Author: আন্তর্জাতিক ডেস্ক
Posts by আন্তর্জাতিক ডেস্ক:
চাকরির প্রতিশ্রুতিতে নিউজিল্যান্ডে পাড়ি জমানো শতাধিক বাংলাদেশি ও ভারতীয় শ্রমিক সেখানে শোষণের শিকার হয়েছেন, এমন ঘটনা সামনে আসার পর গত মাসে নড়েচড়ে বসে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশটির অভিবাসন বিভাগ। বাংলাদেশি ও ভারতীয় অভিবাসী শ্রমিকদের শোষণের এই ঘটনায় তদন্তে নেমে আরও ২৯ ব্যক্তিকে শনাক্ত করেছেন নিউজিল্যান্ডের অভিবাসন কর্মকর্তারা।
দুর্গাপূজার সময় ঘনিয়ে আসছে। উৎসবকে আরও আনন্দময় করতে এ সময় কলকাতায় বাংলাদেশ থেকে ইলিশ নেওয়ার একটা রেওয়াজ রয়েছে। এবারও উৎসবকে কেন্দ্র করে বিপুল পরিমাণ ইলিশ নেওয়ার উদ্যোগ নিয়েছেন ব্যবসায়ীরা।
যুক্তরাষ্ট্রে একটি নাইটক্লাবে গোলাগুলিতে অন্তত দুইজন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন। উত্তর আমেরিকার এই দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য আলাবামার একটি নাইটক্লাবে স্থানীয় সময় সোমবার (৪ সেপ্টেম্বর) গভীর রাতে গোলাগুলির জেরে হতাহতের এই ঘটনা ঘটে।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে দেখা করতে রাশিয়া সফরে যাওয়ার পরিকল্পনা করছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। চলতি মাসেই এই সফর হতে পারে এবং পুতিনের সঙ্গে বৈঠকে রাশিয়ায় অস্ত্র সরবরাহের বিষয়ে আলোচনা করতে পারেন কিম।
মুসলিমদের পবিত্র ধর্মগ্রন্থ কোরআন পোড়ানোর ঘটনায় ইউরোপের দেশ সুইডেনে ব্যাপক বিক্ষোভ-সহিংসতা হয়েছে। বিক্ষোভের সময় দেশটিতে বেশ কিছু যানবাহনে আগুন ধরিয়ে দেওয়া হয়। এই ঘটনায় বেশ কয়েকজনকে আটক করেছে দেশটির পুলিশ।
ভারতের ছয় রাজ্যের সাতটি বিধানসভায় উপনির্বাচনে ভোটগ্রহণ চলছে। ভারতীয় সময় সকাল ৭টায় ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৫টা পর্যন্ত।
অনেকবার ফোন করেও কোনও সাড়া পাচ্ছিলেন না পরিবারের সদস্যরা। তাই বাধ্য হয়ে বন্ধুদের খোঁজ নিতে বলেছিলেন তারা। বন্ধুরা এসে ফ্ল্যাটটি ভেতর থেকে তালাবন্ধ দেখতে পেয়ে খবর দেয় পুলিশে। আর পুলিশ এসে উদ্ধার করে এক বিমানবালার রক্তাক্ত মরদেহ।
সামরিক অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়ে গৃহবন্দি থাকা মিয়ানমারের গণতন্ত্রপন্থি নেত্রী অং সান সু চি অসুস্থ হয়ে পড়েছেন। এছাড়া তাকে মিয়ানমারের বাইরের কোনও একজন চিকিৎসককে দেখানোর সুযোগ দেওয়ার আবেদন করা হলেও তা প্রত্যাখ্যান করা হয়েছে।
জেনারেল সের্গেই সুরোভিকিন ছিলেন রাশিয়ার সামরিক বাহিনীর একজন শীর্ষস্থানীয় কম্যান্ডার। কিন্তু গত জুন মাসের শেষের দিকে ওয়াগনার ভাড়াটে বাহিনীর ব্যর্থ বিদ্রোহের পর থেকে তিনি ছিলেন লাপাত্তা।
ভারতের চন্দ্রাভিযান সফল। চাঁদে ঠিকভাবে নামতে পেরেছে ল্যান্ডার বিক্রম। পরে সেখান থেকে বেরিয়ে রোভার প্রজ্ঞান চাঁদে ঘুরে ঘুরে নানা তথ্য পাঠিয়েছে বিজ্ঞানীদের কাছে। দুই সপ্তাহ পরে চাঁদের দক্ষিণ মেরুতে দিন শেষ হয়ে ১৪ দিনের জন্য রাত নামবে।
ইরানের উত্তরাঞ্চলীয় দমঘন শহরের একটি কয়লা খনিতে বিস্ফোরণে অন্তত ছয় শ্রমিক নিহত হয়েছেন। রোববার দমঘন শহরের ওই কয়লা খনির ৪০০ মিটার গভীরে বিস্ফোরণের এই ঘটনা ঘটেছে।
মিয়ানমারের থাইল্যান্ড সীমান্তবর্তী শহর মায়াওয়াদির পুলিশ স্টেশন ও প্রশাসনিক দপ্তরে বোমা হামলায় সেনা-পুলিশসহ ৫ কর্মকর্তা নিহত হয়েছেন, এবং আহত হয়েছেন আরও ১১ জন। সোমবার সকালে পৃথক দু’টি হামলায় তারা হতাহত হয়েছেন বলে জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।