Author: আন্তর্জাতিক ডেস্ক
Posts by আন্তর্জাতিক ডেস্ক:
পাকিস্তানের বেলুচিস্তানের প্রদেশের গোয়াদর শহরে একটি উড়োজাহাজ বিধ্বস্তে দেশটির নৌবাহিনীর দুই কর্মকর্তা ও এক সৈন্য নিহত হয়েছেন। সোমবার ওই উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে বলে নৌবাহিনীর একজন মুখপাত্র জানিয়েছেন।
চলতি সেপ্টেম্বর মাসের প্রথমার্ধ বাংলাদেশের কূটনৈতিক ক্যালেন্ডারে বেশ ব্যস্ত একটি সময়। এই সময়ই বাংলাদেশ সফরে আসছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। এর কয়েকদিন পরই ঢাকা সফর করবেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁও।
দক্ষিণ আফ্রিকা রাশিয়াকে অস্ত্র দিয়েছে এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি করেছেন দেশটির প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। তিনি বলেছেন, স্বাধীন তদন্তে এমন কোনও প্রমাণ পাওয়া যায়নি যে, দক্ষিণ আফ্রিকা রাশিয়াকে অস্ত্র সরবরাহ করেছে।
কানাডার অটোয়া প্রদেশের একটি বিয়ের অনুষ্ঠানে গোলাগুলিতে অন্তত দুজন নিহত ও আরও ছয়জন আহত হয়েছেন। স্থানীয় সময় শনিবার গভীর রাতে বিয়ের অনুষ্ঠানস্থলের গাড়ি পার্কিংয়ের স্থানে এই গোলাগুলির ঘটনা ঘটেছে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে।
কাশ্মিরকে উপেক্ষা করে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না পাকিস্তান। দেশটির তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী আনোয়ার-উল-হক কাকার এই কথা জানিয়েছেন। তিনি বলেছেন, কাশ্মির সমস্যার সমাধান না হলে ভারতের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক হবে না।
বাংলাদেশের চট্টগ্রাম শহরের সঙ্গে আকাশপথে যুক্ত হতে চলেছে উত্তর-পূর্ব ভারতের ত্রিপুরা রাজ্যের রাজধানী আগরতলা। আগরতলার মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে চট্টগ্রাম পর্যন্ত বিমান পরিষেবা চালু হবে চলতি মাসেই।
ইউক্রেনের ওডেসা অঞ্চলে ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। টানা সাড়ে ৩ ঘণ্টা ধরে চালানো এই হামলায় এই অঞ্চলের দানিউব বন্দরের অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হয়। অবশ্য হামলা চালাতে আসা ২২টি রুশ ড্রোনকে গুলি করে ভূপাতিত করেছে ইউক্রেন।
সাম্প্রতিক মাসগুলোতে তো বটেই, গত বছর থেকেই পাকিস্তানের রাজনীতি রয়েছে অস্থিতিশীল অবস্থায়। গত বছরের শেষের দিকে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর হামলা, চলতি বছরের মে মাসে তাকে নাটকীয়ভাবে আটক ও পরে মুক্তি এবং পরে অনেকটা তড়িঘরি করে কারাদণ্ড দিয়ে তাকে ফের বন্দি করার ঘটনায় রাজনীতিতে ছড়িয়েছে উত্তাপ।
ভারতের শীর্ষস্থানীয় রাজনীতিক এবং দেশটির প্রধান বিরোধী দল ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি সোনিয়া গান্ধী হাসপাতালে ভর্তি হয়েছেন। তিনি বুকের সংক্রমণে ভুগছেন। তাকে রাজধানী নয়াদিল্লির গঙ্গারাম হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে রোববার দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে।
মার্কিন বহুজাতিক খাদ্য, স্ন্যাকস ও পানীয় উৎপাদনকারী প্রতিষ্ঠান পেপসিকোকে ‘আন্তর্জাতিক যুদ্ধের পৃষ্ঠপোষকের’ তালিকার অন্তর্ভুক্ত করেছে ইউক্রেনের জাতীয় দুর্নীতি প্রতিরোধ সংস্থা (এনসিপিএ)। গত শুক্রবার (১ সেপ্টেম্বর) পেপসিকোকে যুদ্ধের পৃষ্ঠপোষক সংস্থার অন্তর্ভুক্ত করে এনসিপিএ বলেছে, ব্যবসা সীমিত করার প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও মার্কিন এই বহুজাতিক প্রতিষ্ঠান রাশিয়ায় তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
পাকিস্তান ছেড়ে কোথাও যাবেন না দেশটির সাবেক প্রধানমন্ত্রী ও পাকিস্তান তেহরিক-ই ইনসাফের (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান। এমনকি কারাগার থেকে মুক্তি পাওয়ার জন্য কোনও ধরনের সমঝোতা না করার কথাও জানিয়ে দিয়েছেন তিনি।
বিশ্বের বিভিন্ন দেশের ধনী ব্যক্তি ও কর্পোরেট বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে গোল্ডেন ভিসা প্রকল্প চালু করছে ইন্দোনেশিয়া। জাতীয় অর্থনীতিকে চাঙ্গা করার লক্ষ্যে নতুন এই প্রকল্প হাতে নিয়েছে দেশটির সরকার। রোববার ইন্দোনেশিয়ার আইন ও মানবাধিকারবিষয়ক মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়েছে।