সেটি। উইকেটের পেছনে ক্যাচ দেওয়ার আগে ২১ বলে ৮ রান করেন মুর্শিদা। তার সঙ্গে জ্যোতির জুটি ছিল ২৮ বলে ১৬ রানের।  

আরও পড়ুন

মেসির বিদায়ে আন্তোনেলার আবেগঘন বার্তা, ‘সব সময় তোমার পাশে আছি’!

মেসির বিদায়ে আন্তোনেলার আবেগঘন বার্তা, ‘সব সময় তোমার পাশে আছি’!

পাওয়ার প্লের পরের ওভারে দুই উইকেট তুলে নেন কিম গার্থ। রিতু মণি ৯ বলে ১ ও ফাহিমা খাতুন আউট হন দুই বলে শূন্য রান করে।  

এরপরই স্বর্ণা ও নিগার সুলতানা জ্যোতির জুটিতে আশা খুঁজে পায় বাংলাদেশ। তাদের হাত ধরে আসে বাউন্ডারিও। কিন্তু মলিনিউক্সের বলে উইকেটের পেছনে ক্যাচ দেন জ্যোতি। ৩৯ বলে দুই চারে ১৬ রান করেন তিনি। স্বর্ণার সঙ্গে ৩৯ বলে ২১ রানের জুটি ছিল তার।  নিয়মিত উইকেট হারিয়ে চাপে পড়া বাংলাদেশের শেষ ভরসা হয়ে ছিলেন স্বর্ণা। নবম ব্যাটার হিসেবে ২৭ বলে ১০ রান করে তিনি আউট হন। শেষ উইকেটে এসে সবচেয়ে বড় জুটির দেখা পায় বাংলাদেশ। মারুফা আক্তারের সঙ্গে সুলতানা খাতুনের জুটি ছিল ২২ বলে ২৬ রানের।  

২ চারে ১১ বলে ১০ রান করে শেষ ব্যাটার হিসেবে আউট হন সুলতানা। ১৪ বলে ১৫ রানে অপরাজিত থাকেন মারুফা। অস্ট্রেলিয়ার হয়ে তিনটি করে উইকেট নেন কিম গার্থ ও অ্যাশলি গার্ডনার।  রান তাড়ায় নেমে ৪৩ রানের উদ্বোধনী জুটি পায় অস্ট্রেলিয়ার মেয়েরা। ২৭ বলে ১২ রান করে হোবে লিচফিল্ডের ক্যাচ নিজের বলে নিজেই নেন সুলতানা। পরে আরেক ওপেনার এলিসা হিলিকে আউট করেন রাবেয়া খান। ৪ চার ও ২ ছক্কায় ৩৪ বলে ৩৩ রান করেন তিনি।  

ততক্ষণে অবশ্য ম্যাচ অনেকটাই নির্ধারিত হয়ে গেছে। ৩৪ বলে ৩৯ রানের জুটিতে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন এলিসা পেরি ও বেথ মনি। ২৮ বলে ২৭ রান করে পেরি ও ২২ বলে ২১ রান করেন মনি।

Photocard
টাইটেল সাইজ
লাইন স্পেস
অ্যাকশন
বামে বা ডানে সোয়াইপ করুন

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ আবরার ফাহাদের পরিবারের!

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ আবরার ফাহাদের পরিবারের!
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার (৮ অক্টোবর) বিকেল ৫টার দিকে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ…
 ৮ অক্টোবর ২০২৬    জাতীয়

নানা পাটেকর যেন অঘোষিত ‘মিম কিং’!

নানা পাটেকর যেন অঘোষিত ‘মিম কিং’!
ফেসবুক-ইনস্টাগ্রাম স্ক্রল করতে গেলেই প্রায়ই চোখে পড়ে নানা পাটেকরের বিভিন্ন সিনেমার দৃশ্য। কখনো হাসির দৃশ্য, কখনো রাগী মুখভঙ্গি, আবার কখনো মজার সংলাপ—বছরের পর বছর ধরে…
 ৮ অক্টোবর ২০২৬    বিনোদন

চার মাস ‘বিয়ে’র পর জানলেন স্ত্রী আসলে পুরুষ!

চার মাস ‘বিয়ে’র পর জানলেন স্ত্রী আসলে পুরুষ!
ফেসবুকে ভুয়া নারী পরিচয়ে ইতালি প্রবাসী এক ব্যক্তির সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলার পর মোবাইল ফোনে ‘বিয়ে’ করেন এক তরুণ। এরপর স্বামী-স্ত্রীর সম্পর্কের কথা বলে…
 ৮ অক্টোবর ২০২৬    রাজশাহী

ভারতসহ যেকোনো দেশের সঙ্গে চুক্তিতে বাংলাদেশের স্বার্থ আগে: আসিফ মাহমুদ

ভারতসহ যেকোনো দেশের সঙ্গে চুক্তিতে বাংলাদেশের স্বার্থ আগে: আসিফ মাহমুদ
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, তারা ভারতবিরোধী নন, বরং আধিপত্যবাদবিরোধী। বাংলাদেশের স্বার্থকে প্রাধান্য দিয়ে কোনো দেশের সঙ্গে পারস্পরিক সুবিধার চুক্তি…
 ৮ অক্টোবর ২০২৬    নির্বাচিত

মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি

মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি
মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস সংরক্ষণ, প্রকৃত মুক্তিযোদ্ধাদের যথাযথ স্বীকৃতি ও মর্যাদা নিশ্চিত এবং মুক্তিযুদ্ধের ঐতিহ্য ও গৌরব সমুন্নত রাখার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।…
 ৮ অক্টোবর ২০২৬    জাতীয়

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর!

প্রতিটি ইউনিয়নে খেলার মাঠ তৈরির নির্দেশ প্রধানমন্ত্রীর!
দেশের প্রতিটি ইউনিয়নে অন্তত একটি করে খেলার মাঠ গড়ে তোলার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে আগামী দুই মাসের মধ্যে সারা দেশে কমপক্ষে এক…
 ৮ অক্টোবর ২০২৬    জাতীয়

গ্যারান্টি ক্লজ যুক্ত করে গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়নে কাজ করছে সরকার!

গ্যারান্টি ক্লজ যুক্ত করে গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়নে কাজ করছে সরকার!
গ্যারান্টি ক্লজ যুক্ত করে যথাসময়ে গঙ্গা পানি বণ্টন চুক্তি নবায়নে সরকার কাজ করছে বলে জানিয়েছেন পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি। তিনি বলেন, বাংলাদেশের পানির…
 ৮ অক্টোবর ২০২৬    জাতীয়

নিলামে এক হালি কমলা অর্ধলাখ টাকায় বিক্রি!

নিলামে এক হালি কমলা অর্ধলাখ টাকায় বিক্রি!
চারটি কমলার দাম ৫০ হাজার টাকা! শুনতে অবিশ্বাস্য মনে হলেও মৌলভীবাজারের রাজনগরে ওয়াজ মাহফিলে নিলামে এ দামেই বিক্রি হয়েছে এক হালি কমলা। ধর্মীয় প্রতিষ্ঠানে সহযোগিতার…
 ৮ অক্টোবর ২০২৬    সারাদেশ

পলাশবাড়ীতে ৫০০ গ্রাম গাঁজাসহ নারী আটক, স্বামী ও ছেলে পলাতক

পলাশবাড়ীতে ৫০০ গ্রাম গাঁজাসহ নারী আটক, স্বামী ও ছেলে পলাতক
গাইবান্ধা প্রতিনিধি:গাইবান্ধার পলাশবাড়ীতে বিশেষ অভিযান চালিয়ে ৫০০ গ্রাম শুকনা গাঁজা এবং নগদ ৭ হাজার ৮২০ টাকাসহ মোছা. মিনি বেগম (৪৮) নামের এক নারীকে আটক করেছে…
 ৮ অক্টোবর ২০২৬    রংপুর

বগুড়ায় দুই শিশুকে ধর্ষণ মামলায় আসামির দুটি যাবজ্জীবন কারাদণ্ড

বগুড়ায় দুই শিশুকে ধর্ষণ মামলায় আসামির দুটি যাবজ্জীবন কারাদণ্ড
বগুড়ার কাহালুতে দুই শিশুকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলায় মো. নুর ইসলাম (৪৫) নামের এক আসামিকে পৃথক দুটি যাবজ্জীবন (৬০ বছর) সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত।…
 ৮ অক্টোবর ২০২৬    রাজশাহী

কাউনিয়ায় ‘আমাদের ডাক্তার’ স্ট্যাটিক ক্লিনিকের উদ্বোধন

কাউনিয়ায় ‘আমাদের ডাক্তার’ স্ট্যাটিক ক্লিনিকের উদ্বোধন
রংপুরের কাউনিয়ায় ‘কেওয়াইএসডিও ইন্টিগ্রেটেড কমিউনিটি হেলথ ইনিশিয়েটিভ প্রজেক্ট’ (KICHIP)-এর আওতায় কমিউনিটি পর্যায়ে সহজলভ্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ‘আমাদের ডাক্তার’ স্ট্যাটিক ক্লিনিকের উদ্বোধন করা হয়েছে। বেসরকারি…
 ৮ অক্টোবর ২০২৬    রংপুর

একটা পিঁপড়াও একা হাঁটে না, অথচ আমরা দশ গ্রুপে বিভক্ত: আ ফ ম খালিদ

একটা পিঁপড়াও একা হাঁটে না, অথচ আমরা দশ গ্রুপে বিভক্ত: আ ফ ম খালিদ
ইসলাম প্রতিষ্ঠা ও দেশ গঠনে আলেমদের ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সাবেক ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। তিনি বলেন,…
 ৮ অক্টোবর ২০২৬    নির্বাচিত

রাষ্ট্র পরিচালনায় আলেমদের সম্পৃক্ত করার আহ্বান চরমোনাই পীরের!

রাষ্ট্র পরিচালনায় আলেমদের সম্পৃক্ত করার আহ্বান চরমোনাই পীরের!
রাষ্ট্র পরিচালনায় আলেমদের সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম (চরমোনাই পীর)। তিনি বলেছেন, রাষ্ট্র ও রাজনীতিতে আলেমদের উপেক্ষা…
 ৮ অক্টোবর ২০২৬    নির্বাচিত

সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগ বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে, আদালতে শতবর্ষী মা!

সম্পত্তি লিখে নেওয়ার অভিযোগ বুয়েট কর্মকর্তা ছেলের বিরুদ্ধে, আদালতে শতবর্ষী মা!
প্রায় ১০০ বছর বয়সী রহিমা খাতুনের অভিযোগ, জমি নিয়ে মামলা চলছে—এমন কথা বলে তাঁর ও স্বামীর টিপসই নেওয়া হয়েছিল। পরে সেই টিপসই ব্যবহার করে প্রায়…
 ৮ অক্টোবর ২০২৬    রাজশাহী

নিউমুরিং টার্মিনাল চুক্তির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা!

নিউমুরিং টার্মিনাল চুক্তির প্রতিবাদে বিক্ষোভ, পুলিশের লাঠিপেটা!
চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব সংযুক্ত আরব আমিরাতের কোম্পানি ডিপি ওয়ার্ল্ডকে দেওয়ার প্রতিবাদে রাজধানীর আগারগাঁওয়ে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিপেটা করেছে…
 ৮ অক্টোবর ২০২৬    জাতীয়